Profile

বায়োডাটা নং : 2652

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৯″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পূর্বধলা, নেত্রকোণা, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: শালদিঘা, নারায়ণডহর
বর্তমান ঠিকানা নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: কাটলি
কোথায় বড় হয়েছেন? ক্লাস ৭ পর্যন্ত গ্রামের বাড়িতেই ছিলাম। পরে ক্লাস ৮ থেকে কলেজ পর্যন্ত নেত্রকোণা শহরে থাকা হয়েছে, সব শেষ ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ঢাকাতে ছিলাম। এখন আপাদত নেত্রকোণাতেই থাকা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বু ফিডমিলের ব্যবসার সাথে জড়িত। মূলত তিনি বিভিন্ন অটো মিল থেকে চালের বিভিন্ন অংশ যেমন মরা চাল, ভাঙ্গা চাল সংগ্রহ করে ফীড মিলে পাঠিয়ে থাকেন। এগুলো দিয়ে মুরগির খাবার, মাছের খাবার বানানো হয়। এছাড়া মাঝে মাঝে শুটার করা চালের ব্যবসা ও করে থাকেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ প্রাইমারি স্কুলের শিক্ষিকা
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য স্নাতক প্রথম বর্ষ, অবিবাহিত, ছাত্রী
চাচা মামাদের পেশা আমার মোট ৫ জন চাচা ১. বড় চাচা মারা গেছেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। ২. এর পরের জন ও কৃষি কাজের সাথে সম্পৃক্ত। ৩. এর পরের জন মধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ৪. এর পরের জন কৃষি কাজের সাথে সম্পৃক্ত। ৫. ছোট চাচা মধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। উনিও অবসরপ্রাপ্ত। ## মামা মোট ৩ জন। ১. বড় মামা প্রাইমারি স্কুলের শিক্ষক। ২. মেজো মামা RED.DIGITAL কোম্পানির প্রিন্সিপাল ফিনান্স ম্যানেজার ছিলেন। বর্তমানে আয়ারল্যান্ড অবস্থান করছেন এবং ওখানেই স্থায়ী ভাবে বসবাস করবেন বলে নিয়ত করেছেন। ৩. ছোট মামা বাড়িতে থাকেন। স্নাতকোত্তর শেষ করার পর কিছুদিন চাকরি করে বাড়িতে চলে আসেন। এখন মাছ চাষের সাথে সম্পৃক্ত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবার ব্যবসার আয়ের টাকা দিয়েই মোটামুটি আমাদের পরিবারের যাবতীয় খরচ চলে। আম্মুর বেতনের টাকা পরিবারের খরচে সব সময় ব্যবহার হয় না। কাটলি, নেত্রকোণা পৌরসভাতে নিজস্ব জায়গাতে ২ তলা বাসা আছে। আর গ্রামের বাজারে প্রায় ৮০ শতাংশ জায়গা আছে। এর মধ্যে প্রায় ৩ শতাংশ জায়গাতে দোকান আছে। এছাড়াও ৩০০ শতাংশ এর মত কৃষি জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? যদিও আব্বু আম্মু আর বোনের মধ্যে দ্বীনের পুরোপুরি ইলম নাই এবং আমলের দিকেও কমতি আছে কিন্তু দ্বীনদারীর গুরুত্ব দেয়। এস.এস.সি পরীক্ষার পর চিল্লা দিয়ে আসার পর উনারা বিভিন্ন দ্বীনি বিষয়ে না করলেও এখন উনারা অনেক কিছু মানেন। আব্বু হজ্জ করবেন বলে নিয়ত করেছেন এবং আমি ৩ চিল্লা থাকা কালিন সময়ে আব্বু চিল্লা দেওয়ারও নিয়ত করেছেন। এর পর ইনশাআল্লাহ্, আম্মু কে আব্বুর সাথে মাস্তুরাতে পাঠাবো। আর বোন মাস্তুরাতের একটা কোর্সে ভর্তি হয়েছে। সেখানে কোরআন শেখানো সহ মহিলাদের ফরজিয়াত শেখানো হবে। মাহরাম নন-মাহরাম না মানতে পারলেও যিনি আসবেন তার যেনো মাহরাম নন-মাহরাম মেনে চলতে অসুবিধা না হয় সে ব্যাপারে উনারা বেশ দায়িত্ববান।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ পড়ি, ২০১৬ সালে এস.এস.সি পরিক্ষার পরে চিল্লা দেওয়ার পর থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? প্রতি সপ্তাহেই যে কাযা হয় এমন না। কখনো কাযা হলে সেটা হয় ফজরের সময়। কোন দিন যদি ঘুম না ভাঙ্গে তখন। তবে ইচ্ছাকৃত ভাবে না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হাফেজদের মতো পুরোপুরি শুদ্ধ হয় না। তবে আলহামদুলিল্লাহ্ মোটামুটি শুদ্ধ আছে। দুইজন আলেম কে শুনাইছিলাম উনারা বলেছেন মোটামুটি শুদ্ধ আছে। পরিপূর্ণ শুদ্ধ করার নিয়ত আছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহ্র কোন অলির মাজার হলে সেখানে শুধু অলির কবর যিয়ারতের জন্য যাওয়ার অনুমতি আছে। এর বাইরে যদি কেও কোন কিছু চাওয়া, মানত করা এসবের জন্য যায় তাহলে সেটা শিরিক হয়ে যাবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন এসব হাদীস নয়, দাজ্জাল আসছে ঈমান বাচাও, চোখে দেখা কবরের আজাব, ফাজায়েলে আমল।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা মামুনুল হক, মাওলানা আনিসুর রহমান আস্রাফি, মাওলানা হাসান জামিল, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মাওলানা আলি হাসান উসামা
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সরলতা পছন্দ করি। সাদামাটা থাকতে ভাল লাগে। জাঁকজমক এরিয়ে চলার চেষ্টা করি। জীবনে একটা সময় ক্রিকেটার হওয়ার সপ্ন দেখতাম। চিল্লা দেওয়ার পর সে সপ্নকে আল্লাহ্র জন্য বাদ দিয়েছি, পরে সপ্ন দেখতাম আলেম হবো সেটাও তকদীরে নাই বলে মাদ্রাসার বারান্দাতেও যাওয়া হলো না। এখন সপ্ন দেখি ভালো ভাবে পড়াশুনা শেষ করে দেশের জন্য, ইসলামের জন্য নিজের মেধাকে কাজে লাগানোর। এবং এটার জন্য আল্লাহ্র কাছ থেকে নেকির আসা করি। সবসময় হারাম উপার্জনের খাবার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। মন থেকে পুরোপুরি সায় না দিলে কারো খাবার গ্রহন করি না। আর এই সব কিছু আল্লাহ্র জন্যই। প্রাতিষ্ঠানিক কোন দ্বীনি যোগ্যতা নাই। যা পরিবর্তন হয়েছে বয়ান শুনে, আর তাবলীগে সময় দিয়ে। আর আমার মায়ের দোয়ার বরকতে। আমি যখন চিল্লায় ছিলাম তখন উনি অনেক দুয়া করতেন যেন আল্লাহ্ হেদায়েত দেয়। মানুষের কাছে মাপ চাওয়ার গুণ আমার মধ্যে অনেক বেশি, মানুষের কাছে নিজের ভুলের জন্য মাপ চাইতে লজ্জাবোধ করি না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি লম্বা পাঞ্জাবি, পায়জামা এবং পাগড়ি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ আছে, ২০১৬ সালে এস.এস.সি পরিক্ষার পরে চিল্লা দেওয়ার পর থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মানার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু পুরোপুরি হচ্ছে না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এখন দেখা হয় না। আগে মাঝে মাঝে দেখতাম।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ ( আলহামদুলিল্লাহ্, BSc শেষ করার পরে ৩ চিল্লা হয়েছে )
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ ডিসেম্বর ২০২৫ এর এক তারিখ Junior SQA Engineer হিসাবে একটা কোম্পানিতে চাকরি শুরু করি। এক মাস করে ছেড়ে দিয়েছি। আরো ভাল খুঁজতেছি।
মাসিক আয় আপাতত নাই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি মাদ্রাসা পড়ুয়া হয় আর এমন কোন জামাতে পরে যে সেটা থেকে দাওরায়ে হাদিস শেষ করতে ১-২ বছরের বেশি সময় লাগবে না সে ক্ষেত্রে পড়াশুনা শেষ করাবো ইনশাআল্লাহ্ ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? এখন শুধু বিয়ে পড়িয়ে রাখতে চাই। ৪-৫ মাস পরে রুখ সতি করার ইচ্ছা আছে। তবে আব্বা আম্মার ইচ্ছা হলো সাথে সাথে নিয়ে আসা এবং সেক্ষেত্রে নেত্রকোনা বাসাতেই থাকা হবে আপাতত।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদম না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই ফেতনাময় দুনিয়াই ফেতনা থেকে বেঁচে থাকাটা সবচেয়ে বড় বিষয়। নিজেকে গুনাহ মুক্ত রাখতে, এবং ঈমান আমল কে ঠিক রাখতে বিয়ে করা। বিয়ে কে ইবাদত হিসাবে, নেকি উপার্জনের মাধ্যম হিসাবে এবং নিজের দ্বীনকে পূর্ণ করার মাধ্যম মনে করি। আর হযরত মোহাম্মাদ(সাঃ) এর যেসব এরশাদ আছে সেগুলোতে এই রকম বিষয় গুলোই ফুটে উঠেছে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'২" - ৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা-আলেমা; হাফেজা; আলেমা; জেনারেল পড়ুয়া দ্বীনদারিনি।
জেলা ময়মনসিংহ বিভাগ এবং এর আশপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা দরকার নাই
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বপ্রথম যেটা অবশ্যই থাকতে হবে সেটা হল তাবলীগের প্রতি মহব্বত, শ্রদ্ধাবোধ, দরদ। যেহেতু আমি তাবলীগের সাথে জড়িত সেহেতু মাস্তুরাতের জামাতে যাওয়ার জন্য ইচ্ছুক/আগ্রহি থাকতে হবে। ১। আচরণগত দিক থেকে অবশ্যই নম্র-ভদ্র ২। সব সময় পর্দার উপর অটল এবং অবিচল ৩। আল্লাহ্র শোকর গুজার বান্দি ৪। পারিবারিক অভাব অনটন দেখা দিলে ধৈর্য ধারণ করার মানসিকতা ৫। বিভিন্ন হক আদায়ের ব্যাপারে ইনসাফ কারিনি ৬। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে এমন মানসিকতা ৭। গান, বাদ্য-বাজনা, টেলিভিশন এইসবের ব্যাপারে আল্লাহ্কে ভয়কারিণী। ৮। আমার পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহারের মানসিকতা। কোরআন তেলাওয়াত অবশ্যই শুদ্ধ থাকা। কারন আমার ইচ্ছা আছে বিনা বেতনের একটা মহিলা বয়স্ক শিক্ষা করা। যেটাতে সে মহিলাদের কোরআনের শিক্ষা দিবে। দিনের একটা নির্দিষ্ট সময় মহিলাদের জন্য দিয়ে দিবে। এটা আমার অনেক দিনের ইচ্ছা। তবে এর ব্যাপারে জোর-জবরদস্তি করবো না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পূর্বধলা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5057

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পূর্বধলা, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9004

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পূর্বধলা, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10447

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পূর্বধলা, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10358

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পূর্বধলা, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8607

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পূর্বধলা, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11058

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পূর্বধলা, নেত্রকোণা, ময়মনসিংহ
নেত্রকোণা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন