Profile

বায়োডাটা নং : 3289

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: জানানো হবে
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শেরে বাংলা নগর
কোথায় বড় হয়েছেন? দশম শ্রেণি পর্যন্ত রাজবাড়ী, তারপর থেকে ঢাকায়(বাসায়)।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ( বেচেলর অফ ডেন্টাল সার্জারী)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা
এখন কোন বর্ষে পড়ছেন? পঞ্চম/ফাইনাল
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আব্বা মেইনলি জমিজমা, পুকুর যা আছে ওগুলো দেখাশোনা করতেন নিজেসহ মানুষ দিয়ে। সেখান থেকে যা আসতো আলহামদুলিল্লাহ এনাফ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ তিনি গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই অনার্স শুরু করেছিলেন শেষ করেন নি বাবা মারা যাওয়ার পর। তিনি বিবাহিত। গ্রামে জমিজমা, পুকুর এসব দেখাশোনা করেন। ছোট ভাই ঢাকার একটি স্বনামধন্য কওমি মাদ্রাসা থেকে হিফজ শেষ করেছেন। এখন দাখিল/এস,এস,সি দিয়েছেন। তিনি অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন চাকুরি ছেড়ে দিয়েছেন ও ঢাকায়। বর্তমান গৃহিনী।আগে প্রাইমারী স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি বিবাহিত। ঢাকায় নিজস্ব ফ্ল্যাট ও জমি রয়েছে আলহামদুলিল্লাহ। কঠোর ভাবে দ্বীন পালন করেন। দুলাভাইও আলহামদুলিল্লাহ দ্বীনদার ও বুঝবান। ছোট বোন ও গৃহিনী। স্নাতক শেষ করেছেন, স্নাতকোত্তর চলমান অবস্থায় ছিলো, শেষ করেননি। বিবাহিত। পরিপূর্ণ দ্বীন পালনে সচেষ্ট সবসময়।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব জমিজমা, ফসল ও পুকুর(২) থেকে প্রাপ্ত আয়।(২১০+ শতাংশ)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সদস্য গনের মধ্যে সকলে মাহরাম, নন-মাহরাম মেনে চলার চেষ্টা করেন। যদিও বুঝি সকলেই পরিপূর্ণ পারেন না।তবে কেউ মানতে চায়লে তাকে পূর্নাঙ্গ সাহায্য করবেন ইনশাআল্লাহ। বাড়ির চারপাশ ও ঘর-বারান্দসহ এমনেও পর্দার সহায়ক করা, চারদিকে টিনের বেড়া দিয়ে ঘেরা। যেহেতু মা ও আপুদের সকলেই পর্দা মেইনটেইন করেন তাই এসব আগে থেকেই করা ছিলো।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? মাঝে মাঝে কাযা হয়ে যায়। এমনে নামাজ শুরু করেছি ১২/১৪ বছর বয়স থেকে। প্রায় নিয়মিত পড়া হয় ৭/৮ বছর।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না। তবে হলে ১/২ ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ হয়। তারপরও তাজবিদ সহ সর্বোচ্চ শুদ্ধ করার চেষ্টায় আছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তারপরও আল্লাহ ভালো জানেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জাস্ট একটি মৃত মানুষের কবর। এর বাইরে বিশেষ কিছু মনে করা স্পষ্ট শিরক মনে করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর-রাহীকুল মাখতুম, প্যারাডক্সিকাল সাজিদ, মাদারিজুস সালেকিন, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ইবনুল কাইয়ুম (র.), ড. খোন্দকার জাহাঙ্গীর (র.), শায়েখ আহমাদুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুব সাধারণ ভাবে চিন্তা করতে পছন্দ করি। তবে সেটা শরিয়াহ জ্ঞানের সাথে মিল রেখে। জীবনে হা-হুতাশ খুব কম। শখ বলতে আরবি স্পোকেন শেখার অনেক ইচ্ছা। আলহামদুলিল্লাহ সে পথেই এগোচ্ছি একটু একটু করে। যদিও পড়ালেখার পাশাপাশি সময় হয়ে উঠেনা সবসময়। তবে অনেক ইচ্ছা কোরআনকে কোরআনের ভাষায় বোঝার। মেটেরিয়ালস্টিক দুনিয়া আমার খুব অপছন্দের। বর্তমান বিশ্ব, মিডিয়া, সমাজ যা বলে তার থেকে দ্বীন যা বলে তা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। গাড়ি থাকতেই হবে, বাড়ি ওমন/এমন হতেই হবে এইসব টাইপের জিনিস থেকে আমি দূরে। হালাল হোক, কিন্তু তা যতটুকুই হোক আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আলটিমেট বলে কিছু আছে বিশ্বাস করিনা। সবই ক্ষনস্থায়ী সেভাবে মাথাই নিয়েই চলি। আমার কাছে আত্মসম্মানবোধের অনেক দাম, মরে যাবো তবু আত্নসম্মান বিকিয়ে দিবো না ইনশাআল্লাহ এমন মানসিকতা নিয়ে চলার চেষ্টা করি। তবে ভুল করলে ছোট হতে কোনো লজ্জা নেই। ইসলামি বা শরয়ী বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি। স্ত্রীকে নিজের সমকক্ষ বা সমান মনে করিনা। প্রতিযোগিও মনে করিনা, তবে দ্বীনের বা ভালো কাজের বিষয় হলে আলাদা বরং তাকে পরস্পরের জন্য সহায়ক জামা স্বরূপ অন্তরঙ্গ বন্ধু মনে করি। তার সাথে দ্বীন অনুযায়ী ইনসাফে বিশ্বাসী। আমি কথা কম বলতে পছন্দ করি। তবে পছন্দের মানুষের সাথে ব্যাপারটা আলাদা। নিজ পরিবারের সাথে অনেক আন্তরিক, তারাও যথেষ্ট আন্তরিক। আমি আমার আগামীর স্ত্রী ও সন্তান নিয়ে পরিকল্পনা ও চিন্তা রাখি। শুধু ফ্যান্টাসি আর অলীক স্বপ্নের জন্য এপথে চলতে আসিনাই। ভিতর থেকে মনে হয়, তবে এটা নেসেসারি না, যেন ওনার চোখগুলো খুব মায়াবি হয়। তাকালেই যেন ক্লান্তি সরে যায়। পরিশেষে আমি শুধু একজন জীবন সঙ্গীনীই চাইনা, একই সাথে ভবিষ্যৎ সন্তানদের জন্য একজন আদর্শবান মা চাই। এমন একজনকে স্ত্রী হিসেবে চিন্তা করি যিনি সংসার সম্পর্কে নিজ পরিকল্পনা রাখেন, শুধু বিয়ে করলাম বউ হলাম এমন না, বরং আগামী পরিবার নিয়ে পরিকল্পনা ও চিন্তা রাখেন এমন। বি.দ্র. [আমার উচ্চতা exact ৫'৬" না, সামান্য কম আছে, আই মিন একবারে কাছাকাছি ]
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? মার্জিত, সবসময় টাকনুর উপরে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ আছে। একাদশ শ্রেনী(২০১৯) থেকেই। মানে প্রায় ৬ বছর যাবত।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী। আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ যতটুকু পারা যায়। সর্বোচ্চ চেষ্টা করি এ ব্যাপারে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, সর্বোচ্চ চেষ্টা করি এ বিষয়ে। তবে আন্তর্জাতিক ও দেশীয় নিউজ এগুলো দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কয়েকবার তাবলীগে দারসে বসা হয়েছে। মেহনত করার ইচ্ছা আছে, তবে আগে নিজের আহল( পরিবার), তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে বাইরে।
পেশাগত তথ্য
পেশা MBBS/BDS শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি এখনো ছাত্র। এখন চতুর্থ বর্ষ চলে। পরিবার থেকে একটি অর্থ আসে যা দিয়ে আমার চলে যায়। টিউশনসহ সব মিলিয়ে প্রায় ১২ হাজারের মতো একটা এমাউন্টও আসে বর্তমানে। আমার আর ১.৫/২ বছর লাগবে ডাক্তার হতে। তখন পেশা হিসেবে এটাকে উল্লেখ করতে পারবো। আপাতত আমি টাইপ অফ বেকার সাধারন শিক্ষার্থী ।এজন্য কর্মে স্ট্যাবিলিশমেন্ট আশা পর্যন্ত উভয়ই তাদের স্ব স্ব স্থানে লেখাপড়া চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পাত্র পাত্রী উভয়েই স্মরনে থাকলো। আমি নিজে থেকে কাউকে খুব বেশি চাঁদ ধরা স্বপ্ন দেখাতে আগ্রহী নয়। অনেকে মনে করেন ডাক্তার মানেই অনেক টাকা। এদেশের পেক্ষাপটে এসব ভাবা স্বাভাবিক। তবে টাকা পর্যন্ত আসতে অনেক সময় লাগে। বর্তমান সময় আরও কিছুটা কঠিন। সবকিছু সাথে সাথেই আসেনা। এমন আশা নিয়ে থাকলে বলবো আগাবেন না। তবে আসল কথা এই স্ট্রাগলে থেকে সুখে দুঃখে যিনি চলতে পারবেন ততদিন পর্যন্ত তিনিই থাকবেন। সব শুরু মনের মতো সুন্দর না হলেও, শুরুর পর যেকোনো সময় আল্লাহ সুন্দর করে দিতে পারেন আমরা যা চিন্তা করি তার থেকেও। সবর/ধৈর্য আসলে তিতা, তবে ফল অনেক মিষ্টি। দ্বীন পালন ও একি সাথে চরিত্র হেফাজত এক কঠিন জিনিস। বিয়েই তাকে সহজ সুন্দর করে।৪র্থ বর্ষ থেকেই বিসিএসের প্রস্তুতি শুরু করেছি আলহামদুলিল্লাহ। যেনো পাশ করার সাথে সাথে এইপথ সহজ হয়। আমি আসলে আর্লি বিয়ে, আর্লি স্ট্যাবিলিশমেন্ট, আর্লি কল্যানে বিশ্বাস করি। এতে বরকত বেশি তাই আগানো।
মাসিক আয় প্রায় ১২ হাজার, জানি হয়তো বা যথেষ্ট না। নিজের উত্তরাধিকার সূত্রে ৬০(+-)(চাষাবাদ যোগ্য) শতাংশ জমি আছে। তবে, আমার আসলে লুকোচুরি কিছু নেই। আমার বর্তমান কষ্ট, লেখাপড়া সব আগামীর পরিবারের জন্যই। তাদেরকে ভালোরাখার জন্যই। এসব চিন্তা করলেই আমার পরিশ্রম করতে সহজ হয়, ভিতর থেকে মোটিভ পায়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা, আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা, ইনশাআল্লাহ। পরিবারও বেপর্দা কাউকে চান না।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? একবারে সরাসরি না এমন নয়। বরং সেটা পরস্পর আলোচনা, স্থান, সময় ও পরিবেশ বুঝে। তবে দ্বীনি পড়াশোনা অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তারপরও সেটা পরস্পর আলোচনা, সময়, স্থান ও পরিবেশ বুঝে ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পরপরই যেহেতু পুরোদমে সংসার শুরু হচ্ছেনা, সেক্ষেত্রে তার স্থায়ী বা বর্তমান ঠিকানা।তারপর প্রাথমিকভাবে ইনশাল্লাহ ঢাকায় ইচ্ছা। আল্লাহ সহজ করুন
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না। আল্লাহ তায়ালা এত গরিব আর আত্মমর্যাদাহীন বানান নাই আমাকে ও পরিবারকে আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান সময়ে নজর ও চরিত্র হেফাজত এক অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যা ইবাদতের সাথে সম্পর্ক যুক্ত। মানুষের দুনিয়ার সফর অত্যন্ত সংক্ষিপ্ত। আর বিয়ে একটি অতীব জরুরি সামাজিক, ধর্মীয় ও জৈবিক জীবনের অংশ। জীবনকে অর্থবহ করে তুলে। এর মাধ্যমে দ্বীনের অর্ধেকের পূর্নতা আছে। দু দু হাত, দুটো মনের এক পবিত্র আত্মিক বন্ধন। এছাড়া এর মাধ্যমে এমন সন্তান রেখে যাওয়া সম্ভব যারা মৃত্যুর পর নাজাতের দোয়া করবে ও ইমান -ইসলামের কল্যানে নিয়োজিত থাকবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'-৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে এইচ,এস,সি/ সমমর্যাদার কওমি শেষ বা ভার্সিটি( ১ম/২য় বর্ষ)/ সরকারি,বেসরকারি মেডিকেল(১ম/২য় বর্ষ/৩য় বর্ষ) শিক্ষার্থী
জেলা রাজবাড়ী, ঢাকা, ফরিদপুর, বা আশেপাশের জেলা হলে ভালো হয়। অথবা বর্তমান ঠিকানা ঢাকায় বা ঢাকায় পড়াশোনা করছে এমন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট /শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত/ উচ্চমধ্যবিত্ত/ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত/ মাননসই
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
***অবশ্যই তার কোনো গোপন সম্পর্ক, গোপন পাপ(জিনা) এসব কিছু থেকে বিরত।[এসব থেকে থাকলে প্রতারণার আশ্রয় না নেওয়ার অনুরোধ]..** **চিন্তার দিকে দিয়ে একজন মুসলিম নারী ও মার মতো চিন্তা করবেন, সফট ফেমিনিজম ও দ্বীনি ফেমিনিজম থেকে আকাশ পরিমান দূরে থাকবেন। অবশ্যই ইনসাফ করার মানসিকতা থাকবে। *** তিনি অবশ্যই একজন ভদ্র ও সুন্দর ব্যবহারের অধিকারী হবেন। ইসলাম ও শরীয়াহ নিয়ে চলার মতো জ্ঞান থাকতে হবে। আকিদা, শিরক, কুফর বিষয়ে পরিপূর্ণ থাকার ব্যাপারে গুরুত্ব দিবেন। হারাম রিলেশনের বিষয়ে কঠোরতা অবলম্বন করবেন ও ঘৃনা করবেন অন্তর থেকে। জেনারেল, কওমী এসবের উপর বিশ্বাসী নই নিদিষ্ট ভাবে, দ্বীন আসলে অন্তরের বিষয়। অবশ্যই জ্ঞান ততক্ষণ পর্যন্ত জ্ঞান নয়, যতক্ষণ পর্যন্ত তার জীবনে বাস্তব প্রয়োগ নেই। ইসলাম জানার সাথে সাথে মানার বিষয়ও। শুধু অনেক জানার থেকে মানার মাহত্ত্বে আমি বিশ্বাস করি। আর বিয়ে বিষয়ে যতটা আবেগ কাজ করে, তার সাথে পরিপূর্ণ বিবেকের উপস্থিতি অপরিহার্য।কারন এ এক অন্তিম পথচলা। তিনি শুধু আল্লাহর জন্যই আমাকে পছন্দ করবেন, সব কিছু কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। আমি যেহেতু এখন শিক্ষার্থী ও বেকারই বলা চলে তাই এমন একজনকে আশা করি যে উপরোক্ত গুলো অনুধাবন করবে।সেই সাথে তেনার বাবা মা এমন হবেন যে বিয়েকে সহজ ভাবে দেখবেন, বিয়ে এখন হবে মানেই সামাজিকভাবে সংসার শুরু হবে এমন নয়। তিনিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট। পড়াশোনা চলতে থাকলো। সম্পর্ক একদিকে পবিত্র থাকলো, পরস্পর বোঝাবুঝি থাকলে, দেন আল্লাহ ডাক্তার হওয়া ও ক্যারিয়ার স্ট্যাবল সহজ করে দিলে সংসার বলতে যা সবাই মিন করে তা আস্তে আস্তে হলো। তবে ততদিন একটা অপেক্ষা বা পড়াশোনাসহ সব চললো। বাকি অনেক কিছুই অগছালো আলোচনা অনেক জায়গা রেখেছি। এরপর আমার থেকে যেকোনো জিজ্ঞেসের সুযোগ তো আছেই ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বালিয়াকান্দি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12196

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3779

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7774

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7943

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9698

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4358

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বালিয়াকান্দি, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন