Profile

বায়োডাটা নং : 316

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাবনা সদর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: শালগাড়িয়া
বর্তমান ঠিকানা পাবনা সদর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: শালগাড়িয়া
কোথায় বড় হয়েছেন? পাবনা ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা। মিরপুর-১(আকবার কমপ্লেক্স)
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া রাহমতিয়া পাবনা।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ স্কয়ার ফার্মাসিটিকেলে জব করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে দায়িত্বরত রয়েছেন। ভাইয়া ভাবি মোহাম্মদপুরে থাকেন। ভাবি মেডিকেল অফিসার গাইনি ও প্রসূতি। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ঢাকা। ভাইয়ের এক ছেলে এক মেয়ে রয়েছে।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ছোট বোনের বিবাহ হয়েছে রাজশাহী। দুলাভাই অনলাইন প্রোগ্রামার। বড় বোনের বিয়ে হয়েছে নাটোর। দুলাভাই সরকারি জব করেন। দুই বোন ই গৃহিণী। দুই বোনেরই বাচ্চা আছে দুইটা করে।
চাচা মামাদের পেশা এক চাচা সরকারি জব করতেন এখন রিটায়ার্ড। বাকি চাচারা ব্যবসা করেন। আমরা বাদে বাকি সব চাচারা গ্রামেই থাকেন। ওখানে জমিজমা দেখাশোনা করেন। মামাদের মধ্যে এক মামা পুলিশ অফিসার। এক মামা স্কয়ারে জব করেন। এক মামা ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে বেশ কিছু জমি জমা রয়েছে। বাজারে দোকান ভাড়া দেওয়া আছে। গ্রামের ভিটা বাড়ির জায়গাটাকে বাগান করা হয়েছে। আমাদের আম কাঁঠাল লিচু পেয়ারা জাম্বুরা সহ বিভিন্ন সিজনাল ফল ফসল সবকিছু ওখান থেকেই আনা হয়। গ্রাম থেকে বেশ কিছু আয়ের উৎস রয়েছে তবে সেগুলোর সম্পূর্ণ টাকা আমার আম্মাকে দিয়ে দেওয়া হয়। আমি অনেক আগে থেকেই নিজের উপার্জনেই চলে অভ্যস্ত। এজন্য অন্য কারোটা নেওয়া পছন্দ করি না। সম্ভব হলে অন্যদের দিয়ে থাকি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ প্রথমত আমাদের বাসাতে আমি আর মা বাদে দ্বিতীয় কেউ নেই। আমার মা তাবলীগের সাথী হওয়াতে পুরা বাসা টাই আলহামদুলিল্লাহ দ্বিনের পরিবেশে রয়েছে। বিশেষ করে নামাজ এবং পর্দার বিষয়ে আমার মা খুব কঠোর। এবং ছোটবেলা থেকেই আমাকেও সেভাবে মানুষ করে তুলেছে আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ ছোট থেকেই জামাতের সহিত। মাঝে মাঝে নিজের মাদ্রাসাতেও জামাত করা হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ হাফেজ। এবং নিয়মিত তারাবি পড়ানো হয়। বিগত পাঁচ বছর ধরে ছোট শালগাড়িয়া জামে মসজিদে তারাবির দায়িত্বে সিনিয়র হাফেজ সাহেব হিসেবে আছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি না আলহামদুলিল্লাহ কোন রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার মূলত ছিল বিভিন্ন পীর বুযুর্গানেদের কবর। কিন্তু সেটার দিন দিন এমন পরিস্থিতি হয়ে গেছে যে, সেখানে বেশিরভাগ বিদআত এবং অনৈতিক কার্যক্রম হয়ে থাকে এজন্য এসব জায়গা থেকে নিজেকে হেফাজত রাখাই শ্রেয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মিম্বরের আমানত। পুষ্প সমগ্র। আল কাউসার নিয়মিত পড়া হয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আমার শাইখুল মাশায়েখ: মুফতি মুহাম্মাদ ত্বাকি উসমানী। আমার শায়েখ: মুফতি দিলাওয়ার সাহেব। পছন্দের ওয়ায়েজ: মুফতি আরিফ বিন হাবিব।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি ভ্রমণপ্রিয় একজন মানুষ। নতুন নতুন জায়গা দেখা, আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য অবলোকন করা এবং তাঁর অসংখ্য নিয়ামত নিয়ে চিন্তা-ভাবনা করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ,পাহাড়, নদী, সমুদ্র, গ্রামবাংলার সৌন্দর্য ও নিরিবিলি প্রকৃতি আমার মনকে বেশি আকর্ষণ করে। নিজের বাইক আছে তাই অনেক সফর বাইকে করেই হয়ে থাকে। এছাড়া ট্রেনে ভ্রমণ করতেও আমার বিশেষ ভালো লাগে, এবং আমার অধিকাংশ দীর্ঘ সফর ট্রেনেই সম্পন্ন হয়। আমার একটি সুন্দর স্বপ্ন হলো:আল্লাহ তাআলা এমন একজন জীবনসঙ্গিনী দান করুন, যিনি দ্বীনের পথে চলার সাথী হবেন।যাঁকে নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সফর করব, আল্লাহর নিয়ামত উপভোগ করব এবং দ্বীনের দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। ভ্রমণের পাশাপাশি ইসলামী আলোচনা, অধ্যয়ন এবং বিভিন্ন দ্বীনি প্রোগ্রাম ও মজলিসে অংশগ্রহণ করতে ভালো লাগে। বিশেষ করে সমসাময়িক বিভিন্ন বিষয়কে ইসলামের আলোকে বিশ্লেষণ করা এবং সমাজে প্রচলিত ভুল, কুসংস্কার ও বিদআত সম্পর্কে সচেতনতা তৈরির আলোচনা আমার আগ্রহের একটি ক্ষেত্র। এছাড়াও আমার আরও কিছু ছোট ছোট শখ ও আগ্রহ রয়েছে। আল্লাহ তাআলা তাঁর অশেষ অনুগ্রহে সেগুলোর অনেকগুলো পূরণ করেছেন এবং করে চলেছেন। এজন্য তাঁর দরবারে সর্বদা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, জীবনের প্রতিটি নিয়ামতের জন্য আমি শুকরগুজার থাকার চেষ্টা করি। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্যতম হলো আমার ব্যবসাকে ধীরে ধীরে আরও সুসংগঠিত ও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া। তবে আমার দৃঢ় ইচ্ছা, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন, ব্যবসার ক্ষেত্রেও যেন হালাল উপার্জন ও ইসলামী নীতিমালার প্রতি সর্বোচ্চ গুরুত্ব বজায় থাকে। জীবনের মূল লক্ষ্য: আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সুন্নাহভিত্তিক একটি আদর্শ পরিবার গঠন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের জন্য নিরন্তর চেষ্টা করে যাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি জুব্বা টুপি। জুমার নামাজ এবং ঈদের নামাজ এ ধরনের বিশেষ নামাজ পড়াতে যাওয়ার সময় পাগড়ী পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ যেদিন থেকে উঠেছে। (চাপ দাড়ি এবং খুব বেশি ঘন নয়, স্বাভাবিক)
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ ছোট থেকেই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ মাদ্রাসা থেকে ফারেগের পরের দিন থেকেই খেদমতে রয়েছি পাবনার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, আল কুরআন ফাউন্ডেশন পাবনা তে। এছাড়াও শালগাড়িয়ার একটি কিতাব বিভাগ মাদ্রাসাতে খেদমতে আছি সেখানে আটটি কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছে আমার কাছে। এবং খতিব হিসেবে একটি মসজিদে আছি। অবসর সময়ে নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকি।
মাসিক আয় ৩০০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি পরিবারের সবাই রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অবস্থা ভেদে বিবেচনা করা যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাড়িতেই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? বিলকুল না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে শুধু একটি সামাজিক বন্ধন নয়,বরং এটি আল্লাহ তাআলার একটি মহান বিধান, নবী সা: এর সুন্নাহ এবং দ্বীনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশ্বাস করি, একজন নেককার জীবনসঙ্গী দুনিয়ার জীবনে যেমন প্রশান্তি ও সহযোগিতার উৎস, তেমনি আখিরাতের সফলতার পথেও একজন গুরুত্বপূর্ণ সাথী। আমি এমন একটি পরিবার গঠন করতে চাই যেখানে পারস্পরিক সম্মান, ভালোবাসা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা এবং ইসলামী মূল্যবোধের চর্চা থাকবে। জীবনের সুখ-দুঃখ, স্বপ্ন-সংগ্রাম এবং দ্বীনের পথে চলার যাত্রায় একজন আন্তরিক সঙ্গী পাশে থাকা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমার কাছে একজন স্ত্রী শুধুমাত্র সংসারের একজন সদস্য নন!বরং তিনি আমার সবচেয়ে কাছের বন্ধু, পরামর্শদাতা, সহযোগী এবং জান্নাতের পথে চলার সাথী। আমি চাই, আমরা একে অপরকে দ্বীনের উপর অটল থাকতে সহযোগিতা করব, একসাথে শিখব, আমল করব এবং একটি সুন্দর, প্রশান্ত ও বরকতময় পরিবার গড়ে তুলব। এবং সারাদিন পরিশ্রম করে দিনশেষে যেন একজন মনের মানুষ থাকে যার কাছে সবকিছু খুলে বলা যায়। সর্বোপরি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণে একে অপরের সহায়ক হওয়ার উদ্দেশ্যেই আমি বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'১-৫'৩/৪
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল অথবা কওমি যে কোন লাইনের হতে পারে। তবে নির্দিষ্ট একটা ডিগ্রি শেষ করতে হবে।
জেলা পাবনা ঢাকা অথবা পাবনার আশেপাশের জেলাগুলো যেমন নাটোর রাজশাহী কুষ্টিয়া। অথবা অবস্থা ভেদে আরও দূরেও হতে পারে এক্ষেত্রে আমার তেমন কোন আপত্তি নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা কোন পেশা না থাকলেই খুশি হব। পেশা থাকবে পুরুষের।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত হলে আলহামদুলিল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বপ্রথম আশা করি, হুসনে সূরাত এবং হুসনে সিরাত। কথার আওয়াজ অবশ্যই আস্তে হতে হবে। মেয়েদের উচ্চ আওয়াজ আমার মোটেও পছন্দ না। দ্বীনদারী মাইন্ডের যতটুকু হবে ততটুকুই আলহামদুলিল্লাহ। তবে যতটুকু কমতি থাকবে সেগুলো যেন মানার মন মানসিকতা থাকে এটা অবশ্যই জরুরী। সর্বোপরি আমি আসলে রেডিমেট কাউকে চাই না। নিজের মাইন্ডের মত তাকে আস্তে আস্তে বানিয়ে নিতে চাই। এবং আমিও তার পছন্দের পুরুষের মতো হতে চাই। তবে হ্যাঁ অবশ্যই সঠিক জিনিসগুলো মানার মন মানসিকতা রাখতে হবে ব্যাস এতোটুকুই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাবনা সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1352

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5737

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7131

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1874

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7594

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5897

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাবনা সদর, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন