Profile

বায়োডাটা নং : 2643

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৪′ ১০″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আশুলিয়া
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আশুলিয়া
কোথায় বড় হয়েছেন? আশুলিয়া
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা এখন কোনো কাজ করেন না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য আমার বড় তিনজন বোন আছেন। ১ম জন: শারীরিক অসুস্থতাজনিত কারনে পড়াশোনা করতে পারেননি। বিবাহিতা,একটা মেয়ে আছে। আপুর হাজবেন্ডের সাথে এখন কোনো সম্পর্ক নেই। আপু আর আপুর মেয়ে আমাদের সাথেই থাকেন।(জন্মগতভাবেই সাধারণ মানুষের তুলনায় আপুর ম্যাচিউরিটি কম) ২য় জন: পড়াশোনা চলাকালীন বিয়ে হয়েছে। আপু গৃহিণী। আপুর দুই ছেলে। ভাইয়া ঔষধ কোম্পানিতে জব করেন। ৩য় জন: মাস্টার্স পাশ। বিবাহিতা, আপুর এক মেয়ে ও এক ছেলে। ভাইয়া ব্যবসা করেন।( ফার্নিচার+ইলেক্ট্রনিকস পণ্য,এর পাশাপাশি কেমিক্যালস এর ব্যবসা আছে)
চাচা মামাদের পেশা ২ জন মামা ছিলেন। দুজনই মৃত।তারা কৃষি ও সাধারণ কাজের সাথে যুক্ত ছিলেন। বড় চাচা মৃত, ছোট চাচা বাড়িওয়ালা।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পরিবারের অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত। আলহামদুলিল্লাহ বাড়ি ভাড়া থেকে যে আয় হয় তা দিয়েই সংসারের সমস্ত চাহিদা মেটানো হয়। দুইটা বাসা বাদে আমাদের আর কোনো জমিজমা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ নেই বললেই চলে। তবে বাবা বাদে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন,দূরে কোথাও গেলে বোরকা পরেন। তবে পর্দা, মাহরাম এইসব এখনো তাদের মেনে চলার তাওফিক হয়নি।তাদের হিদায়াতের জন্য দুআ'র আর্জি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী,২০১৭ সাল থেকে পাঁচ ওয়াক্ত পড়া হয় আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃত কাযা হয়না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ, তাজউইদসহ তিলাওয়াত করতে চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ এখনো বড় কোনো অসুখ সম্পর্কে জানা যায় নি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বর্তমান সময়ে মাজারে যেসব শরীয়তবিরোধী কার্যকলাপ হয় তা সুস্পষ্ট শির্ক ও বিদআত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামী আকীদা(ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর র.),আর রাহীকুল মাখতুম, খুশু-খুযু, আঁধারে আলোর মশাল,নামাজে মন ফেরানো, ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.), ড.সাইফুল্লাহ মাদানী, ড.মোহাম্মদ মানজুরে ইলাহী,শায়েখ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন পড়াশোনা করতে ভালোবাসি। ইসলামিক বই পড়তে পছন্দ করি। প্রকৃতি(সবুজ গাছপালা,আসমান, পাখিদের আনাগোনা) দেখতে অনেক ভালো লাগে। আমি অনেক সাধারন একজন মানুষ।সাধারণভাবেই(সাধারণ মানে একদমই সাধারণ)লাইফ লিড করতে পছন্দ করি। আমি একটু ইনট্রোভার্ট টাইপের। নিরিবিলি থাকতে পছন্দ করি। দুনিয়ার চাকচিক্যময় বিষয়াদিতেও যথাসম্ভব কম জড়ানো পছন্দ করি। অপচয়,বিলাসিতা করা, কৃপণতা,প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করে রাখা অপছন্দ করি। অতিরিক্ত মানুষের কোলাহলের মাঝে থাকতে ভালো লাগে না। ফিক্বহের ক্ষেত্রে সালাফিদের অনুসরণ করি। তবে নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সব মাজহাব-মানহাজ এর প্রতি শ্রদ্ধা রাখি। ইখতিলাফি বিষয়গুলো নিয়ে দ্বন্দ-গোড়ামি করা অনেক অপছন্দ করি। আমি যেহেতু হিফযের স্টুডেন্ট তাই হিফয শেষ করার স্বপ্ন দেখি, পাশাপাশি দ্বীনের বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন আছে। আমৃত্যু স্টুডেন্ট অব নলেজ'দের কাতারে থাকতে চাই। কুরআনের খদিমাহ হওয়ার ইচ্ছে আছে, দাওয়াহ সেক্টরেও কাজ করার নিয়াত আছে। আমি চাই বিয়েটা একদম ঘরোয়াভাবে অল্প আয়োজনে খুবই সাধারণ ভাবে সুন্নাহ মেনে করা হোক। যেখানে হবে না কোনো অতিরঞ্জন, অপব্যয় এবং শরীয়াহবিরোধী রীতিনীতির বাস্তবায়ন। সব মু'মিনদের মতো আমিও খুব করে বায়তুল্লাহর তাওয়াফ করতে ও মাদীনার মুসাফির হতে চাই। এছাড়া দুনিয়াকে কেন্দ্র করে তেমন কোনো স্বপ্ন নেই। তবে জান্নাতে একটি অনিন্দ্য সুন্দর ঘর তৈরির স্বপ্ন লালন করি।দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নেওয়ার স্বপ্ন দেখি,শাহাদাতের তামান্না রাখি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দেয়া জীবন নামক নিয়ামাহ'কে তাঁরই রাস্তায় ব্যয় করার আকাশছোয়া স্বপ্ন দেখি। আল্লাহ কবুল করুন আমীন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ হিজাব-নিকাব(চোখ ঢেকে) পরি আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২১ সাল থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বী না তবে দ্বীনের খিদমাতে যুক্ত হওয়ার তীব্র ইচ্ছে আছে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অনলাইন একাডেমিতে ত্বলিবাতুল ইলম হিসেবে অধ্যয়নরত।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে ইটসেল্ফ একটা ইবাদত হওয়ার পাশাপাশি অনেক ইবাদতের রাস্তা তৈরি করে। আল্লাহর রসূল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এঁর সুন্নাহ। পবিত্র জীবন-যাপনের সহায়ক, আল্লাহর সন্তুষ্টি অর্জনের, হায়াতের জিন্দেগীতে সাদাকায়ে জারিয়া রেখে যাওয়ার মাধ্যম। এছাড়া জান্নাতে যাওয়ার পথটা যেন কিছুটা হলেও সহজ হয় এটাও একটা কারন। জাহেলিয়াতের মাঝে থাকাবস্থায় আল্লাহ তায়ালা দয়া করে, মায়া করে সঠিক পথটা চেনার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ।তখন থেকেই আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটি হাঁটি পা পা করে একটু একটু এগিয়ে চলা। অফলাইনে যেহেতু আমার দ্বীনি কোনো সোহবত নেই আমি চাই আমার জীবনসঙ্গী যেন সেই শূণ্যস্থানটা পূরণ করেন। শয়তান ও নাফসের ধোঁকায় পড়ে যদি দ্বীন পালনে গাফিলতি করি, আমি চাই তিনি যেন আমার ভুল ধরিয়ে দিয়ে উত্তমভাবে আমাকে নাসিহাহ করেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-31
উচ্চতা ৫'৪" -৫'৭"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা ন্যূনতম এসএসসি/ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হলে ন্যূনতম আলিম অথবা দাওরায়ে হাদিস
জেলা ঢাকা বিভাগের মধ্যে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানজনক হালাল যে কোনো ব্যবসা বা চাকুরী/শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সংক্ষেপে বললে এমন একজন আল্লাহর বান্দা যিনি হবেন মুত্তাকী। বিস্তারিতভাবে বললে এমন কেউ যিনি তার হৃদয়ে জান্নাতের স্বপ্ন লালন করেন,যিনি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দেয়া জীবনবিধানকে সবকিছুর উপর প্রাধান্য দিয়ে থাকেন বা দেওয়ার মানসিকতা রাখেন। বিশুদ্ধ আক্বীদা পোষনকারী(আহলুস সুন্নাহ ওয়াল জামাআ'র আক্বীদা),মধ্যমপন্থা অবলম্বনকারী,শিরক-বিদআত এর ব্যাপারে সচেতন , সুন্নাহকে ভালোবাসেন ও মেনে চলেন, আমল-আখলাকের পাশাপাশি যিনি লিবাসের ক্ষেত্রেও সুন্নাতের অনুসরণ করেন, পর্দার গুরুত্ব বোঝেন, আল্লাহর হক্ব আদায়ে সচেষ্ট, পরিবারের হক্ব আদায়ে যত্নশীল, হালাল-হারাম মেনে চলেন,আল্লাহর দ্বীনের জন্য সময় দিতে ইচ্ছুক, পরবর্তী প্রজন্মকে যিনি দ্বীনের দায়ী ও আল্লাহর রাস্তার মুজাহিদ হিসেবে গড়ে তুলতে আগ্রহী। দ্বীনের ফরজ ইলম থাকলে ভালো হয়। না থাকলেও ফরজ ইলম অর্জনে সচেষ্ট হওয়া আবশ্যক। যিনি ডিভোর্সের মাসআলা জানেন বা বিয়ের পূর্বেই জেনে নিবেন, যিনি তার আহলিয়াকে পরিপূর্ণ পর্দায় রাখবেন ও এই বিষয়ে বিন্দুমাত্র আপোষ করবেন না, যিনি তার আহলিয়াকে রেসপেক্ট করবেন। যিনি তার হালাল জীবনসঙ্গিনীকে বোঝার মতো, তার পাশে সর্বদা থাকার মতো মানসিকতা রাখেন, যার মধ্যে সম্পর্কগুলোর মাঝে ভারসাম্য বজায় রাখার গুণ বিদ্যমান, গায়রতবান,দৃষ্টির হিফাজতকারী,কুসংস্কারমুক্ত, স্পষ্টভাষী ,সাহসী, ধৈর্যশীল, রাগ সংবরণকারী,দানশীল, দ্বীনি ইলম অন্বেষণে আগ্রহী, সর্বোপরি আল্লাহভীরু, উত্তম আখলাকওয়ালা আল্লাহর একজন অনুগত বান্দা। উপরোক্ত বিষয়গুলো আমি আশা করছি তবে হুবহু এমনটাই হতে হবে বিষয়টি এমনও নয়। মূল বিষয় হলো তাকওয়া। যদিও উল্লিখিত সবগুলো গুণাবলি একজন মানুষের মাঝে পাওয়াটা দুষ্কর মনে হতে পারে তবে আমার আল্লাহ যদি চান তাহলে এটা অসম্ভব কিছুই না। তবে আর কিছু না হলেও অন্তরে তাকওয়া থাকাটা মূখ্য।কেননা অন্তরে তাকওয়া থাকলে বাকি গুণাবলি আল্লাহ চাইলে এমনিতেই গ্রো করবে। উক্ত গুণগুলো আমি নিজেও অর্জন করার চেষ্টা করছি তবে পুরোপুরি পেরেছি এমনটাও নয়,চেষ্টা করে যাচ্ছি। রবের কাছে প্রতিনিয়ত দুআ করি রব যেন আমায় মুত্তাকীদের অন্তর্ভুক্ত করে নেন এবং তাঁর কোনো মুত্তাকী ও দুনিয়াবিমুখ বান্দাকে জীবনসঙ্গী হিসেবে মিলিয়ে দেন। দ্বীনদারিতা পছন্দ হলে দুনিয়াবি বিষয়গুলোতে ছাড় দেওয়ার মানসিকতা রাখি। বি:দ্র: বায়োডেটা পছন্দ হলে ইস্তিখারা করার পর যোগাযোগ করবেন ইন শা আল্লাহ। দ্বীনের বিষয়ে আন্তরিক না হলে(লেবাসধারী হলে), বদমেজাজী হলে,মাম্মাস বয় হয়ে থাকলে(হাসবেন্ডের মাঝে এই সিফাত থাকার কারনে আমার ফ্রেন্ডকে অনেক সাফার করতে দেখেছি, দেখছি) ,খাবার-দাবার এর বিষয়ে অতিমাত্রায় খুঁতখুঁতে হলে, খোটাদানকারী হলে, স্মোকিং-এলকোহল ইত্যাদির সাথে সংযুক্ততা থাকলে, স্ত্রীকে ফিজিক্যালি/মেন্টালি টর্চার করার মতো মানসিকতা থেকে থাকলে যোগাযোগ না করার অনুরোধ। এছাড়া বিয়ে ও বিয়ে পরবর্তী সময়ে যদি মেয়ের পরিবার থেকে অনেক বেশি ফাইন্যানশিয়াল এবং সোশ্যাল এক্সপেকটেশন থেকে থাকে তাহলে এই বায়োডাটা স্কিপ করাই ভালো হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সাভার এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7262

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4380

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5290

বয়স
36 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1957

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12090

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6102

বয়স
29 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন