| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
হারুন ইজহার, আলী হাসান ওসামা, মাহমুদ হাসান গুনবী, সাখাওত রাযি, হাসান জামিল, আব্দুল্লাহ জাহাঙ্গীর, মুফতি জসিম উদ্দিন রহমানি।।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
যদিও একটা বায়োডাটার মাধ্যমে একজন মানুষকে সম্পুর্ন বোঝা সম্ভব নয়, তবুও কিছু লেখার চেষ্টা করছি যেন যিনি বায়োডাটা পড়বেন তিনি কিছুটা ধারণা পান। আমি অতি সাধারণ একজন মানুষ। জেনারেল থেকে পড়ালেখা করার কারনে দ্বীনের জ্ঞান নেই বললে চলে তবে জ্ঞান অর্জনের ইচ্ছা আকাশচুম্বী। প্রতিনিয়ত কিছু না কিছু জানার চেষ্টা করি, ইসলামিক বই পড়া হয়। সমসাময়িক প্রসিদ্ধ শায়েখদের লেকচার শোনা হয় এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। হেদায়েত এর মত অতি মূল্যবান নূর পেয়েছি কিনা জানি না তবে মন থেকে চাই, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের তিঁনি হেদায়েত দান করেছেন এবং আপন করে নিয়েছেন নিজের রহমতের চাদরে। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। বিলাসী জীবন পছন্দ নয়। নিজেকে একজন রুচিশীল মানুষ হিসাবে ভাবতে পছন্দ করি। নিজের আত্মসম্মানবোধের প্রশ্নে কখনো আপোষ করি না। ইগো এবং আত্মসম্মান বিষয়ের মধ্য পার্থক্য আছে বলে মনে করি। ইন্ট্রোভার্ট ও লাজুক প্রকৃতির মানুষ হওয়ার কারনে আল্লাহ অনেক ধরনের গোনাহ থেকে হেফাজত করেছেন। (আলহামদুলিল্লাহ) আমি মনে করি একজন মানুষের ব্যাক্তিত্ব প্রকাশ পায় তার, রুচিবোধ, বাচনভঙ্গি, চিন্থা চেতনা ও আদর্শে। পছন্দঃ পছন্দ করি ভালো সঙ্গী হতে, সদুপদেশ দিতে, অসহায় কে সাহায্য করতে। এছাড়া পছন্দ করি সবুজ প্রকৃতি, চাদনী রাত,কুয়াশাছান্নো ভোর, বৃষ্টির শব্দ, সূর্যোদয়, উত্তাল সমুদ্র, মেঠো পথ, নীল আকাশ, ফসলের ক্ষেত, নদীর তীর ইত্যাদি। অপছন্দঃ অহংকার, কৃপণতা, অপচয়, অপব্যয়, বিলাসিতা, চাপাবাজি, পরনিন্দা, কটুকথা, অবক্ষয়, মুখোশধারী লোক, পরাজয়, মিথ্যা, স্বার্থপরতা, লোভ, নির্মমতা, নাস্তিকতা। ইচ্ছাঃ ইন শা আল্লাহ, আহলিয়াকে সঙ্গী করে একাধিকবার বায়তুল্লাহর মেহমান হওয়া। আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের জানুয়ারি মাসে আমার রব্ব আমাকে বায়তুল্লাহর মেহমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ সম্পদে বারাকাহ দান করলে একটা সদকায় জারিয়া প্রজেক্ট চালু করার ইচ্ছা আছে। দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠিত করতে আমার সাধ্যানুযায়ী জান,সম্পদ ও সময়ের কুরবানি করার ইচ্ছা রাখি। স্ত্রী- সন্তানাদি নিয়ে দুনিয়াতে একটা জান্নাতি পরিবার গঠনের স্বপ্ন দেখি। আমার ঔরসজাত সকল সন্তান বিশেষ করে পুরুষ সন্তানদের অবশ্যই কুরআনের হাফেজ হতে হবে এ মর্মে সন্তানদের ওসীয়ত করার ইচ্ছা রাখি। ইন শা আল্লাহ! সন্তানদের আলিম, দ্বীনের দাঈ একই সাথে যুগের শ্রেষ্ট সৈনিক হিসাবে তাদের গড়তে চাই। এমন একটা পরিবারের সপ্ন দেখি যে পরিবার হবে অধিক পরিমান সাওম পালনকারী পরিবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিগত কয়েক বছর নিয়মিত আইয়্যামে বিদ্ব, সোম-বৃহস্পতি সহ হাদিসে বর্ণিত নফল সাওম পালন করার তৌফিক দিয়েছেন। পারিবারের সকলে এসব নফল সাওম পালন অভ্যস্ত হবে এমন আশা রাখি। আলহামদুলিল্লাহ, সহীহ সুন্নাহ মোতাবেক জীবন যাপনের চেষ্টা করি। জীবনে চলার পথে হারাম হলাল কে অধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। শখঃ পরিবারের জন্য দ্বীনি বই সংগ্রহ করে যাচ্ছি। ইন শা আল্লাহ, একদিন বিশাল সংগহশালা হবে।। সম্পুর্ন কোরআন কে বুকে ধারন করা প্রবল ইচ্ছা। প্রতিনিয়ত একটু একটু করে চেষ্টা করতেছি।
|