| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ। ছোট বেলা থেকে সালাত আদায়ের চেষ্টা করতাম। ২০২১ সাল থেকে বেশ যত্নসহকারে সালাত আদায়ের চেষ্টা করছি, ইন শা আল্লাহ! |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না, আলহামদুলিল্লাহ। কোনো ওযরবশত হয়ে গেলেও দ্রুত আদায় করে নেয়ার চেষ্টা করি,ইন শা আল্লাহ! |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ। নিয়মিত একটু হলেও পরার চেষ্টা করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নেই আলহামদুলিল্লাহ। বাইরে গেলে চশমা পরা হয়(-০.৭৫)
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
বিশ্বাস করা শিরক, এটা একটা কবর মাত্র।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আলফিকহুল আকবার, রাসুলের জীবনী, জীবন যদি হতো নারী সাহাবীর মতো, মুসাফিরের পাথেয়, মুক্ত বাতাসের খোজে, বেলা ফুরাবার আগে,আসমান, ইমাম, প্যারাডক্সিকাল সাজিদ (1,2) প্রভৃতি আরো বেশ অনেক বই পড়া হয়েছে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), শায়েখ আহমাদুল্লাহ, নোমান আলি খান,জাকির নায়েক, আনিছুর রহমান আশরাফী প্রভৃতি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ : বই পড়া, বাগান করা, রান্না করা, আঁকাআকি করা.. গোছালো পরিপাটি থাকতে ভালো লাগে, নিজের কাজ নিজে করেই আনন্দ পাই, সাধ্য অনুযায়ি অন্যকে সহযোগিতা করা এবং খুশি করার চেষ্টা করি। শৈশব কালে যৌথ পরিবারে থাকার কারনে সহজে অন্যের সাথে মিশে যেতে পারি, তবে এটা অপজিট ব্যক্তি বিশেষে। অপছন্দ করি : মিথ্যা, অহংকার, লোভ, কৃপনতা, অন্যকে ছোট করা, দায়িত্বে হেয়ালিপনা, ঝগড়া বিবাদে জড়ানো.. স্বপ্ন: ফিতনাময় এই জগতে নফসের সাথে এক প্রকার যুদ্ধ করে চলতে থাকা এই আত্মা এখন সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করে,ইন শা আল্লাহ! তাই চাওয়া এমন একটা পরিবার গড়া যেখানে রব এর কাছে ভয় ও আশা দুটোই থাকবে এবং শোকর গোজারে অভ্যস্ত হবে। দ্বীন কে সমুন্নত রাখতে মহিলাদের নিয়ে কাজ করা, পথশিশু এবং দরিদ্র মনুষদের জীবনমান উন্নয়নে কাজ করার ইচ্ছা আছে ইন শা আল্লাহ!!! বি.দ্র: নিজেকে নিয়ে যত কিছুই বলি না কেন আমি আসলে ভুলের ঊর্ধ্বে নই, তবে ভুল স্বীকার করে শুধরে নেওয়ার মানসিকতা রাখি, ইন শা আল্লাহ!
|