| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ি । ক্লাস সেভেন থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত কাযা হয় না। হলেও ফজরের নামাজ সপ্তাহে ১/২ ওয়াক্ত। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আমার মানসিক রোগ নেই। শারীরিক রোগ বলতে সারা বছর খুবই সামান্য সর্দি থাকে। তবে এটা সচারচর সর্দির (হাঁচি, কাশি’র) মত না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার কেন্দ্রিক তাওয়াক্কুল করে কোন কিছু দেওয়া বা কোন কিছু নেওয়া এ উদ্দেশ্যে যে , এতে দুনিয়াবী বা পরকালীন ভালো মন্দ নিহিত, তাহলে শরীয়াহ্’র দৃষ্টিকোণ থেকে এটা হারাম। মাজার’কে কেন্দ্র করে মাজার জিয়ারত হারাম, তবে যদি নিজের আশে পাশে বা ভ্রমণকৃত স্থানে কোন বুজুর্গ ব্যাক্তির কবর থাকলে সেক্ষেত্রে ভিন্ন কথা।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১। মিশকাতুল মাসাবীহ, ২। মরণের আগে ও পরে, ৩। হাদীস পড়ো জীবন গড়ো।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আল্লামা মুহাম্মদ লুৎফর রহমান, মুফতি কাজী ইব্রাহিম
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নতুন নতুন বিষয় শেখা এবং নিজের দক্ষতা ও যোগ্যতাকে বৃদ্ধি করা আমার প্রিয় অভ্যাসের মধ্যে পড়ে। আমি বিশ্বাস করি, একজন মানুষ যতদিন বেঁচে থাকবে, শিখতে থাকা উচিত — বিশেষ করে দ্বীন, দুনিয়া ও চরিত্র গঠনের জন্য। আমি সৎ ও সহজ-সরল জীবনযাপন করতে পছন্দ করি। লোক দেখানো কোনো কাজ এবং অহংকার আমার স্বভাববিরুদ্ধ। আমি খোলামেলা, সরাসরি ও বাস্তবতাভিত্তিক চিন্তাধারার মানুষ—তিতা হলেও সত্য বলার সাহস রাখি এবং মিথ্যা বলা কঠোরভাবে অপছন্দ করি। আমি পরিবারকে কেন্দ্র করে আনন্দময় পরিবেশে সময় কাটাতে ভালোবাসি, যেখানে আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ থাকবে। আর্থিক ব্যয়ে আমি মিতব্যয়ী, কেবল ইসলামী নির্দেশিত সঠিক স্থানে ব্যয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। রুচির দিক থেকে আমি ইসলামের সৌন্দর্য ও শালীনতার অনুসারী। সমাজে প্রচলিত নানা কুপ্রথা ও অপসংস্কৃতি আমার মনে গভীর আঘাত করে। পরিষ্কার-পরিচ্ছন্ন, গুছানো এবং পরিপাটি থাকা আমার স্বভাব। আমি একজন খোলা মনের মানুষ — কোনো জটিলতা বা পেঁচগোছ পছন্দ করি না। বাস্তবতা ও স্পষ্টতাকে প্রাধান্য দিই। আমার আকাঙ্ক্ষা, আমার জীবনসঙ্গীও হবেন খোলা মনের মানুষ — যিনি মানুষের সাথে মার্জিতভাবে মিশবেন, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে। কিন্তু দ্বীনের ব্যাপারে হবেন দৃঢ় ও আপসহীন। আমার নানু একবার আমাকে বলেছিলেন, "হাসনাত, তোমার মনটা কেমন জানো? তোমার মনটা হলো লোহার মত শক্ত, তুলার মত নরম।" এই কথাটি আমি আমার ব্যক্তিজীবনের পরিচায়ক হিসেবে মনে করি। আমার মধ্যে দৃঢ়তা আছে, কিন্তু সেই সাথে নম্রতা, সহানুভূতি এবং কোমল হৃদয়ও আছে ইনশাআল্লাহ। আমার স্বপ্ন — একটি হালাল, পরিশুদ্ধ জীবন যাপন করে আমার পরিবারকে নিয়ে জান্নাতের পথে যাত্রা করা। স্বপ্ন দেখি — নেককার ও দ্বীনদার স্ত্রী সঙ্গে নিয়ে রাসূল ﷺ-এর বর্ণিত গুরাবা দলের অন্তর্ভুক্ত হওয়া, যারা পৃথিবীতে ভিন্ন পথে চলবে, কিন্তু আল্লাহ তায়ালার প্রিয়পাত্র হবে। যদি গোটা দুনিয়া আল্লাহ তায়ালার অবাধ্যতায় ভেসে যায়, তবুও আমি সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আল্লাহ তায়ালার সন্তুষ্টির পথে জীবন কাটাতে চাই ইনশাআল্লাহ।
|