| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোট বেলা থেকেই নামাজে অব্যস্ত ছিলাম, তবে পরিপূর্ণ ভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়া ধরেছি ৪/৫ বছর ধরে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি, তবে আমার কাছে মনে হচ্ছে আরো বেশি সহী শুদ্ধ করা প্রয়োজন।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শুধুমাত্র জিয়ারত করার জন্য যাওয়া যেতে পারে, না গেলে গুনাহ নেই, তবে আমি না যাওয়ার পক্ষে। এবং মাজারে যাওয়া আসা আমি ব্যক্তিগতভাবে একটা পছন্দ করি না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহিকুল মাখতুম,বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি, প্যারাডক্সিকল সাজিদ ১,২ এবং অন্যান্য
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ,মিজানুর রহমান আজহারী,ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাঃ, আনিসুর রহমান আশরাফি, মাওলানা তারিক জামিল হাঃ সহ আরো অনেকে।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখঃ- আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্ট জগতে পশুপাখির প্রতি ভালোবাসা আমার শখের অন্যতম অংশ। রঙিন মাছ, ফলের গাছ এবং নানা জাতের ফুলগাছ লালন-পালন আমার অন্তরের প্রশান্তির কারণ। অবসর সময়ে বই পড়া, ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা, এলাকার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা এবং সেই খেলাধুলার মাঝেই ইসলামিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। স্বপ্নঃ- আমার অন্তরের একান্ত চাওয়া, নিজ এলাকায় একটি ইসলামিক পাবলিক লাইব্রেরি গড়ে তোলা, যেখানে সবাই এসে দ্বীনি ও সাধারণ জ্ঞান অর্জন করতে পারবে। এলাকার উন্নয়নমূলক যেকোনো ভালো কাজে নিজেকে যুক্ত রাখতে চাই সবসময়। আল্লাহ তায়ালার রহমতে, আমি চাই—অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে, তাদের মুখে এক চিলতে হাসি ফুটাতে। প্রতি বছর বর্ষার মৌসুমে নিজের অর্থায়নে নিজ এলাকা এবং আশেপাশের এলাকার খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করার ইচ্ছে আছে, যাতে সাধারণ মানুষ তা ধরে নিয়ে খেতে পারে। গরিব দুঃখী অসহায় বাচ্চাদের পড়ালেখার খরচ বহন করা।এছাড়াও, আমার ইচ্ছা রয়েছে নিজ গ্রাম ও আশেপাশের গ্রামগুলোতে বিনামূল্যে বিভিন্ন ফলজ গাছ উপহার দেওয়া ,যা ভবিষ্যতে খাদ্য ও ছায়া দেবে। সবচেয়ে বড় স্বপ্ন, যদি আল্লাহ তৌফিক দেন, নিজের অর্থায়নে একটি খাঁটি ইসলামি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, যেখানে কুরআন-হাদীসের শিক্ষা দেওয়া হবে। আর সবচেয়ে হৃদয়পূর্ব আকাঙ্ক্ষা, জীবনে একবার হলেও যদি মহান রব তৌফিক দান করেন তাহলে প্রিয় স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র হজ আদায় করা, মক্কার মসজিদুল হারামে তাওয়াফ করা, এবং প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে গিয়ে দরুদ ও সালাম পেশ করা সহ ইত্যাদি।
|