Profile

বায়োডাটা নং : 2751

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ভেড়ামারা বাজার
বর্তমান ঠিকানা নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মাধবদী
কোথায় বড় হয়েছেন? গ্রামে।২০১০ সালের পর পড়াশুনার জন্য রাজশাহী, বগুড়া, এবং ঢাকাতে থেকেছি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2010
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ lang.
ফলাফল lang.
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bsc in Mechanical Engineering
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন 2014
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও ইউনিভার্সিটি
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৫ জন
ভাইদের তথ্য ১ম ভাই আগে বিদেশ ছিলেন এখন নিজেদের জমিজমা দেখাশুনা+ গরু বাছুর লালন পালন করেন।৫ম শ্রেণী পাস।বিবাহিত। ২য় ভাই এর ফার্নিচার দোকান আছে গাজীপুর। ৫ম শ্রেণী পাস। বিবাহিত। ৩য় ভাই বেসরকারি চাকুরীজীবি। ডিগ্রি পাশ।বিবাহিত। চতুর্থ ভাই নিজেদের জমিজমা দেখাশুনা করেন।এইচএসসি পাশ।বিবাহিত। ৫ম নিজ (বর)বেসরকারি চাকুরীজীবি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ২ভাইয়ের আলাদা সংসার,(২য়+৪থ ভাই)।বাকী ৩ ভাই মা সহ সবাই এক সাথে থাকি।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য এসএসসি পাশ বিবাহিত ।গৃহিণী ১ ছেলে ১ মেয়ে।দুলাভাই নিজের ১০ বিঘা জমিজমা দেখাশুনা করেন। এসএসসি পাশ।
চাচা মামাদের পেশা ৫জন চাচা ব্যবসায়ী +কৃষক ছিলেন। ছোট চাচা জীবিত। বাকী সবাই মৃত। ৪জন মামা ব্যবসায়ী + কৃষক ছিলেন।ছোট মামা জীবিত।বাকী ৩ জন মৃত। দ্বিতীয় মামা হাজী ছিলেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ নিজেদের ৩তালা বিল্ডিং ফাউন্ডেশন করা বাড়ি। ১ম তলা কাজ শেষ। বাকি কাজ ঈদের পর করবো ইনশাআল্লাহ। নিজেদের ৫/৭ বিঘা জমিজমা আছে, গরু বাছুর আছে এগুলো দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে আলহামদুলিল্লাহ । এ ছাড়া কট/বন্ধক আছে ৮/১০ বিঘা জমি। ধান, পেঁয়াজ, পাট, গম,সরিষা,এ গুলো চাষাবাদ জমি।টাকা পয়সা বা অর্থ সম্পদের দিক থেকে আমরা যে খুব বেশি বিত্তশালী তা নয় । আমরা অল্পতেই সন্তুষ্ট। আল্লাহ তা'আলা তার দয়ায় ভালোভাবেই চালিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার উপদেশ তুমি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে চোখ তুলে তাকিও না যা আমি তাদের অর্থাৎ কাফেরদের বিভিন্ন শ্রেণীকে মজা লুটার জন্য দিয়ে রেখেছি তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য।বস্তুত তোমার রবের রিজিক সর্ব অপেক্ষা উত্তম এবং সর্বাধিক স্থায়ী।। টাকার প্রয়োজনীয়তা অস্বীকার করিনা জীবনে অবশ্যই অর্থ সম্পদের দরকার আছে । তবে টাকা-পয়সাই জীবনের সব নয় সম্পদের মোহ যেন আমাদেরকে পেয়ে না বসে সেটাও লক্ষণীয় । সব ছেড়ে টাকার পিছনে ছুটে চলা টাকার প্রতি অধিক মহাব্বত সম্পদের মোহে ডুবে থাকা আমার অপছন্দ যে এমনটা করে তাকেও আমার অপছন্দ। সুতরাং অর্থ সম্পদ নিয়ে আমার কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা নেই কাজেই অর্থ সম্পদ নিয়ে আপনার যদি বিশেষ কোনো স্বপ্ন বা আভিজাতিক কোন চাওয়া থাকে তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমার পরিবারে সবাই নামাজ কালাম পড়ে। পরিবারের সকল পুরুষের মুখে সুন্নতি দাড়ি আছে। ।সবাই মাহরাম নন মাহরাম ওই ভাবে মেনে চলে না তবে মেনে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। আমি ৩ চিল্লার সাথী।চেষ্টা করি দীনি পরিবেশ বজায় রাখতে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি হা পড়ি আলহামদুলিল্লাহ । ছোট থেকেই অর্থাৎ ২০০৪ সাল পঞ্চম শ্রেণী থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়ি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ওয়াক্ত কাযা হয়। তবে জামাতের সাথে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এগুলো শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফাযায়েলে সাদাকাত,আহকামে জিন্দেগী, ফাযায়েলে আমল
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী,শায়খ আহমাদুললাহ,মাওলানা যুবায়ের আহমেদ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখগুলো খুবই সীমিত আলহামদুলিল্লাহ। আমি সবার সাথে মিশতে খুব ভালোবাসি।সহজেই মানুষকে আপন করে নিতে পারি। আমার একজন দ্বীনদার জীবন সঙ্গী হবে। তিনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে।আমার ছোট ছোট চাওয়া পূরণ করবে। আমি যেমন তার খেদমত করব তার পরিবারের সবাইকে ভালোবাসবো । সেও যেন আমার পরিবারের সবাইকে ভালোবাসে এবং সম্মান করবে। পরিবারের যে কোন সিদ্ধান্ত দুইজন মিলে নিব। আমার যদি কোন সিদ্ধান্ত ভুল হয় তাহলে আমাকে সবার সামনে কথা না শুনিয়ে আলাদা করে বুঝাবে।আমার ভুলটা আমাকে ধরিয়ে দিয়ে শোধরানোর সুযোগ করে দিবে। অমানবিকতা বা অমানবিক কাজ আমার সবচেয়ে অপছন্দের।অন্যের হক যে আত্মসাৎ করে তাকে আমার অপছন্দ। দাম্ভিকতা অহংকার কৃপণতা আমার খুবই অপছন্দের। আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী হয়ে থাকা আমার পছন্দ নয়। প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত তসবি তাহলীল পড়তে ভালো লাগে। দান সদকা করতে ভালো লাগে। প্রতিদিন সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে। আমি সাধারণত সহজ সরল ভাবে থাকতে পছন্দ করি। ঘুরাফিরা এবং প্রকৃতি দেখতে পছন্দ করি। পরিবার নিয়ে হজ করার নিয়ত আছে ইনশাআল্লাহ। বিদেশ সফর করার নিয়ত আছে ইনশাআল্লাহ। নিজের সম্পর্কে কম বলাই আমার পছন্দের প্রয়োজনের খাতিরে অনেক বলে ফেলেছি। আমি যেমন বলেছি আমি নিজেকে এমনি জানি তারপরও যদি এমন কোন আচরণ অথবা গুণের কথা উল্লেখ করে থাকি যা সত্যিকার অর্থে আমার মাঝে নেই আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, পায়জামা, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? সুন্নতি দাড়ি আছে। ২০১২ সাল থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? হুম। দাওয়াত ও তাবলীগ
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ নরসিংদীতে প্রাইভেট কোম্পানিতে জব করি.
মাসিক আয় 35000+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাড়িতে /নিজের কাছে।আলোচনা সাপেক্ষে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজের চরিত্র হেফাজতের জন্য। অর্ধেক দিন পূরণ করার জন্য। বিয়ে করলে বরকত বাড়ে।বিয়ে করা আল্লাহতালার হুকুম। ফরয আদায় করার জন্য। বর্তমান জাহিলিয়াতের মধ্যে ফেৎনার পরিবেশ থেকে নিজের চরিত্র হেফাজত করার উত্তম পন্থা হলো বিয়ে। এটি ব্যক্তি জীবনকে সুন্দর ভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ দেয় এবং সুখ দুঃখ হাসি আনন্দ ভাগাভাগি করার জন্য একজন হালাল সঙ্গী পাওয়ার পথ তৈরি করে। বিয়ে শুধু মানসিক প্রশান্তির জন্য নয় বরং নেক্কার সন্তান সন্ততিপৃথিবীতে আনার মাধ্যমও।এরা আমাদের পরকালে মৃত্যুর পর আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-30
উচ্চতা মানানসই /৫.২"-৫.৩"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশ। কওমী মাদ্রাসা পাস।অথবা আলিয়া মাদ্রাসা ফাজিল কামিল পাস
জেলা পাবনার আশে পাশের জেলা হলে ভালো হয়। তবে উত্তরবঙ্গ সহ যে কোনো জেলা হতে পারে।অন্যান্য জেলা ও বিবেচনা করা যেতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা স্টুডেন্ট, শিক্ষিকা, হালাল যে কোন পেশা। পেশা না হলে ও কোনো অসুবিধা নাই।কওমী হাফেজা,আলেমা হলে ভালো হয়
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কোনো মুমিনের জন্য আল্লাহর তাকওয়া অর্জনের পর নেক্কার স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই। নেক্কার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটি উত্তম নেয়ামত। তাই আমার চাওয়া একজন নেককার স্ত্রী যে আমার দিন এবং দুনিয়াবী জীবনে উত্তম সঙ্গিনী হবে। অর্থ-সম্পদ কমবেশি যেমনি থাকুক বা না থাকুক স্বভাবে ও মানসিকতার কৃপণ না হওয়া চাই।ধার্মিক মাইন্ডেড উত্তম চরিত্রের অধিকারী দিন পালনে একনিষ্ঠ এমন কেউ যে এবং পরকালে ভয় রাখে।যার আচারনে শালীনতা বিনয় ভদ্রতা এবং আদব থাকবে। যে হবে ধৈর্যশীল লজ্জা শীল নীর অহংকারী সর্বোপরি ভালো মনের একজন মানুষ । আমরা খুবই সাধারণ ও সাদাসিদে টাইপের মানুষ আমাদের চাওয়া আমাদের পরিবারে এমন কেউ আসুক যে আমাদের মতই একজন সাধারণ এবং সহজ সরল মানুষ।আমি আমার জায়গা থেকে প্রিয় মানুষটিকে ভালো রাখার এবং তাকে তার জায়গা থেকে চেষ্টা করতে হবে আমার যা আছে বা আমার যতটুকু সাধ্য তথ্য টুকুতে সন্তুষ্ট থাকার। তার জন্য আমি কেয়ারিং ও সাপোর্টেটিভ হব ইনশাআল্লাহ । বিয়ে যেহেতু সাংসারিক জীবনের শুরু তাই তার সংসার করার মানসিকতা থাকতে হবে। মানুষের সব প্রত্যাশা পূরণ হয় না জেনেও মানুষ প্রত্যাশী হয় আমিও তাই। কাজেই যদি মনে করেন আমি আমার যোগ্যতার চেয়ে বেশি প্রত্যাশী তাহলে আমি ক্ষমাপ্রার্থী। হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সু কঠিন কাজকেও সহজ করেন। ।সাদামাটা সহজ সরল জীবন যাপনও বিনয়ী হতে হবে। Husband এর আয়ের উপর রাজীখুশি থাকতে হবে।বাবা মা নামাজী হতে হবে।শাশুরীকে আদর যত্ন মায়ের মত মা মনে করতে হবে,ভালোবাসতে হবে,নিজের পরিবার মনে করতে হবে,বাড়ির কাজ করতে হবে।পর্দায় থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য