Profile

বায়োডাটা নং : 3404

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সিতাহরণ
বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পীড়বাড়ি(পশ্চিম মেড্ডা),ব্রাহ্মণবাড়িয়া।
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? চতুর্থ বর্ষ শুরু হয়েছে (২০-২১ সেশন)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী ( সবজির ব্যবসা)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১.বড় ভাই: একটি ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির কম্পিউটার অপারেটর + অফিস ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। দেশ এডুকেশন, শ্যামলী,ঢাকা। পেশা + ইনকাম সম্পূর্ণ হালাল আলহামদুলিল্লাহ। ইউরোপের ভিসা প্রসেসিং রানিং। (অবিবাহিত) ২.ছোট ভাই: একটি ইন্টারন্যাশনাল প্রাইভেট মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত আলহামদুলিল্লাহ। (অবিবাহিত)
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১.মেজ বোন: আমাদের এলাকার একটি মহিলা মাদরাসায় জামাতে মেশকাত শ্রেণিতে অধ্যয়নরত। (কওমি মাদরাসা)(অবিবাহিত) ২.ছোট বোন: ইন্টার প্রথম বর্ষ।(অবিবাহিত)
চাচা মামাদের পেশা মামা দুইজন। মামা প্রথম জীবনে কুয়েত প্রবাসী ছিলেন। পরে একটি বেকারি কোম্পানির সাথে শেয়ারে ব্যবসা করেছেন। বর্তমানে মামাত ভাই প্রবাসী। চাচা একজন: ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বর্তমান সময়ে আল্লাহর অশেষ রহমতে বাবা, ভাইয়ের প্রচেষ্টায় ঋণমুক্ত, স্বচ্ছলভাবে চলার তাওফিক নসিব হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার পরিবারে আল্লাহর অশেষ রহমতে অভাব নেই, আবার অনেক বেশী বিলাসিতা ও নেই। গ্রামে আমাদের নিজস্ব বসতবাড়ি আছে আলহামদুলিল্লাহ।রাস্তার পাশ্ববর্তী সেন্টার পয়েন্টে আমাদের টিনশেডের ঘর আছে। আমার ভাইবোনদের পড়াশোনার সুবিধার্থে, আমাদের পর্দার সুবিধা এবং অন্যান্য সুবিধার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে ফ্লাট বাসায় ভাড়া থাকা হচ্ছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রোগ্রাম এবং ঈদে গ্রামের বাড়িতে যাওয়া হয় ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ দ্বীন পালনের ক্ষেত্রে আমার পরিবারের তরফ থেকে কোনো বাঁধা নেই। দ্বীন পালনে সবাই সবার প্রতি সাপোর্টিভ আলহামদুলিল্লাহ। আমার আম্মু একজন ধর্মভীরু মানুষ হওয়ায় আমাদের জন্য সবকিছু সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আম্মু ফরজ বিধানগুলো পালনের পাশাপাশি নফল ইবাদতের প্রতি যত্নশীল আলহামদুলিল্লাহ। নফল সালাত, সাওম, সাদাকা গুরুত্ব ও একনিষ্ঠতার সাথে পালনের চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। আমার মেজবোন মাদরাসায় পড়েন। পর্দা ফরজ হওয়ার পর থেকে পর্দা করেন আলহামদুলিল্লাহ। ছোটবোন ক্লাস সেভেন থেকে বোরকা পরিধান করেন।বোরকার সাথে হিজাব, নিকাব পড়ে।জরুরত ছাড়া সর্বোচ্চ চেষ্টা করে নিকাব না খোলার। ছোট ভাই হিফজ করতেছে আলহামদুলিল্লাহ।। আল্লাহর রহমতে সুন্নতি লেবাসে চলাফেরা করেন আলহামদুলিল্লাহ। বাবা, বড় ভাই দ্বীনের ব্যাপারে কিছুটা উদাসীন।কিন্তু যখন ভাল সোহবতে থাকেন তখন সবকিছু খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। আমাদের দ্বীনে ফেরার আকষ্মিক কোনো ঘটনা নেই, ছোটবেলা থেকে আম্মুর শেখানো শালীনতায় বড় হয়েছি আলহামদুলিল্লাহ।সব সময় রব্বকে ভয় করে চলার শিক্ষা ছোটবেলায় অন্তরে গেঁথে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যার ফলশ্রুতিতে আল্লাহর অশেষ রহমতে কেউ কখনো কোনো হারামে জড়ায়নি আলহামদুলিল্লাহ। আমি নিজে পর্দার ব্যাপারে খুব স্ট্রিক্ট আলহামদুলিল্লাহ।পর্দার ব্যাপারে এক বিন্দু ও ছাড় দিতে ইচ্ছুক নই ইনশাআল্লাহ। আমি রব্বের দেওয়া তাওফিক অনুসারেই সর্বোচ্চ চেষ্টা করি ঘরে-বাইরে,অনলাইন-অফলাইনে গায়রে মাহরাম মেইনটেইন করার। ক্লাস এইট থেকে বোরকা,হিজাব,নিকাব পড়া শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ তবে পরিপূর্ণভাবে পর্দা করা শুরু করি ইন্টারমেডিয়েটের পর থেকে।ইসলামের অন্যান্য ফরজ বিধানগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।ক্লাস সেভেন অর্থাৎ ২০১৪ সাল থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ। খুব ছোটবেলা থেকেই আম্মুর সাথে সাথে নামাজ অভ্যস্ত হয়েছি আলহামদুলিল্লাহ তবে তখন অজ্ঞাতাবশত কাযা হয়ে যেত(আল্লহুম্মাগফিরলি)..।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সর্বোচ্চ চেষ্টা করি এক ওয়াক্ত ও যেন কাযা না হয়।তবে মাঝেমধ্যে ওযরবশত ফজর কাযা হয়ে যায়।(আল্লহুম্মাগফিরলি)...
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ কোনো রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদাহ করা,মানত করা,কিছু চাওয়া স্পষ্ট শিরক ও কুফরি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মা,মা, মা এবং বাবা,নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, রাসূলে আরাবি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ জসীমউদ্দিন রাহমানী (হাফি), শায়খ হারুন ইজহার (হাফি), শায়খ আহমাদুল্লাহ (হাফি),শায়খ খালিদ আর রশীদ( হাফি)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে পাবলিকলি বলতে অপছন্দ করি। এখানে যেহেতু বলতেই হবে তাই পাঠকের সামগ্রিক ধারণার জন্য কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট সবকিছুর জন্য পানাহ চাচ্ছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার একজন নাদান নালায়েক বান্দী। আমার দ্বীনী বা দুনিয়াবি কোনো যোগ্যতা নেই। আমি সর্বদা আমার মহামহিম রব্ব কে ভয় করে চলার চেষ্টা করি রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য তাঁর দেওয়া তাওফিক অনুসারেই চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সর্বদা আল ওয়ালা-ওয়াল বারার নীতি অবলম্বন করি। তাগুতকে মনেপ্রাণে ঘৃণা করি। দুনিয়ার জীবন নিয়ে আমার খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা নেই। জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই আলহামদুলিল্লাহ। সবরকম পরিবেশে মানিয়ে চলার সক্ষমতা রব্ব অনুগ্রহ করে দান করেছেন আলহামদুলিল্লাহ। আয়েশী জীবনযাপন যেমন খুব বেশি প্রভাবিত করতে পারেনা তেমনি সাধারণ অবস্থায় ও রব্বের নাশোকরি থেকে পানাহ চাই। আমার বই পড়তে এবং কিনে সংগ্রহে রাখতে ভাল লাগে। ফিমেল হলের একটি ইসলামি লাইব্রেরির দায়িত্বশীলা হিসেবে আছি আলহামদুলিল্লাহ। আমি ইন্ট্রোভার্ট ও এক্সট্রোভার্টের মিশেলে একজন মানুষ। কারো সাথে হুট করেই মিশে যাইনা তবে পরিচয় হলে সহজে আপন করে নিতে পারি আলহামদুলিল্লাহ। সবার সাথে মিশতে, হাসিমুখে কথা বলতে পছন্দ করি। তবে একা থাকাটাকেই অধিক পছন্দ করি।কারণ একা থাকলে গীবত,চোগলখুরী থেকে বেঁচে থাকা যায়।নিজের অস্তিত্ব সম্পর্কে ফিকির করা যায়,রব্বের অপরূপ সৌন্দর্য গভীরভাবে অনুধাবন করা যায়। অহেতুক আড্ডাবাজি,তর্ক অপছন্দ করি এবং এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ।তবে সহপাঠী,বান্ধবী, সিনিয়র আপু কিংবা জুনিয়রদের সাথে দ্বীনী বিষয়ে আলোচনা করতে,শুনতে এবং আড্ডা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। উচ্চাবিলাসিতা অপছন্দ করি, সবসময় সবকিছুতে মধ্যমপন্থা অবলম্বনের চেষ্টা করি আলহামদুলিল্লাহ। অপচয় অপছন্দ করি,স্বল্পে তুষ্ট থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। অহংকারী, মিথ্যেবাদী ও কৃপণদের অপছন্দ করি। কনজার্ভেটিভ ফ্যামিলিতে বড় হওয়ার সুবাধে আম্মার শেখানো শাীলতায় পর্দার বুঝ আসার আগ থেকেই ছেলেদের এড়িয়ে চলতাম আলহামদুলিল্লাহ।। রব্বের দেওয়া তাওফিক অনুসারে সময় চেষ্টা করেছি সমস্ত হারাম থেকে বেঁচে থাকার।কখনোই কোনো হারাম রিলেশনশিপে জড়াইনি আলহামদুলিল্লাহ। । পর্দার বুঝ আসার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করি গায়রে মাহরাম মেইনটেইন করার। গায়রতের ব্যাপারে আপোসহীন আলহামদুলিল্লাহ। সর্বোপরি জীবনের সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে ভয় করে চলার চেষ্টা করি এবং যা কিছু করি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টির জন্য করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সিরাতুল মুস্তাক্বিমের পথে চলে চূড়ান্ত গন্তব্য জান্নাত লাভ ই জীবনের মূল উদ্দেশ্য। [সহশিক্ষা কে আমি কোনোভাবেই সমর্থন করিনা।কিন্তু আমার পরিবার,আত্মীয় -স্বজন,পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে ছেড়েও দিতে পারছিনা।তাই এই বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে ইনশাআল্লাহ। ]
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলেঢালা বোরকা, হিজাব,নিকাব, হাতমোজা,পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৫/৬ বছর আলহামদুলিল্লাহ। আমি ক্লাস এইট থেকেই বোরকার সাথে নিকাব পরিধান করতাম আলহামদুলিল্লাহ। তবে গুরুত্ব সহকারে ইন্টারমিডিয়েট থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি ঘরে-বাইরে,অনলাইন-অফলাইনে গায়রে মাহরাম মেনে চলার।কারণ আমি আমার রব্বের পাকড়াও কে ভয় করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাহ। সর্বোচ্চ চেষ্টা করি এগুলো এভয়েড করার আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এখনও তেমনভাবে যুক্ত হতে পারিনি।তবে হলের দাওয়াহ সার্কেলের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। হলভিত্তিক পাঠচক্র, হালাকায় সময় দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। বোনদের দ্বীনের বেসিক বিষয়গুলো জানানোর চেষ্টা করি রব্বের দেওয়া তাওফিক অনুসারে আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্রী।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজের অর্ধেক দ্বীন পূরণ এবং ফিতনার এই নগ্ন নগরীতে নিজের চরিত্র হেফাজতের জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৫" থেকে ৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম অনার্স অথবা মাস্টার্স পাশ।
জেলা আমার নিজের জেলা ব্রাহ্মণবাড়িয়া হলে সবচেয়ে বেশি ভাল হয়।তাছাড়া কুমিল্লা,মাধবপুর,হবিগঞ্জ, ভৈরব,নরসিংদী, ঢাকা বিভাগের সব জেলা।দ্বীনদারিতা বিবেচনায় অন্য জেলা ও গ্রহণযোগ্য ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা উদ্যোক্তা, সৎ ব্যবসায়ী,চাকুরীজীবি (হালাল উপার্জন),সম্ভাব্য উপার্জনক্ষম শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল এবং সমাজে সম্মানিত।নিম্নবিত্ত,নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত(কুফু মেলে এমন)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই অবশ্যই প্রকৃত দ্বীনদার হতে হবে। দ্বীনদার শুধু লেবাসে নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে ভয় করে অন্তরে প্রকৃত দ্বীনকে ধারণ করতে হবে। কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার মানসিকতা থাকতে হবে।অবশ্যই নামাজী হতে হবে সব বিষয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ওয়ালা হতে হবে। আকিদাগত দিকগুলো সহীহ হতে হবে।কোনোরকম ভ্রান্ত মতবাদের অনুসারী হওয়া যাবে না। জীবনের সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে ভয় করে হালাল-হারাম মেনে চলতে হবে। কঠোর গায়রত বোধের অধিকারী হতে হবে। ঘরে-বাইরে,অনলাইন-অফলাইনে গায়রে মাহরাম মেইনটেইন করতে হবে এবং তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে ভয় করার কারণেই করতে হবে ইনশাআল্লাহ। ফরজ ইবাদতের প্রতি কঠোর হতে হবে, সুন্নতের প্রতি অধিক গুরুত্বশীল এবং নফলের প্রতি যত্নশীল হতে হবে ইনশাআল্লাহ। উম্মাহদরদী,নম্র,ভদ্র, বিনয়ী,সদালাপী,মিষ্টভাষী,সবরকারী,তাকওয়াবান হতে হবে। বদমেজাজী,খিটখিটে, কঠোরভাষী হওয়া যাবেনা।বদমেজাজী মানুষ একদম সহ্য করতে পারিনা।দানশীলতা ও পরোপকারিতার গুণগুলো থাকলে উত্তম হয়। সহনশীল বিষয়ে ভুল করলে ক্ষমা করে ভুল শোধরানোর মানসিকতা থাকতে হবে্। বাড়িতে পরিপূর্ণ পর্দার পরিবেশ থাকতে হবে। আমাকে পরিপূর্ণ পর্দায় রাখার দৃঢ় মানসিকতা থাকতে হবে ইনশাআল্লাহ। ফরজ বিধানের প্রতি ছাড় দেওয়ার কোনো মানসিকতা থাকা যাবেনা। দ্বীনী ইলম অর্জনে ইচ্ছুক এবং আহলিয়াকে দ্বীনী ইলম অর্জনে সহযোগিতা করার মানসিকতা থাকা।দ্বীনের খিদমতে নিজেকে নিয়োজিত রাখার মানসিকতা থাকা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জানমাল কুরবান করার ইচ্ছে লালন করা।আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে যেন থাকেন অগ্রগামী। জিহাদের পূণ্যভূমিতে হিজরত করার ইচ্ছে থাকলে উত্তম হয় ইনশাআল্লাহ। [পাত্রের উদ্দেশ্যে কিছু কথা: বায়োডাটা পছন্দ হলে টানা কয়েকদিন ইস্তেখারা সাপেক্ষে নক দেওয়ার অনুরোধ। বয়োডাটায় সব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমি ২/৩ মাস সময় নিয়ে একটু একটু করে বায়োডাটা রেডি করেছি । বারবার চেক করেছি। এডিট করেছি।চেষ্টা করেছি নিজের সম্পর্কে সর্বোচ্চ সতর্কতার সহিত সামগ্রিক ধারণা দেওয়ার।তারপরও আমার জানা-অজানায় কোনো তথ্য হেরফের হলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে মাফ করুন।]
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সরাইল এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1238

বয়স
32 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12097

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4912

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8851

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
কালো
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8577

বয়স
35 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1159

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন