Profile

বায়োডাটা নং : 2848

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লালপুর, নাটোর, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: বিজয়পুর,শিবপুর,নাটোর
বর্তমান ঠিকানা লালপুর, নাটোর, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: লালপুর
কোথায় বড় হয়েছেন? লালপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ শিক্ষকতা,হাই স্কুল(এমপিওভুক্ত),ট্রেড ইন্সট্রাক্টর,জেনারেল মেকানিক্স
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাইয়া আছেন। ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করে ৮ বছর স্যামসাং মোবাইলে এরিয়া ট্রেইনার ছিলেন,পরবর্তীতে একাউন্ট ম্যানেজার হিসেবে ছিলেন।চাকরিতে থাকা অবস্থায় এমবিএ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।পরবর্তীতে ২০২৩ সালে ভালো অপরচুনিটি পাওয়ায় অন্য একটি মাল্টিনেশনাল কম্পানিতে ডিজিটাল মার্কেটিং এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যুক্ত হন।বর্তমানে এই পেশাতেই কর্মরত আছেন।তবে বর্তমানে হোম অফিস করেন। হেড অফিসে মাঝে মাঝে প্রয়োজনে যাতায়াত করেন। বিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১/বড় আমার আব্বু, হাইস্কুলে শিক্ষকতা করতেন। ২/মেজো চাচা-নিজেদের জমিজমা দেখাশুনা করেন। ৩/সেজো চাচা-নিজেদের জমিজমা দেখা শুনা করেন। ৪/চাচা রুপপুর পারমানবিকে জব করেন, পাশাপাশি নিজেদের জমিজমা দেখা শুনা করেন। ৫/ঢাকায় একটি প্রাইভেট কম্পানিতে জব করেন। ৬/ছোট চাচা হাফেজ,পাশাপাশি নিজেদের জমিজমাও দেখা শুনা করেন। ফুফুরা সবাই গৃহিনী আলহামদুলিল্লাহ।ছোট ফুফু প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেন। ১/বড় মামা-ভূমি অফিসে জব করতেন।বর্তমানে রিটায়ার্ড, টি ডি আর পদে ছিলেন। ২/মেজো মামা-চাকরি করতেন।পরবর্তীতে পারিবারিক প্রয়োজনে বাসায় এসে ব্যবসা শুরু করেন ইলেকট্রিকের। ৩/সেজো চাচা-সিজনাল বিজনেস করেন, নিজেদের জমিজমা দেখাশুনা করেন। ৪/ছোট চাচা -সিজনাল বিসনেস করেন,নিজেদের জমিজমা দেখাশুনা করেন।(বর্তমানে অসুস্থ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ। তবে বসত বাড়ি করা হয়নি।নিজেদের জমিজমা আছে গ্রামে।চাচারা সেগুলো দেখাশুনা করেন।বর্তমানে ভাড়া বাসায় আছি।মানুষের প্ল্যান আর আল্লাহর প্ল্যান কখনো এক রকম হয়না।ইচ্ছা ছিলো আব্বুর রিটায়ারমেন্টের পর বাড়ি করার। কিন্তু আব্বুর ৪-৫ বছর চাকরি থাকতেই আব্বু মারা যায়।তাই এখনো করা হয়নি।সামনে নিয়ত আছে ইন শা আল্লহ। পারিবারিক ভাবে সমাজে সুপরিচিত এবং সম্মানিত আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আলহামদুলিল্লাহ।আম্মুকেও ছোট থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ ও পর্দার সহিত চলতে দেখেছি।পরিবারের মানুষ বলতে আমি আর আম্মু ছিলাম এখন ভাবি হয়েছেন।আমি আর আম্মু বাইরে পরিপূর্ণ পর্দা করি।বাড়িতে এবং বাইরে মাহরাম নন মাহরাম মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।আমার আম্মা ইসলামিক বই পড়তে পছন্দ করেন।ভাবি বোরখা পরেন তবে মাহরাম মেনটেন করেন না।ভাইয়া এবং ভাবী তারা পরিপূর্ন দ্বীন পালন না করলেও আমাদের দ্বীন মেনে চলাতে কখনো বাধা দেননি আলহামদুলিল্লাহ।দ্বীনের জন্য অনেক মেহনত করে যাচ্ছি।মেহনত করে যাবো শেষ পর্যন্ত ইং শা আল্লাহ।হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।উম্মতের ফিকির সবার মাঝেই থাকা উচিত।সেইকারনেই মাঝে মাঝে বাড়িতে তালিম করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।আল্লাহর কাছে দোয়া করি সকলেই যেন দ্বীনের মেহনতে লেগে থাকতে পারি ইন শা আল্লহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ২০২১ থেকে পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করি। এখন আলহামদুলিল্লাহ ৪ বছর যাবত আয়ত্তে এসেছে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ওজরবসত কারন ছাড়া কাযা না করার চেষ্টা করি।সপ্তাহে ২-৩ ওয়াক্ত কাযা হয়না বললেই চলে
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম,সিরাতে আয়েশা,বিয়ে:অর্ধেকদ্বীন,আত্নার ওষুধ,বেলা ফুরাবার আগে,এছাড়াও আরও অনেক বই আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডা.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ:),মাওলানা তারেক জামিল,শাইখ আহমাদুল্লাহ,মিজানুর রহমান আজহারী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো নিজের সম্পর্কে বলা।তারপরেও চেষ্টা করছি।আমি স্বভাবগত ভাবে একটু চুপচাপ।এজন্য আমার পরিচিত অনেকেই মনে করে আমি একটু রাগী।তবে আমার একটুও রাগ নেই।কিন্তু একটু অভিমানী স্বভাবের (অবশ্যই উপযুক্ত কারনে)।কোনো দায়িত্ব পেলে সেটা পালন করতে অটুট থাকি। আমি একটু চাপা স্বভাবের মানুষ, এই অভ্যাসটা আমারআব্বুর কাছ থেকে পাওয়া আলহামদুলিল্লাহ। কষ্ট গুলো নিজের মধ্যে রাখতে ভালোবাসি।মন খারাপ থাকলে সবচেয়ে পছন্দের জায়গা হলো সিজদাহ।শুধু আল্লাহকেই কষ্টগুলো নিবেদন করতে ভালো লাগে। আমি খুব নরম মনের মানুষ।কেউ দরদমাখা এবং মার্জিত ভাষায় কিছু বললে সহজেই বুঝতে পারি।আমার নিরিবিলি পরিবেশ পছন্দ যেখানে খাস দিলে আল্লাহকে স্মরন করা যায় এবং দ্বীন পালনও অনেকটা সহজ হবে।পারিপার্শ্বিক পরিবেশে অনেক বিষয়ের সাথে আমার যুদ্ধ করেই আমার টিকে থাকা।এজন্য দ্বীন নিয়ে একটু বেশি ভীতু।এমন একটা পরিবেশ চাই যেখানে নিজের কষ্টের দিন গুলো মনে থাকলেও স্বস্তির সাথে আল্লাহকে অশেষ শুকরিয়া জানাতে পারবো ইন শা আল্লাহ। মন খারাপ থাকলে ইসলামিক বই পড়ি।ইসলামিক বই পড়তে ভালো লাগে।ইচ্ছা আছে স্বল্প পরিসরে একটা লাইব্রেরি করার যেখানে শুধু ইসলামিক বই থাকবে যেন কেউ আমার বাড়িতে এলে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জর্নে আগ্রহী হয়,চেষ্টা এবং মেহনত জারি আছে ইন শা আল্লহ। বিড়াল ও পাখি অনেক পছন্দ। পাখি পালনের শখটা পুরন হয়েছে আলহামদুলিল্লাহ। তবে বিড়াল পালনের শখ টা পুরন করতে পারিনি এখনও। ইচ্ছা আছে ইং শা আল্লহ। আমার প্রয়োজন ছাড়া খুব একটা বাসার বাইরে বের হতে ইচ্ছে করেনা।বেশি মানুষ জন পছন্দ হয়না কারন মানুষ যত বেশি,গল্প তত বেশি,সেখানে গীবত চর্চা হয়।ইচ্ছা না থাকলেও শুনা লাগে।এজন্য এড়িয়ে চলার চেষ্টা করি লোকসমাগম। তবে দ্বীনি কোনো মজলিস হলে ভালো লাগে।দ্বীনি সহবোধ ভালো লাগে, প্রয়োজনের তাগিদে যেতে হলেও নিজে যতটুকু শিখছি, সেটার ওপরেই চেষ্টা করি দাওয়াত দেওয়ার। আমি একটু গোছালো স্বভাবের, অগোছালো কিছু ভালো লাগেনা,রান্না করতে ভালো লাগে,নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করি,যেকোনো হালাল খাবারই আমার পছন্দ। অপচয় করা, উচ্চ শব্দে কথা বলা পছন্দ করি না,আমি একটু ইমোশোনাল, একটু প্র্যাকটিকাল তবে সিচুয়েশন অনুযায়ী,যার ভতরে ইমোশোন নেই তার ভেতরে মনুষ্যত্ব বোধ হারিয়ে যায় বলে আমি মনে করি।কষ্টের মুহুর্তে সবর করার,চুপ থাকার চেষ্টা থাকে।জটিলভাবে কিছু দেখিনা,সহজ এবং সাবলীল ভাষা আমার মনে মায়ার সৃষ্টি করে।বৃষ্টি অনেক ভালো লাগে কারন আল্লাহর রহমতের নিদর্শন বৃষ্টি। আমি এমন একটা মানুষ যাকে একটু আলোর পথে হাটতে শেখালে পরের স্টেপে যাবার রাস্তা নিজেই খুঁজে নিব,হতাশ হই না সহজে।বাবা মারা যাওয়ার পর আল্লাহ অনেক ধৈর্য দিয়েছেন আলহামদুলিল্লাহ।আমি ঘুরিয়ে পেচিয়ে কথা বলা পছন্দ করিনা, নিজেও স্পষ্টভাষী, মিথ্যা বলা অপছন্দ।আমাকে কেউ একটু আপন করলে তাকে আগলে রাখার ইচ্ছা টা আখিরাত পর্যন্ত ইং শা আল্লাহ । আমার খুব বড় কোনো সপ্ন নেই।আমি অনেক অল্পেই খুশি হয়ে যাই।প্রিয় মানুষদের গুরুত্ব দেই অনেক এবং প্রিয় মানুষের কাছে গুরুত্ব পাওয়াটাই অনেক মনে হয়। আমি পরিবারে ছোট তাই সবাই মনে করে আমি এখনো ছোট। তবে একজন মেয়ে হিসেবে যতটুকু শেখা প্রয়োজন সবই শিখেছি আলহামদুলিল্লাহ।রান্না -বান্না, সেলাই,বিভিন্ন হাতের কাজ,ডিজাইনের মধ্যে ডিজিটালি এবং হাতে এরাবিক ক্যালিগ্রাফি,ডিজিটালি গ্রাফিক্স ডিজাইন এবং হাতে করা পেইন্টিং থেকে শুরু করে সবই শেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।নিজের কাজ গুলো নিজেকে করা প্রয়োজন বলে আমি মনে করি। যেকাজ গুলো জানি এগুলো দিয়েই সাবলম্বী হওয়ার ইচ্ছা এবং চেষ্টা জারি আছে ইন শা আল্লহ।আল্লাহ ছাড়া কারো থেকে দয়া,অনুগ্রহ পেয়ে বাঁচতে ইচ্ছে নেই।আল্লাহ তা'আলা যদি তৌফিক দেন, আমাকে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাড়ানোর উসিলা করেন, তবে সুযোগ টা কাজে লাগাতে চাই ইন শা আল্লহ। আমার পরিবারে আমি মায়ের সঙ্গে সবচেয়ে বেশি ফ্রী হলেও, আব্বুর সাথে আমার বন্ডিং টা সবথেকে বেশি ছিলো,আব্বু যতদিন বেঁচে ছিলো জীবনটাকে অনেক রঙিন মনে হত।দুনিয়ার আসল রুপ কখনো বুঝতে পারিনি।আব্বুকে ছাড়া কোনো কাজ আমার সম্পূর্ন হতো না।আব্বুর ওপর ডিপেন্ড করতাম অনেক।আর আমার পরিবারের মাথা হিসেবে আব্বুও আম্মুকে আমাকে ভাইয়াকে সবাইকে হেল্প করতো অনেক।এলাকার মানুষের মুখে এখনও আব্বুর নাম উঠলেই সম্মানের জায়গা টা পাই আলহামদুলিল্লাহ।আমার জীবনের অর্ধেকের বেশি গল্প আমার আব্বুকে নিয়ে কারন এই মানুষটার অবদান আমার জীবনে সবথেকে বেশি।চলে গিয়েও আমাকে লড়াই করে বেঁচে থাকার উছিলা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ।শিক্ষক ছিলেন আব্বু শিক্ষাই দিয়েই গেছেন বলা যায়।শেষ নামাজ আমার সাথে ছিলো ভাবতেই ভালো লাগে আল্লাহর কাছে অনেক শুকরিয়া।গুরজনদের প্রতি সম্মান এবং তাঁদেরকে আগলে রাখা আমার কাছে অনেক সম্মানের মনে হয়।জীবনে যতবার সুযোগ হয়েছে পরিবারের গুরুজনদের সন্তানের মত আগলে রাখার চেষ্টা করেছি এবং সকলের উচিত চেষ্টা করা। প্রত্যেক মুমিন বান্দার সপ্ন থাকে জীবনে একবার হলেও হজ্জে যাবে।জীবনসঙ্গীর সঙ্গে প্রথম সফর যেন হয় আল্লাহর ঘর,তাঁর কাছে এটাই প্রথম এবং শেষ চাওয়া।নিজের মা এবং শশুড়, শাশুড়ি (যদি থাকেন) সবাইকে নিয়ে একসাথে হজ্জ করার ইচ্ছে ইং শা আল্লাহ। উত্তরবঙ্গ ও ছোটবেলায় ঢাকা ছাড়া, আমার অন্য কোথাও কখনো যাওয়া হয়নি।তবে সামর্থ্য আর সুযোগ দুটোই থাকলে ভ্রমন করার ইচ্ছা আছে।সজ্জিত রঙ্গিন ধোঁকাময় দুনিয়ার জীবনের থেকে সাদামাটা সহজ সরল জীবন ভালো লাগে।একদম সাদামাটা! যেটাকে বলে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট......! দ্বীনের দ্বায়ী হয়ে বেঁচে থাকার ইচ্ছে,দ্বীনকে আকড়ে ধরে।কুরআনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করার বড্ড বেশি লোভ হয় ইং শা আল্লহ।আখিরাতে যেন আল্লাহকে অনেক আপন করে পেতে পারি,আল্লাহর রহমতের বৃষ্টি যেন নাজিল হয় আমার ওপর সর্বদা এই চেষ্টাই থাকবে শেষ পর্যন্ত ইন শা আল্লাহ। জাঝাকুমুল্লাহ খইরন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা(হিজাব,নিকাব,হাত মোজা, পা মোজা সহ)
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২১
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি সব সময় মেনে চলার। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কষ্টকর হয়ে যায় পরিপূর্ণ দ্বীনি পরিবেশ না থাকায়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না দেখার চেষ্টা করি। সামনে আসলে এড়িয়ে চলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? IOM এর শুক্রবারের তালিমে যুক্ত থাকা হয় এছাড়া বিভিন্ন ইসলামি হালাকায় যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অনার্স শেষ কিন্তু টুকটাক পড়াশুনা করি এখনো সাবলম্বী হওয়ার জন্য।ঘরে বসেই বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কোর্স গুলো চলমান আছে। ভবিষ্যতে সামর্থ্য থাকলে মাস্টার্স/বা সমমান করার ইচ্ছা আছে।আল্লাহ ভরসা।অনলাইন ভিত্তিক টিউশনি করাতাম কিছুদিন , এখন করিনা, নিজের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য একটু সময় দিচ্ছি ইংশা আল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ অংশ। এটি আল্লাহর বিধান।তাছাড়া আমাদের নবী ও সাহাবীগন বিয়ের মাধ্যমে তাদের অর্ধেকদ্বীন পুরন করতেন।চরিত্র হিফাজতের জন্য বিয়ের থেকে বিকল্প কিছু নেই। আর যেহেতু বিবাহের মাধ্যমে আল্লাহ সংসারে বরকত দিয়ে দেন এর থেকে ভালো আর কি হতে পারে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-35
উচ্চতা ৫.৫" থেকে উপরে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক বা স্নাতকোত্তর(রানিং বা পাশ) অথবা মাদ্রাসা লাইনে পড়লেও সমমান কিছু
জেলা উওরবঙ্গের যেকোনো জেলা এবং ঢাকা,যশোর,খুলনা হলে ভালো হয়, দূরের ক্ষেত্রে(আলোচনা সাপেক্ষে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারী/বেসরকারি চাকুরীজীবি,ব্যাবসায়ী,প্রবাসীর ক্ষেত্রে( শিক্ষিত চাকুরীজীবি অথবা স্নাত্নকোত্তর রানিং,বউ সাথে নিয়ে থাকবেন)/শিক্ষক/মেরিন ইন্জিনিয়ার/যেকোনো ডিফেন্স জব, সর্বোপরি হালাল পেশা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবন সঙ্গী যেহেতু আমার দ্বীনের অর্ধেক পুরন করবে তাই জীবনসঙ্গীকে একজন সৎ এবং আল্লাহ ভীরু হতে হবে।উত্তম আখলাক,তাকওয়ান, গায়রত সম্পন্ন মানুষ হতে হবে।যিনি দ্বীনদ্বারীতাকে প্রাধান্যতার তালিকায় সর্বোচ্চ উপরে রাখবেন,যার মাঝে কোনো দাম্ভিকতা বা বিন্দুমাত্র অহংকার থাকবে না।একজন হাসিখুশি প্রানবন্ত প্রফুল্ল মনের মানুষ, সর্বপরি নেক মনের মানুষ হতে হবে,যিনি পাশে থাকলে মনে হবে যেন পৃথিবীতে আর কিছুই পাওয়ার নেই।এমন একজন যিনি ভালো ও খারাপ সকল পরিস্থিতিতেই পাশে থাকবেন, আমার পরিবার উনার কাছে নিজের পরিবারের মত হবে।আমরা যেন একে অপরকে দ্বীনি কাজে অনুপ্রেরণা যোগাতে পারি,একসাথে দ্বীনের দ্বায়ী হতে পারি।এমন একজন মানুষ উনি,আমি যদি কখনো দ্বীনের পথে পিছিয়ে যেতেও লাগি, উনি যেন কখনোই পিছিয়ে না পরে শক্ত করে আমায় হাত ধরে সামনে এগিয়ে চলতে সাহায্য করেন। হালাল পেশার একজন মানুষ হতে হবে,যিনি নিজের জন্য এবং নিজের স্ত্রীর জন্য ইসলামিক পরিবেশের গুরুত্ব সম্পর্কে ধারনা রাখবেন।স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে যথেষ্ট জানবেন।যিনি রাগ এবং কষ্টের সময় ধৈর্য ধারন করবেন এবং একমাত্র আল্লাহর ওপর ভরসা করবেন।যার মাঝে আন্ডারস্টেন্ডিং,ভালোবাসা, কেয়ার,উপযুক্ত কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজিং নেচার,এবং যার কাছে স্ত্রীর ইচ্ছার গুরুত্ব থাকবে,যিনি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে সম্পর্ককে অধিক গুরুত্ব দিবেন। আল্লাহর প্রতি ভালবাসার এক অনন্য দৃষ্টান্ত যেন আমি পাই যেন তাকে দেখে আমার নয়ন শীতল হয়ে যায়। যিনি দ্বীনের ব্যাপারে কখনো ছাড় দিবেন না। যিনি তার স্ত্রীকে নিজের সাথেই রাখবেন সর্বাবস্থায় এবং তার পর্দা ও পর্দার পরিবেশ (মাহরাম-নন মাহরাম ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবেন)।শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসল (ﷺ) এর সুন্নাহ মেনে জীবন পরিচালনা করার চেষ্টা করবেন সর্বপরি এজন প্র্যাকটিসিং মুসলিম হতে হবে।অন্তত পক্ষে জীবনের ফরয ইবাদাত গুলোর প্রতি যথেষ্ট সতর্ক থাকেন,স্ত্রীর বিশ্বাস ও নিজ চরিত্রের হেফাজত কারী হবেন,যিনি ফ্যামিলি মেনেজম্যান্ট সম্পর্কে জানবেন,যিনি শুধু ভালো স্বামী নয়, বাবা মায়ের আদর্শ ছেলে এবং ভবিষ্যতে একজন আদর্শ বাবাও হবেন। সবশেষে এটাই বলতে চাই,কেউ সব দিক থেকে পারফেক্ট নয়, হয়ত আমিও না এবং হয়তো আমি যাকে খুজছি তিনিও হবেন না।এক্ষেত্রে আমি ছাড় দেওয়ার মানসিকতা রাখি ইন শা আল্লাহ।কিন্তু দ্বীনের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব ও নিজের ফরজ ইবাদাত ও আমলগুলোর প্রতি সর্বোচ্চ কঠোর হতে হবে ইন শা আল্লহ। আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদেরকে আমাদের জন্য নয়নপ্রীতিকর কর এবং আমাদেরকে সাবধানীদের জন্য আদর্শস্বরূপ কর। (ফুরক্বানঃ ৭৪)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লালপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5346

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালপুর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8259

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালপুর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6391

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালপুর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6304

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালপুর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9450

বয়স
29 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালপুর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4120

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালপুর, নাটোর, রাজশাহী
নাটোর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন