| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
9-10 বছর বয়স থেকে আল্লাহর তাওফীকে। الحمد لله. |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সজ্ঞানে নামায কাযা হয় না, الحمد لله. তবে অনেক সময় অতিরিক্ত ঘুমের কারণে ফজর কিছুটা বিলম্ব হয়ে গেলে ঘুম থেকে উঠেই নামায আদায় করে নেই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ, الحمد لله.
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
1.50 মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে শায়িত ব্যক্তি হতে পারে আল্লাহর কোন নেককার বান্দা। তবে সেখানে চাওয়া, মানত করা, সিজদা করা ইত্যাদি কর্ম শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
কুরআন, হাদিস, আর রাহিকুল মাখতুম, রাহে বেলায়েত, এহ ইয়াহুস সুনান, আল ইনসাফ ফী বায়ানিল ইখতিলাফ, জীবন পথের পাথেয়, ডাবল স্ট্যান্ডার্ড ইত্যাদি।।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
সহিবুনা আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ), মুফতি যুবায়ের আহমাদ ও তার হাতে গড়া দায়ী আমার উসতায শায়েখ মুশাহিদ আলী চমকপুরী, আব্দুল্লাহ আহমাদ, সায়েখ আহমাদুল্লাহ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি আল্লাহর একজন নগন্য বান্দা। কোন রকম যোগ্যতা বা অধিকার ছাড়াই আল্লাহ আমাকে অগণিত নিয়ামাত দিয়েছেন, তার মধ্য থেকে কিছু এখানে উল্লেখ করছি। কেননা অপরপক্ষ এখানে থেকেই আমার সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবেন। আমার উপরে আল্লাহর নিয়ামাতগুলোর অন্যতম হল, তিনি আমাকে দ্বীন এবং এলেমের রাস্তায় কবুল করেছেন, الحمد لله. এর আগে তিনি আমাকে দিয়েছেন বন্ধুত্বসুলভ পিতা-মাতা, সৌহার্দপূর্ণ ভাতৃত্ব, পৃত্রিতূল্য বড়ভাই, পারিবারিক বন্ধন এবং দ্বীন পালনে সহযোগী পরিবার। ব্যক্তিগত ভাবে আল্লাহ আমাকে আচরণে সৌন্দর্যতা, কথা বার্তায় নমনীয়তা, ক্রোধে সংবরন শক্তি, কর্মে দক্ষতা, এলেম অর্জনের প্রতি আগ্রহ এবং চেষ্টা, সাদা-মাটা জীবন পরিচালনা, অল্পে তুষ্ট থাকা এবং দুঃখ-কষ্টে ধৈর্য ধারণের নিয়ামাত দিয়েছেন, الحمد لله. দুনিয়ার ক্ষয়-ক্ষতিতে বা দুনিয়াবী বিষয়ে আমার তেমন রাগ নেই বললেই চলে, তবে দ্বীন এবং উখরবি বিষয়ে ক্ষয়-ক্ষতি ও অবহেলা দেখল সুন্নাহর আলোকে রাগ প্রকাশ ও সংবরনের চেষ্টা করি। রাগ সংবরনের ক্ষেত্রে আমি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এর হাদিস "لا تغضب ولك الجنة তুমি রাগ করোনা, তাহলে জান্নাতে যাবে।" স্বরনে রাখার চেষ্টা করি,الحمد لله. অনেক সময় ভিতরে ভিতরে খুব কষ্ট পাই, তবুও রাগ প্রকাশ করতে পারিনা, আর কখনো রাগ প্রকাশ করে ফেললে আরো বেশি কষ্ট পায়। এ ছাড়া আরো যত নিয়ামাত তিনি আমাকে দিয়েছেন তা সহ আরো অধিক নিয়ামাত দিয়ে যেন তাঁর সাথে আমাকে সাক্ষাত করান। আমীন। الحمد لله মাদ্রাসায় পড়াশোনার সুযোগ করে দিয়ে দ্বীনী পরিবেশে আল্লাহ তায়ালা আমাকে বড় করেছেন। যে কারণে দ্বীনের জরুরি বিষয়গুলো ছোট বেলা থেকেই আমার মধ্যে আছে, الحمد لله. আল্লাহ আমাকে আল্লাহওয়ালা কিছু শিক্ষকের সহবতে থেকে এলেম অর্জনের তাওফীক দিয়েছেন الحمد لله. বিশেষত স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এর সহবতে থেকে দাওরাতুল হাদীসে বুখারীর কিছু ক্লাস এবং তাখাসসুসের প্রায় পূর্ণ বছরই তার তত্ত্বাবধায়ণে থেকে এলেম অর্জনের তাওফীক দিয়েছেন,الحمد لله. পছন্দ: এলেম অর্জনের জন্য কুরআন হাদীস পড়তে ভাল লাগে। সর্বদা পড়াশোনার মধ্যে ডুবে থাকতে পারলে অন্তরে প্রশান্তি পাই। মনে হয় যদি কোন কাজকারবার না থাকত, সারা জীবন শুধু পড়াশোনা আর লেখালিখি করতে পারতাম তাহলে কতোয় না ভাল হতো! আকাঙ্খা: আল্লাহ আমাকে ওসমান রা. এর মত সম্পদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মত দানের তাওফীক দেবেন। বিশাল একটা মাদ্রাসা করার তাওফীক আল্লাহ আমাকে দেবেন, যেখান থেকে সকল পর্যায়ের মানুষ দ্বীন শিক্ষার সুযোগ পাবে। সেখানে থাকবে নানা রকম দাতব্য কার্যক্রম। আল্লাহ কবুল করুন, আমীন। স্বপ্ন: সাহাবীদের মত জীবন গড়ার স্বপ্ন দেখি। মনে হয় যদি তাদের মত নিজের পছন্দের জিনিসটা এমনকি নিজের জীবনটা আল্লাহর জন্য কুরবানী করার তাওফীক তিনি আমাকে দিতেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর রাসূল صلى الله عليه وسلم ও সাহাবীদের অনুসরণের তাওফীক চাই আমার রবের কাছে। প্রকৃত ওরাসাতুল আন্বীমায়ার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করতে করতে মহান রবের সাথে সাক্ষাতের আকাঙ্খা লালন করি। অপছন্দ: অনধিকার চর্চা, যেকোন ধরণের মানবাধিকার খর্ব হলে, উচ্চবিত্ত কর্তৃক নিম্নবিত্তরা অত্যাচার বা নিপীড়নের শিকার হলে খুব কষ্ট পাই। মনে হয় আল্লাহ যদি আমাকে এর প্রতিকার করার ক্ষমতা ও তাওফীক দিতেন। আমাকে আরো কষ্ট দেয়, শুধু ইখতিলাফের কারণে সোসাল মিডিয়ায় একগ্রুপ অন্য গ্রুপের আলেমদের চরিত্র হনন করা। আরো কষ্ট লাগে যুবসমাজের অধপতন এবং পর্দার অন্তরালে ছেলেমেয়েদের অনৈতিক আচরণ দেখলে। এই হলো আমার ভাল লাগা মন্দ লাগার কিছুটা বর্ণনা। বিয়ে কেন্দ্রিক আমার ইচ্ছা, আমার বিয়েটা পূর্ণ সুন্নাহ মেনে হবে ইনশাআ আল্লাহ। পাত্রির বাড়িতে কোন অনুষ্ঠান ছাড়া বিয়ে করে নিয়ে এসে আমার বাড়িতে সাধ্য অনুযায়ী ওলিমা করা। আল্লাহই তাওফীক দাতা। তবে আল্লাহর ফাইসালা ভিন্ন থাকলে তেমনটাই হবে যেমনটা আল্লাহর ফাইসালা। আমি সকল বিষয় সুন্নাহ মেনে পালনের আগ্রহ রাখি, পাশাপাশি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সুন্নাহর আলোকে পজেটিভ এবং সহজভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। বি.দ্র. আর জন্মজন্মতারিখ এটাই নির্ধারিত নয়। আমার চাচাতো + দুধ-বোনের জন্ম তারিখের সাথে হিসেব নিকেস করে আনুমানিক ভাবে দেওয়া। হবে হয়তো সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের কোন এক সোমবার ।
|