জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সারা জীবনের জন্য একজন বন্ধু চাই, একজন জীবনসঙ্গী শুধু নয়। বিয়ে করতে চাই হ্যাঁ ঠিকই পড়েছেন। কিন্তু আমি কেবল একজন জীবনসঙ্গী খুজতেছি না, আমি খুজতেছি একজন সত্যিকারের বন্ধু । যাকে শুধু বউ নয় সহযাত্রী বলে ডাকা যায়, একজন মানুষ যার সঙ্গে সারাজীবন কাটিয়ে দিতে পারি, বন্ধুত্বের বন্ধনে, শ্রদ্ধার সম্পর্কের মাধ্যমে। এই বিশাল দুনিয়ায় হাজারো মুখ, লাখো চেহারা, কিন্তু একটা সুন্দর মনের মানুষ খুঁজে পাওয়া যেন, পাহাড়ে সাগর খোঁজার মতোই কঠিন। আমি সেই মানুষটাকেই খুঁজি, যে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবে। যে হাসে সহজ ভাবে, কাঁদে বুকের গহীন থেকে ভিতরে ভিতরে, যে কিনা ভালবাসতে জানে নিঃস্বার্থভাবে। আমি চাই এমন একজন মানুষ যার, সাথে সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে গল্প করা যায়। রাত্রিবেলা হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখা যায়। আমরা দুজন কেমন হবো যেন শুধু স্বামী-স্ত্রীই সম্পর্কই নয়, থাকবে এক গভীর বন্ধন যা সময় বিবর্তনেও এতোটুকু পরিবর্তন আসবে না। কোন দূরত্ব যেন সে বন্ধন ভাঙতে না পারে। আমি চাই আমার জীবন সঙ্গী আমার পাশে বসে থাকুক যখন আমি ভেঙ্গে পড়ি। আবার আমার হাত ধরে টেনে তুলুক। যদি আমি শক্তভাবে উঠে দাঁড়াতে ভয় পাই। আমি চাই সে আমার সাফল্যে হাসবে ঠিক তেমনি করে, ব্যর্থতায় কাঁদবে কিন্তু কখনোই ছেড়ে যাবে না। তার সৌন্দর্য শুধু চোখে নয়, মনের গহীন থেকে হোক। তার কণ্ঠে থাক শান্তির সুর সুর, তার ভালোবাসায় থাকুক বন্ধুর মত নির্ভরতা। সে আমার ভুল ধরবে কিন্তু তিরস্কার নয় সমাধান করার চেষ্টা করবে। সে আমার সঙ্গে চলবে পেছনে বাসা মনে নয় একসঙ্গে পাশাপাশি একই সাথে। আজকাল অনেকেই বিয়ে করে শুধু দায়িত্ব পালনের জন্য, কিন্তু আমি চাই এমন একটা জীবনসঙ্গী, এমন একজন মানুষ যার সাথে জীবন হবে এক আনন্দময় ভ্রমণের মতন, হাতে, হাত ধরে চলার একইসাথে পথ খোঁজা। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি তাকেই খুঁজতেছি যে কিনা একজন সৎ এবং সহজ সরল মনের মানুষ, যার মন হবে সুন্দর, হাসি হবে হৃদয়ের ছোঁয়া। আর যাকে পাশে রেখে আমি বলতে পারি তুমি শুধুই আমার বউ না, আমার ভালোবাসা, আমার আশ্রয়, আমার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় বন্ধু তুমি, যাকে ভোলা অসম্ভব। এই কথাগুলো শুধুই যে আমার আবেগ তা নয় এগুলো আমার হৃদয়ের গহীন থেকে চাওয়া। যদি কোথাও এমন একজন মানুষ থাকেন, জিনি কি না এই কথাগুলোর মাঝে নিজেকে খুঁজে পান, তাহলে জানবেন, কেউ একজন আছে, শুধুই আপনার অপেক্ষায়। তবে উক্ত ব্যক্তির জন্য নিচের গুণাবলী গুলো অবশ্যই আবশ্যক, সঠিক সময়ে ফরজ নামাজ আদায় করা সহি ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে রামজান মাসে রোজা করা সতীত্বের হেফাজত করা পর্দার বিধান সম্পূর্ণরূপে মেনে চলা স্বামীর আনুগত্য করা ধৈর্যশীল অল্পতে সন্তুষ্ট হওয়া, দ্বীনি বিষয়ে আগ্রহী দানশীল বিলাসিতা করে না নিজেকে সব সময় পরিপাটি রাখার চেষ্টা করে এ সকল গুন থাকলেই আলহামদুলিল্লাহ। বিশেষ দ্রষ্টব্য : আলোচনা সাপেক্ষে দেনমোহরের টাকা গহনা বাবদ বুঝে দিয়ে বিয়ে করবো ইনশাল্লাহ।
|