| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি একজন সাধারণ মানুষ, সাধারণভাবেই চলতে পছন্দ করি; তবে চিন্তা-ভাবনায় গভীরতা রাখার চেষ্টা করি। সবসময় বিশ্বাস করি, আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং শেষ পর্যন্ত তাঁর কাছেই ফিরে যেতে হবে। মাঝখানের এই দুনিয়ার জীবনটা মূলত এক পরীক্ষার জায়গা, যেখানে আল্লাহ মানুষকে যাচাই করেন, কে কতটা ধৈর্যশীল, দায়িত্ববান, সৎ ও উত্তম আমলকারী। দ্বীনকে জীবনের মূল ভিত্তি মনে করি। এমনভাবে জীবন গড়তে চাই, যেখানে আল্লাহর সন্তুষ্টি, আত্মসম্মান, দায়িত্ববোধ ও মানবিকতা একসাথে থাকে। মানুষের সাথে নম্র আচরণ করতে পছন্দ করি, তবে প্রয়োজনের জায়গায় ব্যক্তিত্ব, গায়রত ও নীতিতে দৃঢ় থাকাকেও গুরুত্বপূর্ণ মনে করি। বই পড়ার অভ্যাস অনেক আগে থেকেই। ইসলামিক বই, ইতিহাস, psychology, self development এবং business related বিষয় পড়তে ভালো লাগে। নতুন কিছু শেখা, নিজেকে improve করা এবং বাস্তব জীবনে productive থাকার চেষ্টা করি। অলসতা বা উদ্দেশ্যহীন জীবন পছন্দ করি না। কাজের মধ্যে থাকতে, নতুন idea নিয়ে ভাবতে এবং দ্বীন ও দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে ভালো লাগে। শখের মধ্যে আছে— ভ্রমণ, নিরিবিলি কোথাও সময় কাটানো, meaningful conversation, nature enjoy করা, হাঁটা, nasheed শোনা এবং পরিবারের সাথে quality time spend করা। বাহ্যিক চাকচিক্যের চেয়ে রুচিশীল, পরিপাটি ও শান্ত জীবন বেশি পছন্দ করি। আমার মতে, একজন পুরুষের জীবনে দায়িত্ববোধ, protective mindset এবং emotional maturity খুব গুরুত্বপূর্ণ। পরিবারকে আগলে রাখা, নিজের মানুষদের নিরাপত্তা দেওয়া, টেক কেয়ার করা, halal উপায়ে সম্মানজনক জীবন গড়া এবং দ্বীনের কাজে খেদমত করাকে নিজের দায়িত্ব মনে করি। জীবনে অনেক চাওয়ার মাঝে সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ চাওয়া হলো— এমন একজন দ্বীনদার, বুঝদার ও আত্মসম্মানবোধসম্পন্ন জীবনসঙ্গিনী, যার সাথে পুরো জীবনটা শান্তি, ভালোবাসা ও দ্বীনের উপর কাটানো যাবে। এমন একজন মানুষ, যে শুধু সুখের সময় না, জীবনের প্রতিটা কঠিন ও খারাপ মুহূর্তেও পাশে থাকবে; মানসিক শক্তি হবে, সাহস দিবে, বুঝবে, আগলে রাখবে। যার সাথে সম্পর্কটা শুধু দুনিয়াবি ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং একে অপরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাওয়ার মাধ্যম হবে। আমি যেমন টা চাই, যেখানে দু’জন মানুষ একে অপরের শান্তি, নিরাপত্তা ও ভরসার জায়গা হবে। দ্বীনের কাজে একে অপরকে সহযোগিতা করবে, ভুল হলে সুন্দরভাবে শুধরে দিবে, ভালো সময়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে আর কঠিন সময়ে ধৈর্য ধরে একসাথে পথ চলবে। ভালোবাসার সাথে সম্মান, বন্ধুত্বের সাথে দায়িত্ববোধ, আর মায়ার সাথে গায়রত থাকবে। জীবনের স্বপ্ন খুব কাল্পনিক কিছু না; বরং শান্ত, সুন্দর, দ্বীনভিত্তিক একটা জীবন। এমন একটা পরিবার, যেখানে ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, দ্বীন থাকবে, মানসিক শান্তি থাকবে, এবং একসাথে জান্নাতের পথে চলার চেষ্টা থাকবে।
|