Profile

বায়োডাটা নং : 3295

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
এলাকা/গ্রামের নাম: আমড়াগাছিয়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাসাবো। সবুজবাগ থানা।
কোথায় বড় হয়েছেন? SSC পর্যন্ত গ্রামে, এরপর HSC, Hon's, Master’s পর্যম্ত বরিশালে, আর বর্তমানে ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Botany
শিক্ষা প্রতিষ্ঠানের নাম University of Barishal
পাসের সন 2020(সেশনঃ২০১৬-১৭)
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Botany
শিক্ষা প্রতিষ্ঠানের নাম University of Barishal
পাসের সন 2023 ( session- 2020-21)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসা ছিল( প্রথমে মাছের আড়তে ছিল, এরপরে কাঠের ব্যবসা)। বর্তমানে বাড়িতে থাকেন, বয়স হয়ে গেছে বিধায় তেমন ভারী কাজ করেন না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য মাস্টার্স পাশ। ফার্মাসিউটিকল কোম্পানিতে জব করেন। বিবাহিত, পরিবার নিয়ে বরিশালে থাকছেন।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা √৫ জন চাচা। আমার বাবা সহ ২ জন জীবিত আছেন। √১ জন মামা। সরকারি চাকরি করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবা ব্যবসা করেন, বাড়িতে থাকেন না। বাড়ি জমিজমা আছে তা অন্য লোকদের কাছে ইজারা দেয়া। আয়ের উৎস বলতে একমাত্র বাবা এবং জমি থেকে বাৎসরিক আয়। মধ্যবিত্ত পরিবার, সমাজে মিশে থাকার মতো ভালো অবস্থান আছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? গ্রামের পরিবেশ। চারপাশে অনেকগুলো ঘর। তবে ঘরে মা একাই থাকেন, তাই ঘরে দ্বীনি পরিবেশ পরিপূর্ণভাবে পাবে ইনশাআল্লাহ। ঘর ছাড়া বাহিরে দ্বীনি পরিবেশ নাই বললেই চলে। তার জন্য দ্বীন পালনে যেখানে সুবিধা হবে, ইনশাআল্লাহ সেখানেই রাখা হবে। আমার পরিবার খুবই ছোট। গায়রে মাহরামের কোন ঝামেলা নাই বললেই চলে। তারপরও, সবকিছুর জন্য আল্লাহর কাছে সাহায্য চাই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০২০ থেকে পাঁচ ওয়াক্ত পড়া হয় আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? রাতে দেরি করে ঘুমালে ২/১ দিন ফজর কাজা হয়, এছাড়া না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে শায়িত ব্যক্তির জন্য দোয়া করা উচিত। কিন্তু কোন কিছু চাওয়া বা মাজারে মানত করা শিরকের অন্তর্ভুক্ত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন খুশু খুযু, আত্মোপলব্ধি, Change a mind, change a life.
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আহমাদ উল্লাহ, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ। নিজের সম্পর্কে লিখে বুঝানো কিছুটা কঠিন বিষয়, তারপরও অল্প কিছু কথাঃ ১/ দ্বীনের পথে আসার পরে জীবনের সকল উদ্দেশ্য, আশা আকাঙ্খা বা জীবনধারা পরিবর্তন করে ফেলেছি এবং এখনও চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ২/ আমি দুনিয়ায় ফিতনাকে খুব ভয় করি, এজন্য অপ্রয়োজনীয় যেকোনো জিনিস এড়িয়ে চলা, দ্বীনি মানুষের সাথে থাকাটা পছন্দ করি। বাট সবসময় সঙ্গী পাই না। ৩/ সমোঝোতা এবং মধ্যমপন্থা অবলম্বন করি। বিশেষ করে কোন সিদ্ধান্তের ক্ষেত্রে। একঘেয়েমি বা আমিই সঠিক, এরকম মনোভাব এড়িয়ে চলি। ৪/ হুটহাট রাগ করা, কাউকে কোন বিষয় নিয়ে বারবার বলা, কোন বিষয় নিয়ে জোর করা এই বিষয়গুলো খুব অপছন্দ। অজুহাত বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করি, কাজকর্মে ভুল হলে বা স্মরণ না থাকলে সহজভাবে নেয়ার চেষ্টা করি। ৫/ ধৈর্যের দিক থেকে একটু কমতি আছে,বাট সর্বদা সর্বোচ্চ চেষ্টা করি সামলে নিতে। অতিরিক্ত চিন্তার জন্য আল্লাহর উপর ভরসা কমে আসে মাঝে মাঝে। আল্লাহ মাফ করুক। ৫/ অবসর সময়ে কোরআন পড়া,দ্বীনি আলোচনা করা, অনলাইনে ইসলামি কিছু শোনা বা বই পড়া হয়। পরিবারকে নিয়ে দ্বীনি মজলিস করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ৬/ পরিপাটি বা শৃঙ্খলাপূর্ণ পরিবেশ পছন্দ করি, কথাবার্তায় ভারসাম্য রাখা এবং স্পষ্টতা বজায় রাখা, আঞ্চলিকতা বর্জন করা, সময়ের কাজ সময়ে করাটা পছন্দ করি। বিশেষ করে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, নামাজের সঠিক সময় এবং খাবারের সময়গুলো মেনে চলার চেষ্টা করি। (মাঝেমধ্যে পারা যায় না) ৭/ আলহামদুলিল্লাহ সব পরিবেশে মানিয়ে নেওয়ার অভ্যাস আছে, গ্রাম বা শহর। কঠিন পরিস্থিতিতি যেরকম দেখে আসছি, তেমনি সুখের সময়ও পার করেছি। কিন্তু সুখ বা দুঃখ বিষয়টা একজন মুমিনের জীবনে আপেক্ষিক। এজন্য সবকিছুর শেষে একটাই কথা "আলহামদুলিল্লাহ" ৭/ বই পড়ার অভ্যাস আছে, এখন একটু কমে গেছে। ইনশাআল্লাহ সম্ভব হলে পরিবারে বই পড়ার অভ্যাস গড়তে চাই। আমি মনে করি, শুধু একজন আদর্শ স্বামী হওয়াটাই আজকাল যথেষ্ট নয়, বরং আদর্শ পিতা হওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী যেমন হবে ইনশাআল্লাহ সেই গুনাবলীও তার উত্তরাধীকারীর মাঝে প্রকাশ পাবে। ৮/ ভালো- মন্দ মিলিয়ে মানুষ। কিছু কিছু বিষয়ে আপসেট হয়ে যাই মাঝেমধ্যে, স্ট্রেস ফিল হয় খুব। তাছাড়া অনিচ্ছাকৃত এমন একটা ঘটনা ঘটলো যার জন্য নিজেই বুঝতে পারি বিষয়টা ঠিক হয়নি, আর অনুতপ্ত হই। অবশ্য এটা অনেকাংশে কমে গেছে আলহামদুলিল্লাহ। ৭/ ইচ্ছে বলতে মা, বাবার খেদমত করা, নিজ অবস্থান থেকে দ্বীন- ইসলামের খেদমত করা, ইসলামের পথে অবিচল থাকা যেন মৃত্যুটা ইসলামের পথে হয় এবং ইসলামকে আকড়ে ধরেই থাকতে পারি। আর পরকালে আল্লাহর অনুগ্রহ লাভ ও জান্নাতের মেহমান হওয়া। ৮/ আল্লাহ কবুল করলে আল্লাহর ঘর জিয়ারত করার ইচ্ছে আছে, আল্লাহ চাইলে মা-বাবা, প্রীয়জন নিয়ে যাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাজামা-পাঞ্জাবি পড়তাম সবসময়, বাট পরিস্থিতি অনুযায়ী ফুল শার্ট- প্যান্টও পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা আলহামদুলিল্লাহ। ২০২০ থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বদা চোখকে সংযত রাখার চেষ্টা করি। কখনো পারি কখনো পারি না। আল্লাহ মাফ করুক।।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না। তবে ইসলামি সঙ্গীত শোনা হয়। আর মাঝেমধ্যে মিউজিক + নারী ছাড়া কোনো কন্টেন্ট দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আল্লাহ এবং তার রাসুল সাঃ এর দ্বীনের দাওয়াতের উদ্দেশ্য কোন একটা ইসলামি সংগঠনের সাথে যুক্ত আছি। বাট তেমন এক্টিভ থাকতে পারি না। ( তাবলীগের সাথেও মাঝেমধ্যে সময় দেয়া হয়)
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। নিবন্ধনে স্কুলে সহকারী শিক্ষক পদে ভাইবা দিলাম নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এছাড়া বর্তমানে টিউশন আছে।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? আলহামদুল্লিাহ। সর্বোচ্চ চেষ্ট থাকবে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনায় বাধা নেই। জেনারেল পড়াশোনা চলমান থাকলেও শেষ করা যাবে ইনশাআল্লাহ। কিন্তু নতুন কোনো শিক্ষা অর্জন করতে চাইলে পরামর্শ করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? বর্তমান ফেতনার যুগ। আমি চাই না কেউ স্বেচ্ছায় ফেতনায় জড়িয়ে যাক। তাছাড়া একজন নারী বাহিরে সময় দেবার পর পরিবারের প্রতি হক আদায় করাটা কঠিন। যার ফলাফল আশেপাশে তাকালেই লক্ষ্য করা যায়। তারপরও যদি সে মনে করে জব করার পর তার সাথে সম্পর্কিত হক সে পরিপূর্ণভাবে আদায় করতে পারবে তাহলে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? দ্বীনি পরিবেশের প্রাধান্য থাকবে। সেটা অবশ্য চাকরীর উপর অনেকাংশে নির্ভরশীল।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? উপহার বলতে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সম্মান এবং তার প্রতি হক। তাহলেই আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ১/ বিয়ে মূলত সব নবীদের একটি সুন্নাহ। ২/ বিয়ের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয় এবং বাকি অর্ধেক সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। ৩/ বর্তমানে ফেতনার যুগে নিজের নফসকে হেফাজত করার একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। তাছাড়া ইবাদাতে তৃপ্তি, বরকতময় জীবন গঠন, শয়তানের কুমন্ত্রনা থেকে রক্ষা ইত্যাদি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা 5.’1”- 5’.5”
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা সর্বনিন্ম HSC , অনার্স পড়ুয়া বা শেষ। তবে ইসলামি জ্ঞান থাকাটা অবশ্যক। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে আলহামদুলিল্লাহ।
জেলা বরিশালের বিভাগের ভেতর হলে আলহামদুলিল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী। দাওয়াহ/ মাদ্রাসার খেদমতে নিয়োজিত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চবিত্ত ইত্যাদি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ বা সাংসারিক অশান্তির মূল কারণ হলো দ্বীনদার পাত্র-পাত্রী নির্বাচনের অভাব। আল্লাহ কার জন্য কেমন সঙ্গী নির্ধারণ করে রেখেছেন তিনিই ভালো জানেন। তারপরও কিছু নির্দেশনা মেনে চলতে বলেছেন। যেমন: ১/ যে চারটি গুনাবলি দেখতে বলেছেন: সৌন্দর্য্য, দ্বীনদারিতা, সম্পদ এবং বংশ। # সৌন্দর্য্যঃ একবার এক হাদিসে পড়েছিলাম, কোন এক মহিলা সাহাবা শুধু তার স্বামীর চেহারা দেখতে ভালো না হওয়ায় তার প্রতি হক আদায় করতে পারছিলেন না, এজন্য রাসুলের (সা:) কাছে এসেছেন তার থেকে আলাদা হতে। সুতরাং এটাকে অবহেলা করার মতো নয়। # দ্বীনদারিতাঃ দ্বীনদারিতা বলতে আমি বুঝি ব্যক্তিগত আমল, আখলাক, বিনয়, তাকওয়া অবলম্বন, খুশু খুজু ইত্যাদি বৈশিষ্ট্য। কে মাদ্রা্সায় পড়লো বা কে জেনারেল এটা বিষয় না। বিষয় হলো সকাল থেকে সন্ধ্যা অবধি কতটুকু ইসলামকে গুরুত্ব দিয়ে চলি। (এটা ঠিক যে আমরা ১০০% পারবো না কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে দোষ নেই। নিশ্চই আল্লাহ সবকিছু দেখছেন।) ২/ পড়াশোনা বা কোরআন পাঠঃ ঘরের সৌন্দর্য্য হচ্ছে কোরআনের সুর। অবশ্যই কোরআন পড়ার অভ্যাস থাকা দরকার এবং সহিহ শুদ্ধভাবে। আমি চাইবো সে যেন আরো মানুষকে কোরআন শেখাতে পারে। এটাই তার ইসলামের খেদমত হবে ইনশাআল্লাহ। তাছাড়া, ফযিলতপূর্ণ সুরাগুলো হিফয থাকলে আলহামদুল্লিাহ। যেমন- সুরা মুলক, ওয়াকিয়াহ ইত্যাদি। ৩/ সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা, সম্মান, অভিমান বা অভিযোগ সবকিছুই থাকবে। সবকিছুই যেন হয় ইসলামের গণ্ডীর ভেতর। তুচ্ছার্থক কোন শব্দ বা অপমানের কোন কথা না বলা, নিজের দাম্ভিকতা বা অহংকার প্রদর্শন না করা। স্মরণ রাখা দরকার রাসূলের (সা:) সাংসারিক জীবনের কাহিনি। বিশেষ করে কষ্টের, সুখের এবং অভিমানের কিছু ঘটনা। তাহলেই ইনশাআল্লাহ সবকিছু সহজ হবে। ৪/ স্যোশাল মিডিয়া পরিহারঃ আমার নিয়ত আছে যদি সম্ভব হয় স্মার্ট ডিভাইসের ব্যবহার কমিয়ে আনতে। এটা আমাদের সময় এবং বরকত কে কমিয়ে দেয়। তাছাড়া সাংসারিক বিশৃঙ্খলার জন্য অতিরিক্ত ফোন আশক্তিই দায়ী। যার বাস্তব প্রমান আমার আশেপাশেই। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেও এসব ডিভাইসের ব্যবহার কমিয়ে আনা দরকার। ৫/ ইসলামী জ্ঞানঃ বেসিক ইসলামী জ্ঞান যেমন- দৈনন্দিন বিভিন্ন মাসায়লা, গুরুত্বপূর্ণ হাদীস, রাসুলের জীবনী, বিভিন্ন সাহাবীদের জীবনী ইত্যাদি। কম কথা বলা, জিকির করা এবং পরিবারের অন্যকে উৎসাহিত করা এবং জ্ঞান শেখায় প্রতিযোগিতা করা। সর্বোপরি অবসরে বই পড়ার অভ্যাস থাকা এবং অন্যকে জানানো। আমি চাইবো আপনি আমার থেকে বেশি জানেন। এবং বেশি আমল করতে পারেন যা আমার এবং আমার পরিবারকেও প্রভাবিত করবে। যেমনঃ সাপ্তাহিক রোজা বা নফল ইবাদাত, বিভিন্ন হাদিস ইত্যাদি। অর্থাৎ প্রডাক্টিভ মুসলিম হওয়া। ৬/ একজন নারীর উচিত সব পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা থাকা। আল্লাহ কার জন্য কোন বাসস্থানের ব্যবস্থা করে রেখেছেন তিনিই জানেন। কিন্তু বর্তমানে নারীদের কমন বিষয় হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে শহরে থাকতে হবে বা আলাদা থাকতে হবে। এই ধারণা যদি আপনার থাকে তাহলে আশা রাখবো আপনার জন্য হয়তো আমি কল্যাণকর নই। ৭/ মানসিক দৃঢ়তাঃ বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসা, স্নেহ বা মায়া অনেকসময় বাস্তবতার কাছে হেরে যায়। আমরা কখনো শক্ত থাকতে পারি বা কথনো পারি না। তাই নাটক, সিনেমার জীবন কেউ কল্পনা করলে ভূল করবেন। তাছাড়া মুমিনের জীবনই তো একটা পরীক্ষামাত্র। সবকিছুর মধ্যেই সুখ খোঁজার মানসিকতা থাকতে হবে। টাকা পয়সা তো নামমাত্র। ৮/ একটা বিষয়ে আমি কখনো ছাড় দিবো না ইনশাআল্লাহ, তা হলো আমার মায়ের অসম্মান। তিনি এই যুগের একজন মানুষ কিন্তু তার যে ত্যাগ এটা বলার মতো নয়। আমি চাইবো আপনি আমার মা’কে নিজের মা হিসেবে গ্রহণ করবেন। এবং কোনো পার্থক্য করবেন না। এটা ইবাদত হিসাবে গ্রহন করতে পারলে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। অন্যদিকে আপনার পিতামাতার প্রতিও আমার সম্মানের কমতি থাকবে না আশা করি। ৯/ আমি সবকিছুতে মধ্যমপন্থা অবলম্বন করি এবং জোর করা অপছন্দ করি। তাই চাইবো না, এমন কোন বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন যা সম্পর্ককে ফাটল তৈরি করে । আমি যথেষ্ট ছাড় দেয়ার মানসিকতা রাখি এবং সবার জন্য যা কল্যাণকর তাই করার চেষ্টা করি। সুতরাং দুপক্ষের মানুষ যদি আন্তারিকতা বজায় রাখে সেখানে সকল বিষয় সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ১০/ কিছু বিষয় নারীদের জন্য গুরুত্বপূর্ণ। যেমনঃ নামাজ, পরিপূর্ণ পর্দা বজায় থাকে এমন পোষাক( অবশ্যই মুখে নেকাব পড়া), কণ্ঠস্বর ছোট রাখা, হালাল হারাম মেনে চলা, গায়রে মাহারাম বা বন্ধুদের এড়িয়ে চলার চেষ্টা করা, স্বামী এবং তার পরিবারের মানুষের হক আদায় কারার চেষ্টা করা বা জরুরি প্রয়োজন হলে ঘরের বাহিরে যাওয়া ইত্যাদি। এগুলো আপনাকে জোর করতে চাই না। ইনশাআল্লাহ আন্তরিকতার সাথে গ্রহন করতে পারবেন। ১১/ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণঃ শারীরিক ও স্বাস্থ্য সচেতনতা। আমি খাবার এবং খাদ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। নারীদের এমনিতে খাবার সম্পর্কে চাহিদা বেশি, তারা আক্রান্তও বেশি হয়। অবশ্যই ভেবে দেখা দরকার কি খাচ্ছি এবং যা খাবো তা কতটুকু আমার জন্য ক্ষতিকর বা উপকারী। (আমার বাস্তবতা থেকে কথাগুলো লেখা) ১২/ পরিশেষে, আপনি শুধু কারো স্ত্রী ই হবেন না, একজন আদর্শবান মা, পুত্রবধূও বটে। আগামী প্রজন্মের জন্য আলোকবর্তীকাস্বরূপ এবং জান্নাতের সঙ্গী ইনশাআল্লাহ। (স্বামী-স্ত্রী উভয়ে জান্নাতী হ’লে আল্লাহ তাদেরকে একত্রে জান্নাতে প্রবেশের নির্দেশ দিবেন’) (যুখরুফ ৪৩/৭০)। এতক্ষন যা লিখলাম, শুধু স্মরণ করিয়ে দেয়া মাত্র। সবকিছুর উদ্দেশ্য হল, আমি এক গুনাহগার বান্দা। আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আর সঙ্গী হিসেবে এমন একজন বরকতময় নারী চাই যে দুনিয়া ও আখেরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। ইনশাআল্লাহ। বিস্তারিত লিখতে হলো। তবে এগুলো কিন্তু শর্ত নয়, কুফু মেলাটা গুরুত্বপূর্ণ। বি: দ্র: বায়োডাটা পছন্দ হলে ইস্তেখারা করুন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মঠবাড়ীয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1380

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5336

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7704

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6006

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7304

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7231

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
পিরোজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন