Profile

বায়োডাটা নং : 3252

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পীরগাছা, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: বড়দরগাহ, মাহিগঞ্জ
বর্তমান ঠিকানা বটিয়াঘাটা, খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: খুলনা বিশ্ববিদ্যালয়,
কোথায় বড় হয়েছেন? রংপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স
শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুলনা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ছোট ব্যবসায়ী। কৃষক। রাজমিস্ত্রীর ঠিকাদার। বাসায় পুকুর আছে। মাছ চাষ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বড়বোন বেগম রোকেয়া কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছেন। বিবাহিতা। দুই সন্তানের জননী। ২. ছোটবোন নর্থ বেঙ্গল নার্সিং এ অধ্যয়নরত। বিবাহিতা। দুজনেই পর্দা করেন।
চাচা মামাদের পেশা ১. চাচা ৪ জন। প্রতিষ্ঠিত। আলাদা বাড়ি সবার। বড় দুজন চাচা কৃষিজীবী এবং ছোট দুজন চাচা রাজমিস্ত্রীর ঠিকাদারি করেন। ২. মামা দুজন। প্রতিষ্ঠিত। পাইকারি মুদি দোকানদার। ছোট মামা অনার্স পর্যন্ত পড়ে ব্যবসায়ে চলে আসেন পুরোপুরি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ১. নিজের বাড়ি। একতলা। বড় উঠান। ও বাড়ির সম্মুখে ৫৫ শতকের পুকুর রয়েছে। পরিবার একান্নবর্তী। বাসায় মা, বাবা, ও ছোট বোন থাকেন। ২. বাসা মফস্বলে। রংপুর প্রোপার থেকে বাসা ১৫-১৭ কিমি দূরে। ৩. বর্তমানে বাবা পরিবাবের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। পরবর্তীতে পরিবারের হাল, ইন শা আল্লাহ, আমি ধরবো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সবাই ফরজ পালন করেন, আলহামদুলিল্লাহ। দুই বোন ও মা পর্দা করেন। মাহরাম যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়ি। ২০২০ থেকে নিয়মিত পড়ার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ। কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। তবে, আরও উন্নত করার অভিপ্রায় রয়েছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে, চশমা ব্যাবহার করি। পাওয়ার মাইনাস ২.৭৫।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শিরকের আস্তানা। দীর্ঘকাল ধরে সমাজে কুফর-শিরকের মহাসমারোহের অন্যতম কারণ এটি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। যেমন ছিলেন তিনি (সিরাত)- শাইখ সালেহ আল মুনাজ্জিদ । ২। আর রাহিকুল মাখতুম - আল্লামা শফিউর রহমান মোবারকপুরী। ৩।ইসলামি আকিদা, আল ফিকহুল আকবার, এসইয়াউস সুনান, হাদিসের নামে জালিয়াতি - আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ৪। প্যারাডক্সিকাল সাজিদ - আরিফ আজাদ। ৫। মুসাফিরের পাথের - ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়াহ রাহিমাহুল্লাহ। ৬।শেকড়ের সন্ধানে - হামিদা মুবাশ্বেরা, ৭। নবীয়ে রহমত - সাইয়েদ আবুল হাসান আলী নদভী, ৮। চিন্তাপরাধ-আসিফ আদনান, ৯। আমাদের আকিদা-আসিম আল বারকাওয়ি, ১০। আকিদার পরিশুদ্ধি-আব্দুল্লাহ আযযাম রাহিমাহুল্লাহ, ১১। ইসলামি জীবনব্যবস্থা-মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ, প্রভৃতি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ২. শায়েখ জসীমউদ্দিন রাহমানি হাফিজাহুল্লাহ। ৩. শায়খুনা হারুন ইজহার হাফিজাহুল্লাহ। ৪. আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। ৫. আবু ইমরান হাফিজাহুল্লাহ। ৬. শায়েখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ। ৭. শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ। ৭. আসিফ আদনান হাফিজাহুল্লাহ। ৮. মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ। ৯. জাকারিয়া মাসুদ হাফিজাহুল্লাহ। ১০. ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ। ১১. ওস্তাদ আবু খুবাইব কাজী ইউসুফ হাফিজাহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: ১. একটি দীনি পরিবার ও কমিউনিটি গড়ে তোলা। ২. চাকুরির পাশাপাশি কৃষি সম্পর্কিত কিছু কাজ, যেমন, বাগান করা, নিজের প্রয়োজনীয় সবজি উৎপাদন, ইত্যাদি করা। স্বপ্ন: ১. বাবা-মা কে নিয়ে হজ্জ পালন করা। ২. দীনের প্রয়োজনীয় ইলম অর্জন। ৩. দীনের জন্য কোনো মেহনতে শ্রম দিয়ে সরাসরি অংশগ্রহণ করা, বা নিদেনপক্ষে এই সেক্টরটাকে যেন আরো সহজ ও গতিশীল করা যায়, এজন্য কাজ করা। পছন্দ-অপছন্দ: ১. উত্তম চারিত্রিক গুণাবলি সমূহ পছন্দ করি ও নিজের মাঝে ধারণের চেষ্টা করি, অনুত্তম ও ঘৃণিত গুলো পরিহারের চেষ্টা করি। ২. সত্য বলা, সততা, দায়িত্ববোধ, আমানতদারীতা, শিষ্টাচার ও নিষ্ঠাবোধ, উত্তম আখলাক; এই গুণগুলো কারো মাঝে থাকলে তাদের প্রতি আমার মনে শ্রদ্ধাবোধ জন্মায়। ৩. গীবত, পরনিন্দা সহ উপর্যুক্ত বিষয়গুলোর বিপরীত দোষের উপস্থিতি কারো প্রতি আমাকে বীতশ্রদ্ধ করে তোলে। রুচিবোধ: মার্জিত ও শালীন। বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি; এ দুই প্রান্তিকতার মাঝামাঝি। পরিশেষে, আমি একজন জেনারেল পড়ুয়া। মহান আল্লাহ আজ্জা ওয়া জাল অসীম করুণা করে আমাকে দীন মেনে চলার তাওফিক দিয়েছেন। তাই, দীন মানার সহযোগী হিসেবে একজন মুসলিমাহকে খুঁজে ফিরছি, যিনি আমাকে ও আমার পরিবারকে দীনি পরিবেশে চলা সহজ করতে একটি সক্রিয় প্রভাবকের ভূমিকা পালন করবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরের বাহিরে পাঞ্জাবি, পায়জামা/প্যান্ট, টুপি পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, সুন্নতি দাড়ি আছে, আলহামদুলিল্লাহ। ২০২০ থেকে দাড়ি রেখেছি। ৪ বছর যাবৎ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক, না। সিরিয়াল, না। গান, না। সিনেমাও না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে, ক্যাম্পাসে দীনি ভাইদের নিয়ে নিয়মিত মাশোয়ারা, কথাবার্তা, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, ঘুরতে যাওয়া; ইত্যাদি করা হয়। মূলত, একটা কমিউনিটি মেইনটেইন করা হয়, আলহামদুলিল্লাহ ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমার স্কুল, কলেজের পুরো সময়টুকু কাটে রংপুরে। স্কুলঃ লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। কলেজঃ কারমাইকেল কলেজ, রংপুর। গ্রাজুয়েশনঃ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স সম্পন্ন করি। বর্তমানে পোস্ট-গ্রাজুয়েশন করছি। পেশা বলতে এখন শিক্ষার্থী ও চাকুরী প্রত্যাশী। ৪৪ তম বিসিএস চুড়ান্ত ফলাফল প্রত্যাশী। ৪৫ তম ও ৪৬ তম বিসিএসে ভাইভা ও লিখিত প্রত্যাশী।
মাসিক আয় টিউশনি থেকে মাসে ৬-৭ হাজার ইনকাম আসে, আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইনশা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দীনি পড়াশোনা? অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? চাই না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত, পৈতৃক বাসায়। তবে, জব এর কারণে স্বামীর সাথে অন্যত্রও থাকার প্রয়োজন হতে পারে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একজন উত্তম আখলাক ওয়ালা, দীনদার স্ত্রী ব্যতীত কিছুই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করছি কারণ, আমি আমার নিজেকে পবিত্র রাখতে চাই। একজন উত্তম আখলাক ওয়ালা জীবন সঙ্গীনী চাই। আমার সন্তানদের জন্য একজন মমতাময়ী মা চাই। উম্মাহর জন্য দরদী প্রজন্ম তৈরি করতে চাই, ইনশা আল্লাহ। বিয়ে সম্পর্কে ধারণা হলো, বিয়ে আমাদের পবিত্র রাখে। দীন পালনে সহায়তা করে। পারিবারিক কাঠামোকে মজবুত রাখে। চরিত্র সংরক্ষণ করতে সহায়তা করে। সাদাকায়ে জারিয়ার অংশ হতে চাই অধিকন্তু, সমাজকে পঙ্কিলতা ও যিনা-ব্যাভিচার মুক্ত রাখতে বিয়ের বিকল্প কী আছে!!
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'১'' থেকে ৫'৫''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা উচ্চমাধ্যমিক বা অনার্স করছেন এমন অথবা সদ্য সমাপ্ত করেছেন এমন
জেলা রংপুর বিভাগীয় জেলাসমূহ অগ্রাধিকারে থাকলেও, ভিন্ন কোনো জেলার প্রতি দ্বেষ নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী। কলেজ, বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থী হলে ভালো হয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, কুফু অনুযায়ী কাছাকাছি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. আনুগত্যশীলা। ২. উত্তম আখলাক সম্পন্ন হতে হবে। ২. প্রেম রিলেশন ইত্যাদি থেকে শতহাত দূরত্ব বজায় রেখেছেন, এমন। ৩. দীন সম্পর্কে জানার ও মানার আগ্রহ থাকতে হবে। ৪. ফরজ বিধান সমূহ পালনে উদ্যোমী হতে হবে। ৫. অধিক সন্তান গ্রহণে আগ্রহী। ৫. স্বামী সন্তানসহ জান্নাতের সাওয়ারী হতে চাই, এমন মানসিকতাসম্পন্ন। ৬. স্বামীর পরিবারকে নিজের পরিবারের মত করে মেনে নেয়ার ও সেভাবে চালনার মানসিকতাসম্পন্ন। ৭. সর্বোপরি, তাকওয়াবান ও স্বামীর জন্য উত্তম আমানতদার জীবনসঙ্গী হতে হবে। আল্লাহ সহজ করে দিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পীরগাছা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5304

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগাছা, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9131

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
পীরগাছা, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9012

বয়স
47 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগাছা, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #130

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগাছা, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3755

বয়স
31 বছর
উচ্চতা
৬′
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগাছা, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10873

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগাছা, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন