| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, ৬ বছর যাবৎ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
২-৩ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ, আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে গিয়ে কিছু চাওয়া শিরক। এমনিতে জিয়ারত করা যায়
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সিরাতে ইবনে হিশাম, তারাফুল, এবার ভিন্ন কিছু হোক, কুররাতু আইয়ুন,অটুট পাথর। কারেন্টলি চিন্তাপরাধ পড়ছি। এছাড়া ধূলিমলিন উপহার রামাদান, আর রাহিকুল মাখতুম, খিলাফাহ, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা,সিক্রেটস অব জায়োনিজম, নবি জীবনের গল্প, জীবনের ওপারে, ভ্রান্তিবিলাস, দ্বীনে ফেরার পর হারিয়ে যেও না, ইসলামি আকিদা, ফেরা, মা, মা, মা এবং বাবা, বেলা ফুরাবার আগে ইত্যাদি আরো অনেক বই সংগ্রহে আছে। এই সবগুলোই পড়া হয়েছে, তবে পুরোপুরি শেষ করিনি। সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়েছি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মুফতি হারুন ইযহার, শায়েখ আহমাদুল্লাহ, মুফতি আব্দুল মালেক, ড. ইসরার আহমেদ, মাওলানা তারিক জামিল,তারিক মাসুদ
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার বাগান করতে অনেক ভালো লাগে। ফুল, ফল, সবজি সব ধরনের গাছ লাগাতে পছন্দ করি। বই পড়তেও ভালো লাগে। বই সংগ্রহ করার প্রতি একটা অবসেশন কাজ করে আমার। সমসাময়িক লেখকদের মধ্যে আসিফ আদনানের লেখা ভালো লাগে। রান্না করতেও ভালো লাগে, মেইনলি বেকিং। আমার দানশীল মানুষকে খুব পছন্দ, নিজেও যথাসাধ্য মানুষকে সাহায্য করি সবসময়। ভ্রমণ করতে ভালোবাসি, তবে মাহরাম ছাড়া নয় অবশ্যই। আগে কমবেশি ক্রাফটিং করতাম, এখন করা হয়না। রুম ডেকর করতে ভালো লাগে। যারা গাছ ও বই পড়তে পছন্দ করে তাদেরকে ভালো লাগে। মিথ্য বলা, গীবত করা, চোগলখোরি করা, মানুষকে ছোট করে দেখা, শর্ট টেম্পারড মানুষ একদমই পছন্দ নয়। বেশি কথা বলতেও পছন্দ করিনা। বেশি খাওয়া দাওয়া ভালো লাগেনা। এসব মানুষের আধ্যাত্মিকতা নষ্ট করে দেয়।
|