Profile

বায়োডাটা নং : 2511

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সদয়নগর (দেওঘর)
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: হেমায়েতপুর শ্যামপুর
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মুতাওয়াসসিতাহ
মুতাওয়াসসিতাহ কোন মাদ্রাসা থেকে পড়েছেন? বিটঘর শিমনা মদীনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা সরাইল ব্রাক্ষনবাড়ীয়া
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার পিতা একজন সম্মানিত ব্যবসায়ী ও টেইলার। তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকায় ‘লাইব্রেরি অ্যান্ড টেইলার্স’ কাটিং মাষ্টার ও দোকান পরিচালনা করছেন। পাশাপাশি তিনি কাপড় বিক্রি করেন। তিনি শিক্ষাসামগ্রী, খেলনাসাম্গ্রী, পোশাক ও সেলাই-সংক্রান্ত পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ও সেলাই মেশিন মেরামত করেন । সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করাই তাঁর মূল নীতি।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য পরিবারের সকলের ছোট আমার ছোট্র ভাই স্কুলে লেখা পড়া করেন ৬ষ্ঠ শ্রেণীতে
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার ছোট ২ জন বোন লেখা পড়া করেন মাদ্রাসায় এবং একজন এই বছর মাদ্রাসায় ভর্তি হয়নি
চাচা মামাদের পেশা N/A আমার তিনজন মামা আছেন এবং আলহামদুলিল্লাহ, সকলেই বিবাহিত ও কর্মজীবনে প্রতিষ্ঠিত। বড় মামা একজন কাঠমিস্ত্রী ও কৃষক। পরিশ্রমী ও দায়িত্বশীলভাবে পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন। মেঝো মামা একজন দক্ষ ড্রাইভার ও বাবুর্চি, পাশাপাশি তিনি কৃষিকাজে ও পাইকারী ব্যাবসার সাথে সম্পৃক্ত, যা তার কর্মঠ মনোভাবের প্রতিফলন। ছোট মামা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত একজন সেনা সদস্য। দেশরক্ষায় নিয়োজিত থেকে পরিবার ও সমাজের গর্ব।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমার ও আমার পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে ভালো। আমরা সপরিবারে ঢাকার সাভার হেমায়েতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছি এবং এখানেই একটি ব্যবসার সাথে জড়িত আছি— ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও উন্নতি হবে এই আশা রাখি। আমার বাবার বর্তমানে নিজস্ব কোনো জমি না থাকলেও, নিশ্চয়ই, আল্লাহর অশেষ রহমতে, আমি আমাদের নিজ গ্রামে, রাস্তা-সংলগ্ন বা রাস্তা-সহ ৪-৫ শতক জমি ক্রয়ের চেষ্টা করছি—যদি সুন্দর, নির্ভরযোগ্য জমি পাওয়া যায়। সকল কাগজপত্র বৈধ পরিষ্কার ও তার দখলে থাকলে, ইনশাআল্লাহ জমি কিনে নেব। এই জমিটি আমি *ভবিষ্যতের একটি শান্তিপূর্ণ, স্থায়ী পারিবারিক আবাসনের উদ্দেশ্যে সংরক্ষিত রাখব*—যেখানে পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে, নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারি ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহ তাআলা খাইর ও বরকতের সঙ্গে সহজ করে দেবেন। (আমার তাওফিক তো কেবল আল্লাহর পক্ষ থেকেই)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মডারেট প্রাকটিসিং , দ্বীন পালন করেন, মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০২৩ সাল থেকে ৫ ওয়াক্ত পরার চেষ্টা করছি ইনশা আল্লাহ ১.৫ দের বছর যাবৎ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৫-৭
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ জানা মতে নেই ইনশাআল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা হারাম, শির্ক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিখুল মাখতুম, তাসাউফ আত্তসুদ্ধি, উদ্দেশ্যহীন আরকত দিন , সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান ও অনান্য
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মামুনুল হক, আবু ত্বহা আদনান,নজরুল ইসলাম কাসেমী ও অনান্য
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ ও আগ্রহ: আমার শখের মধ্যে রয়েছে কুরআন তেলাওয়াত শোনা, ইসলামিক বই পড়া, নতুন কিছু শেখা, এবং সময় পেলে পরিবার-পরিজনের সাথে সময় কাটানো। মাঝে মাঝে নীরব পরিবেশে একান্তে চিন্তা করা ও আত্মউন্নয়নের জন্য নিজেকে মূল্যায়ন করাও আমার অভ্যাস। পছন্দ-অপছন্দ: আমি সাধারণ, সহজ-সরল জীবন যাপন পছন্দ করি। অযথা বিতর্ক, অহংকার বা অন্যকে কষ্ট দেওয়া অপছন্দ। ভদ্র, মার্জিত ও সম্মানজনক আচরণকারী মানুষ আমার খুবই প্রিয়। অন্যদিকে কৃত্রিমতা, গীবত ও মিথ্যাচার একেবারেই সহ্য হয় না। রুচিবোধ: পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশে থাকতে ভালো লাগে। পোশাকে, কথাবার্তায় ও চলাফেরায় পরিমিতি ও ভারসাম্য পছন্দ করি। ইসলামি মূল্যবোধ অনুযায়ী জীবনযাপনকে রুচিসম্মত মনে করি। স্বপ্ন ও লক্ষ্য: আমার স্বপ্ন—একটি শান্তিপূর্ণ, আল্লাহভীরু পরিবার গঠন করা, যেখানে দ্বীনি পরিবেশ থাকবে। নিজের জীবনে পরিশ্রম ও সততার মাধ্যমে এগিয়ে যেতে চাই এবং সমাজে একজন উপকারি ও গ্রহণযোগ্য মানুষ হতে চাই। আল্লাহ যেন দ্বীন ও দুনিয়ার জন্য উপকারী করে তোলেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে, আমি ইনশাআল্লাহ আগে উমরাহ আদায় করতে চাই, এরপর পরিবারসহ হজ্ব পালনের সৌভাগ্য অর্জন করতে চাই। এটি আমার হৃদয়ের একান্ত চাওয়া—আল্লাহ যেন এই ইচ্ছাকে কবুল করে নেন এবং সহজ করে দেন। এই সফরের মাধ্যমে আল্লাহর ঘরের হাজী হওয়া ও পুরো পরিবারকে তাঁর পথে চালিত করার তাওফীক চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরের বাইরে সাধারণত ইসলামি শালীনতা ও পরিমিত রুচির প্রতিফলন ঘটিয়ে আমি বেশিরভাগ সময় পাঞ্জাবি পরিধান করি। তবে প্রয়োজনে—বিশেষ করে ব্যবসা বা অফিস সংক্রান্ত কাজের ক্ষেত্রে—শার্ট ও প্যান্ট পরতেও হয়। তবুও অন্তরের স্বস্তি, পরিচয়ের শান্তি ও সুন্নাহর ভালোবাসা থেকেই পাঞ্জাবিই আমার প্রিয় ও নিয়মিত পরিধান। পোশাক কেবল আড়াল নয়, এটা একজন মানুষের মানসিকতা, বিশ্বাস ও মূল্যবোধের পরিচায়ক।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আছে , ২০১৭ সাল থেকে থেকেই রেখেছি ৮ বছর যাবৎ ইনশা আল্লাহ্, সাব দাড়ি
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? না , তবে চেষ্টা করি মেনে চলার
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? খুবি কম মাজে মাজে নাটক দেখা হয় , তবে নাদেখার জন্য চেষ্টা করছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি আমার বাবার প্রতিষ্ঠিত ব্যবসা ২-টি দোকানের ১-টি দোকান ঢাকা মডেল লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার পরিচালনা করছি—ইনশাআল্লাহ সততা ও আন্তরিকতার সাথে এ কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এছাড়া সময়-সুযোগ হলে আমি বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলামী বই বিক্রয়ের মাধ্যমে দ্বীনি খেদমতে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করি—ইনশাআল্লাহ। আমি একজন গ্রাফিক ডিজাইনার, উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে কাজ করছি এবং বর্তমানে ঢাকা, সাভার, হেমায়েতপুর এলাকাতেই স্থায়ীভাবে কর্মজীবন পরিচালনা করছি। আল্লাহ যেন আমার এসব প্রচেষ্টাকে কবুল করেন এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণ দান করেন—আমিন।
মাসিক আয় ২৫,০০০৳ + - কম / বেশি
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইনশাআল্লাহ। বিয়ের পর স্ত্রীকে ভালোবাসা ও সম্মানের সাথে ইসলামি পর্দার মধ্যে রাখার আন্তরিক চেষ্টা থাকবে, যাতে সে নিরাপদ ও আত্মমর্যাদাসম্পন্ন জীবন যাপন করতে পারে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, তবে যদি স্ত্রীর আগ্রহ ও ইচ্ছা প্রবল হয়, এবং সেটা সংসার ও দ্বীনি দায়িত্বের পরিপন্থী না হয়, তাহলে ইনশাআল্লাহ তার জন্য পড়াশোনা করার যথাসম্ভব সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। ইন শা আল্লাহ্
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, তবে যদি তার আগ্রহ থাকে এবং তা শারঈ পর্দা ও ইসলামি সীমারেখার মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ সে চাকরি করতে পারবে। আমি চাই, সংসার ও ধর্মীয় দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে সে নিজের আগ্রহ পূরণের সুযোগও পায়।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর ইনশাআল্লাহ একক পরিবারে শান্তিপূর্ণভাবে বসবাস করার ইচ্ছা রয়েছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, কখনোই না। আমরা উপহারের কোনো প্রত্যাশা করি না। বিয়ে একটি ইবাদত ও সুন্নাহ—এতে ভালোবাসা, সম্মান ও সহজতা থাকাই যথেষ্ট, উপহার নয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রশ্ন ১: কেন বিয়ে করছেন? বিয়ে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এবং জীবনকে পূর্ণতা দেয়। একজন প্রকৃত জীবনসঙ্গী থাকা মানে দায়িত্ব, ভালোবাসা, এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন। আমি বিয়ে করতে চাই যেন দ্বীন ও দুনিয়ার ভারসাম্য বজায় রেখে সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারি। প্রশ্ন ২: বিয়ে সম্পর্কে আপনার ধারণা কী? বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়, বরং এটি দুটি আত্মার মিলন, যেখানে দায়িত্ব, আস্থা, ও ভালোবাসা মিলেমিশে এক হয়ে যায়। একজনের দোষ গোপন করে তাকে সুন্দরভাবে গড়ে তোলার নামই প্রকৃত বৈবাহিক জীবন। ইসলামেও বিয়েকে আত্মিক ও মানসিক শান্তির অন্যতম উপায় হিসেবে বলা হয়েছে। (ঈবাদতে স্বাদ পা্ওয়ার জন্য , ও চরিত্র হেফাজত করার জন্য কুররাতুল আইনের জন্য, ও আরও দায়ীত্ব বান হওয়ার জন্য জন্য) বি:দ্র: ইনশাআল্লাহ আমার বিয়ে রাসূল (সা.)-এর সুন্নাত পদ্ধতিতে মসজিদে সম্পন্ন হবে। সরলতা, অপচয়মুক্ত পরিবেশ ও ইসলামী আদর্শ বজায় রেখে, ইজাব-কবুল, মোহর ধার্য ও মোনাজাতের মাধ্যমে এই পবিত্র বন্ধনটি সম্পন্ন করার ইচ্ছা রয়েছে। আল্লাহ তায়ালা যেন এই সম্পর্ককে বরকতময় করেন—আমিন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫ ০" -৫ ৬" সর্বোচ্চ
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/দাখিল সমমান ও মেশকাত জামাত পর্যন্ত হলে ভালো। তবে কম-বেশি হলে তাতেও কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। আসল বিষয় হলো—আদর্শ, নৈতিকতা ও দ্বীনের প্রতি আন্তরিকতা ও ইসলামী শরীয়তের ফরজে আইন সম্পর্কে জ্ঞান থাকা জরুরী।
জেলা সকল জেলা কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বরিশাল, সিাজগঞ্জ, গাজিপুর, নরসিংদী মানিকঞ্জ, ঢাকা,
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ঘরকণ্যা - ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / ন্মিমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. দ্বীনদার ও নীতিবান হওয়া - আল্লাহভীরু, নামাজি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী - হালাল-হারামের জ্ঞান ও চর্চা - পর্দাশীল, লজ্জাশীল ২. বিশ্বাসযোগ্যতা ও সততা - সত্যবাদী - কথায় ও কাজে নির্ভরযোগ্য - গোপনীয়তা রক্ষা করে ৩. আচরণ ও স্বভাব - শান্ত মেজাজ, ধৈর্যশীল - রাগ সংযত রাখতে পারে - গঠনমূলক আলোচনা করতে পারে ৪. পারিবারিক মনোভাব - পরিবারের প্রতি শ্রদ্ধাশীল - বয়োজ্যেষ্ঠদের সম্মান করে - পরিবার নিয়ে চলার মানসিকতা রাখে ৫. সহানুভূতিশীল ও সহানুভবনাময় - বিপদে পাশে থাকে - সহমর্মী, অনুভব করতে জানে - কথাবার্তায় সম্মান দেখায় ৬. পরিশ্রমী ও দায়িত্বশীল - জীবনের বাস্তবতায় মানিয়ে চলতে জানে - দায়িত্ব এড়িয়ে না গিয়ে তা পালন করে - অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মানসিকতা থাকলে ভালো হয়। ৭. মনোমিল ও বোঝাপড়া - খোলামেলা কথা বলার মনোভাব - পরস্পরের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করে - একে অপরের উন্নতিতে উৎসাহ দেয় অতিরিক্তভাবে কারো ব্যক্তিগত পছন্দ অনুযায়ী: - শিক্ষিত - রুচিশীল - স্বাস্থ্যসচেতন - শিশুবান্ধব ইত্যাদি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

অষ্টগ্রাম এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4065

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7412

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11320

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন