Profile

বায়োডাটা নং : 363

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চাটমোহর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গ্রাম: পরে জানানো হবে ইনশাআল্লাহ
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আশুলিয়া
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2014
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2016
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
পাসের সন 2023
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ শুরুতে ইসলামি ব্যাংক এ কর্মরত ছিলেন, পরবর্তীতে চাকুরি ছেড়ে ব্যাবসায় শুরু করেন, পারিবারিক এবং ব্যাবসায় লসের কারণে পরবর্তীতে এলাকাতে চলে আসেন, এখন এলাকাতেই ব্যাটারি চালিত বোরাক গাড়ী চালান, এবং কৃষি জমির দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন আছে এডওয়ার্ড কলেজে অনার্স ১ম বর্ষে পড়ছে. তার জন্যও পাত্র দেখা হচ্ছে, দ্বীন মেনে চলতে সচেষ্ট এবং ভালো চরিত্রের পাত্র পেলেই বিয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ।
চাচা মামাদের পেশা বড়চাচা- বিসিএস ক্যাডার, উপজেলা পরিবার পরিকল্পনা মেজো- আমার বাবা সেজো- গাজীপুরে স্বনামধন্য একটি গার্মেন্টস এ কর্মরত। ছোট- গ্রামে থাকে, কসমেটিকস এর দোকান আছে। মামা ২ জন- দুইজনই হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে কর্মরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ভাবে মোটামুটি সচ্ছল, গ্রামে ৫ শতাংশ জায়গার উপরে মেঝে পাকা টিনের বাড়ী আছে। মাঠে এবং বাঁশের ভিটা মিলে ৫ সাড়ে ৫ বিঘা জমি আছে। কিছু লিজ দেওয়া আর বাড়ীর কাছাকাছি জমি আব্বা দেখাশোনা করেন। দাদা মারা যাওয়ার পরে জায়গা জমি এখনও ভাগ হয়নি। মৌখিক বাটোয়ারার ভিত্তিতে সবাই আবাদ করছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বা- পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ার পড়েন। সকালে কোর-আন পড়েন। দ্বীনি বিষয়ে আগ্রহী। আম্মা- নিয়মিত নামাজ পড়েন। সবসময় বাড়ীতেই থাকেন। তবে মাহরাম নন- মাহরাম মেনে চলা হয়না। বোন- সব সময় বাড়িতেই থাকে, দ্বীনি বিষয়ে অনেক আগ্রহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সকালে নিয়মিত কোর-আন তেলোয়াত করে। প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের হয়না এবং মাহারাম নন মাহারাম মেনে চলার চেষ্টা করছে। আল্লাহ সহায় হোন, আমিন
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী , আলহামদুলিল্লাহ । নিয়মিত ৫ ওয়াক্ত নামজ জাময়াতে পড়ার চেষ্টা । ২০১৮ সালে বরিশালে ভর্তি হই। সেইখানে থাকাকালীন সময়ে থেকেই নিয়মিত পড়া হত, শেষের দিকে ২০২৩ সালে ইন্টার্ন এর সময়ে কিছুটা অনিয়মিত হয়ে পরি। এর পরের থেকে এখন পর্যন্ত নিয়মিত জাম'আতে পড়ার চেষ্টা করি। উল্লেখ্য, অফিস থাকার দরুন ফজরের নামাজ বেশির ভাগ দিন রুমে পড়া হয়। এই সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ তা'লার ইচ্ছা।।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাজ্বা হয় না। চেষ্টা করি জামায়াতে নিয়মিত পড়ার। তবে মাঝে মধ্যে অফিসিয়াল কাজে বা ভ্রমনের কারণে ১/২ ওয়াক্ত নামাজ কাযা হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? জিয়ারত করা যেতে পারে, মাজার বা মাজারে সাইত ব্যক্তির থেকে কিছু চাওয়া এবং সেজদা করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামী আকিদা- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, প্যারাডক্সিক্যাল সাজিদ, আরজ আলী সমীপে, উপদেশ, আদর্শ নারী, আদর্শ পুরুষ, মরন একদিন আসবেই ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র) , শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ আসিম আল-হাকিম ,শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শায়েখ আব্দুল কাইয়ুম, শায়েখ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া প্রমুখ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বিলাসী জীবন যাপন, অপ্রয়োজনে টাকা উড়ানো, লোকদেখানো কাজ পছন্দ করিনা। রাগারাগী , উচ্চস্বরে কথা বলা একদম অপছন্দনীয়। হারাম হালাল মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। সর্বোপরি কোলহমুক্ত সাধারণ জীবন যাপন পছন্দ করি। মাঝে মাঝে ঘোরাঘুরি পছন্দ করি। খাবারের মধ্য মিষ্টি এবং খিচুড়ী আমার অনেক প্রিয়। আমি সহ আমার পরিবারে সাবারই ছোট বাচ্চা কাচ্ছা খুব পছন্দের। আমি মনে করি দ্বীন প্রতিষ্ঠা এবং পুরোপুরি ভাবে মানতে হলে পরিবারের কোন বিকল্প নেই।পরিবার ছাড়া আসলে দ্বীন পালন করা অসম্ভব।শুধু মাত্র একটি আদর্শ পরিবার গঠন করার মাধ্যমেই সমাজ এবং দেশ পরিবর্তন আনা সম্ভব। আর এই পরিবারে মূল চালিকা শক্তি হলো একজন চরিত্রবান মুমিনা নারী। আমি চাই মহান আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করুন যে আমার এবং আমার আগত ভবিষত প্রজন্মের জন্য উত্তম উদাহরণ হয়ে থাকবেন। কিছু বিষয় উল্লেখ না করলেই না, আমার জীবনে আমি কখনো কোন হারাম সম্পর্কে জড়িত ছিলাম না এবং এখনও নেই। যদিও আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এইটা সম্ভব হয়েছে একমাত্র আল্লাহ তা'লা আমাকে দয়া এবং করুনার কারণে । সুতরাং আমি চাই মহান আল্লাহ ত'লা আমার মতই একজন কে দান করুন যিনি আমার কমতিগুলো কাটিয়ে উঠতে এবং দ্বীনের উপরে চলার পথে সঙ্গী এবং সাহায্যকারী হবেন। আমিন। পরিশেষে, অন্যান্য একান্ত আমল সম্পর্কে বলতে ইচ্ছুক নই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাহিরে সাধারণত শার্ট, প্যান্ট এবং মাঝে মাঝে পাঞ্জাবি পড়া হয়। ঘরে লুঙ্গি এবং পোলো শার্ট/টি শার্ট পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুল্লিল্লাহ, ২০২৩ সালে থেকে, আনুমানিক ২ বছর, ইন্টারমিডিয়েট এর পর থেকে দাড়ী কাটা হয়নাই, শুধু ছোট করে রাখা হতো। এখন আলহামদুলিল্লাহ দাড়ী রেখে দিয়েছি।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ, সব সময় পড়া হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? অফিসিয়াল কাজের কারণে পুরা পুরি মেনে চলা হয় না। তবে অফিসিয়াল কাজের বাইরে কারও সাথে কথা বলিনা।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলা কিছুই দেখা হয় না, তবে অবসর সময় মাঝে মাঝে কার্টুন দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ভার্সিটি লাইফে তাবলিগে মাঝে মাঝে সময় দিতাম। এখন ব্যাস্ততার কারনে সময় দেওয়া হয়না।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বিএসসি পাশ করে বর্তমানে হামীম গ্রুপে এসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ কিছু জায়গা ছাড়া চাকরি করার বিশেষ কোন আগ্রহ নেই।কারণ কিছুদিন সরিকারি অফিসে কাজ করার সুবাদে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, যা আমার সাথে পুরোপুরি সাংঘর্ষিক, তবে কিছু কিছু জায়গার ক্ষেত্রে ভবিষতে প্রয়োজনে ভেবে দেখা যেতে পারে।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যাহা দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যানকর এমন বিষয়, ইসলামী শরীয় বিধান মেনে চাইলে পড়তে পারেন।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জ্বি না। আমি মনে করি মহান আল্লাহ ত'লা যাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার তাই করা উচিত। অর্থউপার্জন সব আমার দ্বায়িত্ব, মহান আল্লাহ তাকে যে দ্বায়িত্ব অর্পন করেছেন তাহা যথাযথ পালন করার চেষ্টা করবেন
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার কর্মস্থল যেখানে হবে সেইখানে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বি না। একজন সচ্চরিত্রবান মেয়েই সবচেয়ে বড় উপহার।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ফিতনার এই সময়ে নিজের ঈমান আমল রক্ষার জন্য বিয়ের কোন বিকল্প নেই। কিছুদিন সময় নিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু ঢাকা শহরে বেগানা নারী পুরুষের চলাফেরায় নিজের নজর, ঈমান আমল ধরে রাখা খুব কঠিন। বিয়ের মাধ্যমে চরিত্র, ঈমান, এবং দ্বীন পালন এবং অন্যান্য ফিতনা থেকে পরিত্রান পেতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫''-৫.৫''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল হলে, নূনতম এস এস সি পাশ মাদ্রাসা হলে, ফাজিল পাশ বা যেকোন।
জেলা পাবনা এবং এর আশেপাশের জেলা। ( নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত/মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
তিনি অবশ্যই উত্তম আখলাকের অধিকারীনী, ধৈর্যশীলা নারী হবেন। দ্বীন পালনে সচেষ্ট হবেন এবং আমাকেও সাহায্য করবেন। অবশ্যই উচ্চাভিলাষী, অতিরিক্ত জেদি, বদরাগী হবেন না। পরবর্তী প্রজন্মকে নবী সঃ এবং সাহাবায়ে কেরাম এর আদর্শে বড় করতে সচেষ্ট থাকবেন। ***নিম্ন উল্লেখিত যেকোন বিষয় থাকলে মেহেরবানী করে কানেকশন কিনবেন না*** ১. পূর্বে বা বর্তমানে কোন হারাম সম্পর্ক ছিল বা থাকলে। ২. উচ্চ দেনমোহর নির্ধারণ করার মনমানষিকতা থাকলে। ৩. উচ্চাভিলাষি জীবন ধারনের চিন্তা থাকলে। ৪. অতিরিক্ত জেদ ,অলসতা, বা বদ রাগী হলে। ৫. ইসলামি বিষয় ছাড়া ,দুনিয়াবিদ উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বা চাকুরি করার ইচ্ছা থাকলে প্রস্তাব দিবেন না। পরিশেষে, শাহাবাগী, ফেমিনিষ্ট , হিজাবী ফেমিনিষ্ট, অতীত, বর্তমান ছিল বা আছে, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন মতবাদে বিশ্বাসী হলে মেহেরবানী করে প্রস্তাব দিবেন না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চাটমোহর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6962

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7698

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10525

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4702

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন