| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বেলা ফুরাবার আগে, যেভাবে আত্মা শুদ্ধ করবেন, মুসলিম নারীর সংকট, প্যারাডক্সিক্যাল সাজিদ, রবের পথে যাত্রা, সালাত নবীজির শেষ আদেশ, সালাত মুমিনের প্রাণ, মৃত্যুকে স্মরণ, আর রাহীকুল মাখতুম-(চলমান)।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি খুবই সহজ-সরল, সাধারণ, ইন্ট্রোভার্ট। অতিরিক্ত কথা বলতে এবং শুনতে পারিনা। আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নামক শব্দটা কখনো আমার জীবনের সাথে জড়াইনি। ফেতনা এবং হারাম থেকে সবসময় নিজেকে দূরে রেখেছি আলহামদুলিল্লাহ। আমার মেয়ে ফ্রেন্ডও খুবই সীমিত। নেই বললেও চলে। অতটা ঘনিষ্ঠ সম্পর্ক কারো সাথেই নেই। বলা যায় পরিবার ব্যাতিত আমার লাইফে কেউ নেই। পরিবার নিয়ে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। দুনিয়ার জীবনটা অনেক ক্ষুদ্র, জীবনটা সহজ সাধারণভাবে কাটিয়ে দিতে চাই। দুনিয়াবি চাওয়া পাওয়ার চেয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দিই। দুনিয়াটা একটা পরিক্ষাকেন্দ্র মাত্র। আমি জেনারেল ছাত্রী, দ্বীনি পরিবারও পাইনি। দ্বীনের বুঝ আসার পর জেনারেল বাদ দিয়ে মাদ্রাসায় পড়তে চেয়েছিলাম। কিন্তু আব্বু দেশের বাইরে থাকেন। তিনি চাননা ওনার ছেলেমেয়ে বাড়ির বাইরে থাকুক। তখন এগুলো সম্পর্কে জ্ঞানও কম ছিল। তাই ইচ্ছা থাকার পরেও মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারিনি। আমি খুবই সল্প জ্ঞানের অধিকারী। আমার ইচ্ছা জীবনসঙ্গীর হাত ধরে ইসলামের বিভিন্ন জ্ঞান অর্জন করবো এবং সেই জ্ঞান অন্যান্য মা বোনদের মাঝে ছড়িয়ে দেব। একটি ইসলামীক পরিবার তৈরি করবো। সেখানে বাচ্চারা ইসলামিক পরিবেশে বেড়ে উঠবে। আমি দুনিয়া চাইনা। আল্লাহকে চাই, আল্লাহর নৈকট্য চাই, জান্নাত চাই। আমি একটা দ্বীনি পরিবেশ চাই। যেখানে নন-মাহরম ঢোকার ভয় থাকবেনা, নিশ্চিন্তে থাকতে পারবো। আমার তেমন কোনো চাহিদা নেই। আমি না খেয়ে থাকতে রাজি কিন্তু আল্লাহর হুকুমের বাইরে যেতে রাজি নই। পছন্দঃ দ্বীনি পরিবেশ, গজল-নাত, সাদাসিধা জীবনযাপন, পরিচ্ছন্নতা, ঘর গোছানো, অসহায়দের সাহায্য করা, হাসি মুখে কথা বলা, পরিবারের সাথে সময় কাটানো, ইসলামিক বই পড়া। অবলা প্রাণীদের প্রতি মায়া কাজ করে এবং বিড়াল পালতে পছন্দ করি। অপছন্দঃ হৈচৈ, অহেতুক কথা, নাটক সিনেমা গান বাজনা, নেশা জাতীয় খাদ্য (পান, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি), আল্লাহর হুকুম পালনে অলসতা, গীবত, অন্যের দোষ খোঁজা, উপহাস করা, ঠাট্টা মশকরা, মিথ্যা, রাগারাগি, গালাগালি, জিদ হিংসা, অহংকার, বাহ্যিক রুপ দ্বারা চরিত্র বিচার করা, উচ্চস্বরে কথা বলা ইত্যাদি। স্বপ্নঃ স্বপ্ন দেখি এমন একজন জীবনসঙ্গীর যাকে পেয়ে প্রতিমুহূর্তে আল্লাহর দরবারে শুকরিয়া করতে পারবো। যিনি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন হবেন। আমাকে আল্লাহর জন্য ভালবাসবেন। যার সাথে কাটানো মূহুর্তগুলো আমার জান্নাতে যাওয়ার সিঁড়ি হয়ে উঠবে। আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করবেন। আপনি যদি রুপ সৌন্দর্য চান তাহলে আমি শূন্য। যদি আপনি দ্বীনদার, অল্পতুষ্টি, সল্পভাষী, লজ্জাশীল, সাংসারিক, স্বামীভক্ত, জীবনসঙ্গিনী চান তাহলে আমি পরিপূর্ণ ইন শা আল্লাহ। তাকদিরে বিশ্বাস করি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকি। নিশ্চয়ই তিনি আমার মনের উত্তম চাওয়াগুলো পূরণ করবেন ইন শা আল্লাহ। আল্লাহ কবুল করলে দ্বীনি পারিবারিক সংসার, দ্বীনি শিক্ষা অর্জন করা, নেককার স্ত্রী হওয়া, নেককার সন্তানদের সৌভাগ্যবান মাতা হওয়া ইং শা আল্লাহ। স্বপ্ন, শখ, ইচ্ছা পরিবার নিয়ে জীবনসঙ্গীর সাথে উমরাহ করা, সন্তানদেরকে সদাকায়ে জারিয়া হিসেবে রেখে যাওয়া এবং পরিবার নিয়ে জান্নাতে যাওয়া ইন শা আল্লাহ।
|