Profile

বায়োডাটা নং : 3578

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: কমলপুর
বর্তমান ঠিকানা মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: কমলপুর
কোথায় বড় হয়েছেন? গ্রাম:কমলপুর,
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম শাহজালাল সরকারি কলেজ
পাসের সন ২০২৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমাদের জমিতে ফসল উৎপাদন করে +দেখাশোনা করে
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য জে.এস.সি পাস করে আর পরাশোনা করেননি। বিবাহিত বর্তমানে একটা কোম্পানিতে জব করে
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য আমরা পাঁচ বোন,আলহামদুলিল্লাহ—চারজন বিবাহিত। চারজনই বর্তমানে স্বামীর বাড়িতে সংসার করছেন। বড় বোনের এসএসসি পরীক্ষার সময়ই বিয়ে হয়েছে। দ্বিতীয় বোনের জেএসসি চলাকালীন বিয়ে হয়েছে। তৃতীয় বোনের এসএসসি পরীক্ষার আগেই বিয়ে হয়েছে। চতুর্থ বোন ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাদের কেউই চাকরির সাথে যুক্ত নন—সবাই গৃহিণী হিসেবে নিজ নিজ পরিবার সামলাচ্ছেন ।
চাচা মামাদের পেশা আমার আব্বারা মোট ৬ ভাই। তাদের মধ্যে বড় চাচা ও আমার আব্বা বেশি পড়াশোনা করতে পারেননি—দু’জনই প্রায় ২য় শ্রেণি পর্যন্ত পড়েছেন। ৩য় নাম্বার চাচা পরিবারসহ কানাডায় বসবাস করছেন। ৪র্থ নাম্বার চাচা ব্যবসার সাথে জড়িত। ৫ম নাম্বার চাচা একজন হাইস্কুলের শিক্ষক। ৬ষ্ঠ নাম্বার চাচা পরিবারসহ লন্ডনে বসবাস করছেন। আমার ৪ জন মামা ছিলেন। তাদের মধ্যে ২ জন ইন্তেকাল করেছেন। একজন কলেজের শিক্ষক ছিলেন, আরেকজন মুদির দোকান ও বিকাশের ব্যবসার সাথে যুক্ত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, নিজস্ব বাড়ি ও জমিজমা রয়েছে। নিজ বাড়িতেই বসবাস করি। জমির পরিমাণ আনুমানিক ৫ কানি (৪০ শতকে ১ কানি হিসেবে প্রায় ২০০ শতক)। পারিবারিকভাবে কোনো ব্যবসা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সত্যি বলতে, আমার পরিবারের সদস্যদের মধ্যে দ্বীনের অনেক বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান বা অনুশীলন নেই। তবে আলহামদুলিল্লাহ, আমি নিজে দ্বীনকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করার চেষ্টা করছি। প্রায় ৫–৬ বছর ধরে মাহরাম ও নন-মাহরামের বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছি এবং পর্দা করি। আমি কতটুকু সঠিকভাবে দ্বীন পালন করতে পারছি—তা আল্লাহই সর্বাধিক ভালো জানেন। তবে নিজের সীমাবদ্ধতা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে চাই। আমি নিয়মিত সূরা আল-ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাকে একজন দ্বীনদার, তাকওয়াবান জীবনসঙ্গী, একটি দ্বীনি পরিবার ও সুন্দর দ্বীনি পরিবেশ দান করেন। আমার আন্তরিক ইচ্ছা, ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমার মাধ্যমে যেন একটি দ্বীনদার, শান্তিপূর্ণ ও আল্লাহভীরু পরিবার গড়ে ওঠে। 🤍
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ক্লাস ৮–৯ থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি,আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ০-১
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জি আছে
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পূজা সম্পূর্ন শির্ক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ, নিয়মিত দ্বীনি বই পড়ার চেষ্টা করি। এ পর্যন্ত পর্দা গাইডলাইন, আহ্বান, ম্যাসেজ, প্যারাডক্সিক্যাল সাজিদ, তুমি ফিরবে বলে, বেলা ফুরাবার আগে, হিজাব আমার পরিচয় এবং কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জাসহ বিভিন্ন দ্বীনি বই পড়েছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.জাকির নায়েক, আব্দুল্লাহ জাহাঙ্গীর, মিজানুর রহমান আজহারি,শায়খ আহমাদুল্লা
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🌿 শখ ও আগ্রহ🤲 ⚫ ইসলামিক ও উপকারী বই পড়া ⚫ কুরআন তিলাওয়াত করা ও মুখস্থ করার চেষ্টা করা ⚫উপকারী ইসলামিক আলোচনা/লেকচার শোনা ও দেখা ⚫অনলাইন ও অফলাইনে দাওয়াহমূলক কাজে অংশগ্রহণ করা ⚫ হালাল ও ঘরোয়া বিভিন্ন রান্না শেখা 🌸 পছন্দ ও ভালো লাগা🤲 ⚫ লজ্জাশীলতা, পর্দাশীলতা ও শালীনতা ⚫ শান্ত, পরিচ্ছন্ন ও অনাড়ম্বর পরিবেশ ⚫হালাল ও সাদাসিধে জীবনযাপন ⚫ সহানুভূতিশীল, ভদ্র ও দ্বীনদার মানুষের সঙ্গ ⚫সময়মতো সালাত আদায় এবং কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখা ⚫ সাদাকাহ করা ও মানুষের উপকারে আসা ⚫ ইসলামী মূল্যবোধ ও দ্বীনি পরিবেশসমৃদ্ধ পরিবার 🍃 অপছন্দ❌ ⚫ অশ্লীলতা, অহংকার ও অশালীনতা ⚫ দ্বীনের প্রতি উদাসীনতা ⚫ অনর্থক সময় নষ্ট করা ও অপ্রয়োজনীয় বিনোদনে আসক্তি ⚫গীবত, পরনিন্দা ও হারাম সম্পর্ক ⚫ বেপর্দা জীবনধারা ⚫অহেতুক বাহুল্য ও ফ্যাশনের প্রতিযোগিতা 🤍 রুচিবোধ✅ ⚫ মার্জিত, শালীন ও পর্দাশীল পোশাক ⚫সাদাসিধে কিন্তু পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ ⚫ কোমল ও শান্ত রঙের প্রতি ভালো লাগা ⚫ ইসলামিক ক্যালিগ্রাফি ⚫ পোশাক ও সাজসজ্জায় পরিমিতিবোধ ও শালীনতা ⚫কথা, আচরণ ও আখলাকে সৌন্দর্য ও আদব বজায় রাখা 🕊️ জীবনের স্বপ্ন ও প্রত্যাশা🤲 ⚫একজন দ্বীনদার ও দায়িত্বশীল স্ত্রী এবং আদর্শ মা হওয়ার চেষ্টা করা ⚫কুরআন ও দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখা ⚫ ভবিষ্যৎ সন্তানদের দ্বীনি মূল্যবোধ, উত্তম আখলাক ও ইসলামী আদর্শে গড়ে তোলা ⚫স্বামী-স্ত্রী মিলে দ্বীনের পথে একে অপরের সহযোগী হওয়া ⚫ দাওয়াহ ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের উপকারে আসা ⚫ আল্লাহর নৈকট্য অর্জন করা এবং তাঁর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য রাখা ⚫দুনিয়ার জীবনে শান্তি ও বরকত এবং আখিরাতে নাজাত ও জান্নাত লাভ করা 🕋 একটি বিশেষ দোয়া ও আকাঙ্ক্ষা🤲 আমার একটি বিশেষ ইচ্ছা হলো—আল্লাহ যেন ভবিষ্যৎ জীবনসঙ্গীর সঙ্গে পবিত্র মক্কা-মদিনায় যাওয়ার এবং একসঙ্গে ওমরাহ পালনের তাওফিক দান করেন। মোহরানার অর্থ দিয়ে ওমরাহ পালনের এই ইচ্ছাটি আমার ব্যক্তিগত একটি দোয়া ও স্বপ্ন। আল্লাহ তাআলা কবুল করুন—আমীন। 🤲 🤲 ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য দোয়া হে আল্লাহ, আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে সর্বদা আপনার হেফাজতে রাখুন। তাকে সুস্থতা, নিরাপত্তা ও হালাল রিজিকে বরকত দান করুন। তাকে সকল ফিতনা ও হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন এবং তার অন্তরকে দ্বীনের প্রতি দৃঢ় রাখুন। আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সম্মান, বিশ্বস্ততা ও রহমত বৃদ্ধি করে দিন। আমাদের সংসারকে আপনার সন্তুষ্টি ও বরকতের মাধ্যম বানিয়ে দিন। আমাদের একসঙ্গে দ্বীনের পথে চলার এবং দুনিয়া ও আখিরাতে একে অপরের জন্য কল্যাণের কারণ হওয়ার তাওফিক দিন। হে আল্লাহ, আমাদের উভয়কে এমন জীবনসঙ্গী হিসেবে কবুল করুন, যে একে অপরকে আপনার আরও নিকটবর্তী হতে সাহায্য করবে। আমীন ইয়া রব্বাল আলামীন। 🤲🖤
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ কালো বোরকা, নিকাব ও হাত-পায়ের মোজা পরিধান করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৫-৬ বছর নিকাব সহ পর্দা করি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসায় মার্কেটিং অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি। কুরআন শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও ভর্তি কার্যক্রমে সহযোগিতা করি। পাশাপাশি বাসায় পড়তে আসা শিক্ষার্থীদের সাধারণ পড়াশোনার পাশাপাশি নিজের জানা অনুযায়ী আরবি শেখানোর চেষ্টা করি, ইংশাআল্লহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন শিক্ষার্থী। বর্তমানে অনার্স ৪র্থ বর্ষে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ । পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে প্রায়ভেট পড়ায়,আমাদের রাড়িতে/বাসায় এসে প্রাইভেট পড়েন আলহামদুলিল্লাহ ।
মাসিক আয় আনুমানিক ১,৫০০–৪,০০০ টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিবাহ শুধু সামাজিক বা পারিবারিক একটি সম্পর্ক নয়; বরং এটি আল্লাহর বিধান ও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একজন নারী ও পুরুষ হালাল পথে জীবনসঙ্গী হিসেবে একে অপরের অধিকার ও দায়িত্ব গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সংসার গড়ে তোলে। ইসলামের দৃষ্টিতে বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রী একে অপরের জন্য প্রশান্তি, ভালোবাসা ও রহমতের কারণ হয়। তারা একে অপরের দ্বীন ও চরিত্র রক্ষায় সহযোগিতা করে, হারাম সম্পর্ক ও ফিতনা থেকে বেঁচে থাকে এবং হালাল পথে পরিবার গঠন করে। আমার কাছে বিবাহ মানে— ⚫ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হালাল বন্ধনে আবদ্ধ হওয়া। ⚫ স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্ব যথাযথভাবে পালন করা। ⚫ ভালোবাসা, সম্মান, বিশ্বস্ততা ও মমতার সঙ্গে একসঙ্গে জীবনযাপন করা। ⚫ সুখে-দুঃখে একে অপরের পাশে থাকা এবং দ্বীনের পথে সহযোগী হওয়া। ⚫ সন্তানদের ইসলামী আদর্শ, ঈমান ও উত্তম আখলাকের ওপর গড়ে তোলার চেষ্টা করা। ⚫ একে অপরকে হারাম থেকে বাঁচতে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহযোগিতা করা। ⚫ দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য একসঙ্গে পথ চলা। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে রূপ, সম্পদ বা সামাজিক মর্যাদার চেয়ে দ্বীনদারিতা, তাকওয়া, উত্তম আখলাক, দায়িত্ববোধ ও আমানতদারিতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি। সর্বোপরি, আমার কাছে বিবাহ হলো এমন একটি পবিত্র অঙ্গীকার, যেখানে দুজন মানুষ শুধু একসঙ্গে বসবাসের জন্য নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন, একে অপরের হক আদায়, একটি দ্বীনদার পরিবার গঠন এবং আখিরাতের সফলতার পথে পরস্পরের সহযাত্রী হওয়ার নিয়তে একত্রিত হয়। ইনশাআল্লাহ, এমন একটি সংসারই আমার প্রত্যাশা—যেখানে ভালোবাসার সঙ্গে থাকবে দ্বীন, দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান ও আল্লাহভীতি
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-32
উচ্চতা ৫'২-৫'১০ বা ৬'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অনার্স বা মাস্টার্স সম্পন্ন হলে ভালো হয়। পাশাপাশি কুরআনের হাফেজ বা কারি, আলেম কিংবা মুফতি হলে বিশেষভাবে পছন্দনীয়। সর্বোপরি, দ্বীনের প্রতি অনুরাগী, জ্ঞানার্জনে আগ্রহী এবং উত্তম আখলাকের অধিকারী হওয়াকে অধিক গুরুত্ব দেওয়া হবে।
জেলা সিলেট বিভাগের হলে আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য বিভাগ থেকেও উপযুক্ত ও দ্বীনদার প্রস্তাব এলে বিবেচনা করতে আগ্রহী, ইংশাআল্লহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষকতা, সরকারি বা বেসরকারি চাকরি, ফ্রিল্যান্সিং কিংবা অন্য যেকোনো বৈধ পেশায় নিয়োজিত হলে আলহামদুলিল্লাহ। সর্বোপরি, পেশা বা উপার্জনের মাধ্যমটি হালাল ও শরিয়াহসম্মত হওয়াকে গুরুত্ব দেওয়া হবে। পাত্র যদি প্রবাসী হন, তাহলে বিবাহের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে রাখার মানসিকতা ও সামর্থ্য থাকা প্রত্যাশিত। আল্লাহ তাআলা উত্তম রিজিক ও বরকতময় জীবিকা দান করুন। ইংশাআল্লহ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
🌸আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার জীবনের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যার মুখে আল্লাহর যিকির থাকবে, অন্তরে থাকবে আল্লাহভীতি ও তাকওয়া। কোনো ভুল বা গুনাহ হয়ে গেলে তওবা করে ফিরে আসার মানসিকতা থাকবে এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করবেন। তিনি হবেন দ্বীনদার, লজ্জাশীল, দানশীল, দায়িত্বশীল, পরিশ্রমী ও উত্তম আখলাকের অধিকারী। একসঙ্গে তাহাজ্জুদ আদায় করা, কুরআন তিলাওয়াত, ইলম অর্জন এবং দ্বীনের পথে একে অপরকে সহযোগিতা করার মতো একটি সুন্দর জীবন গড়ার ইচ্ছা থাকবে। আমাদের নিয়ত থাকবে—একে অপরের হাত ধরে আল্লাহর সন্তুষ্টির পথে চলা এবং একসঙ্গে জান্নাতের পথের যাত্রী হওয়া, ইনশাআল্লাহ। স্বামী হিসেবে স্ত্রীর অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন এবং মায়ের মর্যাদা ও হক সম্পর্কে জ্ঞানী হওয়া প্রত্যাশা করি। মা ও স্ত্রীর প্রত্যেকের স্বতন্ত্র অধিকার ও মর্যাদাকে সম্মান করবেন এবং তাঁদের মধ্যে সুন্দর, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে সহযোগিতা করবেন। জীবনসঙ্গীর মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা, যত্ন, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়াকে বিশেষভাবে মূল্য দিই। এমন একজন চাই, যিনি সুখে-দুঃখে পাশে থাকবেন, সময় দেবেন, একসঙ্গে কথা বলার ও সুন্দর সময় কাটানোর সুযোগ তৈরি করবেন এবং আমার নীরবতাও বোঝার চেষ্টা করবেন। রাগ বা মতের অমিলের সময়ে একজন উত্তপ্ত হলে অন্যজন যেন ধৈর্য ও কোমলতা দিয়ে পরিস্থিতি সামলাতে পারেন—এমন পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক প্রত্যাশা করি। প্রতিদিন কুরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, দ্বীনি ইলম অর্জন এবং একে অপরকে নেক আমলে উৎসাহিত করার মানসিকতা থাকবে—এটাই আমার বিশেষ প্রত্যাশা। আমার মা-বাবার প্রতিও সম্মান ও দায়িত্ববোধ থাকবে। তাঁদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনের সময়ে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর আন্তরিকতা থাকবে। একইভাবে আমিও তাঁর পরিবারকে সম্মান ও আপন করে নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। 🌿 যৌতুক সম্পর্কে সবশেষে একটি বিষয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ—যৌতুকের সম্পূর্ণ বিরোধী একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি। আমার পরিবার থেকে কোনো ধরনের যৌতুক বা অতিরিক্ত দাবি থাকবে না—এমন মানসিকতা ও দ্বীনদারিতাকে আমি অত্যন্ত মূল্য দিই। বিবাহ যেন হয় সহজ, পবিত্র ও বরকতময় একটি বন্ধন; কোনো পরিবারের ওপর বোঝা হয়ে নয়। আল্লাহ তাআলা আমার জন্য এমন একজন জীবনসঙ্গী নির্ধারণ করুন, যিনি আমার জন্য দুনিয়ায় প্রশান্তির কারণ এবং আখিরাতের পথে একজন উত্তম সহযাত্রী হবেন। আর আমাকেও তাঁর জন্য উত্তম জীবনসঙ্গী হওয়ার তাওফিক দান করুন। আল্লহর ওপর ভরসা রেখে সেই সুন্দর নিয়তের মানুষটির অপেক্ষায় আছি। ইংশাআল্লহ। 🤲🤍
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মাধবপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12063

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6344

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8935

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8399

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6717

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7790

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাধবপুর, হবিগঞ্জ, সিলেট
হবিগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন