Profile

বায়োডাটা নং : 278

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৯″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ধুনট, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গ্রাম: মাধবডাংগা, ইউনিয়ন: ভান্ডারবাড়ী
বর্তমান ঠিকানা ধুনট, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গ্রাম: মাধবডাংগা, ইউনিয়ন: ভান্ডারবাড়ী
কোথায় বড় হয়েছেন? নিজের গ্রাম + শেরপুর শহর + বগুড়া শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন ২০১৮
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক (নিজস্ব জমিতে চাষাবাদ করেন)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১/ বড় ভাই: HSC পাশ। ব্যবসায়ী। সে বিবাহিত। বড় ভাইকে আল্লাহ দুইটা ছেলে সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ ২/ মেঝো ভাই: মাস্টার্স পাশ। কোম্পানিতে চাকরি করে। সেও বিবাহিত। মেঝো ভাইকে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ মেঝো ভাই আর আমার চিন্তাধারা এবং জীবনধারা প্রায় একই রকম। সে আর আমি প্রায় একই রকমভাবে দ্বীনকে প্রাকটিস করি। আলহামদুলিল্লাহ মেঝো ভাই আর আমি ছোট বেলা থেকেই একই শ্রেণিতে একই সাথে পড়ালেখা করেছি। জীবনের বেশিরভাগ সময় এক সাথেই কাটিয়েছি। সে আমার শুধু ভাই না, সে আমার একজন শ্রেষ্ঠ বন্ধু। এমন ভাই পাশে থাকলে জীবনের যেকোনো কঠিনতম পথ চলতেও ভয় হয় না। এমন ভাই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। এমন ভাই নামক বন্ধু আমার সারাটা জীবন জুড়ে থাকুক রবের কাছে সেই প্রার্থনাই করি। আমিন ইয়া রব। (যদিও আমরা দু'জন জমজ না তারপরও অনেকে ছোট-বড়/কার নাম কি তা নির্ণয় করতে হিমশিম খেয়ে যায়!)
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার দাদার ৮ সন্তান। চার ছেলে এবং চার মেয়ে। ১/ বড় চাচা(মৃত): কৃষক ছিলেন। ২/ মেঝো চাচা: বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) ৩/ বাবা: কৃষক ৪/ ছোট চাচা: বসুন্ধরা গ্রুপে চাকরি করেন। ফুফু: সবাই গৃহিণী আমার নানার ৬ সন্তান। দুই ছেলে এবং চার মেয়ে। ১/ বড় মামা: ব্যবসায়ী ২/ ছোট মামা: চাকরিজীবী। খালা: সবাই গৃহিণী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ সচ্ছল আলহামদুলিল্লাহ। নিজস্ব জমিতে বসতবাড়ী আছে। আর নিজস্ব কিছু জমিতে চাষাবাদ করা হয়। এছাড়াও ১ টি জমিতে কাঠের গাছ লাগানো আছে এবং অন্য আরেকটি জমিতে বিভিন্ন প্রকার ফলের গাছ লাগানো আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? প্রাকটিসিং পরিবার। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন আলহামদুলিল্লাহ শুধু বড় ভাই-ভাবি মাঝে মধ্যে নামাজে অনিয়মিত হয়! আমাদের বাড়িতে ইচ্ছে করলেই কেউ ঢুকতে পারে না কারণ দু'পাশে গেট লাগানো আছে তাই বাড়িতে সহজেই পর্দা মেনে চলা সম্ভব শুধু যখন আত্মীয়-স্বজন আসে তখন একটু সতর্ক থাকতে হবে। একজন ছেলে সম্পর্কে জানতে সেই গ্রামের মসজিদের ইমাম ও মুসল্লিদের জিজ্ঞাসা করলে সবচেয়ে ভালো ধারণা পাওয়া যায়। এরপর গ্রামের মানুষজন থেকেও ভালো ধারণা পাওয়া যায়। তাই আমি চাইবো গ্রামের মসজিদের ইমাম,মুসল্লি এবং গ্রামের মানুষজন ও অন্যান্য পরিচিতজনদের থেকে ভালোভাবে খোজ-খবর নিবেন ইন শা আল্লাহ। আশা করি আমাদের সম্পর্কে ভালো ধারণা পাবেন ইন শা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই নামাজ পড়তাম তবে মাঝে মধ্যে পাঁচ ওয়াক্ত পড়া হতো না। নবম-দশম শ্রেণিতে পড়াকালে নিয়মিত পাঁচ ওয়াক্ত পড়েছি। আবার ডিপ্লোমাতে পড়তে গিয়ে অনিয়মিত হয়ে পড়েছিলাম। এরপর ২০১৮ সাল থেকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত নামাজ কাযা হয় না। তবে খুবই সমস্যায় পড়ে হঠাৎ কাযা হলে পরবর্তীতে দ্রুত পড়ে নিই। আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত বেশ কয়েকজনকে পড়িয়ে শুদ্ধ করে দিয়েছি। সুযোগ পেলে মৃত্যু পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে ইন শা আল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? ২০১৪ সাল থেকে চোখের পাওয়ারজনিত সমস্যায় চশমা পড়তে হয়। এছাড়া ২০২০ সাল থেকে মাইগ্রেনজনিত মাথা ব্যাথা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা দেওয়া বা কোন কিছু চাওয়া স্পষ্ট শির্ক। যা এই দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের কাজ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/ আল কুরআন(অর্থসহ-চার বারের অধিক) ২/ রিয়াদুস স্বলেহীন(আংশিক) ৩/ আর রাহীকুল মাখতূম(আংশিক) ৪/ ইসলামি আকীদা ৫/ রাহে বেলায়াত ৬/ এহ্ইয়াউস সুনান(আংশিক) ৭/ হাদিসের নামে জালিয়াতি(আংশিক) ৮/ পোশাক,পর্দা ও দেহ সজ্জা(আংশিক) ৯/ রিজিক্ব ১০/ বিয়ে ১১/ জিকিরে ফিকিরে কুরআন ১২/ হিফজ করতে হলে ১৩/ ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ ১৪/ মুসলমানী নেসাব(আংশিক) ১৫/ সফলতার জন্য চাই উত্তম পরিকল্পনা। এছাড়াও বিভিন্ন বই আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন দেশীয় আলেমঃ ১/ খোন্দকার আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি:) ২/ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি (রাহি:) ৩/ শায়খ আহমাদুল্লাহ ৪/ মুফতি কাজী ইব্রাহিম ৫/ শায়েখ মুক্তার আহম্মেদ ৬/ আল্লামা মামুনুল হক ৭/ মুফতি হারুন ইজহার ৮/ ড. আবুল কালাম আজাদ বাশার ৯/ ড. মিজানুর রহমান আজহারি ১০/ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ১১/ ড. মঞ্জুরে এলাহী ১২/ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ১৩/ মুহাম্মদ বিন কাসিম। অন্য দেশীয় আলেমঃ ১/ ডা. জাকির নায়েক ২/ শাইখ সালেহ আল মুনাজ্জিদ ৩/ মুফতি ত্বকি উসমান ৪/ মাওলানা তারিক জামিল। এছাড়াও বিভিন্ন আলেম আলহামদুলিল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন #শখ: বিভিন্ন মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়া। সৎভাবে জীবনযাপন করা। এই দুনিয়ায় পথিক বা মুসাফিরের ন্যায় বসবাস করা। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। #পছন্দ: আল্লাহর আদেশকৃত সকল কাজকেই ভালোবাসি কিন্তু আমার সীমাবদ্ধতার কারণে চাইলেও সকল আদেশ পালন করতে পারি না। সাধারণ জীবনযাপন পছন্দ করি। মানুষ এবং প্রাণীদের সাহায্য করতে ভালোবাসি। পরিবারের সাথে বেশি সময় কাটাতে ভালো লাগে। বিভিন্ন কাজে পরিবারকে সহযোগিতা করতে ভালোবাসি। বাড়ি থেকে নদী কাছে হওয়ায় মাঝে মধ্যেই নদীর ধারে হাটতে যাওয়া হয়। নদীর ধারে হাটলে মনে এক অন্য রকম ভালো লাগা কাজ করে। আমি ভ্রমণ করতে খুবই ভালোবাসি তবে জীবনে খুব বেশি জায়গা ঘুরে দেখা হয়নি! তবে নিয়ত আছে সামনের জীবনে আমার মিসকে নিয়ে এবং সম্ভব হলে আমার পরিবারকে নিয়ে অনেক জায়গা ঘুরে দেখার। প্রকৃতির সব কিছুর মধ্যে আল্লাহ অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন। প্রকৃতির সেই নিদর্শনগুলি দেখবো আর আমার রবের সৃষ্টির নৈপূন্য দেখে অভিভূত হবো ইন শা আল্লাহ। যথাসম্ভব আমি মানুষ ও প্রাণীদের সাহায্য করার চেষ্টা করি। যদি সাহায্য করতে নাও পারি তাহলে এমনভাবে চলার চেষ্টা করি যেনো আমার দ্বারা কোন মানুষ বা প্রাণি কষ্ট না পায়। আমি গাছপালাকে খুবই ভালোবাসি। ছোট বাচ্চাদেরও খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ #অপছন্দ: বিলাসিতা একদম পছন্দ করি না। কোন মানুষ এবং প্রাণীকে কষ্ট দেওয়া পছন্দ করি না। বাহিরে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া পছন্দ করি না। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের মাদক ও নেশাদ্রব্য প্রচন্ড রকম ঘৃণা করি। আল্লাহর নিষেধকৃত সকল প্রকার কাজকেই ঘৃণা করি কিন্তু আমার সীমাবদ্ধতার কারণে অনেক সময় ভূলত্রুটি হয়ে যায়। আসতাগফিরুল্লাহ... #রুচিবোধ: =>পোষাক: সাধারণ মার্জিত পোশাক পড়তে পছন্দ করি। চাকচিক্যময় পোশাক পছন্দ করি না। =>খাবার: প্রায় সব রকম খাবার খেতেই পছন্দ করি। বাহিরের খাবার কম পছন্দ করি। বাড়িতে তৈরি বিভিন্ন প্রকার খাবার খেতে পছন্দ করি। #স্বপ্ন: ইসলামিক পরিবার গঠন করা। পরিবারে বড় আকারে ইসলামিক লাইব্রেরী তৈরি করা। পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত আলোচনা সভার আয়োজন করা। মানুষ ও প্রাণীদের কল্যাণে কাজ করা। উত্তম পরিবার,সমাজ ও দেশ গঠনে সহায়তা করা। পরিবার,সমাজ ও দেশে ইসলামিক কালচার তৈরিতে ভূমিকা রাখা। আমি সর্বদা চেষ্টা করি একজন ভালো মুসলিম হওয়ার। আমি সর্বদা চাই একজন ভালো মানুষ হতে,ভালো মুসলিম হতে,ভালো সন্তান হতে,ভালো ভাই হতে,ভালো স্বামী হতে,ভালো বাবা হতে,ভালো প্রতিবেশী হতে,ভালো দেশপ্রেমিক হতে ইন শা আল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। আমি পুরো মুসলিম উম্মাহকে একটা দেহের মত মনে করি (নবী (সঃ) যেমন বলেছেন)। বিশ্বের যেকোনো প্রান্তের কোন এক মুসলিম আঘাত,কষ্ট পেলে বা নির্যাতিত হলে আমিও অনুরূপ কষ্ট পাই। আমার অন্তর ব্যথিত হয়। আমি সবচেয়ে বেশি কষ্ট পাই আমার ফিলস্তিনি ভাই-বোনদের নির্যাতিত হওয়ার দৃশ্য দেখে! আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি আমার ফিলিস্তিনি ভাই-বোনেরা একদিন স্বাধীন হবে। মুক্তি পাবে জালিমের সকল প্রকার জুলুম থেকে। সেদিন আমিও হাসবো। হাসবো চির শান্তির হাসি। আমি হয়তো নিজ থেকে পুরো মুসলিম উম্মাহকে সাহায্য করতে পারি না কিন্তু আমার রব সবই পারেন। আমার রব শুধু হও বললেই তা হয়ে যায়। তাই আমি আমার রবের কাছে প্রতিনিয়ত দু'আ করি তিনি যেন বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সকল মুসলিম ভাই-বোনদের নিরাপদে ও শান্তিতে রাখেন এবং জালিম ও কাফের জাতির উপর আমাদের বিজয় দান করেন। আমিন ইয়া রব্বুল 'আলামিন সবচেয়ে বড় স্বপ্ন এই দুনিয়া থেকে জান্নাতের অধিবাসী হয়ে বিদায় নেওয়া। আল্লাহ তাওফিক দান করুন। আমিন
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, পাজামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জী,আছে আলহামদুলিল্লাহ। ২০১৯ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জী, আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলতে চেষ্টা করি। লাজুক হওয়ায় ছোট বেলা থেকেই মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করেছি। এখনো মেয়েদের সাথে খুব দরকার ছাড়া মেশা হয় না আলহামদুলিল্লাহ। যদিও পরিপূর্ণ মাহরাম,নন মাহরাম মেনে চলতে পারিনা তবুও মার্জিতভাবে চলাফেরার কারণে গ্রামে আমাদের সুনাম আছে আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ। ২০১৮/২০১৯ সাল থেকে সম্পূর্ণরুপে এসব দেখা ও শুনা বাদ দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এসবকে প্রচন্ডরকম ঘৃণা করি। তবে আলেমদের অনেক ওয়াজ/তাফসীর এবং ইসলামিক গজল/নাশিদ শোনা এবং দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? পূর্বে তাবলীগে গিয়েছিলাম। এখন আর যাওয়া হয় না। তবে মসজিদে নিয়মিত দ্বীনি মাশওয়ারায় বসার চেষ্টা করি এবং তালিম দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ডিপ্লোমা শেষ করে চাইলে কোম্পানির চাকরি নিতে পারতাম এবং পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারতাম। এক্ষেত্রে সরকারি চাকরির জন্যে পড়ালেখা করা সম্ভব হত না। এজন্যে ভিন্ন চিন্তাভাবনা থেকে তা আর করা হয়নি। আমাদের ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েই সম্পূর্ণ মেধার ভিত্তিতে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(১০ম গ্রেড) পদে সরকারি চাকরি পাওয়া যায়। আমি চেয়েছি আগে একটা সরকারি চাকরি নিব তারপর চাকরির পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করবো ইন শা আল্লাহ। এ চিন্তাভাবনা বাস্তবায়নের লক্ষ্যেই এখনো সরকারি চাকরির জন্যে পড়ালেখা এবং চেষ্টা করছি। এ পর্যন্ত বেশ কয়েকটি ভাইভা দিয়েছি তবে চাকরি এখনো হয়নি! আল্লাহর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তিনি অবশ্যই যথাসময়ে আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিবেন ইন শা আল্লাহ। বর্তমানে আমি চাকরির পড়ালেখার পাশাপাশি টিউশনি করছি। সেখান থেকে মাসে প্রায় ২ হাজার টাকা আসে। আমি নিজ গ্রামে থেকেই চেষ্টা করছি আলহামদুলিল্লাহ
মাসিক আয় ২,০০০ টাকা। উপার্জন হালাল আলহামদুলিল্লাহ। (অনেক ছাত্রছাত্রী পড়ানোর আবেদন আসে কিন্তু আমি সময় সল্পতার কারণে বেশি পড়াতে পারছি না কারণ নিজেকে বেশি সময় দিতে হচ্ছে)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী,রাজি আছে।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জী, ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? চলমান পড়া/কোর্স থাকলে তা শেষ করতে দেওয়া হবে। নতুন করে বছরের পর বছর জেনারেল পড়া পড়তে দেওয়া হবে না। তবে দ্বীনি পড়ালেখার বিষয়ে যথেষ্ট সুযোগ দেওয়া হবে ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। কোন প্রকার চাকরি করতে দেওয়া হবে না। সে আমার সংসারে আমৃত্যু চাকরি করবে ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? যেহেতু এখন আমি একজন ছাত্র/চাকরিপ্রার্থী। এ অবস্থায় বিয়ে হলে, আমি চাকরি করার আগ পর্যন্ত স্ত্রীকে নিজের বাড়িতে তুলে আনতে পারবো না। চাকরি করার আগ পর্যন্ত তাকে তার বাবার বাড়িতেই থাকা লাগতে পারে। এ অবস্থায় আমি আমার বাড়িতে থেকে চাকরির জন্যে পড়ালেখা করে চেষ্টা করবো। আর সে তার বাবার বাড়ি থেকে পড়ালেখা চালিয়ে যাবে। আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দিলেই তাকে নিজের বাড়িতে তুলে আনবো ইন শা আল্লাহ। এছাড়া স্ত্রীকে সর্বদা নিজের কাছে রাখার ইচ্ছে আছে। তবে বিশেষ প্রয়োজনে গ্রামে মা-বাবার সাথেও থাকা লাগতে পারে। তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার সাথে রাখার। ইন শা আল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। কোন প্রকার উপহার আশা করি না এবং নিবও না ইন শা আল্লাহ । ইচ্ছে আছে সামর্থ অনুযায়ী নগদ দেন মোহর পরিশোধ করে শুধু মেয়েকেই নিয়ে আসবো ইন্ শা আল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করলে অর্ধেকদ্বীন পূর্ণ হয়। বিয়ে নিজের চরিত্র হেফাজত করতে সহায়তা করে। এছাড়াও বিয়ের মাধ্যমেই বংশধারা বজায় থাকে এবং ইম্মতে মুহাম্মদ বৃদ্ধির উত্তম পন্থা। এসব কারণেই বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫ ফিট বা এর উপরে
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম SSC/দাখিল পাশ (ক্বওমী মাদ্রাসা হলে ভিন্ন কথা)
জেলা বগুড়া ও সিরাজগঞ্জ জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী(জেনারেল,ক্বওমী বা আলিয়া)
অর্থনৈতিক অবস্থা নিন্ম মধ্যবিত্ত বা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১/ ফরজ সলাত(নামাজ), সিয়াম(রোজা), পর্দা পালনকারী ও স্বামীর আনুগত্য করতে চায় এমন মেয়ে। ২/ সকল কাজের ঊর্ধ্বে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। ৩/ সর্বদা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। ফয়সালা বিপক্ষে গেলেও উত্তমভাবে ধৈর্য ধারণ করতে হবে। ৪/ আল্লাহ হালালভাবে যা রিযিক্ব দেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে। এতে অল্প হলে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। ৫/ অন্তরে হিংসা,বিদ্বেষ ও ঘৃণা লালনকারী , মিথ্যাবাদী, অহংকারী, বদমেজাজী, চোগলখুরী, গীবত বা পরনিন্দাকারী ও ঝগড়াঝাটি করার স্বভাব থাকা যাবে না। ৬/ সকল প্রকার পাপ যেমনঃ শিরক, কুফর, নিফাক, বিদ'আত, সগীরা গুনাহ ও কবীরা গুনাহ বর্জনকারী হতে হবে। ৭/ অন্তরে বিশুদ্ধ ঈমান বা বিশ্বাস লালনকারী ও সকল প্রকার ফরয ইবাদাত পালনকারী এবং সকল প্রকার নফল ইবাদাত পালনের মন-মানসিকতা থাকতে হবে। ৮/বই পড়ার আগ্রহ থাকতে হবে।কুরআন,হাদিস ও ইসলামিক বিভিন্ন প্রকার বই পড়ে জ্ঞান অর্জন করা এবং বিভিন্ন মাধ্যম হতে জ্ঞান অর্জন করার আগ্রহ থাকতে হবে। এই গুণটা অবশ্যই থাকতে হবে। এই গুণটা না থাকলে যোগাযোগ করবেন না। আমি না জেনে যোগাযোগ করলেও পাত্রী নিজেই রাজি হবেন না প্লিজ। ৯/ যার শুধু দুনিয়ার সাথী নয় বরং জান্নাতেরও সাথী হওয়ার ইচ্ছে আছে। ১০/ জান্নাতে যাওয়ার আশায় এ দুনিয়ার কষ্টকে তুচ্ছ মনে করতে হবে এবং তা সহ্য করার মন-মানসিকতা থাকতে হবে। ১১/ এই দুনিয়া মুমিনদের জন্যে জেলখানা আর কাফিরদের জন্যে জান্নাত। তাই চাইলেও এই দুনিয়ার সবকিছু করা সম্ভব হবে না। রবের সন্তুষ্টির জন্যে এই দুনিয়ার জীবনের অনেক কিছুতেই ছাড় দেওয়া লাগতে পারে। এরকম ছাড় দেওয়ার মন-মানসিকতা থাকতে হবে। ১২/ মানুষ ও প্রাণীদের সাধ্যমত সাহায্য করার মন-মানসিকতা থাকতে হবে। ১৩/ ভালোভাবে সন্তান লালন পালনের আগ্রহ থাকতে হবে। সন্তানদের জন্যে উত্তম মা হওয়ার আগ্রহ থাকতে হবে। তাদেরকে মুজাহিদ হিসেবে গড়ে তুলতে হবে যেনো প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদে(যুদ্ধ) অংশগ্রহণ করতে পারে।(বেশি সন্তান নেওয়ার আগ্রহ থাকতে হবে) ১৪/ আমার পরিবারকে নিজের মনে করে ভালোবাসতে হবে এবং তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। আমিও আমার সাধ্যমত তার প্রতি এবং তার পরিবার ও আত্বীয়-স্বজনের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করবো ইন শা আল্লাহ। ১৫/ স্বামীর টাকা-পয়সা শুধু নিজেই ব্যবহার করবেন, তা স্বামীর মা-বাবা, ভাই-বোনদের ব্যবহার করতে দিবেন না(যদিও তাদের হক আছে)। এরকম ভাবনাকারীরা দূরে থাকুন। ১৬/ স্ত্রীকে দিয়ে কোন প্রকার চাকরি করানো হবে না এবং চাকরি করতেও দেওয়া হবে না। সে আমার ঘরের রাণী হয়ে থাকবে ইন শা আল্লাহ। আমি সবসময় পরামর্শ করে করে কাজ করতে ভালোবাসি। আমার জীবনের যেকোনো কাজের ক্ষেত্রে আমার মিসেস এর সুন্দর মতামত আশা করবো এবং তার সঠিক মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা হবে ইন শা আল্লাহ। আসলে একজন মানুষের জীবনের সকল কিছু বা সকল আশা-আকাঙ্ক্ষা তো লিখে প্রকাশ করা সম্ভব নয়। তাও যথাসম্ভব লিখে প্রকাশ করার চেষ্টা করেছি। লেখা দেখে হয়তো অনেক বেশি মনে হতে পারে। একটু বিস্তারিত লেখার চেষ্টা করেছি যেনো বুঝতে সুবিধা হয় এবং সহজে ধারণা পাওয়া যায়। আমি যে গুণগুলো পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছি। একজন ধার্মিক মেয়ের মধ্যে এই গুণগুলা থাকা কঠিন কিছু নয়। নবী (স:) কে অনুসরণ করে চাইলে এসব গুণ ছাড়া সম্ভব নয়। তারপরও কোন কোন ক্ষেত্রে উনিশ-বিশ পার্থক্য হলে মেনে নেওয়া সম্ভব। খুব বেশি পার্থক্য থাকলে যোগাযোগ করবেন না বা আমি না জেনে যোগাযোগ করলেও রাজি হবেন না প্লিজ। (এরপরও ছাড় দেওয়ার মত কোনো বিষয় হলে আলোচনা করে ছাড় দেওয়া হবে ইন শা আল্লাহ ) কষ্ট করে পড়ার জন্য জাযাকুমুল্লাহু খইরন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ধুনট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3425

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5851

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6764

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4457

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7032

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8613

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ধুনট, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন