Profile

বায়োডাটা নং : 2941

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দেলদুয়ার, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: লাউহাটি ইউনিয়ন
বর্তমান ঠিকানা , গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কোনাবাড়ী
কোথায় বড় হয়েছেন? শৈশব- গ্রামে, কৈশোর- ঢাকা ও টাঙ্গাইল শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Islamic University of Technology- IUT, OIC
পাসের সন ২০১৯
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বিএআরডিসি-তে পিএম হিসেবে কর্মরত ছিলেন (অবসরপ্রাপ্ত)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ সিনিয়র শিক্ষিকা (টাঙ্গাইলের একটি এমপিওভুক্ত বিদ্যালয়ে বিজ্ঞান পড়ান)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট, অবিবাহিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ) কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়েছে। কিছুদিন আগে ফলাফল প্রকাশিত হয়েছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা ১ - মৃত, কৃষিকাজ করতেন। চাচা ২ - শিক্ষক, কৃষির সাথেও জড়িত, গ্রামে থাকেন। মামা ১ - অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা, গাজীপুর জয়দেবপুরে সেটেল্ড। মামা ২ - ব্যবসা করেন, প্রবাসে ছিলেন, গ্রামে থাকেন। মামা ৩ - মৃত, প্রথমে চাকুরি ও পরে ব্যবসা করতেন। মামা ৪ - কৃষিকাজ করেন, গ্রামে থাকেন। মামা ৫ - ব্যবসা করতেন, গাজীপুর কোনাবাড়ীতে সেটেল্ড। মামা ৬ - দীর্ঘকাল প্রবাসে ছিলেন, গ্রামে থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ্, কোনাবাড়ী নিজস্ব বাড়িতে থাকা হয়। এখানে মোট সাড়ে ছয় কাঠা জমি, সামনের দুই কাঠায় পাঁচ তলা ভবন (নীচ তলা দোকান। বাকিটা বাসা, ভাড়া দেওয়া)। পেছনে টিনশেড বাসা, পুরোটাই ভাড়া দেওয়া। গ্রামের বাড়িতে বিল্ডিংয়ের কাজ চলমান, কিছুদিন আগে প্রথম ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে, গাথুনির কাজ শেষ। আর উত্তরা দক্ষিনখানে প্রায় সোয়া দুই কাঠা জমিতে নির্মিত ভবনের তৃতীয় তলা পর্যন্ত কাজ চলমান। তাছাড়া কোনাবাড়ীর অদূরে সোয়া চার কাঠার একটি এবং চার কাঠার আরেকটি প্লট কেনা হয়েছে কিছুদিন আগে। গ্রামে দুই একরের মতো কৃষিজমি আছে আলহামদুলিল্লাহ্। সেগুলোর কিছু ভাড়া দেওয়া হয় আর কিছু জমির ফসল চুক্তিতে বিক্রয় করা হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ্, 'বাঙ্গালীপনা'র আদিখ্যেতা নেই। তবে দ্বীনি দিক থেকে অতোটা উন্নতও বলা যায় না। আমাদের 'সেক্যুলার' পরিবারে সবার আগে 'বদলে যায়' আমার ছোট ভাই। এরপর ধীরে ধীরে আমি, ভার্সিটির তৃতীয় বর্ষের শেষের দিকে। তারপর থেকে আমরা আব্বু-আম্মুকে অনেক বুঝানোর চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ্, তারা আগের চেয়ে অনেকটা পরিশুদ্ধ (আল্লাহ কবুল করুন)। উভয়েই হজ্জ্ব করে আসছেন কোভিড পরবর্তী সময়ে। নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন, সুদমুক্ত থাকার চেষ্টা করেন। আম্মু বাহিরে বোরকা পরেন। তবে চিন্তা-চেতনায় ইসলামিক প্রভাব এখনও অতোটা প্রকট নয়। উনাদেরকে বললে এখন বুঝার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ্। পরিবারে 'প্র্যাকটিসিং' হওয়াটা এখন নরমাল। সার্বিকভাবে মহরাম নন-মাহরাম কঠোরতার সাথে মানা হয়, বর্তমানে এরকমটা বলা যায় না। আমার ছোটভাই এবং আমি ব্যক্তিগতভাবে মেনে চলতে চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ২০১৮-১৯ থেকে। (আগেও আদায় করা হতো, তবে ইরেগুলার। আল্লাহ প্রত্যাবর্তনের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? চেষ্টা করি যাতে কাযা না আদায় করতে হয়। মাঝে মাঝে ঈমানী দুর্বলতায় হয়ে যায় (সপ্তাহে ২-৩ ওয়াক্ত)।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? বেশ আগে শেখা, মাঝে বিশাল গ্যাপ। বিশুদ্ধতা যাচাইযোগ্য।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা ব্যবহার করতে হয়, -৩.৭৫।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা কেবলই কবর। কোনো কিছু চাওয়া, মানত করা, সিজদা দেয়া ইত্যাদি যাবতীয় কিছু হারাম, কুফর, শির্ক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর্-রাহীকুল মাখতূম, Jerusalem in the Quran, রূহের খোরাক
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, আব্দুল হাই মোঃ সাইফুল্লাহ, মুফতি হারুন ইজহার, মাওলানা শরীফ মুহাম্মাদ, ডা. জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন একদা অনেক ধরনের দুনিয়াবী স্বপ্ন-শখ ছিল। হিদায়াতের পর সেগুলোর অনেকে বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ্। প্রকৃতি ভালো লাগে। সুবিধামতো জায়গা পেলে গাছ লাগাই। সময়-সুযোগে গার্ডেনিংও হয় টুকটাক। DIY টাইপ কিছু করা হয় অনেক সময়। টুলস-এর প্রতি কিছুটা নেশা আছে মনে হয়..কিনতে কিনতে একঘর পরিমাণ জমে গেছে! ভালো লিসেনার। কথাবার্তা, আচার আচরণে এম্প্যাথেটিক থাকার চেষ্টা করি। মানুষকে জানতে ভালোলাগে। তবে সময়ের সাথে সাথে কনসেনট্রেশান লেভেল কমতেছে বোধকরি। লাইফস্টাইলে 'ফ্যামিলি ফার্স্ট' মুড অলওয়েজ অন। পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। শরীয়াহ যেসবের বৈধতা দেয় না, তার সবই অপছন্দনীয়। মিথ্যা, গীবত, চোগলখোরিতা, পরনিন্দা, অহংকার, অপচয়, বস্তুবাদ এগুলো টপলিস্টেড। একই ধরনের ভুল বারবার হওয়া ভীষণ অপছন্দ করি। প্রতিদিন আগের দিনের চেয়ে বেটার/এফিশিয়েন্ট হওয়ার চেষ্টা করা পছন্দ করি। পছন্দ করি বিনয়, সততা, পরিচ্ছন্নতা, কোমলতা, ধৈর্যশীলতা। আর অল্পতে তুষ্ট থাকার চেষ্টা করি। পোশাকে অহেতুক চাকচিক্য এড়িয়ে চলি। শালীন, মার্জিত থাকার চেষ্টা করি। খাবারে টেস্ট/লুক এগুলোর চেয়ে স্বাস্থ্যকর কিনা, অরিজিন কি আর ফুড হাইজিন ইত্যাদি গুরুত্ব দেবার চেষ্টা করি। মাঝে মাঝে ভবিষ্যত স্বপ্ন এই বঙ্গ থেকে কাশ্মীর আর খোরাসান হয়ে শামে চলে যায়। আর বঙ্গে থাকলে এটি হঠাৎ একটা বড় খামারবাড়িতে আটকে যায়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী-পাজামা, টুপি, মাস্ক
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, ২০১৮-১৯
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সাধারনত না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? শারীরিকভাবে নেই।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ গ্র্যাজুয়েশন শেষে প্রায় চার বছরের অধিক সময় একাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠানে চাকুরি করেছি। কিছুদিন হলো চাকুরি বাদ দিয়েছি। আপাতত গ্রাম আর উত্তরার নির্মাণকাজে সময় দিচ্ছি। খুব শীঘ্রই ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ্। (শুরুতে ট্রেডিং করার প্ল্যান। পরবর্তীতে এফএমসিজি ম্যানুফ্যাকচার করার নিয়্যাত আছে।) অতীত চাকুরিজীবন- Shift In-Charge, Mutual Food Products Ltd. (Horlicks Manufacturer), CMO- Unilever Bangladesh & GlaxoSmithKline (GSK). Assistant Engineer, YKK Bangladesh Pte. Ltd. Japanese Zipper Manufacturer (Global Leader). Management Trainee, Kernel Technologies/MediBee An online ed-platform for medical students.
মাসিক আয় Currently Not Applicable.
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? সাধারনভাবে না। বিশেষক্ষেত্রে আলোচনাযোগ্য।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? সাধারনভাবে না। নিজে কিছু করতে চাইলে (শরীয়াহ-সম্মত) আলোচনা সাপেক্ষে পূর্ণ সাপোর্ট দেওয়া যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজস্ব বাসায় থাকার সম্ভাবনাই বেশি (আলাদা ফ্ল্যাটে)। গ্রাম/গাজীপুর/ঢাকা, সিচুয়েশনের উপর নির্ভর করবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামিক পরিবার গঠন অবশ্যই মুখ্য উদ্দেশ্য। মানবীয় দুর্বলতায় চরিত্র, দ্বীন, দুনিয়া ও আখিরাত- সবকিছু রক্ষা করতেই বিয়ে অপরিহার্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'-৫'৩"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক (চলমান)/স্নাতক/এইচএসসি
জেলা সাধারণক্ষেত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল/আশেপাশের যেকোনো জেলা হলে ভালো। বিশেষক্ষেত্রে যে কোনো জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী/ইঞ্জিনিয়ার/ডাক্তার
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চ-মধ্যবিত্ত/উচ্চবিত্ত (কুফু মিল থাকা অনেকাংশে সুবিধাজনক)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
** ঈমানের পর নামাজ, রোযা, পর্দা, স্বামীর আনুগত্য - দ্বীনের এই চার ব্যাপার প্রায়োরিটি লিস্টের সর্বোপরে থাকতে হবে। - নামাজের ক্ষেত্রে ওয়াক্ত অনুসারে ৫, সাথে নিয়মিত তাহজ্জুদ নামাজ আদায় করতে পারলে ভালো। - রমযানের রোযা ছাড়াও সাপ্তাহিক/আইয়্যামে বীজের রোযা রাখা হলে ভালো। - ফরজ বিধান হিসেবে পর্দার ব্যাপারে পূর্ণ জ্ঞান থাকা এবং ঘরের ভেতর ও বাহিরে প্রয়োজনীয় পর্দার কন্সিস্টেন্সি থাকা। - (আনুগত্যের ব্যাপারে কোনো অন্যায়/অনায্য চাহিদা পূরনে বাধ্য করা হবে না ইনশাআল্লাহ্, শরীয়াহ কাঠামোর ভেতরে ভারসাম্যপূর্ণ হবে।) ++ সামর্থ্যবান হলে উপরোক্ত চারটির সাথে যাকাত এবং হজ্জ্ব যুক্ত হবে। ** দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান (ফরয ইলম), ঈমান-আক্বীদার ব্যাপারে পরিপূর্ণ ও সচেতনতামূলক জ্ঞান থাকা এবং সে অনুযায়ী আ'মল করা। * আল্লাহর এক অনিন্দ্যসুন্দর সৃষ্টি হিসেবে ফিতরাতগত/সহজাত নারীত্ব কাম্য। * ক্যারিয়ারিস্ট বা ম্যাটেরিয়ালিস্টিক (বস্তুবাদী/ভোগবাদী) হওয়া যাবে না, অল্পতে তুষ্ট থাকার মানসিকতা থাকতে হবে (তার মানে আবার এই না যে গরীবানা হালে থাকবো)। * শেষ জামানার ফিতনাসমূহ + (সামাজিক/সাংস্কৃতিক/রাজনৈতিক/অর্থনৈতিক শিরকসহ বিদ্যমান দাজ্জালিক সিস্টেম) সম্পর্কে ওয়াকিবহাল এবং তা এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা থাকতে হবে। * স্বাস্থ্যকর/পুষ্টিকর খাবার গ্রহণ, ফুড সেফটি-ফুড হাইজিন, হেলদি লাইফস্টাইল এবং ফিটনেস ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান+সচেতনতা কাম্য। (প্রয়োজনীয় সাপোর্ট পাবেন, ইনশাআল্লাহ্) * অধিক সন্তান জন্মদানে আগ্রহী এবং সে অনুসারে শারীরিক-মানসিক প্রস্তুতি থাকা। আর ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সর্বদা সচেষ্ট থাকাসহ সময়ের প্রয়োজনে যেকোনো ধরনের স্যাক্রিফাইস করার দৃঢ় মানসিকতা লালন করা কাম্য। এছাড়াও উম্মাহ'র বর্তমান অবস্থা(গ্লোবাল) সম্পর্কে নিজস্ব সচেতনতার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করার ক্ষেত্রে দায়িত্বশীলতা কাম্য। * রেগুলার কাজের ক্ষেত্রে প্রোএকটিভ এবং আচার-আচরণে চিন্তা-ভাবনায় রিএকটিভ না, রেস্পন্সিভ হওয়া কাম্য। বি.দ্রঃ মোহরানা লোক দেখানো হবে না, পাত্রের সামর্থ্য অনুযায়ী হবে আর তা বিয়ের দিনই পরিশোধযোগ্য হবে। এবং পাত্রী সেক্যুলার আইন অনুসারে তালাক প্রদানের অধিকার পাবে না, শুধুমাত্র শরীয়াহ'র বিধান মোতাবেক প্রাপ্ত অধিকার পাবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দেলদুয়ার এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6475

বয়স
43 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দেলদুয়ার, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9524

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেলদুয়ার, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11737

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেলদুয়ার, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #478

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেলদুয়ার, টাঙ্গাইল, ঢাকা
টাঙ্গাইল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন