Profile

বায়োডাটা নং : 3272

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৯ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ধামইরহাট, নওগাঁ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গ্রাম: রসপুর, পোস্ট : খেলনা
বর্তমান ঠিকানা ধামইরহাট, নওগাঁ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গ্রাম: রসপুর, পোস্ট : খেলনা
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ম্যাথমেটিকস্
শিক্ষা প্রতিষ্ঠানের নাম (পাবলিক বিশ্ববিদ্যালয়) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর -৫২০০
এখন কোন বর্ষে পড়ছেন? ২য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য অবিবাহিত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা: ১ জন ব্যবসা করেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসতবাড়ির অল্প জমি আছে। আবাদি জমি বর্তমানে নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আরও দশটা মুসলিম পরিবারের মতো নামাজ রোজা পালন করে। যেহেতু গ্রামের মানুষ তাই মাহরাম - নন মাহরাম মেইনটেইন করা হয় না । তবে তাদের অন্তরে মাহরাম ও নন মাহরম মেইনটেইন করার আগ্রহ আছে। বিশেষ করে আমার অনাগত স্ত্রীর জন্য।।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ৪ র্থ, ও ৫ম শ্রেণি থেকে নামাজ পড়ি কিন্তু পাঁচ য়াক্তের সঠিক সময় মনে হচ্ছে না তবে ষষ্ঠ শ্রেণি থেকে নিয়মিত হবে ইনশাআল্লাহ ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না। কাযা হলেও পরে পড়ে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, পারি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সেজদাহ করা শিরক, মাজার হলো সমাধিস্থল কিন্তুু বর্তমানে তথাকথিত যে মাজার আমাদের কাছে পরিচিত তা ইসলামি দৃষ্টিতে সঠিক নয়। কারণ এই মাজার গুলোর উপর গম্ভুজের মতো বানানো হয় কিন্তুু রাসুলুল্লাহ (সাঃ) এর হাদিস অনুযায়ী প্রত্যেক কবর হতে হবে সমান। সুতরাং বর্তমানের মাজার গুলো ঠিক না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/ আধুনিক মননে আলোর পরশ (ড. মিজানুর রহমান আজহারি) ২। রিয়াদুস সালেহীন, ৩। এক নজরে কুরআন (ড. মিজানুর রহমান আজহারি) ৪। বেলা ফুরাবার আগে ( আরিফ আজাদ) ৫।আর রাহিকুল মাখতুম, ৬। প্যারডক্সিক্যাল সাজিদ ( আরিফ আজাদ) , ৭। রিপ্রোডাক্টিভ মুসলিম, ৮। সময়টাকে কাজে লাগান, ৯। দৈনিন্দন জীবনে ৫০০ হাদিস ( মাওলানা আব্দুল্লাহ আল আমিন), ১০। আদব বা শিষ্টাচার ( মাওলানা আব্দুল্লাহ আল আমিন)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। শায়েখ আহাম্মদ উল্লাহ ২। শায়েখ ক্বারী মিশরী রশিদ আল আফাসি ৩। ড. মিজানুর রহমান আজহারি, ৪। ক্বারী আহম্মদ বিন ইউসুফ আল আজহারি, ৫। শায়েখ ক্বারী আব্দুর রহমান সুদাইস ৬। হযরত মাওলানা আবদুল্লাহ আল আমিন ৭। ক্বারী সাইফুল্লাহ পারভেজ, ৮। হাফেজ ক্বারী আবু রায়হান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ , আমার শখ ১। কুরআন তিলাওয়াত করা: বিশেষ করে উপরে উল্লেখিত সম্নানীয় ক্বারী গণের তেলাওয়াতের সুরে। আলহামদুলিল্লাহ,, আমি ক্বারী মিশরর রশিদ আল আফাসি, ক্বারী আব্দুর রহমান সুদাইস, ক্বারী সাইফুল্লাহ পারভেজ( রমযান মাসে রেডিওর সুরে খতমে কুরআনের তিলাওয়াত), ক্বারী আবু রায়হান , ক্বারী আব্দুল বাসেত , ক্বারী আহম্মদ বিন ইউসুফ আল আজহারির মতো তিলাওয়াত করার চেষ্টা করি। ২। মসজিদে আযান দেওয়া। ৩। গজল গাওয়া : ৪। আলহামদুলিল্লাহ, আমি ছবি আঁকতে ভালোবাসি। ৫। পড়াশোনা করা পছন্দ : ১। একটা জিনিস আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন থেকে কুরআনের মকশো যা রেডিওতে হতো তা প্রতি শুক্রবারে শুনতাম আর মনে মনে ওদের সাথে বলার চেষ্টা করতাম।। তাছাড়া আমি ঐ সময়ে রেডিওর সেই সুমধুর সুরের আযান খুব পছন্দ করাতাম। আযান হলেই রেডিওরা কাছে নিয়ে বসে শুনাতাম আর ভাবতাম আমিও যদি এমন সুরে আযান দিতে পারতাম। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আমার ইচ্ছে পূর্ণ করেছে। ২। বর্তমানে যে সমস্ত নারীরা পর্দা করে তাদেরকে খুবই ভালো লাগে। আল্লাহর কাছে আমার পছন্দের মানুষকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি ওয়াক্তে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত, সূরা ইব্রাহিম ৪০ নং আয়াত, সূরা আহকাফ ১৫ নং আয়াত এবং সূরা ছফফাত ১০০ নং আয়াত পড়ে দোয়া করি। স্বপ্ন : ১।আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। ২। ৩০ নম্বর পারাটা হিফজ করার ইচ্ছে আছে। আর কিছু হলে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। ৩। আরবি ব্যাকারণ শিক্ষা এবং কুরআন অর্থসহ বুঝে পাঠ করা। ৪। সন্তানদের হক্বানী আলেম , হাফেজ বানাবো ইনশাআল্লাহ। ৫। প্রাথমিকভাবে মায়ের কাছে আমার সন্তানরা কুরআন ও হাদিস পড়তে শিখবে। ৬। আমার অনুমতি ব্যবতিত আমার স্ত্রী কোনো কাজ করবে না। ৭।আমি হালভাবে যতটুকু রোজগার করবো তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কোনো বেলা না খেয়ে থাকবে তারপরও হারাম উপার্জনের জন্য বলবে না। ৮। অন্যর সম্পদের সাথে স্বামীর সম্পদ তুলনা করবে না , বরং অনুপ্রেরণা দিবে। ৯।যত রকম সাজুগুজু করবে কেবল আমার জন্য বাইরে বের হবে না। সব জায়গায় সম্পূর্ণভাবে মাহরাম -নন মাহরাম মেনে চলবে। এতে আমি তাকে যথেষ্ট সাহায্য করবো ১০। কুরআন হাদিসের ঙ্গান থাকতে হবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ , আমি ঘরের বাইরে জুব্বা / পাঞ্জাবি টুপি পরিধান করে বের হয়। আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও পাঞ্জাবি টুপি পরে যাই।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ ২০১৬ থেকে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, অফলাইন ও অনলাইন দুইভাবে মেনে চলার যথেষ্ট চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না( তবে ফেসবুকে কাজ করলে অপ্রত্যাশিতভাবে আসলে এড়িয়ে চলি)
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ স্টুডেন্ট, গণিত বিভাগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। আমি টিউশনি করে নিজের টাকা দিয়ে নিজের খরচ চালাই তাই আমার টাকা আল্লাহর রহমতে সম্পূর্ণ হালাল। আবার পরিবারের প্রয়োজনে আমি টাকা লাগলে দিয়ে থাকি। আমার বিয়ে খুবই অল্প খরচে সম্পন্ন করতে চাই। একদম সাদামাটা ভাবে।
মাসিক আয় ১৫০০০ (সব মাসে একই রকম হয় না এটা নির্ভর করে টিউশনির উপর, কখনো বেশি বা কখনো কম)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো । আল্লাহ নিশ্চয়ই সহজ করে দিবে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি ( স্ত্রীর ইচ্ছে)
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, আমার স্ত্রী আমার কাছে থাকবে তাকে কষ্ট করতে হবে না। ( তবে দ্বীনি পরিবেশে হলে আলোচনা সাপেক্ষে করতে পারবে)
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার স্ত্রী সবসময় আমার কাছে থাকবে। তবে স্টুডেন্ট হলে সমস্যা নেই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না। উপহার কখনো নিবো না। আমি শুধু দ্বীনদার স্ত্রী চাই। আমি সবসময় চাই আমার শশুর শাশুরির উপর যেনো কোনো জুলুম না হয়। তাদের কাছে আমি যেন রহমত হিসেবে যেতে পারি এটাই আমার লক্ষ্য। তারা যেন তাদের জামায়কে নিয়ে গর্ব করতে পারে এমন গুণাবলির অধিকারী হতে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত এটা আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ( যে বিয়ে করলো সে যেন তার অর্ধেক দ্বীন পূর্ণ করলো) কখনো ফরজ আবার কখনো সুন্নাত। নফসকে ও লজ্জাস্থানকে হেফাজত করতে বিয়ের বিকল্প আর কিছু নেই। এখনকার দিনে ঈমান টিকে রাখা, আগুন হতে নিয়ে থাকার চেয়েও কঠিন। আমি আমার নফসের চাহিদাকে হালাল দিয়ে পূর্ণ করতে চাই। হালালকে পাওয়ার জন্য যে কত কষ্ট করে চলতে হয় তা বুঝতে পারছি। বিশ্ববিদ্যালয়ে সবাই ফ্রী মিস্কিং করে চলে সেখানে নিজেকে সেভ রাখা আল্লাহর বড় রহমত। আমার আমল ও চরিত্রকে নষ্ট হতে দিতে চাই না। আল্লাহ বিয়ের মাধ্যমে রিজিক বৃদ্ধি করে দিবেন। এ জন্য গরিব বলে আমার মন একদমই খারাপ হয় না। কারণ এটাও আল্লাহর পরীক্ষা। রাসুলুল্লাহ( সাঃ) এর সাহাবী গণেরাও তো গরিব ছিলো তাহলে আমার এতে সমস্যা কোথায় সবাই যদি বিশ্ববিদ্যালয়ে হারাম সম্পর্ক করে পড়াশোনা করতে পারে তাহলে আমি হালাভাবে বিয়ে করে কেনো পড়াশোনা করতে পারবো না। এ জন্য আমি বিয়ে করতে চাই। দ্বীনদার স্ত্রীর সংস্পর্শে যেনো আমি আল্লাহকে ও রাসুলকে আরও কাছে পাই এটাই লক্ষ্য। বর্তমানে একটা কথা প্রচলিত আছে চাকুরি করে তারপর বিয়ে করতে হবে কিন্তুু এত দিনে তো বয়স অনেক হয়ে যাবে। যদি যৌবনের চাহিদা হারাম দিয়ে পূর্ণ করি তাহলে কি চাকুরি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে বা চাকুরি আমাকে দ্বীনদার স্ত্রী এনে দিবে ? কখনো না সুতরাং চাকরির সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। আসলে সব কিছুরই একটা সময় আছে আর আমি মনে করি এটাই হলো উপযুক্ত সময়। নিশ্চয়ই আল্লাহ ভালো কাজে তার বান্দাকে সাহায্য করবেন ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'১"-৫'৪" ( তবে এটা একদম ফিক্সড নয়)
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এইচএসসি /অনার্স/হাফেজা/আলেমা
জেলা জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রাজশাহী, রংপুর, ( সব কিছু ঠিক থাকলে যেকোনো জেলার হতে পারে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট/ হালাল কোনো কর্মসংস্থানে কর্মরত
অর্থনৈতিক অবস্থা দ্বীনদারিতা আমার কাছে প্রধান। অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল হলে হবেই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবে মিস করা যাবে না বিশেষ কারণ ছাড়া। ২। শশুর শাশুরির প্রতি সদয় হতে হবে ৩।কুরআন তিলাওয়াত শুদ্ধ করে পারতে হবে। ৪। পর্দা ছাড়া এক মুহূর্ত বাইরে যেতে পারবে না। ( বাইরে কোথাও গেলে একদম চোখ - মুখ সব কিছু বোরখা দিয়ে ঢেকে যেতে হবে) ৫। কুরআন ও হাদিসের ঙ্গান থাকতে হবে। ৬। উচ্চস্বরে কথা বলা যাবে না। ৭। জেনারেল স্টুডেন্ট হলে ও কুরআন পাঠে মনোযোগ দিতে হবে । ৮।নিজের সন্তানকে শিক্ষা দান করানোর মতো ঙ্গান থাকতে হবে। ৯।১০০% মাহরাম- নন মাহরাম মেনে চলতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। ১০।স্বামীর হালালা উপার্জন অল্প হলেও সন্তুষ্ট থাকবে। ১১। একদম বিলাশিতা পছন্দ করবে না। ১২। দ্বীনের ব্যাপারে একটুও ছাড় দিবে না। আল্লাহ যেন আমার প্রিয়তমাকে উত্তম গুণাবলির অধিকারী বানিয়ে দেয় এ জন্য দোয়া করি। ওনিও যেন আমার জন্য দোয়া করে। আল্লাহ যেন তাকে পাওয়ার মতো গুণাবলি অর্জন করার তৌফিক দান করে। কারণ ভালো জিনিস পেতে হলে আগে নিজেকে উপযুক্ত করে তুলতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ধামইরহাট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8844

বয়স
27 বছর
উচ্চতা
৫′
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধামইরহাট, নওগাঁ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4329

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধামইরহাট, নওগাঁ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1984

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধামইরহাট, নওগাঁ, রাজশাহী
নওগাঁ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন