Profile

বায়োডাটা নং : 2582

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আমাদের গ্রামের বাড়ি ভোলা। কিন্তু আমরা প্রায় ১৩ বছর ধরে নারায়নগঞ্জের আদমজী এলাকায় বসবাস করছি। গ্রামের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। নারায়নগঞ্জে ভবিষ্যতে স্থায়ী হওয়ার এবং বাড়ি করার ভাবনা থেকে আমরা এখানে জমি ক্রয় করেছি। তাই আমার বায়োডাটা টি নারায়নগঞ্জে show করানোর জন্য স্থায়ী ঠিকানা নারায়নগঞ্জ দিয়েছি।
বর্তমান ঠিকানা , নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আদমজী, সিদ্ধিরগঞ্জ
কোথায় বড় হয়েছেন? আমার জীবনের প্রথম ৪ বছর নারায়নগঞ্জে কেটেছে। পরবর্তী ১০ বছর ভোলা জেলায় কেটেছে। তারপর থেকে এখন পর্যন্ত আবার নারায়নগঞ্জে আছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন এগ্রিকালচার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এমএস ইন হর্টিকালচার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বু আদমজী জুট মিলে চাকরি করতেন। মিল বন্ধ হয়ে যাওয়ার পর ভোলা গিয়ে রেন্ট এ কারের ব্যবসা দিয়েছিলেন। ব্যবসায় বড় ধরনের লোকসান হওয়ার পর আব্বু গার্মেন্টস এ Quality Inspector (QI) পদে চাকরি নিয়েছিলেন। কিছুদিন আগে আব্বুকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে তিনি আমাদের মহল্লায় মুদি এবং সবজির ব্যবসা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ আম্মু EPZ এ একটি গার্মেন্টসে Quality Inspector (QI) পদে চাকরি করেন। আমার নানার বা দাদার বংশের কোনো মেয়ে মানুষ চাকরি না করলেও, আব্বুর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর আমার আর আমার ছোট বোনের পড়ালেখা চালানোর জন্য আম্মু চাকরি করা শুরু করেন।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমার ছোট। অনার্স প্রথম বর্ষ শেষ করেছে বিবাহিতা (কিছুদিন আগে বিয়ে হয়েছে)
চাচা মামাদের পেশা আমার চাচা ৩ জন। ছোট চাচা কৃষিকাজ করতেন। তিনি মারা গিয়েছেন। অপর দুইজন চাচার মধ্যে একজন মাইক্রো গাড়ির ড্রাইভার। আর একজন বসুন্ধরা আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। আমার মামা ৩ জন। বড় মামা মুদি ব্যবসা করেন। মেঝো মামা বিদেশ থাকতেন। তিনি মারা গিয়েছেন। আর ছোট মামা এম্বুলেন্স চালান।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। বর্তমানে আমরা ফ্লাট বাসায় ভাড়া থাকি। বাড়ি করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আমরা ১ কাঠা জায়গা কিনেছি। এছাড়া ভোলার লালমোহন পৌরসভার মধ্যে আম্মুর ৪ শতাংশ জায়গা আছে (পৈত্রিকসূত্রে পেয়েছেন)। আব্বুর ও ভোলার লালমোহনে পৈত্রিকসূত্রে পাওয়া প্রায় ৬০ শতাংশ জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বু, আম্মু ৫ ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু আমার বোন ঠিকমতো নামাজ পড়ে না। মাঝে মাঝে নামাজ পড়া শুরু করে আবার ছেড়ে দেয়। আম্মু বাহিরে বের হলে বোরকা, মুখোশ পরে বের হন, আর আমার বোন বাহিরে বের হলে বোরকা, মাস্ক পরে বের হয়। আমার বোন মাহরাম নন-মাহরাম খুব একটা মেনে চলে না, আম্মু চাকরির জন্য মাহরাম, নন-মাহরাম মেনে চলতে পারেন না। কিন্তু তাদের মাহরাম, নন-মাহরাম মেনে চলার ইচ্ছা আছে এবং তারা মাহরাম, নন-মাহরাম মেনে চলার প্রয়োজনীয়তা অনুভব করে। তাই যে আমার স্ত্রী হয়ে আমাদের পরিবারের একজন সদস্য হবে তাকে পরিপূর্ণ পর্দার পরিবেশ দেয়ার জন্য এবং মাহরাম, নন-মাহরাম মেনে চলার জন্য আমার পরিবারের সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ২০১৮ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে সাধারনত নামাজ কাযা হয় না, তবে ২/৩ মাসের মধ্যে কোথাও ট্রাভেলিং করতে হলে ১/২ ওয়াক্ত নামাজ কাযা হয়ে যায়। আল্লাহুম্মাগফিরলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি। তবে তিলাওয়াত আরো শুদ্ধ ও সুন্দর করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে কুরআন শিক্ষা চলমান আছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা বা কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমার কয়েকটি ইসলামি বই পড়া হলেও অধিকাংশ বইগুলো সম্পূর্ণ শেষ করা হয়নি। এই বইগুলো থেকে ৩ টি বইয়ের নাম লিখছি- ১) কুদৃষ্টি-কুসম্পর্কের ভয়াবহ ক্ষতি ও প্রতিকার ২) আত্মার ব্যাধি ও প্রতিকার ৩) প্যারাডক্সিকাল সাজিদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) শায়েখ আহমাদুল্লাহ ২) মুফতি মেনক ৩) মুফতি আরিফ বিন হাবিব ৪) মুফতি মুস্তাকুন্নবী কাসেমী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ, পছন্দ ও রুচিবোধ: আমি দর্শনীয় স্থান ভ্রমণ করতে পছন্দ করি। ইচ্ছে আছে বিয়ের পর সময় ও সুযোগ পেলে স্ত্রীকে নিয়ে দূরে ঘুড়তে যাবো। সৎ, অহংকারমুক্ত, সুন্দর মনের মানুষ পছন্দ করি। পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি। অবসর সময় পরিবারের সাথে কাটাতে পছন্দ করি। আমার বোন রেস্টুরেন্টের মতো নানান ধরনের খাবার তৈরি করে। বোনের বানানো এই খাবারগুলো খেতে পছন্দ করি। কেউ আমার ভুল সুন্দরভাবে ধরিয়ে দিলে সেই ভুল শুধরে তা থেকে শিক্ষা নিতে পছন্দ করি। অপছন্দ: পরচর্চা/গীবত করা, চোগলখোরি করা মানুষ অপছন্দ। তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। এলোমেলো বা অগুছালো জিনিস অপছন্দ। ঝগড়া করা, তর্ক করা অপছন্দ। মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ধোকা দেয়া, ঠকানো, কষ্ট দেয়া, গালমন্দ করা, ছোট/ হেয় প্রতিপন্ন করা একেবারেই অপছন্দ। স্বপ্ন: এখন অন্যতম একটা স্বপ্ন হলো প্রত্যাশা অনুযায়ী একজন জীবনসঙ্গিনী পাওয়া, যে আমার বন্ধু হয়ে সবসময় আমার পাশে থাকবে, যাকে নিয়ে একটি দ্বীনী পরিবার গঠন করা আমার জন্য সহজ হবে। যাকে নিয়ে একসাথে বায়তুল্লাহ যিয়ারত করতে পারবো। যার সাথে দুনিয়ার জীবন অতিবাহিত করার পর আবার জান্নাতেও অনন্তকালের জীবন অতিবাহিত করতে পারবো। আমার অন্যতম একটা ইচ্ছে হলো যে মানুষটা আমার স্ত্রী হয়ে আমার জীবনে আসবে তার জন্য উপযুক্ত পর্দার পরিবেশ সৃষ্টি করা। আমি আমার স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করবো। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যেরূপ জীবনসঙ্গী চাওয়ার কথা বলা হয়েছে আমি আমার স্ত্রীর কাছে সেরকম জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? মসজিদে পাঞ্জাবি পরে যাওয়া হয়। বাহিরে বের হলে প্যান্ট, শার্ট/ টি-শার্ট পরি। আর এখন কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে শার্ট ইন করে পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ। ২০২০ সাল থেকে। বায়োলজিক্যাল কারনে আমার দাড়ির পরিমান অল্প এবং দাড়ি পাতলা।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলার চেষ্টা করি। কর্মস্থলে কাজের প্রয়োজনে নারী সহকর্মী বা ক্লাইন্টের সাথে যতটুকু কথা না বললেই না ঠিক ততটুকু কথা মাঝে মধ্যে বলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? অনেক আগে মাঝে মাঝে দেখা ও শুনা হতো। তারপর যখন সম্পূর্ণভাবে দেখা ও শুনা বন্ধ করে দিয়েছি, তখন ফেসবুকে শর্টস বা রিলস সামনে চলে আসলে দেখা হতো। এখন এটাও সম্পূর্ণভাবে এড়িয়ে চলার চেষ্টা করছি। তবে সময় পেলে গজল শুনা ও দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইউনিভার্সিটিতে তাবলীগের মেহনতের সাথে যুক্ত ছিলাম। কিন্তু বাসায় চলে আসার পর আর তেমনভাবে সময় দেয়া হয়নি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ আমি একটি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি।
মাসিক আয় ১৫,০০০ টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবো
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না। তবে পড়াশোনা চলমান থাকলে তা complete করতে দিবো ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে ঘরে থেকে পরিপূর্ণ পর্দা মেনে কোনো কাজ (যেমন: সেলাই কাজ, student পড়ানো, freelancing ইত্যাদি) করতে চাইলে করতে দিবো।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমরা যেখানে থাকি অথবা থাকবো, বিয়ের পর স্ত্রীকে সেখানেই রাখবো ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীনের অর্ধেক পূর্ন করার জন্য। রাসূলের সুন্নত পালনের জন্য। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৪'১০''- ৫'২''
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা HSC complete, অনার্স/ মাস্টার্স চলমান অথবা complete
জেলা নারায়ণগঞ্জ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, পড়ালেখা শেষ, ঘরে থেকে পরিপূর্ণ পর্দা মেনে করা যায় এমন কোনো পেশা ( যেমন: সেলাই কাজ, student পড়ানো, freelancing ইত্যাদি)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিন্ম-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. সূরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াতে যেমন জীবনসঙ্গিনী চাওয়ার কথা বলা হয়েছে তেমন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যে আমার চক্ষু শীতলকারী হওয়ার পাশাপাশি নিজের কথা-বার্তা, কাজ-কর্ম, নম্রতা ও আচার-ব্যবহারের মাধ্যমে আমার অন্তর শীতলকারী হবে। ২. আল্লাহ ভীরু, দ্বীনদার, নামাজী, মুত্তাকী, পর্দানশীন হতে হবে। ৩. পরচর্চা/ গীবত করা, চোগলখোরি স্বভাব থেকে মুক্ত থাকতে হবে। ৪. অল্পে তুষ্ট থাকার মন মানসিকতা থাকতে হবে। ৫. অহংকার মুক্ত হতে হবে। ৬. নিজের জীবনসঙ্গীকে বা নিজের সংসার জীবনকে অন্যের জীবনসঙ্গীর বা অন্যের সংসারের সাথে তুলনা না করার মন মানসিকতা থাকতে হবে। ৭. জীবনসঙ্গীর কোনো ভুল চোখে পড়লে সুন্দরভাবে ভুলটা ধরিয়ে দেয়ার মনমানসিকতা থাকতে হবে। মানুষ হিসেবে আমাদের প্রত্যাশার আসলে শেষ নেই, আবার এটাও ঠিক যে আমাদের প্রত্যাশিত সকল বৈশিষ্ট্য বা গুনাবলি একজন মানুষের মধ্যে না ও থাকতে পারে। কিন্তু মানুষ হিসেবে আমাদের যেহেতু প্রত্যাশা থাকে তাই আমি আমার জীবনসঙ্গিনীর যে বৈশিষ্ট্য বা গুলাবলি প্রত্যাশা করি তা লিখেছি। আমার প্রত্যাশিত সকল গুলাবলি বা বৈশিষ্ট্য আমার জীবনসঙ্গিনীর মধ্যে থাকা বাধ্যতামূলক নয়। তবে ১ থেকে ৫ নং পয়েন্টে উল্লিখিত গুনাবলিগুলো বিশেষভাবে প্রত্যাশা করছি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নারায়ণগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6278

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3152

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3091

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বন্দর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7487

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7382

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7210

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়ণগঞ্জ, ঢাকা
নারায়ণগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন