Profile

বায়োডাটা নং : 3653

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ধুনট, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: মথুরাপুর ইউনিয়ন (গ্রামের নাম পরবর্তীতে জানানো যাবে)
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: তাপসী রাবেয়া হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়
কোথায় বড় হয়েছেন? বগুড়া + রাজশাহী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B. Sc. in Zoology.
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? চতুর্থ বর্ষ চলমান।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সহকারী প্রধান শিক্ষক ( ইংরেজি), এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ প্রধান শিক্ষক (দায়িত্ব প্রাপ্ত), সরকারি প্রাথমিক বিদ্যালয়
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী , বি এস সি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অবিবাহিত; তিন ভাই বোনের মধ্যে আমার ভাই সবার ছোট ।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন বিবাহিত ( দুই পুত্রের জননী আলহামদুলিল্লাহ), গৃহিণী
চাচা মামাদের পেশা একমাত্র বড় চাচা বর্তমানে বেশ অসুস্থ , তাঁর এজমা সমস্যা আছে। পেশা বলতে উনি সংসার দেখাশোনা করেন। পৈতৃক সূত্রে বেশ জমি, ভিটা আছে ; কিছু নিজে চাষাবাদ করেন এবং কিছু বর্গা দেওয়া। একমাত্র মামা শিক্ষার্থী (অবিবাহিত), আম্মুরা ৬ ভাই-বোন , আম্মু সহ ৪ বোন ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, তাঁর মেয়ে কাজিনদেরও বেশিরভাগ ই শিক্ষিকা; আমার নানুভাই অবসরপ্রাপ্ত শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বচ্ছল। নিজস্ব জমিতে তিনতলা ফাউন্ডেশনের একতলা-সম্পূর্ণ বাসা, বাসার আশেপাশে প্রায় সম্পূর্ণ আমাদের নিজস্ব জমি। একপাশে সাথে লাগানো প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার সামনের জমিও আমাদের নিজস্ব আলহামদুলিল্লাহ। বাড়ির এরিয়ার পরিমাপ আমার সঠিক জানা নেই। গ্রাম এ আব্বুর আবাদি জমির পরিমাণ ৮ বিঘার একটু বেশি। সবগুলো বর্গা দেওয়া; আব্বু চাষাবাদের সাথে সরাসরি সম্পৃক্ত নন। এছাড়া কিছু উঁচু ও নিচু ভিটা আছে । বাসা থেকে খানিকটা দূরেই , সেখানে গাছের বাগান করা হয়েছে। ছোটোখাটো একটা পুকুর আছে আব্বু - বড়আব্বার শেয়ার এ!
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সবাই আলহামদুলিল্লাহ দ্বীন প্র্যাকটিস করেন। আব্বু পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করেন । প্রতিদিন ফজরের সালাত আদায় শেষে রুমে এসে গলা ছেড়ে কোরআন তেলাওয়াত করেন তারপর অন্য কাজ শুরু করেন,এটা আব্বুর দীর্ঘদিনের অভ্যাস, শুনেছি একদম ছোটবেলা থেকে উনার বাবার কল্যাণে এই প্র্যাকটিস। দোয়া-দরুদ পাঠ করেন রেগুলার; আমরা ভাই-বোন সবাই যতটুকু আমল করি বেশিরভাগই ছোটবেলায় আব্বুর থেকে শুনে শুনে মুখস্থ করা , প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম শেখা হয়নি আমাদের, আমি কোরআন পড়তে ও শিখেছি আম্মু আব্বুর থেকে।_মুরব্বি বা অভিভাবক হিসেবে আব্বুর এলাকাবাসীর বিভিন্ন সমস্যায় বিচারকের দায়িত্ব পালন করতে হয় , যেগুলো তিনি সততার সাথে সমাধান করেন, আলহামদুলিল্লাহ। প্রতিকূল পরিস্থিতিতেও দেখেছি আত্মীয়তার সম্পর্ক তিনি বেশ ভালোভাবেই রক্ষা করেন! আম্মু পরিপূর্ণ পর্দাশীল , শান্ত স্বভাবের, মাহরাম - নন মাহরাম মোটামুটি ভাবে মেনে চলেন। নন মাহরাম এর সাথে যোগাযোগ বলতে শুধু কলিগদের সাথে স্কুল টাইমে যতটুকু(সর্বনিম্ন); সাধারণত আম্মুর বেতন উঠানো সহ বাইরের বেশিরভাগ দিকই আব্বু সামলান। বাসার বাইরে সাধারণত নিকাবসহ বোরখা-হিজাব পড়েন। তবে অফিস টাইমে ফেস খোলা রাখেন। আম্মুও রেগুলার সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত ও করা হয় ! আমার বাবার দিক দিয়ে আত্মীয়-স্বজনদের সাথে আম্মু যথেষ্ট বিনয়ী এবং দায়িত্বশীল। বড় বোনের শ্বশুরবাড়ি তে বাসার বাইরে বোরখা হিজাব এবং সালাত আদায়ের হুকুম থাকলেও পরিবারের অভ্যন্তরে দেবর_ননদ-জামাই দের সাথে যে পর্দার বিধান ইসলাম এ আছে সেসব নেই; এক্ষেত্রে অন্যসব বাঙালি মুসলিম পরিবারের মতই। ছোটভাই মাহরাম-নন মাহরাম ভালোভাবে মেইনটেইন করে, সিরিজ বা নাটক সম্পূর্ণরূপে দেখে না, সুন্নতি দাঁড়ি আছে! সালাত আদায় করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, সপ্তম শ্রেণি থেকে রেগুলার;
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২-১ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি সম্ভবত; কারণ বাসায় আম্মুর কাছে কুরআন পড়তে শিখেছি, কখনও মক্তবে/ মাওলানার কাছে যাচাই করা হয়নি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মানসিকভাবে সুস্থ আলহামদুলিল্লাহ। চোখে মাইনাস পাওয়ারের চশমা সার্বক্ষণিক পরা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? যতটুকু জানি পুরোপুরি শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আদর্শ স্ত্রী , ইসলামি ভাষায় শব্দও সংস্কৃতি সন্ত্রাস, সালাতুর রাসূল (সা:),ওয়াজে নেসওয়ান বা মহিলা দের ওয়াজ, মুক্ত বাতাসের খোঁজে , প্রদীপ্ত কুটির, কোরআন শিক্ষা ও কোরআনের শিক্ষা,
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রফেসর মোখতার আহমেদ, মাওলানা তারিক জামিল, ড. জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বপ্ন দেখি প্রাকটিসিং মুসলিম পরিবার গঠনের, যেখানে সাপোর্টিভ শশুর-শাশুড়ি থাকবেন। পছন্দ-অপছন্দ: স্বল্প ভাষী মানুষ এবং নিচু স্বরে কথা বলা পছন্দনীয়; উচ্চ স্বরে অনর্গল বকতে থাকা মহিলা বা পুরুষ দুটোই ভীষণ অপছন্দের। মিষ্টি এবং টক জাতীয় খাবার ভালো লাগে, মাঝেমধ্যে রান্না করা হয়: রান্নার বেসিক ধারনা আছে। বইপড়া এবং গাছ লাগানো বিষয় দুটো আমার শখের জায়গা দখল করেছে। বেলকনিতে আমার নিজস্ব একটা বাগান থাকবে,আর একটা ছোট লাইব্রেরি এটা জাস্ট শৌখিনতা। অবসরে সাধারণত পুরনো বান্ধবী বা কোনো আত্মীয় কে ফোন কল দিয়ে কথা বলতে ভালো লাগে। দৃঢ় ইচ্ছে আছে আল্লাহর ঘর তাওয়াফ করার যদি আল্লাহ সুযোগ ও সামর্থ্য দেন। *BMI মান স্বাভাবিক রেঞ্জের চেয়ে একটু বেশি হওয়ায় ভর কমানোর প্রচেষ্টা চলছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? নিকাবসহ ফুল কভারেজ হিজাব -বোরখা!
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? 2020 সাল থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ চলি। তবে ডিপার্টমেন্ট এ সামান্য ব্যাঘাত হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি না, নেই!
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে সম্মান শেষ বর্ষ চলমান।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কেন করছি... __ প্রথমত উত্তম বন্ধু এবং দায়িত্বশীল অভিভাবক এর জন্য। বিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার এক বিশেষ নেয়ামত। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন, নিজের ঈমান হিফাজত এবং সুন্নাহ অনুযায়ী একটি ইসলামী পরিবার গঠনের উদ্দেশ্যে বিয়ে করতে চাই। বিয়ের মাধ্যমে হালাল সম্পর্কের মধ্যে থেকে জীবন পরিচালনা করা, পারস্পরিক দায়িত্ব ও অধিকার আদায় করা এবং একে অপরের জন্য দুনিয়া ও আখিরাতে সহায়ক হওয়াই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সংসার, সন্তান প্রতিপালন ও দ্বীনি আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-32
উচ্চতা ৫'৩"থেকে এর বেশি যেকোনো উচ্চতা
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা B. Sc.
জেলা রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের জেলাসমূহে বেশি আগ্রহী। তবে অন্য বৈশিষ্ট্যগুলো মিললে উত্তরবঙ্গের যেকোনো জেলা হতে পারে। একদম দক্ষিণবঙ্গের জেলা সমূহ সম্পূর্ণ বাদ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষক, বেসরকারি/সরকারি চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা শিক্ষার্থীও হতে পারেন; তবে এক্ষেত্রে স্ত্রীর ন্যূনতম ভরণপোষণের আর্থিক সামর্থ্য (বৈধ) থাকতে হবে: কারণ বিয়ের পর কোনোভাবেই আব্বুর ওপর আর্থিকভাবে নির্ভরশীল থাকতে চাই না
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনের পথে চলা ও উত্তম পরিবার গঠনের জন্য এমন জীবনসঙ্গী প্রয়োজন যিনি দ্বীনদার, উত্তম চরিত্রবান, আল্লাহভীরু এবং প্রতিকূল পরিবেশে ধৈর্য ধরে দ্বীনের উপর অবিচল থাকতে পারেন। আশা করবো তিনি ভবিষ্যতে সন্তানদের জন্য একজন আদর্শ পিতা হবেন—নিজের চরিত্র, আমল ও আচরণের মাধ্যমে তাদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলবেন। সন্তানদের উত্তম আদব-আখলাক শিক্ষা দেওয়াকে তিনি আমানত হিসেবে গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে” (সহিহ বুখারী, সহিহ মুসলিম)—এই হাদীসের আলোকে পরিবার ও সন্তান প্রতিপালনে তিনি সচেতন থাকবেন। তিনি স্ত্রী এবং তাঁর পরিবার কে সম্মান করবেন এবং সংসার পরিচালনার পাশাপাশি আমাকে একাডেমিক লেখাপড়া ও দ্বীনি জ্ঞান অর্জনে সহযোগিতা ও উৎসাহ প্রদান করবেন। কেননা রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে উত্তম সে, যে তার পরিবারের নিকট উত্তম” (তিরমিযি)। দুনিয়া ও আখিরাতের কল্যাণে আমরা যেন একে অপরের সহায়ক হতে পারি—এই মানসিকতা নিয়ে তিনি সংসার জীবন পরিচালনা করবেন, ইনশাআল্লাহ। এছাড়া বিশেষ করে চাই যেন রেগে গেলে মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখতে পারেন, রাগান্বিত হয়ে স্ত্রীর পরিবারসহ ছোট করে কথা বলা এবং পরবর্তীতে মাফ চাওয়া, এমন লুপ আকারে চলা একদম অসহনীয়। # শর্ত বলতে যেহেতু উচ্চশিক্ষা অর্জনের দৃঢ় ইচ্ছে পোষণ করি, সুতরাং বাচ্চা পালন এবং সর্বোপরি সংসার সামলাতে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ধুনট এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3225

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4579

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9517

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7944

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9417

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11280

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন