Profile

বায়োডাটা নং : 2551

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ওরিয়েন্টাল স্কুল রোড, তালতলা, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ওরিয়েন্টাল স্কুল রোড, তালতলা, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা
কোথায় বড় হয়েছেন? ঢাকাতেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি.এস.সি. ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আই.পি.ই.)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি
পাসের সন ২০২২ (দেশজুড়ে করোনা মহামারির কারণে ইঞ্জিনিয়ারিং শেষ করতে অতিরিক্ত ১ বছর লেগে যায়)
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় পি.জি.ডি. ইন লজিস্টিকস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এল.এস.সি.এম.)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম অ্যাকাডেমি অব বিজনেস প্রফেশনালস (এবিপি)
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সরকারি চাকুরিজীবি (তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন: মাস্টার্স ইন পলিটিক্যাল সায়েন্স, ইডেন মহিলা কলেজ। বর্তমানে তিনি বিবাহিত এবং গৃহিনী। দুলাভাই সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কর্মরত আছেন মেজো বোন: মাস্টার্স ইন পলিটিক্যাল সায়েন্স, ইডেন মহিলা কলেজ। বর্তমানে তিনি বিবাহিত এবং গৃহিনী। দুলাভাই অ্যাডভোকেট হিসেবে ঢাকা জজ কোর্টে কর্মরত আছেন
চাচা মামাদের পেশা আমার বাবার ৪ ভাই মেজো কাকা: কুয়েতে ছিলেন অনেকদিন। এখন বাংলাদেশে অবস্থান করছেন সেজো কাকা: মৃত। উডেন ফার্নিচারের ব্যবসা করতেন যেটা এখন তার ছেলে চালাচ্ছে নয়া কাকা: স্টিল ফার্নিচারের ব্যবসা করেন। সাথে পরিবহন তেলের ব্যবসাও আছে ছোট কাকা: একটি ছোটখাটো ফার্ম চালাচ্ছেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আব্বু সরকারি চাকুরিজীবি ছিলেন তিতাস গ্যাস কোম্পানিতে। সেই সূত্রে আলহামদুলিল্লাহ আমরা স্বচ্ছল জীবনযাপনই করেছি। দুই বোনের মাস্টার্স কমপ্লিটের পর আমার ইঞ্জিনিয়ারিং পাশ করা সবকিছুতেই আমার বাবার অবদান অনেক। তিনি চেষ্টা করেছেন সৎভাবে জীবনযাপন করার জন্য। সেই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করি সৎভাবে হালাল উপার্জন করার। বর্তমানে আমি একটি কোম্পানিতে কর্পোরেট অফিসে এক্সিকিউটিভ হিসেবে জব করছি। সব মিলিয়ে মহান আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আমাদের নিজস্ব ৩টি জমি এবং বাড়ি আছে। বিল্ডিং চারতলা। আমরা থাকি ২য় তলায়। ৩য় তলার কাজ চলমান। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে আরেকটি নিজস্ব বাড়ি আছে সেটি ভাড়া দেয়া। তার পাশে একটি খালি জমি পরিত্যাক্ত অবস্থায় আছে যেটি ভবিষ্যতে ইউটিলাইজ করার চিন্তা আছে ইনশা আল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার বাবা ছোটবেলায় মসজিদে ইমামতি করতেন। তিনি সালাতের ব্যাপারে ছিলেন অনেক সচেতন। আমাদের দুই বোন ও আমাকে তিনি রক্ষনশীল পরিবারের মধ্যে বড় করেছেন। আমার দুই বোন হিজাব পরিধান করেন। মা বোরখা পড়েন। আমি ভার্সিটি লাইফে দ্বীন প্র্যাক্টিস করা শুরু করি। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ঈমান ও আক্বিদা নিয়ে পড়াশোনা করতে থাকি এবং ইসলামিক বই পড়ি। চোখের হিফাজাতের চেষ্টায় লেগে থাকি। তাবলীগের কাজেও টুকটাক সময় দেয়া হয়। যদিও আমি অনেক গুনাহগার কিন্তু ইনশা আল্লাহ আমি আমার আমলকে আরও শুদ্ধ করতে চাই। পথটা অনেক লম্বা তবুও শয়তানের বিরুদ্ধে লড়ে, আল্লাহ প্রদত্ত ঈমানি শক্তিতে নিজের পরিবারে আরও সুন্দর দ্বীনি পরিবেশ কায়েম করতে চাই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত পড়া হয়। আগেও সালাত পড়তাম কিন্তু গত ৫ বছর থেকে রেগুলার হয়েছি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর ইচ্ছায় প্রতিদিন সকালে ফজর সালাতের পর কুরআন তিলাওয়াত করা হয়
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই। তবে প্রতিদিন কাজের প্রেশার অত্যধিক হলে মাথাব্যাথাটা একটু বেড়ে যায়। মাইগ্রেইন আছে। এছাড়া কোন রোগ বা সমস্যা নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ভুলভাবে করা অতিভক্তি শিরকের পথকে প্রশস্ত করে দেয়। চাইতে হবে একমাত্র মহান আল্লাহ পাকের কাছে। মুর্দার কাছে কিছু চাওয়া স্পষ্টত শির্ক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন অনেক বইই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই মুহূর্তে ৩টি বইয়ের কথা মাথায় আসতেছে: ১. আর রাহীকুল মাখতুম ২. তাওহীদের মূলনীতি (শাইখ আহমাদ মুসা জিবরীল) ৩. আল্লাহর প্রতি সুধারণা (লেখক: ড. ইয়াদ কুনাইবি)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ২. আহমাদ মুসা জিবরীল ৩. মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ ৪. শাইখ আহমাদউল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন যেদিন থেকে মহান আল্লাহকে চেনা শুরু করেছি সেদিন থেকে আমার পুরো জীবনের চিন্তাধারার দৃশ্যপটই পাল্টে গেছে। গত ৫ বছর আগে মহান আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন। যখন আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি গুনাহের ভারে জাহান্নামের দ্বারপ্রান্তে তখন নিজের জীবনের গতিপথ পরিবর্তন করার জন্য নেমে পড়ি। ধীরে ধীরে শুরু হয় দ্বীনের পথে ফেরা। একটু একটু ইসলামিক লেকচার শোনা, টাকা জমিয়ে বই কেনা এবং তাবলীগি কর্মকাণ্ডের মাধ্যমে মহান আল্লাহ আমাকে জীবন ও আখিরাতের বাস্তবতা শেখান। মূলত বই কেনাটা একটা শখ ছিলো তখন এরপর থেকে পাঁচ ওয়াক্ত সালাত পড়া, কথাবার্তায় মার্জিত হওয়ার শিক্ষা পাওয়া, গীবত পরনিন্দা,মিথ্যা এসকল বদঅভ্যাসকে দূর করার চেষ্টা করা, চোখের হিফাযাত করা,অন্তরের পরিশুদ্ধি, হক্বকে চেনার জন্য ফিকির করা ইত্যাদি বিভিন্ন কাজে এগোনোর পথকে আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালাক আমার জন্য প্রশস্ত করে দেন আলহামদুলিল্লাহ। এখনও অনেক শেখার বাকি,অনেক জ্ঞানার্জন বাকি, অনেক পরিশুদ্ধি বাকি। বর্তমানে আমি একটি কোম্পানিতে কর্পোরেট অফিসে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। মহান আল্লাহ আমাকে উত্তম রিযিকের ব্যবস্থা করে দিয়েছেন যেটা দিয়ে আমি পরিবারের ভরণপোষণ করতে সক্ষম আলহামদুলিল্লাহ। নিজের শখ বলতে আতর এবং হাতঘড়ির প্রতি আমার আলাদা আকর্ষণ আছে। কালেকশনে বিভিন্ন ভ্যারিয়েন্টের আতর এবং ঘড়ি আছে। প্রতিদিন আতর ব্যবহার করতে এবং ঘড়ি পড়তে পছন্দ করি। সাথে পাঞ্জাবি তো আলাদা রকমের ভালোবাসার জিনিস। পছন্দের কাজের মধ্যে ছুটির দিনে সকালে একটু বেশিক্ষণ ঘুমানো। কারণ সকাল থেকে সন্ধ্যা-রাত প্রচুর কাজের প্রেশার যায় সেকারণে প্রতিদিন প্রপারলি ঘুম থেকে একটু দূরেই থাকতে হয় যেটা ছুটির দিনে মেটানোর চেষ্টা করি। পাশাপাশি দূরে ঘুরতে যেতে পছন্দ করি। খাবারের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের হলো পোলাও রোস্ট, এরপর খিচুরি। আর চা তো রেগুলার কেইস। প্রতিদিন থাকতেই হয়। অপছন্দের মধ্যে স্মোকিং করা ব্যক্তিদের ভালো লাগে না। যারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করে না, হক্বানি আলেমদের কথা শোনে না, নিজেদের পণ্ডিত মনে করে সেসকল মানুষদের পছন্দ করি না। মিথ্যা বলা মানুষরা অপছন্দের, সাথে যারা প্রতারক। যদিও কেউ প্রতারণা করলে পরে ক্ষমা করে দেই। স্বপ্ন হচ্ছে মহান আল্লাহ পাকের সাহায্যে দুনিয়ার পরীক্ষায় সফল হয়ে বারযাখ এবং আখিরাতে রবের ক্ষমার মাধ্যমে তার সন্তুষ্টু অর্জন এবং জান্নাতে যাওয়া। সেসজন্য সঠিক ইলম অর্জন করা এবং সে অনুযায়ী আমল করাটাই উদ্দেশ্য। বর্তমানের লক্ষ্য বলতে এখন দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে অর্ধেক দ্বীন পূর্ণ করতে চাচ্ছি। ভবিষ্যত স্ত্রীকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার স্বপ্নও দেখি। সেজন্য একজন দ্বীনদার স্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা রাখি যে মহান আল্লাহকে ভয় করে চলে, নবীজির ﷺ সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করে, নিজের আব্রু ও চরিত্রের হিফাযাত করে, পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে কায়েম করে, সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে এবং সাংসারিক হয়। যার হাত ধরে আমার ভবিষ্যত সন্তানের দ্বীনের পথে চলা হবে মসৃণ এবং প্রশস্ত। যাকে দেখলেই সূরা ফুরকানের ৭৪ নং আয়াতের মত চক্ষু হবে শীতলকারী। স্বামী হিসেবে আমিও তার ভরণপোষন, বৈধ ইচ্ছা-অনিচ্ছা, শখকে প্রাধান্য দিবো। নিজের দায়িত্বটুকু সর্বাত্নক চেষ্টা দিয়ে পালন করবো ইনশা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অফিসে শুধু প্যান্ট শার্ট পড়ি। প্যান্ট অবশ্যই টাখনুর উপরে থাকে এর বাইরে বাকি প্রায় সব জায়গায় পাঞ্জাবি পরিধান করা হয়। পাঞ্জাবিতেই আমি অভ্যস্ত ও কমফোর্টেবল
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি আছে। ২০২১ সাল অর্থাৎ গত ৫ বছর থেকে পরিপূর্ণভাবে দাড়ি রেখেছি
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ টাখনুর উপরেই পড়ি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী চেষ্টা করি। আত্নীয়তার সম্পর্কের মধ্যে মাহরাম/নন মাহরাম মেনে চলাটা পুরোপুরি ১০০% সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করি যাতে মেইনটেইন হয় আর চোখের হিফযাতের ব্যাপারে সর্বদা সচেতন থাকি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। চোখ ও কানের খিয়ানত থেকে বাঁচার চেষ্টা করি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাঝেমধ্যে তাবলীগের মেহনতে সময় দেয়া হত। যেমন: মাশওয়ারা, গাস্তের আমল। এখন যুক্ত হতে পারছি না কারণ সকালে ভোরে অফিসে রওনা আর সন্ধ্যার পর বাসায় ফেরা। তবুও চেষ্টা করছি আবার কন্টিনিউ করার।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ পোস্ট: এক্সিকিউটিভ জব টাইপ: কর্পোরেট অফিস ডিপার্টমেন্ট: প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কোম্পানি: ফকির অ্যাপারেলস লিমিটেড লোকেশন: বিসিক ২ নাম্বার গেইট, ফতুল্লা, নারায়নগঞ্জ আলহামদুলিল্লাহ হালাল উপার্জন করার সামর্থ্য মহান আল্লাহ দিয়েছেন। প্রতিদিন ভোরে উঠে রেডি হয়ে অফিসযাত্রা এবং সারাদিনের ব্যস্ততা শেষে সন্ধ্যার পর বাসায় ফেরা তবুও এই কষ্টের সার্থকতা যে আল্লাহ দয়া করে আমাকে হালাল রিযিকের ব্যবস্থা করে দিয়েছেন
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী অবশ্যই ইনশা আল্লাহ। কারণ অন্তরে এই ভয় আছে যে দায়িত্বশীলতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না। তবে রানিং বা ফাইনাল ইয়ারে থাকলে সেটি শেষ করতে দিবো। অথবা ইসলামিক কোন পড়াশোনার জরুরত হলে (অবস্থার উপর নির্ভর করে) তবে দিবো
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কখনোই না। প্রশ্নই আসে না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ আবাসস্থল, ঢাকা।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসুলুল্লাহ সল্লল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তার উম্মাতকে যতগুলো শারীয়াহ শিক্ষা দিয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে নিকাহ করা অর্থাৎ অর্ধেকদ্বীন পূর্ণ করা। তিনি বৈরাগি জীবনযাপন করতে বারণ করেছেন। মূলত তার নির্দেশ পালন করার জন্যই বিয়ে করতে চাই। তাছাড়া চোখের হিফাযাত এবং চরিত্রকে সুন্দর রাখার জন্যে এখন বিবাহ করার জরুরত অনুভব করছি
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'১-৫'৩"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা যদি জেনারেল লাইনের হয় তবে অবশ্যই ন্যূনতম এস.এস.সি./এইচ.এস.সি. পাশ হতে হবে। মাদ্রাসা লাইনের ক্ষেত্রে দাওরাহ হাদিস শেষ করা বা হাফেজা হলে সেটার প্রাধান্য আগে থাকবে
জেলা অবশ্যই কুমিল্লা, নোয়াখালি এবং বরিশাল বাদে (সবারই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে)। অন্য যেকোন অঞ্চল হলেও সমস্যা নেই। মুন্সিগঞ্জ, শ্রীনগর, বিক্রমপুর, দোহার, টাঙ্গাইল হলে ভালো। ঢাকার মধ্যে বা এর আশেপাশে হলে সেটার প্রাধান্য আগে থাকবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা গৃহিনী। ইসলামিক অনুশাসন মেনে চলার সাথে সাংসারিক চিন্তাধারার হতে হবে
অর্থনৈতিক অবস্থা অন্ততপক্ষে মোটামুটি স্বচ্ছল পরিবারের মেয়ে হলেই চলবে
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ঈমান ও আক্বীদা শুদ্ধ হতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত সময়মত আদায়কারী হতে হবে। পরিপূর্ণ পর্দা রক্ষাকারী হতে হবে। নিকাব পরিধান করতে হবে। মাহরাম,গায়রে মাহরাম মেনে চলতে হবে। শারীয়াহর যেই বিধানগুলো দৈনন্দিন জীবনে না জানলেই নয় সেগুলোর বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। সুন্নাতকে ভালোবেসে আমলকারী হতে হবে। স্বামীর দুনিয়া ও আখিরাতের সাহায্যকারী হতে হবে। তার প্রতি অনুগত থাকতে হবে। সবশেষ সাংসারিক জীবনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন