Profile

বায়োডাটা নং : 292

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা তারাগঞ্জ, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: কিসামত মেনানগর।
বর্তমান ঠিকানা টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সন্তোষ, পাঁচআনি পাড়া। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
কোথায় বড় হয়েছেন? রংপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? পরিসংখ্যান।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সহকারী মৌলভি, দাখিল মাদ্রাসা।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য আমি সবার বড়। মেজোঃ MBBS student at Dinajpur Medical College. 5th year. ছোটোঃ আলিম ১ম বর্ষ।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য পিচ্চিঃ ক্লাস টু!
চাচা মামাদের পেশা আব্বু সবার ছোটো। ১ম জনঃ অবসরপ্রাপ্ত দাখিল মাদ্রাসার শিক্ষক। ২য় জনঃ সবকিছু থেকে অবসরপ্রাপ্ত। (তার ছেলেরা সবকিছু দেখাশোনা করেন)। ৩য় জনঃ ইমাম ও খতিব। মামাঃ একজন, প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আনুমানিক, দেড় থেকে দুই একর।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। পারিবারিক দ্বীনি পরিবেশের ক্ষেত্রে সর্বোচ্চ গ্যারান্টি। আমার দাদি এবং তার চার ছেলের চার বউ সর্বদা পর্দা করেন। আমার দাদা একজন আলেম ছিলেন, এবং আমার দাদি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। আমার চোখে দেখা, ইবাদতের ব্যাপারে সতর্ক ও সেরা মহিলা হলেন আমার দাদি। আমার দাদি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। পরিবারে ইসলামিক জ্ঞানের বিষয়ে কারো কারো স্বল্পতা থাকলেও, পর্দা পালনের বিষয়ে সবাই সতর্ক। (যেহেতু আমার এখনো জব হয়নি, তাই সম্পূর্ণ আলাদা বাড়ি নেই বা একটি বাড়িতেই আমরা আব্বু-আম্মু-ভাই-বোন একসাথে থাকি।পরিবারের লোকেরা পর্দায় অভ্যস্থ হওয়ায় পূর্ণ সাপোর্ট পাবেন, ইন শা আল্লাহ্।)
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী। আলহামদুলিল্লাহ। নাবালক অবস্থা থেকেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। নিয়মিত জামাতের সাথে আদায় শুরু করি ক্লাস-৯ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২/৩ ওয়াক্ত। ( বিনা কারণে কাযা হয় না।)
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? বড় কোন রোগ নেই, আলহামদুলিল্লাহ্। গরুর মাংস অতিরিক্ত খেলে এবং ডাস্ট এলার্জি আছে। যখন এলার্জি এ্যাটাক করে তখন হাঁচি বের হয়, মাঝেমধ্যে চোখ চুলকায়। তবে ত্বকে কোন ধরনের এলার্জি নেই, (শরীরে চুলকানি বা ফুসকুড়ি এসব নেই আলহামদুলিল্লাহ।) । আর শীতকালে গরম পানি খাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার ও কবরের কোন পার্থক্য নেই, কোন ক্ষমতা নেই। ক্ষমতা আছে মনে করা শিরিক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর-রাহেকুল মাখতুম, ইসলামি আকিদা, Enjoy Your Life, Paradoxical Sazid 1&2, আরিফ আজাদের অনেক বই, মুক্তবাতাসের খোঁজে, ইত্যাদি। এক কথায় বই পড়া আমার শখ।ইসলামিক, রাজনৈতিক ও ইতিহাস বিষয়ক বইয়ে আগ্রহ বেশি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ্। শায়েখ হারুন ইজহার হাফিযাহুল্লাহ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শায়েখ আহমাদুল্লাহ্।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখঃ বই পড়া, ভ্রমণ কিংবা ঘুরাঘুরি করা। পছন্দঃ পরিবারে সময় দেওয়া। আমি অন্তর্মুখী মানুষ, সব সময় বাড়িতেই থাকি, বাইরে আড্ডা দেওয়ার অভ্যাস নেই। নামাজ পড়ার জন্য, খরচ করার জন্য ও একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হই না। তাই সম্ভব হলে বা প্রয়োজন হলে, বাড়ির কাজে আমি আমার স্ত্রীকে সহযোগিতা করবো, ইন শা আল্লাহ্। অপছন্দঃ সমাজে ফেতনা সৃষ্টির কারণ এমন নারীকুল। স্বপ্নঃ একটি আদর্শ পরিবার গঠন করা। আমার পড়াশোনায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম গড়েতোলা। আমার বাবা-মা-স্ত্রীর কাছে একজন আদর্শবান পুরুষ হওয়া। সময়-সুযোগ ও সাপোর্ট পেলে একজন বড় লেখক হওয়া। নিশ্চয়তাঃ আমি পরিবারের সাথে সর্বদা থাকতে আগ্রহী। তবে আমি যেখানে থাকবো, বউকে সেখানেই নিয়ে যাবো। আমি ইন্ট্রোভার্ট হওয়ায়, কথা বলার জন্য আমার স্ত্রী-ই হবে আমার একমাত্র মাধ্যম। হালাল উপার্জনের বাইরে গিয়ে অতিরিক্ত উপার্জন করতে পারবো না। অনিশ্চয়তাঃ বিশ্বাস হারানো ব্যাক্তির প্রতি আকর্ষণ থাকে না। সামাজিকতা রক্ষার জন্য মিলেমিশে থাকলেও, সম্মান ভালোবাসা ফিরানো প্রায় অসাধ্য একটি কাজ। তাই অবিশ্বস্ত মানুষজন সম্পর্কে আমার কোন প্রতিশ্রুতি যথাযথ পালনে আমি বাধিত নই। তাই আল্লাহর কাছে একজন বিশ্বস্ত(মু'মিনা) জীবনসঙ্গীনী চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-ট্রাউজার বেশি পড়ি। শার্ট-প্যান্ট তেমন পড়িনা, পড়লে ফুল হাতা পড়ি। ফুল হাতা পোষাক যেমনঃ জার্সি, পতলা সুয়েটার এগুলো পড়ি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, ২০১৭ সাল থেকে রেখেছি। ৭ বছর হবে। দাড়ি একটু পাতলা, কারণ দাড়ি কখনো এক মুষ্ঠির কম কাটা হয়নি। স্বাভাবিক ভাবে যেভাবে উঠেছে সেভাবেই রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ্।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সিনেমা নাটক দেখা হয় না। তবে ক্রিকেট খেলা দেখি মাঝেমধ্যে, T20 only।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাততঃ পড়াশোনা নিয়ে ব্যস্ত।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনার পাশাপাশি টিউশন করে নিজের খরচ চালাই, আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে খরচ নেওয়া লাগে না।
মাসিক আয় 9,000/- (টিউশন বাড়ালে ইনকাম বাড়ানো সম্ভব কিন্তু পড়াশোনায় ব্যস্ত থাকায় অতিরিক্ত টিউশন করাচ্ছি না।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইন শা আল্লাহ্। আমি প্রতিশ্রুতিবদ্ধ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ১/২ বছর পড়তে দিতে পারি।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? দুঃখিত। চাকরি করতে চায় এমন কাউকে বউ হিসেবে চাচ্ছি না। তবে যারা চাকরি করে তাদের সম্মান করি। যদি একান্তই তাঁর নিজে উপার্জন করার তীব্র আকাঙ্খা থাকে, তাহলে ঘরে বসে বা বাড়িতে থেকে করা যায় এমন কাজ, যে কাজের কোন বাধ্য বাধকতা নেই, কাজের কোন চাপ নেই, যেমনঃ মন চাইলে করলো না চাইলে রেস্ট করলো। এধরনের কাজের অনুমতি আছে। বিষয়টি ক্লিয়ার না হলে নক করলে বুঝিয়ে দিবো, ইন শা আল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকবো, বউও সেখানে থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না। পরিবারের কেউ প্রকাশ্যে বা গোপনে এমন কিছু চাইলে সেটা যেন আমাকে পারসোনালি জানানো হয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? মুত্তাকি হওয়ার জন্য বিয়ে একটি অন্যতম ধাপ। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন। ফেতনা, অশ্লীলতা ও অন্তরের অস্থীরতা দূরীকরণে, একজন উত্তম জীবনসঙ্গী ও বিশ্বস্ত বন্ধু প্রয়োজন। এক্ষেত্রে স্ত্রীর বিকল্প কিছু নেই। : رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا “হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চক্ষু শীতল করে এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।” সুরা আল-ফুরকান (২৫:৭৪)
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৪'১১" – ৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমি শিক্ষার্থী হলেঃ আরবিতে কথা বলতে পারার মতো হলে ভালো হয় অথবা হাফেযা+SSC ।।। জেনারেল/আলিয়া শিক্ষার্থী হলেঃ (সর্বনিম্ন SSC) বাংলা এবং ইংলিশ ভালোভাবে পড়তে জানতে হবে, ইংলিশে কথা বলতে পারলে ভালো হয়।।।।। আর অবশ্যই কোরআন সহীহ্ শুদ্ধ ভাবে পড়তে জানতেহবে। আর ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। যেসব বিষয় এখনো অজানা সেগুলো জানার জন্য (অবশ্যই) যথেষ্ট প্রচেষ্টা থাকতে হবে। সর্বোপরি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আলোচনা সাপেক্ষ্য। কেননা তাঁর শিক্ষাই আমার সন্তানের ভবিষ্যৎ গঠনের ভিত্তি হবে।
জেলা রংপুর জেলা হলে সবচেয়ে ভালো হয়। সব ক্যাটাগরি মিললে নিলফামারী, দিনাজপুর ও গাইবান্ধা হলেও চলবে। এর বাইরে বাড়ি থেকে অনুমতি নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্ম মধ্যবিত্ত,মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। ( সব ক্যাটাগরি মিললে অর্থনৈতিক অবস্থা যেকোনো হলেও হবে।)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সকল কাজের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। ইসলামের মৌলিক বিষয়ে পালনে নো কম্প্রোমাইজ, অবশ্যই ফরয বিষয় পালনে কোন অযুহাত বা উদাসীনতা চলবে না। ঝগড়াঝাটি-কোলাহল আমার একদম অপছন্দ। তাঁর সাঁজগোঁজের শখ থাকুক একটু আধটু রান্না পারুক, সকল আবদার শুধুমাত্র আমাকে বলুক। মাহরাম ছাড়া একাকী ঘুরাঘুরির স্বভাব যেন তাঁর না থাকে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। হাতেরকাজ, শেলাই মেশিন চালাতে পারলে ভালো হয়। সে আমার ভুল শুধরিয়ে দিবে আমি তার ভুল শুধরাবো, একজন আরেকজনের দর্পণ হবো। একসাথে পৃথিবী পেরিয়ে জান্নাতেও সঙ্গী হবো, ইঁন শা আল্লাহ্৷ আল্লাহ কবুল করুন, আমিন। বিয়ের পরে নিজের কোন ব্যাক্তিগত কিছু বা গোপনীয় কিছু থাকা যাবে না। আর মেয়ের বাবা-ভাই কেউ সিগারেট আসক্ত হলে বা হারাম উপার্জন যেমন সুদ-ঘুষের সাথে জড়িত থাকলে যোগাযোগ না করাই ভালো। (তবে যেহেতু এ ধরনের পরিবারেও তাকওয়াবান মেয়ে থাকতে পারে।এক্ষেত্রে বিয়ের পরে মেয়ে বা আমার স্ত্রী তার বাপের বাড়ি যেতে পারবে না, আমি ওরকম পরিবেশে আমার স্ত্রী সন্তানকে পাঠাবো না। পরিবার সংশোধন হলে পরবর্তীতে বিবেচনা করবো।)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

তারাগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2213

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাগঞ্জ, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন