Profile

বায়োডাটা নং : 2747

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ধর্মপুর,মটুয়া ।
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: IIUC ফিমেল হোস্টেল, বহদ্দারহাট।
কোথায় বড় হয়েছেন? ফেনীতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? কুরানীক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ ।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ।
এখন কোন বর্ষে পড়ছেন? ৭ম সেমিস্টার।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বিদেশ থেকে আসার পর ব্যবসা শুরু করেন। শহরে নিজস্ব দোকান ছিল। বর্তমানে বাসায় আছেন এবং নিজস্ব জায়গা জমিন দেখাশোনা করছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী ।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য প্রথম জন: শিক্ষাগত যোগ্যতা:৯বমশ্রেণি। আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী। পেশা:ছাত্র । দ্বিতীয় জন: শিক্ষাগত যোগ্যতা:৮ষ্টম শ্রেণী। মটুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফেনী। পেশা:ছাত্র।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য শিক্ষাগত যোগ্যতা:ফাজিল কমপ্লিট। আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত। পেশা:ছাত্রী ।
চাচা মামাদের পেশা চাচা নেই । মামা প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ ভাল। নিজস্ব বাড়িতে বসবাস করি।আব্বু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে ব্যবসা ছেড়ে দিয়েছে এখন বাসায় আছেন।নিজেদের জায়গা জমি দেখা শোনা করেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ,ভালো।যেমনটা আমি চাই তেমন কঠোর এখনো হয়ে ওঠেনি। রাজনৈতিকভাবে জালেম নীতিকে পারিবারিকভাবে ঘৃণা করা হয় এবং তীব্রভাবে ইসলামী শরীয়াহ কামী। প্রায় সবসময়ই পারিবারিক ইসলামি আসর হয়। সন্তানদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার জন্য পারিবারিক তারবীয়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ছোট বেলা থেকেই নামাজ পড়া হয় ।দাদুর সাথে নামাজের কিছু কিছু স্মৃতি এখনো মনে পড়ে।৮ম শ্রেণী থেকে নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা না করার চেষ্টা করি। মাঝে মাঝে ২-৩ ওয়াক্ত কাযা হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ,না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক। মাজারপূজাকে পারিবারিকভাবেই ঘৃণা করি আমরা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন তাফসির(মা'আরীফুল কুরআন,সফওয়াতুত তাফাসীর), সীরাহ(আর রাহীকুল মাখতুম, নুরুল ইয়াকীন, প্রশ্নোত্তরে সিরাতুন্নবী (সা))ইসলামের বুনিয়াদি শিক্ষা , দাওয়াম, ক্রুসেড, মুসলিমদের পতনে বিশ্ব কি হারাল, বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্তি, ভারতবর্ষে মুসলিম শাসন,দেওবন্দ আন্দোলন,কুররাতু আইয়ুন ১,২, ঈমান দীপ্ত দস্তখান, সেপালকার ইন লাভ, মানসাঙ্ক, ডাবল স্ট্যান্ডার্ড ২, প্রোপাগান্ডা,হেজিমনি অ্যাট দ্যা ক্রসরোডস,শিকড়ের সন্ধানে, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, সিসাঢালা প্রাচীর, প্রেসিডেন্ট মুরসি (আরব বসন্ত থেকে শাহাদাত), শ্বেত সন্ত্রাসের এই সময়। আরবি সাহিত্য(قصص النبيين،القراءاة الراشدة،نساء حول الرسول،المنهاج في القواعد والاعراب،لا تحزن،العربية للناشئين،نور اليقين،ملخص في القواعد اللغة العربية،أولئك ٱباؤنا،مختارات من الأدب العرب،حاضر العالم الاسلامية
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী,শায়খ আহমাদুল্লাহ,মিজানুর রহমান আজহারী,,শাইখ মুহাম্মাদ বিন হাসসান,শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীরুর (রহঃ), শাইখ সালেহ আল ফাওযান (রহঃ)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আত্মপরিচয়ের জায়গা থেকে গর্বিত ,অধিকারের জায়গা থেকে একজন সচেতন মুসলিমাহ,মানুষ হিসেবে খুবই সাধারণ। খুব বেশি চুপচাপ স্বভাবেরও না আবার বাঁচাল প্রকৃতিরও না। আত্মমর্যাদা আর গায়রতে ছাড় দিতে অনিচ্ছুক। নম্রতা,কোমলতা, সততা,সরলতা ও বিচক্ষণতা খুবই পছন্দ করি। গ্রাম আমার শিকড়।মুগ্ধতার জায়গা।গ্রামের আলো-ছায়া পরিবেশেই বেড়ে উঠেছি।পড়ালেখার জন্য যদিও এখন শহরে থাকা হচ্ছে কিন্তু গ্রামের টান প্রতিনিয়ত'ই অনুভব করি। আরবি ভাষা চর্চা এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ।জ্ঞানের জগতে আরবি ভাষার মাধ্যমে বিচরণ করতে চাই।পরিবারে বিশেষ করে ছোট ভাই-বোনদের মাঝে আরবি ভাষার চর্চা বাড়ানোর চেষ্টা করছি। শখ: বই পড়া,প্রকৃতি বিলাস,বাগান করা, দিবা স্বপ্নচারিতা বা কল্পনা বিলাস।এছাড়াও বাসায় একটা বিশাল লাইব্রেরী করার তীব্র আকাঙ্ক্ষা রাখি। মাছ পোষার শখ আছে,পূরণ হয়নি যদিও।ঘুরতে অনেক ভালো লাগে,বিশেষ করে নতুন জায়গায়। সবচেয়ে সুন্দর অবসর হল,পড়ন্ত বিকেলে এক কাপ কড়া লিকারের চা, সাথে আকাশ দেখা।বিলাসীতা হিসেবে মন্দ না। হিফজ করতে ভালো লাগে।মাঝে মাঝে সুই, সুতা ,রং, তুলি কখনোবা নজেল, নাইফ, মোল্ড, স্প্যাচুলা,ব্যাম্বো পেন। যত্ন করে রাধতে ভালো লাগে।রান্নাকে একটা শিল্প মনে হয়।পরিপাটি গোছানো মানুষ,ঘর আর কাজ ভালো লাগে। অপছন্দ :গীবত আর অহংকার দুইটাই অপছন্দ।অগোছালো আর অপরিচ্ছন্নতা যে কোন কিছু মনের কোণে আধাঁর নামায়,হয়তো অপছন্দনীয়।এমনকি অপরিচ্ছন্ন মনও।রাগ ও রুক্ষ আচরণ শুরু অপছন্দনীয় নয় রীতিমত ভয় পাই। রুচিবোধ:প্রিয়রং: সাদা ও শরতের নীল।প্রত্যাহীক জীবনের পছন্দের ক্ষেত্রে মার্জিত আর কিছুটা অভিজাত। স্বপ্ন:স্বপ্ন দেখা চোখ শারীয়াহ শাসন ব্যবস্থার আদলে সুন্দর নির্মল একটা পৃথিবীর স্বপ্ন সাজায় সবসময়।উম্মাহ এবং দ্বীনের প্রয়োজনে একজন লড়াকু সিংহের ছত্রছায়ায় কিছু সিংহ সাবকের প্রতীপালনে সঠিক তারবিয়াহ দিতে চাই। দিনশেষে আমার প্রস্থান পৃথিবী থেকে অলক্ষে হলেও ছাপহীন যেন না হোক। জাগতিক একটা স্বপ্ন তিলে তিলে পুষে চলেছি হৃদয়ের মনিকোঠায়, আর তা হলো :বাইতুল্লাহ জিয়ারত।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? হিজাব,নিকাব,বোরকা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৪ সাল থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইলম অর্জন এবং বিতরণ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সামগ্রিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর রাসূলের (সঃ) সুন্নাহ পালনের উদ্দেশ্যে।এছাড়াও ফিতনা আর দুনিয়াবী পথ চলার শঙ্কা থেকে রেহাই পেতে।যেহেতু দুনিয়ার জীবন প্রত্যেক মুমিনের জন্য পরীক্ষা,তাই এ কঠিন পথ চলায় একজন সহযাত্রী লাগেই।সেদিক থেকে দ্বীন এবং দুনিয়া উভয় দিকের প্রয়োজনীয় সুরক্ষা পেতে। একজন মুসলিমা হিসেবে দ্বীন এবং মুসলিম উম্মাহর জন্য অপূর্ণ রয়ে যাওয়া বাকি দায়িত্বগুলা পালন করে হিসাব নিকাশে পার পেতে আর পুরষ্কার হিসেবে এর চেয়েও বেশি কিছু পাওয়ার লোভে। 'বিয়ে' জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। যেন জীবন চলার পথে মোড় ঘুরতেই নতুন নতুন মানুষ এসে হাজির হন নতুন নতুন দায়িত্বের বহর নিয়ে। বিয়ে কেবল ফ্যান্টাসাইজড হবার মতো কিছু যেমন না তেমনি ভীতিতে আক্রান্ত হওয়ার মতও কিছু না।তবে দায়িত্ব,স্বচ্ছতা,জবাবদিহিতা,হক এই কনসেপ্টগুলো যথেষ্ট মনোযোগের দাবিদার।অর্থাৎ একটা অনস্বীকার্য বাস্তবতাকে 'বিয়ে' নামের সম্বোধন করা হয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-28
উচ্চতা ৫'৪"-৫'৯"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেয/আলেম /স্নাতক/স্নাতক সম্মান
জেলা ফেনী ও এর আশপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষক /হারামের সাথে সংমিশ্রণ নেই এবং হালাল এর ব্যাপারে নিশ্চয়তা আছে এমন সম্মানজনক পেশা ।
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত ,মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
*যিনি মুসলিম হিসেবে হবেন 'সামেয়না ওয়াতয়না' ক্যাটাগরির।অর্থাৎ শুনলাম এবং মানলাম উইদাউট ইফ এন্ড বাট। আকিদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের এবং মাযহাব হবে হানাফী। *জামাআতে পাঁচ ওয়াক্ত নামাজ (ওজর ব্যতীত জামাত ছাড়েন না), সুন্নতি দাড়ি এবং টাখনুর উপর পাজামা পরেন এই তিনটা ব্যাপার নিশ্চিত করতে হবে। *দ্বীনের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা সম্পন্ন না হওয়া, মডার্নিজম বা জীবনযাত্রায় অতি বিলাসীতা বা উচ্চাকাঙ্ক্ষায় আক্রান্ত নন তিনি। *যিনি নজরের হিফাজত করেন এবং হালাল-হারাম এর ব্যাপারে যথেষ্ট সচেতন। মাহরাম-নন মাহরাম মেইনটেইন করার ব্যাপারে যিনি স্ট্রি। *উপার্জন শতভাগ হালাল হতে হবে। পেশার দিক থেকে পরিবারের পছন্দ অনুযায়ী মোটামুটি ভালো(খুব আহামরি হতে হবে তেমন না)। *সুন্নাহ মোতাবেক,যৌতুক ব্যতীত এবং উপযুক্ত মাহারে নিকাহ আদায় করার মানসিকতা সম্পন্ন ব্যক্তি এবং পরিবার। *মা-বাবা ও আত্মীয়-স্বজনের হকের ব্যাপারে যিনি সর্বদা সচেতন। যিনি কিপ্টে অসজনপ্রীত ও অমিসুখ নন। *স্ত্রীর হক ও দাম্পত্য বাস্তবতার ব্যাপারে ধারণা থাকা জরুরী। এজন্য প্রি ম্যারেজ কোর্স বা ফিক্বহুন নিকাহ সম্পর্কে জানা থাকলে সবচেয়ে ভালো। সাংসারিক দায়িত্ব পালন বা পরিবারের সব সদস্যের মাঝে ব্যালেন্স করার মতো যথেষ্ট মানসিক সক্ষমতা থাকতে হবে। প্রসঙ্গত:তালাক সম্পর্কে ধারণা থাকা জরুরী। শুনে/বুঝে বাস্তবতা নিরীক্ষণের পর এখন ব্যক্তিগতভাবে মনে হয়, তিন অক্ষরের এই শব্দ হলো আমার এক অঘোষিত মহাশত্রু। এই অংশটা সবথেকে সেন্সিটীভ এবং হাইলাইটেড। *যিনি একজন দাঈী হবেন(হোক তা ব্যক্তিগত পরিসরে)।যার চিন্তা-ভাবনা হবে উম্মাহ কেন্দ্রিক। *'গায়রত' বিষয়টাকে আমি প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে রাখি। গায়রত ছাড়া একজন মানুষ আদৌ কতটুকু 'পুরুষ' হয়ে উঠতে পারেন আমার জানা নেই। এজন্য অবশ্যই ম্যানলি ম্যান বা গায়রতওয়ালা কেউ হওয়া উচিত। *পর্দা আর ইলম অর্জনে সহায়তার বিষয়টা উল্লেখ করা খুব জরুরী মনে করছি। *যেহেতু আরবি ভাষার প্রতি আমার দুর্বলতা আছে এবং সন্তানদের মাতৃভাষা হিসেবে বাংলার পাশাপাশি আরবিকেও স্বপ্ন দেখি, সেহেতু আরবি ভাষা জানেন বা চর্চা করেন এমন কেউ হলে আমার জন্য খুবই ইম্প্রেসিভ। *পরিবার অনেকটা ম্যাটার করে।তাই পরিবারের দিনের বুঝ থাকাটাও জরুরী। সালাত,পর্দা ও অন্যান্য বিধান পালন করার ক্ষেত্রে সচেতন ও সাহায্য করার মতো যথেষ্ট মানসিকতা থাকা। *সমসাময়িক ইজম,ফিতনা এবং কুফফার বিশ্বের চক্রান্ত ও নীলনকশা সম্পর্কে যিনি অবগত এবং এক্ষেত্রে যিনি বিচক্ষণ। যাপিত জীবনে সচেতনতার সাথে পথ চলা দরকার একজন বিচক্ষণ মুসলিমের। সেটারই অংশ হিসেবে যুগ এবং পরিস্থিতি সাপেক্ষে সন্তানের তারবিয়াহ'র ব্যাপারে আগে থেকেই অবগত থাকা দরকার। (উপরে উল্লেখিত বৈশিষ্ট্য গুলোর বেশিরভাগই একজন মুসলিমের মধ্যে থাকে/থাকার কথা। তারপরেও আমি ব্যক্তিগতভাবে পয়েন্ট গুলো লিখে উল্লেখ করা জরুরি মনে করেছি। পাই টু পাই সবগুলো বৈশিষ্ট্য সম্বলিত একজন মানব'ই হতে হবে তেমনটাও না। এখানে কিছু বিষয় শিথিলযোগ্য কিছু বিষয় অপশনাল, তবে গুরুত্বপূর্ণ। আবার কিছু বিষয় একটা সরষে দানা পরিমাণও ছাড় দেওয়ার মত না। এজন্যই মূলত বিস্তারিত লেখা।)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফেনী সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1503

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1322

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6822

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8014

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3298

বয়স
39 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4529

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
ফেনী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন