Profile

বায়োডাটা নং : 3468

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পশ্চিম সানারপাড়, ডেমরা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পশ্চিম সানারপাড়, ডেমরা।
কোথায় বড় হয়েছেন? জন্মগ্রহণ করেছি ঢাকায়। তবে বাবার চাকরিসূত্রে দীর্ঘদিন ময়মনসিংহে থাকতে হয়েছে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে এখন স্থায়ী ভাবে ঢাকায় থাকছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc. in Textile Engineering
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Bangladesh University of Textiles (BUTEX)
এখন কোন বর্ষে পড়ছেন? Final year( ইন্টার্নশিপ চলমান)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। পদবী: Head assistant ( Accounting)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন এইচ এস সি পরীক্ষা সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজে Food and Nutrition Department এ প্রথম বর্ষে পড়াশোনা করছে । (অবিবাহিত)
চাচা মামাদের পেশা চাচা নেই । আমার বাবা সবার ছোট। বড় দুই জ্যাঠা ডাক্তার । ফুফু একজন । উনি গ্রামে থাকেন । মামা একজন । উনি মেকানিকাল ইঞ্জিনিয়ার। বর্তমানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর senior AGM হিসেবে কর্মরত। খালা দুইজন । একজন গৃহিণী, ঢাকায় থাকে। আরেকজন খালা সাইপ্রাস থাকেন উনার পরিবার এর সাথে ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় বর্তমানে আমরা যে জায়গায় বাড়ি করেছি এটা ছাড়াও আমাদের আরও একটি খালি জায়গা আছে ৩ শতাংশ( ২ কাঠা) সেখানেও আল্লাহ্ তৌফিক দিলে বাড়ি করা হবে ২-৩ বছর এর ভিতর। এছাড়া আমাদের গ্রামের বাড়ি(শেরপুর জেলার সদর থানায়) সেখানে হাফবিল্ডিং আছে। বাবার কেনা কয়েক বিঘা পরিমাণ জমি আছে আলহামদুলিল্লাহ। গ্রামে আমরা কোরবানির ঈদের সময় যাই। ( শুধুমাত্র কুফু মিলানোর স্বার্থে উল্লেখ করেছি)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো । বাবার অবসর এর পর মা বাবা দুজনই হজ্ব করে এসেছেন । মা এবং ছোট বোন খাস পর্দা করে। আমি ছোটবেলা থেকে আমার মা কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি। আমার ছোটবোন ও মা শা আল্লাহ্ নিজেকে নফল সুন্নত আমলের ভিতর ব্যস্ত রাখে। মাহরাম নন মাহরাম খুব কঠোর ভাবে পালন করা হয় বাসায়। ছোট বোন কখনও আমার খালাতো মামাতো ভাইয়ের সামনে চেহারা খোলা রাখে না। বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তবে আমাদের মতো খুব কঠোরভাবে পালন করেন না। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক মেয়েই একটা দ্বিধার ভিতর থাকে যে হয়তো বিয়ের পর তাকে তার মামাশ্বশুর চাচাশ্বশুর ইনাদের সামনে যেতে হতে পারে! আমি এক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই ব্যাপারে তার কোনো সমস্যা হবে না ইন শা আল্লাহ্। আর যেহেতু আমার কোনো ভাই নেই, তাই যিনি আমার স্ত্রী হয়ে আসবে উনার পর্দা করার জন্য বিন্দু পরিমাণ কষ্ট হবে না । সাথে সাথে উত্তম একটি শান্তি পূর্ণ দ্বীনি পরিবেশ পাবে ইন শা আল্লাহ্।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ক্লাস এইট থেকে পড়তাম তবে তখন দিনের কিছু নামাজ কাজা হতো যেগুলো বাসায় এসে আদায় করে ফেলতাম।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? দ্বীনের বুঝ আসার পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতাম। ইদানিং ঈমানী দুর্বলতার কারণে সপ্তাহে দুই থেকে তিন ওয়াক্ত নামাজ(ফজর) কাজা হয়.
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মাইনাস পাওয়ার এর চশমা ব্যবহার করি এছাড়া আর কোন সমস্যা নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার সেজদা করা , সেখানে গিয়ে মান্নত করা , গান বাজনার আসর বসানো ইত্যাদি করা স্পষ্ট শিরক এবং কুফর । তবে কোনো আল্লাহর ওলির কবর নীরবে জিয়ারত করা এবং তার জন্য দোয়া করা যেতে পারে ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম , নেক সুরতে শয়তানের ধোকা, মুসলিম বর কনে, আল্লাহর রঙে রাঙি, মুক্ত বাতাসের খোঁজে , জীবনের খেলাঘরে, এছাড়া আরো কয়েকটি বই চলমান
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী , শায়খ আহমাদুল্লাহ , শায়খ জুলফিকার আহমেদ নকশবন্দী , মুফতি আরিফ বিন হাবিব , মুফতি হারুন ইজহার, মুফতি আব্দুল মালেক ইত্যাদি প্রমুখ, জেনারেলের ভিতর আসিফ আদনান, শামসুল আরেফিন শক্তি ভাই উনাদের ভালো লাগে ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম তিন দিনের জামাতে নিজের ইচ্ছায় গিয়েছিলাম। ব্যাস এরপর থেকে দুনিয়া মুখী জীবন থেকে আখিরাত মুখী জীবনে পদার্পণ করলাম! তবে ছোটবেলা থেকে নামাজের অভ্যাস ছিল। আমি খুব সাধারণভাবে চলাফেরা করি। এমনভাবে চলাচল করি যাতে যেকোনো শ্রেণি পেশার মানুষ আমাকে সাদরে গ্রহণ করতে পারে। কোলাহলমুক্ত গোছালো পরিবেশে থাকতে পছন্দ করি। মানুষের মনে কষ্ট দিয়ে কোনো কাজ না করার সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহর হক এবং মানুষের হক আদায়ে সচেষ্ট থাকি। গুনাহ না করার চেষ্টা করি। কোনো গুনাহ হয়ে গেলে তওবা করে ফেলার চেষ্টা করি। পরিবারের মানুষদের সাথে সবসময় হাসি খুশি থাকতে চেষ্টা করি। আমি রাগ খুব কম করি তবে কেউ শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড করলে সেটা দেখে প্রচণ্ড রাগ হয়। তখন সুযোগ থাকলে হাত দিয়ে প্রতিহত করি, নাহলে মুখ দিয়ে প্রতিবাদ করি, সেটাও সম্ভব না হলে অন্তরে ঘৃণা করি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে চেষ্টা করি। মা শা আল্লাহ্ আলহামদুলিল্লাহ। সব সময় সৃজনশীল কাজ করতে ভালো লাগে। যেকোনো Problem solve করার চেষ্টা করি। খেলাধুলা করতে পছন্দ করি। আল্লাহর সৃষ্টি প্রকৃতিতে ঘুরে বেড়াতে পছন্দ করি। বিয়ের পর আলিয়াকে নিয়ে আল্লাহর প্রকৃতিতে ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ। আরও বিস্তারিত ইন শা আল্লাহ্ সাক্ষাতে জানানো হবে। # স্বপ্ন হলো নবীর হাত ধরে জান্নাতুল ফেরদৌস এ যাওয়া। স্ত্রীকে সাথে নিয়ে থাকা। আল্লাহকে চোখে দেখা এবং আল্লাহর তেলাওয়াত নিজ কানে শোনা। #দুনিয়ার জীবনে ইচ্ছে হলো একবার হলেও বিবির সাথে বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা, টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ২০২১ সালে দ্বীনের বুঝ আসার পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি আছে । দাড়ি মোটামুটি ঘন। তাছাড়া সুন্নতি বাবরি চুল রেখেছি আলহামদুলিল্লাহ ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি। তাবলীগের ওলামাপন্থী(শুরায়ে নেজাম) সাথীদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। ২০২২ সালে এক চিল্লা দেওয়া হয়েছে। তিনদিনের জামাতে মাঝে মাঝে সময় সুযোগ মিললে যাওয়া হয়। তাছাড়া খানকার মেহনতের সাথে যুক্ত। হক্কানী আলেম মুফতি মাহবুবুল্লাহ কাসেমী উনার কাছে বাইয়াত গ্রহণ করেছি। উনার সাথে পরামর্শ করে আত্মশুদ্ধির কাজ চলমান।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বেকার বসে থাকতে একদম পছন্দ করি না তাই পড়াশোনার পাশাপাশি উদ্ভাস কোচিং সেন্টারে QnA এক্সপার্ট প্যানেলের শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছি । এলাকায় প্রাইভেট টিউশন করাই। উল্লেখ্য যে আমি কোন মেয়ে শিক্ষার্থী পড়াই না। আর আমার আরেক বন্ধুর সাথে পার্টনারশিপে অনলাইন ব্যবসা চলমান । প্রতিমাসে ভালো পরিমাণে সেল হয় তবে সেখান থেকে লাভের টাকা কাজে লাগিয়ে ব্যবসা বাড়াচ্ছি । ১০০% হালাল ভাবে ইনকাম করার চেষ্টা করি। যেদিন থেকে জানতে পেরেছি নবীজি ব্যবসা করতেন সেদিন থেকেই নিয়ত করেছি সুন্নতি পেশা হিসেবে ফুল টাইম ব্যবসা করার।
মাসিক আয় আপাদত ২০,০০০ এর আশেপাশে থাকে। ( বাসা থেকে টাকা নেই না। তবে এর চেয়ে বেশি ইনকাম করার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, বিয়ের পর প্রয়োজনের খাতিরে আরো বেশি ইনকাম করার চেষ্টা করবো ইন শা আল্লাহ্)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? শতভাগ নিশ্চয়তা দিতে পারি। আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? এইচ.এস.সি. বা (মাদ্রাসায়)সমমানের পর্যন্ত পড়াশোনা করাতে চাই । তাছাড়া অনলাইনে কোনো ইলম কোর্স করতে চাইলে করতে পারবে। এছাড়াও পাত্রীর কোনো জায়গায় পড়াশোনা রানিং থাকলে আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে। তবে ফ্রি মিক্সিং কোনো পরিবেশে পড়াশোনা কন্টিনিউ করাবো না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কখনোই না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকায় নিজস্ব বাড়িতে মা বাবার সাথে একসাথে থাকতে চাই। আলাদা থাকা আমার কাছে অপছন্দনীয়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? হাদীসে এসেছে বিয়ে করার দ্বারা অর্ধেকদ্বিন পূরণ হয়। বাকি অর্ধেকের জন্য আল্লাহকে ভয় করা উচিৎ। তাছাড়াও তাফসীর ঘাটলে দেখা যায়, বিয়ে করার দ্বারা অন্যান্য ইবাদত করতে সহজ হয়। মন কোনো বাজে জিনিসের দিকে যায় না। নির্বিঘ্নে ইবাদত করা যায়। তাই আমি আমার ঈমান, আখলক, ইবাদতের পূর্ণতার জন্য ছাত্রাবস্থায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে ফিতনা ফ্যাসাদের যুগে হালাল সঙ্গী ছাড়া চরিত্রের হেফাজত করাও খুব কঠিন। তাছাড়া মানসিক প্রশান্তির জন্য বিয়ে করছি। আমি মনে করি সন্তানদের নেককার হিসেবে গড়ে তুলতে হলে একজন পরহেজগার মা জরুরি। তাই দ্বীন্দ্বার মেয়ে বিয়ে করা উচিত।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'১" এর উপর সর্বোচ্চ ৫'৬"।
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল হলে ন্যূনতম এসএসসি পাশ। মাদ্রাসায় সমমানের।
জেলা ঢাকা বা ময়মনসিংহের হলে সবচেয়ে ভালো হয়। অন্যান্য জেলার হলেও সমস্যা নেই। তবে রীতি-নীতি সামাজিক বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে ( স্থায়ী ঠিকানা বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা জেলার কেউ হয়ে থাকলে বায়োডাটা এভয়েড করার অনুরোধ জানাচ্ছি)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
রাসূল সাঃ বিয়ের ক্ষেত্রে দ্বীনদ্বারিতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন তাই অর্ধেকদ্বীনকে অবশ্যই কঠোর দ্বীনদার হতে হবে। সে যেনো তার পর্দার ব্যাপারে সর্বোচ্চ কঠোর থাকে। অনেকে বাইরে বোরকা নিকাব পড়ে বের হলেও আত্নীয়দের সামনে যেমন: খালাতো মামাতো ভাইদের সামনে তেমন পর্দা করে না। এরকম হলে চলবে না। মাহরাম নন-মাহরাম কঠোর ভাবে পালন করতে হবে। ইলম অনেক বেশি থাকতে হবে বিষয়টা এমন না। ফরযে আইন পরিমাণ ইলম থাকলেই চলবে আলহামদুলিল্লাহ। বাদ বাকি বিষয়ে ইলম অর্জনে আমি তাকে সাহায্য করব। তবে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। ইসলামী শরীয়া তাকে যা করতে আদেশ করেছে তা বিনা প্রশ্নে পালন করার মানসিকতা থাকতে হবে। নম্র এবং মিষ্টভাষী হতে হবে। উগ্র মেজাজী হওয়া যাবে না। পরিবারের সদস্যদের সাথে মিলে মিশে থাকতে পারার গুণ থাকতে হবে। স্বামীর কথা মেনে চলার যোগ্যতা থাকতে হবে। আর স্বামীর কাজে কর্মে কথা বার্তায় ইসলাম বিরোধী কিছু মনে হলে অবশ্যই ধরিয়ে দেওয়ার সৎসাহস থাকতে হবে। এরমানে কোনো মতেই যাতে অন্যায় কে প্রশ্রয় দেওয়ার মন মানসিকতা না থাকে। বিয়ের আগে কোনো ছেলে বন্ধু ছিলো বা হারাম সম্পর্ক ছিলো এমন হলে কখনোই মেনে নিবো না। তাই এই ধরনের কাউকে যোগাযোগ না করার অনুরোধ রইল। জাযাকাল্লাহ। *** Most important একটা বিষয়:- হাদীস থেকে জানা যায়, যে বিয়ে খুব সহজে সম্পন্ন হয় সেই বিয়ে উত্তম বিয়ে। তাই আমিও চাই খুব সহজে যাতে আমার বিয়েটা সম্পন্ন হয়। এক্ষেত্রে ছেলের উপর বোঝা হয় এমন মোহরানা যাতে ধার্য্য করা না হয় সে ব্যাপারে পাত্রী পক্ষের কাছে অনুরোধ থাকবে। অতিরিক্ত কোনো রীতি-কালচার যেটা ইসলামে বাড়াবাড়ি হয়, তেমন কিছু আশা করা যাবে না। ওলিমা অনুষ্ঠানে টেবিল বসিয়ে গিফট/ টাকা কালেকশন এধরনের কোনো কিছু ইন শা আল্লাহ্ আমি করবো না। অর্থাৎ পরিপূর্ণ সুন্নাহ সম্পন্ন বিয়ে করার চেষ্টা থাকবে ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন