| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আমি ছোট থেকে নামাজ পড়ি তবে ৫ ওয়াক্ত নামাজ পড়তাম না। আম্মু আব্বু নামাজ পড়ে তাই দেখে নামাজ পড়তাম। কিন্তু আমার প্রশ্ন ছিল কেন নামাজ পড়বো, নামাজ মানে কি, ইসলাম নামাজকে কতটা গুরুত্ব দিছে। এই সব মাসালা জানতে যেয়ে আমি নিজেই নামাজের প্রেমে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখন অন্যকে শিক্ষাতে পারি পরিপূর্ণ শুদ্ধ কি ভাবে নামাজ পড়তে হবে। নামাজ হল একমাত্র ইবাদাত আল্লাহর অতি নিকটে যাওয়া যায়। ৫ বছর হল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক আল্লাহ দিছে। কিয়ামতে দিন যে ব্যাক্তি নামাজের হিসাব সঠিক দিতে পারবে তার হিসাব সহজ হয়ে যাবে। আর কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেয়া হবে। আমার রাসূল (স:) এর শেষ বাক্য ছিল উম্মতি সালাত, সালাত, সালাত।তাহলে কেন আমি নামাজ পড়বো না। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না। চেষ্টা করি সময় মত নামাজ পড়ার। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ নাই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক।আল্লাহর সাথে কারোর শরীক করা জাহান্নামে যাবার কারণ।।ইমান ধ্বংস করে দেয়।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সম্পূর্ণ কোরআনের বাংলা অনুবাদ পড়ছি,ফাজায়েলে আমল, আহকামুন নিসা, কাফন -দাফন ও কবরের জীবন, আর -রাহিকুল মাখতুম, তাসাওউফ ও আত্মশুদ্ধি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড.মিজানুর রহমান আজহারি, ড. জাকির নায়েক, আল্লামা মামুনুল হক,হযরত আরিব বিন হাবিব, আলি উসামা, আনিসুর রহমান, মুস্তাকুন্নবী সাহেব ,আবু তোহা আদনান, শেখ আহমাদুল্লাহ। হক ও দ্বীনের কথা যারা বলবে তারাই খুব পছন্দের।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম, আমি খুব সাধারণ একজন। সব সময় চুপচাপ নিড়িবিড়ি হাসি খুশি বাসায় থাকতে পছন্দ করি।বাইরের পরিবেশ অকারণে বাইরে যাওয়া আমার পছন্দ নয়।আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই।আমি জানি ভালো থাকতে বেশি কিছু লাগে না।আমার বন্ধু বান্ধবী সংখ্যা খুবই কম।আমার Best friend আমার মা। বিয়ের পরে আমার শাশুড়ি মা হবে আমার ভালো বান্ধবী। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি চাই আমার পরিবার টা যেন জান্নাতি পরিবার হয়।আমি ইসলামি নিয়ম কানুন বিধি বিধান মেনে চলতে প্রস্তত।আমি এমন একজন কে চাই যে আমাকে দ্বীনি কাজে সাহায্য করবে দ্বীন পালনে সহায়ক দ্বীনি পরিবেশ তৈরি করে দিবে। ভালো কাজে সাপোর্ট করবে আমার অনুপ্রেরণার কারণ হবে। আমার খুব ইচ্ছা আমি দ্বীনের জন্য কিছু করব।ভবিষ্যৎ প্রজন্মকে ভাল কিছু উপহার দিব ইনশাআল্লাহ । আমি চাই আমার life এ একজন দ্বায়িত্বশীল পুরুষ আসুক। আমি নিজে ও দ্বায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি তার হাত ধরে দুনিয়া থেকে জান্নাতে যেতে চাই। শখঃ বই পড়া, রান্না করা, পাখি পোষা,বাগান করা। একট ইচ্ছা ও আছে পারিবারিক একটা দ্বীনি লাইব্রেরি করা। পছন্দ : গোপনে দান করা, সাহায্য সহযোগিতা করা, অনেক বেশি বই পড়তে আগ্রহী, ফুল, সুগন্ধি, পরিপাটি থাকা এগুলো অনেক পছন্দের। অপছন্দ : আড্ডা দেওয়া, অকারণে বেশি কথা বলা। লক্ষ্য: সবকিছুর মূলে আমার রবের সন্তুষ্টি অর্জন করা। একজন আর্দশ নারী হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটাই জীবনের মূল লক্ষ্য। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূবণ।
|