| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ, নয়/দশ বছর থেকে নামাজ পড়ি তবে মাঝেমাঝে কাযা হতো। আনুমানিক চার বছর নিয়মিত। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
বিশেষ কোনো সমস্যা কিংবা অসুস্থ না হলে কাযা হয়না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ, আরো সহীহ ও সুন্দর করার চেষ্টা চলমান।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ সুস্থ আছি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বেলা ফুরাবার আগে,, পর্দা গাইডলাইন,, প্রাক্টিসিং মুসলিমাহ্ ,, সালাতে হৃদয় জুড়ায় (চলমান),, মুহস্বনাত (চলমান),, মা মা মা এবং বাবা,, মুমিন নারীর সারাদিন,, সফল নারীদের বুদ্ধিমত্তার গল্প (চলমান),, আত্মশুদ্ধি ও তাসাউফ,, রিসালাতুল মুসতারশিদীন (চলমান)।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড. জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ড. জাকির নায়েক, শায়েখ আহমাদুল্লাহ (হাফি:), জামশেদ মজুমদার (হাফি:)।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুব সাধারণ একজন মানুষ। সাধারণভাবে থাকতেই আমি বেশি পছন্দ করি। উচ্চ বিলাসিতা পচন্দ করি না। আমি মহান রবের একজন হেদায়াত প্রাপ্ত গুণাহগার বান্দী।দ্বীন জানার পর থেকে নিজের শখ, রুচিবোধ, পছন্দ-অপছন্দ সবকিছুই দ্বীনকে কেন্দ্র করে গড়ে উঠেছে।এর আগে স্বলাত ও পর্দা শুরু করলেও অনেক বিষয়ে বুঝ ছিলো না। একটা কথা বলে রাখি ,আমি অতীতে অতোটা দ্বীনি বুঝ না থাকলেও কখনোই উশৃঙ্খল ছিলাম না। দ্বীন, মাহরাম, নন-মাহরাম এবং পর্দা নিয়ে সিরিয়াস আলহামদুলিল্লাহ। সবসময় কুরআন এবং সুন্নাহ ফলো করার চেষ্টা করি। শিরক, কুফর এবং বিদআত থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। -এমন কারো সাথে এডজাস্ট করা আমার জন্য খুব বেশি কঠিন হবে যিনি প্র্যাকটিসিং না, দ্বীন এবং আমার পর্দা নিয়ে সিরিয়াস না, দাইয়ুস(দাইয়ুস সেই ব্যক্তি যিনি নিজের অধিনস্ত মহিলা অর্থাৎ নিজের মা,বোন,স্ত্রী,কন্যার যথাযথ পর্দায় রাখতে পারেন না, যথাযথ পর্দার দায়িত্ব নিতে পারেন না, সবার কাছে নিজের স্ত্রী,বোন,কন্যাকে সো-অফ করেন) -আমি চুপচাপ, শান্তশিষ্ট মানুষ। নিরিবিলি থাকতে পছন্দ করি।* অতিরিক্ত ঝামেলা,ভীড় আমার পছন্দ না। -ঝগড়াঝাটি, তর্কাতর্কি পছন্দ না। -বই পড়তে এবং বই সংগ্রহ করতে পছন্দ করি,, ঘুরতেও অনেক পছন্দ (যদিও তেমন কোথাও যাওয়া হয়না)। দ্বীনের পথে প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টায় আছি। আল্লাহর প্রিয় বান্দী হয়ে ওঠা এই জীবনের মূল লক্ষ্য, আর স্বপ্ন হলো মুমিনাহ্ হিসেবে মৃত্যুবরণ করা। দুনিয়াবি স্বপ্ন হলো সম্পূর্ণ ইসলামিক শরিয়াহ্ মোতাবেক একটি আদর্শ পরিবার গঠন করা এবং সকলকে নিয়ে জান্নাতে একসাথে থাকা। আমার ভীষণ ইচ্ছে এবং আল্লাহর কাছে চাওয়া আমার বিয়েটা যাতে সুন্নাহ অনুযায়ী শরীয়াহ মোতাবেক হোক...দুনিয়াবি ফিতনা এবং ফ্রী-মিক্সিং মুক্ত, বিয়েতে কোনভাবে আমার পর্দার খেলাপ না হোক।
|