| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি, আলহামদুলিল্লাহ। ১২ বছর যাবৎ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ এক ওয়াক্ত নামাজও কাযা হয়নি। কখনো কাযা হয় না আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ। আল্লাহর তাওফিকে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ বড় কোনো রোগ নেই। তবে অতিরিক্ত গরম এবং ঠান্ডায় টন্সিল প্রবলেম হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আই লাভ কুরআন, বেলা ফুরাবার আগে, মা মা মা এবং বাবা। এছাড়া আরো বই পড়া হয়েছে। পড়া চলমান। আলহামদুলিল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবু তাহের মিসবাহ (হাফিজাহুমুল্লাহ)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুবই সহজ সরল, হাসিখুশি, সৌখিন, গোছানো, সৃজনশীল, পড়ুয়া একটা মানুষ। আমার মধ্যে কোনো প্যাঁচগোচ নেই বাপু। প্রচুর বই কিনতে, পড়তে ভালোবাসি। আব্বু-আম্মু সবসময় আমাকে বই-ই হাদিয়া দেন। 🥰 শখ: বই পড়া, লেখালেখি, আর্ট, ক্রাফটিং, আরবি নাশিদ শোনা। আরেকটা শখ আছে। ক্রিয়েটিভিটিও বলতে পারেন। সেটা হলো ন্যাচার ফটোগ্রাফি। আর ক্যালিগ্রাফির প্রতি তো বিশাল ঝোঁক আছে আমার! চেষ্টা করি মাঝে মাঝে। 🫠 অপছন্দনীয় বিষয়: আল্লাহর গোসসায় নিপতিত করে, রাসূল সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন প্রত্যেক জিনিস অপছন্দ করি। মিথ্যা বলা, হিংসা করা, গিবত, হানাহানি, বদগুমানি করা, আমাকে নকল করা এবং আমার ক্রিয়েটিভিটিকে নকল করে নিজের বলে চালিয়ে দেয়া। আর অপবাদ জিনিসটা আমার কাছে সবচাইতে সবচাইতে বেশি অপছন্দনীয়!! আমার প্রথম স্বপ্ন একজন দ্বীনের দায়ীয়াহ হওয়া। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাওয়া। কারণ আমি পড়াশোনা করছি শুধুমাত্র আমার আনেওয়ালা দায়ী উম্মাহর জন্য এবং গোটা মুসলিম উম্মাহর খিদমাতের জন্য। আমি একটু ব্যতিক্রম। অনেকে মনে করেন, মেয়েরা বেশি লেখাপড়া করলে মাথায় খই ভুনে খায়। ভুল ধারণা! সবাই এক নয়। আমার সময়ে পড়াশোনার জন্য একজন ভালো মহিলা উস্তাযাহ খুঁজে পেতে অনেক কষ্ট করতে হয়েছে। তাই আমার আনেওয়ালা উম্মাহর যেন কষ্ট না হয়, অন্য মা-বোনদেরও যেন কষ্ট না হয় সেজন্য আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই এবং একজন দক্ষ উস্তাযাহ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। আমি এমন একটা প্রতিষ্ঠান করতে চাই ইন শা আল্লাহ, যেখানে আমাদের মেয়েরা নিরাপদে, স্বাচ্ছ্যন্দে পড়ালেখা করবে। তাদের বাবা-মায়েরা নিশ্চিন্ত থাকবেন। বর্তমান পরিস্থিতিতে এমন একটা ঈমানী প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর, যেখানে পড়াশোনাও আছে, ঈমানের চর্চাও আছে, দ্বীনও আছে। আমি সেই দায়িত্বটাই নিতে চাই। ইন শা আল্লাহ। কারণ, العلم للإنتشار فقط (জ্ঞান শুধুমাত্র ছড়িয়ে দেয়ার জন্য) و ما توفيقي إلا بالله আরো একটা কথা বলে রাখা ভালো। অনেকে মনে করেন মেয়েরা বেশি পড়ালেখা করলে স্বামীকে মানে না, তার পরিবারকে মানে না। ভুল ধারণা! যে মেয়ের মধ্যে তাক্বওয়া আছে সেই মেয়ে কখনোই এমন করতে পারে না। আর একটা স্বপ্ন: উনার সাথে বাইতুল্লাহর সফর, দুচোখ ভরে মাদিনাওয়ালার ওই সবুজ গুম্বাদ দর্শন। 🤭
|