Profile

বায়োডাটা নং : 2494

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: কবিরপুর
বর্তমান ঠিকানা শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: কবিরপুর
কোথায় বড় হয়েছেন? কবিরপুর, শৈলকুপা, ঝিনাইদহ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন সিএসই
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গ্রাফিক আর্টস ইন্সটিটিউট, ঢাকা
পাসের সন ২০২০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রধান শিক্ষক (উচ্চ বিদ্যালয়) হিসেবে অবসরে গিয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই বড়। শিক্ষাগত যোগ্যতা : অনার্স-মাস্টার্স পাস (রাষ্ট্রবিজ্ঞান) । বিবাহিত পেশা : সাপোর্ট ইঞ্জিনিয়ার ( আইএসপি কোম্পানি)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন: মেজো শিক্ষাগত যোগ্যতা : অনার্স ( মাস্টার্স চলমান) বিবাহিত পেশা: গৃহিণী দুলাভাইঃ বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পেশাঃ এইচআর ডিপার্টমেন্ট (ডিবিএল গ্রুপ)
চাচা মামাদের পেশা চাচা ৩ জন। ( আব্বু বড়)- আব্বু বিএসসি ইঞ্জিনিয়ার রুয়েট থেকে। WHO সহ কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সর্বশেষ গ্রামে এসে শিক্ষকতা করে অবসরে গিয়েছেন। মেজো চাচা: চাষাবাদ। সেজো চাচা: চাষাবাদ ছোট চাচা : ঢাকা বিশ্ববিদ্যালয়।বিসিএস ক্যাডার (প্রশাসন), বর্তমানে যুগ্মসচিব ( স্থানীয় সরকার বিভাগ ) মামা: ৪ জন (সবাই শিক্ষিত) বড় মামা : কানাডাতে সাংবাদিকতা করেন। (কানাডা প্রবাসী) মেজো মামা: অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ( পিডিবি) সেজো মামা: কৃষি জমি দেখাশোনা করেন। নোয়া মামা: অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ( পিওন, ফাযিল মাদরাসা) ছোট মামা: প্রিন্সিপাল ( এমপিওভুক্ত কলেজ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক অবস্থা মোটামুটি (আলহামদুলিল্লাহ)। ৭ কাঠার উপরে নিজস্ব পাকা বসতবাড়ি রয়েছে। গ্রামে আনুমানিক ৪ বিঘা আবাদি জমি আছে। উক্ত জমি থেকে ধান, পেঁয়াজ, রসুন ইত্যাদি উৎপাদন হয়ে থাকে, যা পারিবারিক চাহিদায় সহায়ক।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো ও শান্ত। বাসার সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করেন। আম্মু আব্বু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ভাই ভাবিও নামাজ-কালাম পড়েন এবং ইসলামি চেতনা ধারণ করেন। পরিবারের সদস্যরা কঠোরভাবে মাহরাম গায়রে মাহরাম মেনে না চললেও মোটামুটি মানার চেষ্টা করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে আলাদা টিনশেড বাসায় থাকার পরিকল্পনা রয়েছে, যাতে পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। নতুন সদস্যের দ্বীন পালনে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এমন পরিবেশ রাখার চেষ্টা থাকবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই নামাজ পড়া হয়, তবে নিয়মিতভাবে ২০১৯ সাল থেকে আদায় করা হচ্ছে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত ক্বাযা হয় না। তবে মাঝে মধ্যে ১–২ ওয়াক্ত ছুটে যেতে পারে। ছুটে গেলে তৎক্ষণাৎ আদায় করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? ইউরিনারি রিলেটেড সমস্যা এবং Anxiety রয়েছে; বর্তমানে চিকিৎসাধীন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক এর কর্মকাণ্ড বেশি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. ইমান ভংগের কারণ ২. মেঘাচ্ছন্ন ইমান। ৩.মৃত্যুর আগে ও পরে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ২.বিলাল আসাদ ৩.শাইখ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🌿 শখ ইমানের সাথে ভালো মৃত্যু কামনা করি এবং এমন জীবন যাপন করতে চাই যা আখিরাতে উপকারে আসবে। 🌿 পছন্দ সাধারণ, শান্ত ও পরিমিত জীবনযাপন পছন্দ করি। বেশি চাকচিক্য ভালো লাগে না। পরিবারকেন্দ্রিক ও আখিরাতমুখী জীবন ভালো লাগে। 🌿 অপছন্দ গীবত করা, অপ্রয়োজনীয় বেশি কথা বলা এবং রুক্ষ ব্যবহার অপছন্দ করি। 🌿 নিজের সম্পর্কে আমি আল্লাহর উপর ভরসা রেখে চলার চেষ্টা করি। নিজেকে পরিপূর্ণ দ্বীনদার বলি না, তবে দ্বীনের পথে থাকার চেষ্টা করছি। আমার ইউরিনারি সংক্রান্ত একটি সমস্যা (BNH) এবং Anxiety রয়েছে। চিকিৎসাধীন আছি এবং নিয়মিত চাকরি করছি। বাইরে বেশি সময় থাকলে কিছুটা অসুবিধা হয়, তবে দৈনন্দিন দায়িত্ব পালন করতে পারি। প্রয়োজন হলে ভবিষ্যতে সার্জারি করার সম্ভাবনা রয়েছে। স্বভাবে কিছুটা ইন্ট্রোভার্ট। নতুন মানুষের সাথে মিশতে সময় লাগে, তবে পরিচিত হয়ে গেলে আন্তরিকভাবে সম্পর্ক রাখতে পারি। এংজাইটি এর কারণে মাঝে মাঝে দুশ্চিন্তা হয়, তবে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করি। বিয়ের বিষয়ে আমি স্বচ্ছ থাকতে চাই। যে আগ্রহী হবেন, তিনি যেন বিষয়গুলো জেনে বুঝেই সিদ্ধান্ত নেন। 🌿 দাম্পত্য প্রত্যাশা পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়ার ভিত্তিতে শান্ত ও সম্মানজনক একটি সংসার গড়তে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? প্যান্ট, শার্ট, পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? দাড়ি আছে প্রায় এক মুষ্টি সমপরিমাণ। দাড়ি ১৯ সাল থেকে রাখা হয়।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, মাহরাম–নন-মাহরাম মেনে চলার চেষ্টা করি। তবে পেশাগত কারণে সম্পূর্ণভাবে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবুও যথাসম্ভব সংযত থাকা ও সীমারেখা মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে মাঝে মধ্যে দেখা হতো। বর্তমানে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ কর্মস্থল ঝিনাইদহ প্রতিষ্ঠান: ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ উপার্জন হালাল। পদবী: শিক্ষক পদে কর্মরত। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল। বাবা একজন শিক্ষক, তাই এই পেশার প্রতি আলাদা ভালো লাগা কাজ করত। শিক্ষকতাকে আমি সম্মানজনক ও হালাল উপার্জনের একটি সুন্দর মাধ্যম মনে করি। সেই চিন্তা থেকেই এই পেশায় আসা। আলহামদুলিল্লাহ, আমার সেক্টরে সামনে প্রমোশনের সুযোগও আছে। আমি সবসময় হালালভাবে উপার্জন করতে চাই। কারণ আমার বিশ্বাস, হারাম খেয়ে ইবাদত করলে তা কবুল হয় না।
মাসিক আয় নন ক্যাডার গেজেটেড অফিসার। ১০ম গ্রেডে প্রাপ্ত বেতন ভাতাদি।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাড়িতে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কেন বিয়ে করছি: আল্লাহর নির্দেশ পালন ও হালাল পথে জীবন পরিচালনার জন্য বিয়ে করতে চাই। একজন জীবনসঙ্গী খুঁজছি যিনি দ্বীনদার, দায়িত্বশীল ও পরহেজগার যাতে আমরা একে অপরকে নেক আমলে সহযোগিতা করতে পারি এবং সুন্দরভাবে ইসলামিক জীবন গড়ে তুলতে পারি। বিয়ে সম্পর্কে ধারণা: বিয়ে আমার কাছে শুধু সামাজিক বন্ধন নয়; এটি একটি পবিত্র আমানত ও ইবাদত। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, ধৈর্য ও তাকওয়ার ভিত্তিতে দাম্পত্য জীবন গড়ে উঠলে তাতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'২''-৫'৭''
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা বর্তমানে নবম/দশম/এসএসসি/অনার্স
জেলা ঝিনাইদহ কিংবা তার পার্শবর্তী জেলা হলে ভালো। তবে পছন্দ সাপেক্ষে দূরবর্তী জেলা হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার পাশে থাকলে আমার দুশ্চিন্তা কিছুটা কমে যায়। আমি যখন চিন্তিত থাকি, তিনি ধৈর্য ধরে শুনবেন, বুঝবেন এবং সাহস দেবেন। আমার কষ্টগুলো তার সাথে ভাগ করলে যেন হালকা লাগে এমন একটি সম্পর্ক চাই। তিনি আন্তরিকভাবে ইসলাম মেনে চলার চেষ্টা করবেন, ইবাদতে যত্নশীল হবেন এতে আমার মনেও শান্তি থাকবে। আমি বিশ্বাস করি, যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে, সে মানুষের সাথেও সুন্দর ব্যবহার করে। আমি চাই আমরা একে অপরের ভরসা হই দুনিয়াতেও এবং আখিরাতেও। ফোন ও সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করেন না এমন হলে ভালো লাগবে। পড়াশোনায় মনোযোগী, চরিত্র ও পর্দা রক্ষা করে চলেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আগে কোনো হারাম সম্পর্কে জড়িত ছিলেন না এমন কাউকে প্রাধান্য দিতে চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শৈলকুপা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1108

বয়স
49 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7027

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12102

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7931

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12004

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7862

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন