Profile

বায়োডাটা নং : 2759

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন কালো
ওজন ৭৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: নোয়াহাট,ফতেধর্মপুর
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: হালিশহর,বড়পোল
কোথায় বড় হয়েছেন? বড়পোল, হালিশহর,চট্টগ্রাম(ছোটবেলা থেকে ঐখানেই থাকা হয়,পড়ালেখাও ঐখানেই,বাবা-মা এখনো চট্টগ্রামে থাকে, রেগুলার যাওয়া হয়, চাকরির সুবাদে আপাতত বোর্ডঘর,কালিয়াকৈর ,গাজীপুর আছি)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(CUET)
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসা, হার্ডওয়্যার (বড়পোলে বার্জার পেইন্টের ডিলার)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য 1) Elder sister 1 M.Sc. in Mathematics, Chittagong College, Married, Homemaker 2) Elder sister 2 M.Sc in Fisheries & Marine Science, Noakhali Science & Technology University, Noakhali. Visiting Lecturer, Marine Fisheries Academy, Chattogram, Unmarried 3) Elder sister 3 M.Pharm from Noakhali Science & Technology University, Noakhali Lecturer of Pharmacy, Atish Dipankar University of Science & Technology, Married
চাচা মামাদের পেশা চাচা(জেঠা) ১)Foreign Ministry তে ছিলেন,মৃত ২)প্রবাসী ছিলেন,বর্তমানে বাড়িতে থাকেন মামা: ১)বড়মামা চাকরি করেন ২)মেজমামা সরকারি হাইস্কুলের শিক্ষক, লক্ষীপুর গার্লস স্কুল ৩)সেজমামা লক্ষীপুরে চাকরি করেন ৪)ছোটমামা উত্তরা মাইলস্টোন কলেজের প্রফেসর
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে কিছু পারিবারিক জমিজমা আছে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে ফুফুদের সাথে শেয়ারে জায়গা আছে আলহামদুলিল্লাহ আর বাবা ব্যবসা করেন চট্টগ্রামে আগেই উল্লেখ করেছি ইনশাআল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারের সবাই ৫ ওয়াক্ত সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ কিন্তু পারিবারিক পরিবেশ পরিপূর্ণ দ্বীনি না,আম্মু বাইরে গেলে নিকাব সহ পর্দা করেন, বোনেরা কখনো বোরকা, কখনো হিজাব পরে তবে পরিপূর্ণ পর্দা করেন না, বাসায় বা Extended family তে সম্পূর্ণ রুপে মাহরাম-নন মাহরাম মেনে চলা হয় না, কিন্তু আমার আহলিয়ার জন্য আমি পর্দার পরিবেশ দিব ইনশাআল্লাহ, আপনার সঠিক পর্দার দায়িত্ব আমার।বাসায় বেশিরভাগ সময় আমি,আপনি,আমার বাবা-মা থাকবে ফলে আপনার নন-মাহরাম না থাকায় পর্দায় থাকা নিয়ে টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা,একদম ৪-৫ বছর বয়স থেকে আমার বাবা-মা সালাতের অভ্যাস করায় আলহামদুলিল্লাহ, তখন থেকেই সালাত আদায় করা হয় ইনশাআল্লাহ, উঠতি বয়সে দ্বীনের বুঝ যখন কম ছিল তখন কিছু সালাত বাদ দিয়েছি হয়তো, কিন্তু দ্বীনের বুঝ আসার পর ইচ্ছাকৃত সালাত বাদ দেয়া কুফরি মনে করি তাই এক ওয়াক্ত সালাত বাদ দেয়ার ও প্রশ্নই আসে না, কম-বেশি ১০ বছর ধরেই ৫ ওয়াক্ত সালাত আদায় করি ইনশাআল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃত কখনো সালাত কাযা হয় না ইনশাআল্লাহ, শুধুমাত্র কখনো ফজরের সালাতে ঘুম থেকে উঠতে না পারলে কাযা হয়ে যায়,তাও উঠামাত্র ই সালাত আদায় করে ফেলি ইনশাআল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? কুরআন তিলওয়াত করি এবং করতে পারি ইনশাআল্লাহ, তবে একদম সহীহ শুদ্ধভাবে হয় কিনা তা নিয়ে আমার একটু সন্দেহ আছে,একদম ছোটবেলায় শিখেছিলাম,এজন্য ইচ্ছা আছে তাইবাহ একাডেমি তে ডিপ্লোমা শেষ হলে তালীমুল কুরআন কোর্স করার ইনশাআল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানামতে নেই আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামী আকীদা(ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর), শারহুল আকীদা আল ওয়াসিত্বীয়া,হাদীসের নামে জালিয়াতি,এটা সালাফদের মানহাজ নয়,মুসলিম নারীর পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, সালাফগণের দুনিয়াবিমুখতা(চলমান)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ সালিহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, শাইখ ড.সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, ড. মনজুর ই এলাহী হাফিজাহুল্লাহ, শায়েখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, শায়েখ মতিউর রাহমান মাদানী হাফিজাহুল্লাহ, শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, ড. ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামুয়ালাইকুম, আমি অবশ্যই সালাফী মানহাজ পালন করি, সালাফগণ যেহেতু রাসূল (স.) এর সাথে থেকে ইসলাম কে সবচেয়ে সহজ এবং সুন্দর ভাবে বুঝতে পেরেছে, তাই তাদের মানহাজ বা পথ অনুসরণ করাই আমার কাছে সর্বোত্তম মনে হয়। কুরআন ও হাদীসের নির্দেশনা অনুসারে জীবন পরিচালনা করাই আমার উদ্দেশ্য। আমি যেভাবে দ্বীন পালন করি তার অল্প কিছু বৈশিষ্ট্য আমি বলতে পারি, আমি দ্বীনী ইলম অর্জন করার জন্য বিভিন্ন বই কিনার এবং পড়ার চেষ্টা করি, ইসলামী আকীদা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই। আমি বিশ্বাস করি (বিজ্ঞ আলেমদের ফতোয়া অনুসারে) যে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে সে কাফির, আর কাফির আর মুমিনের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক থাকা সম্ভব না, তাই কেউ যদি নিজ ইচ্ছায় এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়ার ও মন-মানসিকতা রাখেন, তাহলে যোগাযোগ না করার অনুরোধ থাকবে। আমি চেষ্টা করি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার ইনশাআল্লাহ। সকল ধরণের বিদআত থেকে আমি দূরে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ, ইসলামে নব্য কোনো উদ্ভাবন নিষিদ্ধ। আমাদের দেশের সবচেয়ে Common বিদআত যেমন মিলাদ, সালাতের পর সম্মিলিত মুনাজাত সহ যত ধরণের নব্য উদ্ভাবন আছে, এগুলা থেকে দূরে থাকা আপনার ও বৈশিষ্ট্য হতে হবে ইনশাআল্লাহ। কে কোন শায়েখ দের অনুসরণ করে তা দিয়েও আসলে একজন মানুষের মানহাজ সম্পর্কে বুঝা যায়। অবশ্যই আমি সর্বপ্রথম হযরত মুহাম্মদ (স.) কে অনুসরণ করি, এরপর তার সাহাবী গণ দের, ৪ খলিফাকে, তাদের পর আমি ইসলামের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ (রা.) কে অনেক পছন্দ করি, উনার অনেক বড় জীবনী আমি পড়েছি, এর কারণ বোধহয় এই যে আমার কাছে সবসময় মনে হয় ইসলাম প্রচারের সেই সময় থাকলে আমিও জান প্রাণ দিয়ে যুদ্ধ করতাম। যাহোক, এযুগের শায়খ দের মধ্যে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ সালিহ আল ফাওজান রাহিমাহুল্লাহ উনাদের ফতোয়া শুনার,পড়ার চেষ্টা করি। আর একদম রিসেন্ট বাংলাদেশের শায়েখ দের মধ্যে শায়েখ ড. মনজুর ই এলাহী হাফিজাহুল্লাহ, শায়েখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, শায়েখ মতিউর রাহমান মাদানী হাফিজাহুল্লাহ, শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, ড. ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ উনাদের বই পড়ার এবং লেকচার শুনার চেষ্টা করি, কুরআন এবং হাদীসের আলোকে যার কথা সঠিক মনেহয়, তা জানার এবং মানার চেষ্টা করি। আমি শায়েখ ড. মঞ্জুর ই এলাহী দ্বারা পরিচালিত তাইবাহ একাডেমি তে Diploma in Islamic studies এ পড়াশুনা করছি,সহীহ ইলম অর্জন এবং দ্বীনী সহবতে থাকাই এর প্রধান উদ্দেশ্য। আমি যে জায়গায় পড়ালেখা করেছি, সেখান থেকে সবচেয়ে best option হলো পড়ালেখার জন্য দেশের বাইরে চলে যাওয়া এবং বাইরেই সেটেল হওয়া, এখন পর্যন্ত আমার অনেক বন্ধু ই চলে গেছে। আমি না যাওয়ার পিছনে প্রধান কারণ হলো বিধর্মী দের দেশে (ইউরোপ,আমেরিকা) তে আমি স্থায়ীভাবে থাকতে পারবো না যেহেতু বিধর্মী দেশে স্থায়ীভাবে থাকার জন্য যাওয়া নিষেধ, এছাড়াও সরকারি চাকরি বিশেষ করে BCS ও আমি এজন্যই দেই নাই কারণ সেখানেও প্রেশারে পড়ে অনেক হারাম এর সাথে যুক্ত হওয়া লাগে। তবে মেকানিক্যাল মানে আমার সাবজেক্ট এর কিছু সরকারি চাকরি যেগুলার জন্য আমি মাঝে মধ্যে পড়ালেখা করার চেষ্টা করি, আমার বর্তমান চাকরি তে অনেক প্রেশার, কিন্তু satisfaction এক জায়গা তেই লাগে যে উপার্জন টা যতটুকু মনে করি হালাল ইনশাআল্লাহ। সহজ কথায়, হারাম উপার্জন এর কাছে ধারেও যাওয়ার কোনো শখ আমার নেই ইনশাআল্লাহ। আমার একটাই শুধু ব্যাংক একাউন্ট (salary account) যেটা আমি interest free করার জন্য ইতিমধ্যে আবেদন করেছি। হারাম ছাড়া এদেশে অনেক সম্পদের মালিক হওয়া আমার কাছে কঠিন ই মনেহয়। তাই সম্পদের লোভ, রিজিকের টেনশন, দুনিয়াবী অনেক চাহিদা থাকলে আমার সাথে দেখা না করার আহবান থাকবে। রিজিকের দায়িত্ব আল্লাহর, আল্লাহ রিজিক দিবেন,আমরা শুধু পরিশ্রম করব,চাকরি না করলে ব্যবসা করবো, রিজিক তল্লাশ এর জন্য যতটুকু পরিশ্রম প্রয়োজন,করবো ইনশাআল্লাহ। আর আপনি থাকবেন ঘরের রাণী ইনশাআল্লাহ। সালাফগণের দুনিয়াবিমুখতা একটা বই আছে, ঐ লেভেলের দুনিয়া বিমুখতার কাছেও আমি নাই, সত্য বলতে দুনিয়া বিমুখ আমি না পুরোপুরি, আমার রেস্টুরেন্টে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া এগুলো ভালো লাগে। তাও কিছুটা দুনিয়া বিমুখ ও আখিরাত মুখী হওয়ার চেষ্টা করছি, একসাথেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বিনয়ী কাউকে আহলিয়া হিসেবে চাই,অতিরিক্ত রাগ থাকলে আসলে সামনে না আগানোই ভালো কারণ মানুষ সবচেয়ে খারাপ কাজগুলো করে রাগের বশে। বিয়ের পর আমি আমার আম্মু-আব্বুর সাথেই থাকবো ইনশাআল্লাহ যেহেতু আমি ই তাদের একমাত্র ছেলে, আপনি ও অবশ্যই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আশা করি একজন মুমিনা নারী কিভাবে জীবনযাপন করা উচিত তা আপনি জানেন এবং স্বামীর প্রতি দায়িত্ব সম্পর্কেও আপনার ধারণা আছে। এখানে আমি আমার বৈশিষ্ট্য গুলো লিখার চেষ্টা করেছি। আমার ইচ্ছা আমরা ২ জন মিলে এত সুন্দর আলোকিত সংসার গড়ে তুলব যাতে ২ জনের আবার জান্নাতে দেখা হয় ইনশাআল্লাহ। দেখুন,আমার মধ্যে কিছু খারাপ দোষ থাকতে পারে, আর আশেপাশের পরিবেশ এ এবং আমার বৈশিষ্ট্যে মানুষ হিসেবে কিছু সমস্যা ও হয়তো আছে, সেগুলার যদি দেখা হয় অথবা যোগাযোগ হয় তখন অবশ্যই বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমার personally অনেক বেশি জমকালো ভাবে বিয়ে করার ইচ্ছা নাই,সাধারণ ভাবেই করার ইচ্ছা, তবে আমি সম্পূর্ণ মোহরানা পরিশোধ করে বিয়ে করবো ইনশাআল্লাহ, তাই মোহরানা আমার সাধ্যের মধ্যে ধরা লাগবে, সমাজের চাপে বা সমাজকে দেখানোর জন্য বেশি ধরা যাবে না এবং আপনি আপনার বাবা বাড়ি থেকে আসার সময় যৌতুক তো দূরের কথা, একটা আপেল বা মিষ্টি ও আনতে পারবেন না। এগুলো সামনাসামনি বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। আর আপনি আপনার বাবার ঘর ছেড়ে আমার বাড়িতে আসবেন, আপনাকে রাজার রাণীর মতো রাখা সম্ভব না হলেও সত্যই ঘরের রাণী করে রাখার পরিপূর্ণ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনি যদি একটু sacrificing mentality নিয়ে আমার ও আমার পরিবারের সাথে থাকতে পারেন এবং খুব বেশি বিলাসী না হোন, তাহলে আপনার জীবন আমার বাসায় অনেক সুখে কাটবে ইনশাআল্লাহ। আমি সেটা ensure করার সম্পূর্ণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি পরিবারের সবার ছোট, তাই সবার খুব আদরের ছিলাম সবসময়, আমার পরিবার থেকে আপনিও অনেক আদর,মায়া পাবেন ইনশাআল্লাহ। এমনকি আমি আমার দাদার গোষ্ঠীর সবার ছোট, সবাই আমাকে অনেক বেশি আদর করে আলহামদুলিল্লাহ, আপনি সবার সাথে মিশে চলতে পারলে আমার থেকে মায়া বেশি পাবেন ইনশাআল্লাহ। আর আমার দুনিয়াবী কিছু বৈশিষ্ট্য হলো,আমি দেখতে মধ্যম,কালো হলেও decent looking, অন্তত সবাই তাই বলে আরকি, শারীরিক ভাবে ফিট আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে খেলাধুলা করার ফসল আলহামদুলিল্লাহ,স্বাস্থ্য আরেকটু কমানোর চেষ্টায় আছি,গত ১ মাসে প্রায় ৫-৬ কেজি কমিয়েছি, আপনার যাতে আমাকে দেখতে ভালো লাগে, আহলিয়ার প্রতি dedication,smart ভাবে চলাফেরা করার চেষ্টা করি,আতর ব্যবহার করি সবসময়, আতরের সুঘ্রাণ খুব ভালো লাগে, পরিষ্কার পরিছন্নতা পছন্দ করি, অর্থাৎ শরীরের কালারে খুব একটা সমস্যা না থাকলে আমার rating decent আলহামদুলিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা,শার্ট,প্যান্ট,গেঞ্জি সর্বোপরি সকল ধরণের হালাল পোশাক
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আমার দাড়ি প্রকৃতিগত ভাবেই খুবই কম, কিন্তু আমি দাড়ি কাটা বা শেভ করি না, দাড়ি কাটা হারাম মনে করি, সামনাসামনি দেখলেই দাড়ি কাটি না বুঝা যায় ইনশাআল্লাহ,পুরো জীবনেই শুধু ২-৩ বার শেভ করেছিলাম তাও ভালোভাবে দাড়ি উঠার জন্য তাও ৬-৭ বছর আগে
টাখনুর উপরে কাপড় পরেন? জি সবসময় ইনশাআল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সত্য হলো সবসময় হয় না,বাইরে গেলে আসলে বর্তমান দুনিয়াতে পালন করা খুবই মুশকিল,অফিসে যদিও আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ মেয়ে নাই তেমন আলহামদুলিল্লাহ তবে অন্য ডিপার্টমেন্টের সাথে কাজ করতে গেলে কিছু interaction করতে হয়, আর আমাদের Family or Extended family traditional বাংলাদেশি family, Relatives দের আমাদের সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ, তাই উনাদের সাথেও সবসময় নন-মাহরাম মেনে চলা সম্ভব হয় না যদিও উনারা প্রায় সবাই আমার বয়সে অনেক বড়,আমি আমার বাবার গোষ্ঠীর সবার ছোট,তবুও যত কম interaction করা যায় তার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, সবক্ষেত্রে সম্ভব হয় না
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না ইনশাআল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাইবাহ একাডেমি তে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিস এ পড়ছি
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ Executive, Engineering, Square Pharmaceutical PLC., Dhaka Unit
মাসিক আয় ৫৪০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? যি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? যি ইনশাআল্লাহ, আগে এই বিষয়ে আলোচনা করেছি, আপনাকে পরিপূর্ণ পর্দায় রাখার দায়িত্ব আমার ইনশাআল্লাহ, বেশিরভাগ সময় সহজ হবে আপনার জন্য যেহেতু আমার বাসায় নন-মাহরাম কেউ থাকবে না,চিন্তার কোনো কারণ নেই,কোনো অনুষ্ঠানে গেলে একটু হেফাজতে থাকতে হবে ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি ইলম যত ইচ্ছা অর্জন করবেন এবং আমাকেও শিখাবেন ইনশাআল্লাহ, দুনিয়াবী জ্ঞানের প্রতি অতটা আগ্রহ নেই তবে শুধু মেয়ে পড়াশোনা করে এমন প্রতিষ্ঠানে পড়াশোনা চলমান থাকলে করতে পারেন ইনশাআল্লাহ(পরিবারের হক রক্ষা করে), সহশিক্ষায় ইনভলভমেন্ট থাকা যাবে না
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না,আমার মনেহয় বর্তমান জাহেলী দুনিয়াতে আপনি রাব্বাতুল বাইত ই হতে চাইবেন ইনশাআল্লাহ,সম্ভব হলে আমি ই বাইরে গিয়ে চাকরি করতাম না,কিন্তু আমাকে রিযিক অনুসন্ধান করা লাগবে এটা আল্লাহর নির্দেশ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকবো,আপনি আমার সাথে সাথে সেখানে থাকবেন ইনশাআল্লাহ, চাকরির কারণে স্থান পরিবর্তন হতে পারে, বর্তমান অবস্থায় আমার সাথে গাজিপুরে ইনশাআল্লাহ, চাকরি পরিবর্তন হলে জায়গা ও পরিবর্তন হতে পারে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? এক সুতাও না, ফলমূল বা মিষ্টিও আনতে পারবেন না বিয়ের দিন ইনশাআল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অবশ্যই অর্ধেকদ্বীন পূরণ করার জন্য ইনশাআল্লাহ, আল্লাহর নির্দেশ,রাসূল(স.) এর সুন্নাহ পালন করার জন্য, আমরা ২ জন মিলে ঘরে এমন একটা জান্নাতি পরিবেশ তৈরি করবো যাতে বেহেশতেও একসাথে থাকতে পারি, দুনিয়াতে আমি আপনার দায়িত্ব পালন করবো,আপনি আমার ইনশাআল্লাহ
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'-৫'৬"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অনার্স অথবা ইন্টারের পর দ্বীনী লাইনে পড়ালেখা চলমান হলে বা করতে চাইলে, অথবা ছোটবেলা থেকে সম্পূর্ণ দ্বীনি লাইনে পড়ালেখা করে থাকলে
জেলা লক্ষীপুর,চট্টগ্রাম,বৃহত্তর নোয়াখালী,ঢাকা preferable কিন্তু অন্য জেলাতেও সমস্যা নেই, শুধু দ্বীনের দিকে ছাড় হবে না ইনশাআল্লাহ,অন্য বেশিরভাগ বিষয়ে ছাড় দেওয়া সম্ভব যেমন,উচ্চতা,বয়স এগুলো mandatory না
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা নাই
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত preferable
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আগেই কিছু বিস্তারিত লিখেছি তাও সংক্ষেপে কুরআন ও সহীহ হাদিস মান্যকারী(সালাফি মানহাজ),সহীহ আকীদা পোষণকারী(কুফর,শিরক,বিদআত থেকে দূরে থাকবে),লোভ,হিংসা,অহংকার সর্বোপরি হারাম কাজ থেকে যে দূরে থাকার চেষ্টারত, চাহিদা সীমিত থাকতে হবে,অপচয়কারী,দুনিয়ার মোহ বেশি থাকলে আপনার জন্য আমি পারফেক্ট নই,রাসূল (স.) বা সালাফ রা যে লেভেলের দুনিয়াবিমুখ ছিলেন,ঐ লেভেলের ধারে কাছেও আমি নেই,আমার নিজের ই রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে,কিন্তু তারপরও চেষ্টা করবো ২ জন মিলে যতটুকু দুনিয়াবিমুখ ও আখিরাতমুখী থাকা যায়,হালাল এর মধ্যে জীবনকে কিছুটা উপভোগ করারও চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইলম অর্জন করতে এবং সঠিকভাবে ফরয ও নফল ইবাদত করতে আমরা ২ জনই একে অন্যকে সাহায্য করার চেষ্টা করবো এমন মানসিকতা থাকা লাগবে, আর বিয়ের পর আমার বাবা-মা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ, এই ব্যাপারে compromise হবে না ইনশাআল্লাহ
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লক্ষ্মীপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3062

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2812

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4355

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4295

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5701

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4181

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
লক্ষ্মীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন