Profile

বায়োডাটা নং : 2835

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দগদগা
বর্তমান ঠিকানা পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নারান্দী
কোথায় বড় হয়েছেন? নারান্দী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? অনার্স ,Department of political science + ফাজিল
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গুরুদয়াল সরকারি কলেজ + মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা
এখন কোন বর্ষে পড়ছেন? তৃতীয় বর্ষ (2022-23 ব্যাচ)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন, এবং পাশাপাশি মসজিদের খতিবও ছিলেন। তবে বর্তমানে অসুস্থতার কারণে তিনি খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই কামিল সম্পন্ন করেছেন এবং বর্তমানে মাস্টার্স পরিক্ষার্থী। তিনি শিক্ষাক্ষেত্র ও ক্যারিয়ার সম্পর্কে সচেতন এবং দায়িত্বশীল আলহামদুলিল্লাহ। বর্তমানে নিজস্ব উদ্যোগে কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য # বড় দুই বোনের তথ্য ১.কামিল + মাস্টার্স কমপ্লিট। (বিবাহিত) ২. মাস্টার্স চলমান + ফাজিল কমপ্লিট। (বিবাহিত) # ছোট দুই বোনের তথ্য ১.আলিম পরিক্ষার্থী (অবিবাহিত) ২.দাখিল পরিক্ষার্থী (অবিবাহিত)
চাচা মামাদের পেশা চাচা চারজন , মামা নেই, চাচা দুইজন চাকরিজীবী, আর বাকি দুইজন ব্যবসায়ী ও নিজস্ব জমির দেখাশোনা করেন।"
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ,"আল্লাহ" সুবহানাহু ওয়া তা'আলার ইচ্ছায় অনেক ভালো রেখেছেন। আমাদের পরিবার সামাজিকভাবে সম্মানিত এবং সুপ্রতিষ্ঠিত,আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ। আমাদের যথেষ্ট পরিমাণে জমি আছে,এবং পিতার নিজস্ব দোকান আছে যা বর্তমানে ভাড়া দেওয়া। বিস্তারিত আলোচনায় বলা হবে ইং শা আল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল, পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং দ্বীন পালনে সবাই যথেষ্ট সচেতন আলহামদুলিল্লাহ। আব্বু 2015 সালে ফরজ হজ্ব সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ। মা এবং বোনেরা সবাই বাহিরে গেলে হাত মোজা,পা মোজা, এবং নিকাব পড়ে যায় আলহামদুলিল্লাহ, মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্টা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই নামাজ পড়া হতো, তবে তা ছিল অনিয়মিত। ২০২০ সাল থেকে আল্লাহ তাআলার অশেষ দয়ায় তিনি আমার মতো গুনাহগার ও অক্ষম এক বান্দাকে হিদায়াতের আলো দেখিয়েছেন। তখন থেকেই নামাজ আদায় শুরু করছি,যা আমার হৃদয়ের প্রশান্তি ও জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি—আলহামদুলিল্লাহ, হাজারো শুকরিয়া সেই রবের, যিনি আমাকে নিজ পথের দিকে ফিরিয়ে নিয়েছেন।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না আলহামদুলিল্লাহ,
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী হ্যাঁ, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানা মতে নেই , আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আদর্শ পরিবার, নবি জীবনের গল্প, প্রোডাক্টিভ মুসলিম ইত্যাদি ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডঃ জাকির নায়েক, , ওস্তাদ নুমান আলী খান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইত্যাদি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শুরুতেই বলি — একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই সবচেয়ে ভালো জানেন, তাঁর বান্দা প্রকৃতপক্ষে কেমন। নিজের সম্পর্কে কথা বলতে গেলে সবসময়ই একধরনের সংকোচ বোধ করি, কারণ জানি না আমার মধ্যে আদৌ কোনো ভালো গুণ আছে কিনা। যদি কিছু ভালো দিক থেকে থাকে, তাহলে তা নিঃসন্দেহে আমার রবের অশেষ অনুগ্রহ ও করুণা। নিজের সম্পর্কে কেবল একটু ধারণা দেওয়ার জন্যই কিছু কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অশেষ কৃপায়, তিনি আমার মতো এই অধমবান্দাকে তাঁর হিদায়েতের আলো এবং দ্বীনের মিষ্টতা অনুভব করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। স্বভাবগতভাবে কিছুটা ইন্ট্রোভার্ট; নীরবতা ও একাকিত্বের মাঝে হৃদয়ে এক অনন্য প্রশান্তি অনুভব করি। তবে, কারো ব্যবহারে যদি আন্তরিকতার উষ্ণতা অনুভব করি, তাহলে সহজেই আপন হয়ে যাই। প্রকৃতপক্ষে আমি শান্তিপ্রিয়, শান্ত স্বভাবের এবং ধৈর্যশীল একজন মানুষ। ইসলামী বই পড়া, দ্বীনি লেকচার শোনা এবং কুরআন তেলাওয়াত শুনতে অনেক ভালোবাসি। খুনসুটি করতে এবং হাসিখুশি থাকতে পছন্দ করি। দ্বীনের প্রতি অফুরন্ত মহব্বত আছে, আলহামদুলিল্লাহ। দ্বীনের বিষয়ে আরো গভীর জ্ঞান অর্জন করতে চাই, স্বপ্ন দেখি নিজেকে একজন দ্বীনের মোকলেস খাদেম হিসেবে। দ্বীনি মানুষদের সহবতে থাকতে পছন্দ করি। সবসময় সবাইকে ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করি। "পারিবারিক এবং ধর্মীয় শিক্ষা ও অনুশাসনের আলোকে, আমি চেষ্টা করি নিজের মধ্যে ধার্মিকতা, নম্রতা ও সততার গুণাবলী অর্জন করতে, যাতে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি।" ভবিষ্যতে প্রজন্মের তরবিয়তের ব্যাপারে এখন থেকেই তৎপর, অযথা কথা বলা, মিথ্যা বলা, গীবত পরনিন্দা ইত্যাদি এসব একদম অপছন্দনীয় বিষয়। "আমি একজন নারী হয়েও মাঝে মধ্যে নারীদের আড্ডায় যেতে দ্বিধা বোধ করি, কারণ অনেক সময় সেই আড্ডাগুলো গীবত, পরনিন্দা ও অনর্থক কথাবার্তায় ভরে যায়, যা হৃদয়কে ভারী করে তোলে এবং আত্মাকে কলুষিত করে। এমন আড্ডায় থাকলে আমার অন্তরের প্রশান্তি যেন হারিয়ে যায়। তাই আমি নিজেকে সেসব পরিবেশ থেকে দূরে রাখার চেষ্টা করি। আমি চায়, আমার সময় এবং শক্তি এমন কাজে লাগুক যা আমাকে এবং আমার আশপাশের মানুষদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, তখনই মনে পড়ে প্রিয় নবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই কথা— রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।” (সহীহ বুখারী ও মুসলিম)।""পাখি পোষা, বিড়াল পোষা এবং ভ্রমণ করা আমার অনেক ........পছন্দ। ঘরকে সাজিয়ে-গুছিয়ে রাখতে পছন্দ করি। সাধারণভাবে চলার চেষ্টা করি। যতটুকু দুনিয়ার জন্য প্রয়োজন ততটুকুই। একজন আদর্শ স্ত্রী হতে চাই এবং একটি আদর্শ পরিবার গঠন করতে চাই। ইং শা আল্লাহ তায়ালা, আল্লাহ কবুল করুন আমীন। #"দীন পালন করার ক্ষেত্রে আমি যতটুকু জানি তা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে পর্দার ক্ষেত্রেও চেষ্টা করি কিন্তু বিশেষ করে নন-মাহরাম থেকে পর্দা করতে আমি আন্তরিকভাবে চেষ্টা করলেও, অনেক সময় এটি আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। এই কষ্টের অনুভূতি কখনো কখনো এমনভাবে আমাকে অসস্থিতে ফেলে যে, ভাষায় তা বর্ণনা করা সম্ভব নয়। এই কষ্টের গভীরতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ছাড়া আর কেউ জানে না। আমি জানি এটি আল্লাহর নির্দেশ, এবং তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা রাখি। আশা করি, আমার এই কষ্ট আমার শুভাকাঙ্ক্ষী বুঝবেন— এবং আমি আশা রাখি এই ফিতনাময় যুগে তিনি আমাকে মুক্তার মতো সযত্নে আগলে রাখবেন, পর্দার সৌন্দর্যে আবৃত করে, আর নিরাপত্তার আবেশে, ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত মোজা পা মোজা সহ নিকাব পড়ি,আলহামদুলিল্লাহ
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ছোট থেকেই হিজাব পড়া হয়, তবে ২০২০ সালের আনুমানিক জুলাই মাস থেকে নিকাব সহ পর্দা করি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করা হয়
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এখনো তেমন কোনো মেহনতে থাকার সৌভাগ্য হয়নি। তবে দ্বীনের জন্য নিজেকে পরিবর্তনের সর্বদায় মেহনত করে যাচ্ছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে, এবং মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসায় ফাজিল তৃতীয় বর্ষে অধ্যায়নরত।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? "বিবাহ আল্লাহ তাআলার একটি মহান বিধান এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাত। এই ফিতনার যুগে একজন দ্বীনদার জীবনসঙ্গীর গুরুত্ব অপরিসীম। "এটি কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং স্বামী ও স্ত্রীর মধ্যে এক পবিত্র ও রূহানী সম্পর্ক—যেখানে তারা পরস্পরের শান্তির আশ্রয়, হৃদয়ের সঙ্গী এবং দ্বীনের পথে একনিষ্ঠ সহযাত্রী হয়ে ওঠে। " স্বামী শুধু স্ত্রীর জীবনের সঙ্গীই নয়, বরং তার অভিভাবক ও দ্বীনের পথে সহযাত্রী। তিনি স্ত্রীর পথপ্রদর্শক, জীবনসংগ্রামে সহায়ক। তাই স্বামীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্য স্ত্রীর দায়িত্ব, একজন দ্বীনদার স্বামী শুধু সংসারের নয়, বরং জান্নাতের পথেও স্ত্রীর উত্তম সহযোগী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-28
উচ্চতা ৫"৬ ঊর্ধ্বে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, চক্ষুশীতলকারি
পেশা ফাজিল , কামিল অথবা অনার্স ,মাস্টার্স চলমান বা কমপ্লিট,এবং পাশাপাশি দ্বীনের জন্য সময় বের করে দ্বীনি লাইনে ও পড়ছেন বা দ্বীন সম্পর্কে পরিপূর্ণ জানেন, বা হাফেজ ইং শা আল্লাহ।
জেলা ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ গুলোর মধ্যে যেকোনো জেলা হলে ভালো হয়, অন্য জেলাও গ্রহণযোগ্য , তবে বর্তমানে ঢাকায় অবস্থানরত হলে বেশি ভালো হয়, আলোচনা সাপেক্ষে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী/চাকরিজীবী/ব্যবসায়ী __ তবে ইনকাম অবশ্যই হালাল ও মানসম্মত হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত,উচ্চবিও
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন জীবনসঙ্গী হিসেবে যেরকমটা হওয়া চাই -: দ্বীনের পথে চলতে সাহায্য করবে এমন একজোড়া বিশ্বস্ত হাত খুব প্রয়োজন, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসবেন। যিনি হবেন প্রাক্টিসিং মুসলিম, যিনি ইসলামের সকল বিধি-বিধান সহীহ সুন্নাহর সাথে পালন করার চেষ্টা করেন, ইলম অর্জনে লেগে থাকার চেষ্টা করেন। কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে কুরআন ও সুন্নাহর আলোকে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করেন, নিজের চিন্তা-ধারা কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে গেলে নিজেকে পরিবর্তন করার মন-মানসিকতা রাখেন। আমি যেহেতু ইলম অর্জন করতে পছন্দ করি, সেহেতু আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই, যে আমাকে ইলম অর্জনে সহযোগিতা করবেন (যেমন—আমি কোনো বিষয়ে যখন পড়াশোনা করবো তখন সে নিজেও আমার সাথে পড়তে বসবেন, কোনো কিছু না বুঝলে ধৈর্যের সাথে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার মন-মানসিকতা রাখবেন)। বদমেজাজি হবেন না, রাগের সময় রাগ দেখাবেন, অসময় রাগ দেখাবেন না, ধৈর্যশীল হবেন, আমার ভুল হলে ধৈর্যের সাথে ধরিয়ে দিবেন, অভিমান করে থাকলে অভিমান ভাঙ্গাবেন। সংসারে যতই রাগারাগি হোক না কেনো কখনো আমাকে ছোট করে কথা বলবেন না। সে রেগে গেলে আমি চুপ থাকবো, ঠিক তেমনি আমি রেগে গেলে তাকেও চুপ থাকতে হবে। আমি আগেই বলেছি আমার খুনসুটি খুব পছন্দের, তাই আমি চাই— > নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আয়েশা (রাঃ)-এর মাঝে যে স্নেহময় সম্পর্ক ছিল, আমি চাই আমাদের জীবনেও সেই সুন্নাহ প্রতিষ্ঠিত হোক— একসাথে আনন্দ, খুনসুটি ও অভিমান ভাঙানোর মাধ্যমে। এরকম সুন্নাহ পালনের মন-মানসিকতা থাকা লাগবে। মোট কথা, সে একজন কাপুরুষ হবেন না, হবেন একজন দায়িত্বশীল ও সম্মান রক্ষায় এক বীর পুরুষ—যাঁর ছায়ায় আমি নিরাপদ ও শান্তিতে থাকব, ইন শা আল্লাহ, যে নিজের স্ত্রীর মানসিক চাহিদা পূরণে সবসময় সচেষ্ট থাকবেন। তিনি শুধু বাহ্যিক লেবাসদারি দ্বীনদার হবেন না, হবেন একজন প্রকৃত দ্বীনদার। তিনি হবেন একজন প্রকৃত গায়রতবান পুরুষ, যার কাছে থাকলে প্রতিক্ষন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কথা স্মরণ হবে। > আমি এমন জীবনসঙ্গী চাই, যিনি বাহ্যিক সৌন্দর্যের চেয়ে দ্বীনের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেবেন। যারা দ্বীনের চেয়ে বাহ্যিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেন, তাদেরকে যোগাযোগ না করার অনুরোধ রইলো। আমি আপনার অপেক্ষার প্রহর গুনি, আপনি আমার পথ চলার সহযোগী হন। তিনি আসুক এই ফিতনাময় যুগে একজন উওম জীবনসঙ্গী হয়ে, আসুক হালালের শুভ্র চাদর জড়িয়ে সবটুকু সুন্নাত নিয়ে। বিয়ে পরিপূর্ণ সুন্নত তারিকায় করার বিষয়ে আমি খুবই কঠোরতা অবলম্বন করার চেষ্টা করবো, তাই সুন্নাহ বিরোধী কোনো কাজ-কর্ম বিয়েতে করতে দিবো না (ইনশাআল্লাহ)। তাই তাকেও এরকম মন-মানসিকতার হতে হবে এবং বিয়ের পর স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় ও দ্বীন পালনে যথেষ্ট সহযোগিতা করতে হবে। আপনি আমার ইহকাল এবং পরকাল উভয় জগতের সঙ্গী হবেন, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কবুল করুন, আমীন। **মাযহাব নিয়ে কঠোরতা আমার পছন্দ নয় । চার মাযহাবকেই সম্মান করি, আলহামদুলিল্লাহ। আমার কাছে কুরআন ও হাদীস দ্বারা যা সহীহ মনে হয়, তা নির্দ্বিধায় মেনে চলার মানসিকতা পোষণ করি। #আমার ও আমার পরিবারের বিষয়ে যা গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক মনে করেছি, সেটুকুই উল্লেখ করেছি। বিস্তারিত জানার আগ্রহ থাকলে, আলোচনায় জানানো যাবে ইন শা আল্লাহ। কুফু ও কাঙ্ক্ষিত গুনগুলো মিলে গেলে অবশ্যই ইস্তেখারা করে যোগাযোগ করার অনুরোধ রইলো। অন্যথায় যোগাযোগ করবেন না- ভুল-ক্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাযাকাল্লাহু খাইরান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাকুন্দিয়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3205

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4458

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5789

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12121

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4111

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4015

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন