| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ। ষষ্ঠ শ্রেণি থেকে,তবে ৭ বছর যাবৎ পাচঁ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আসছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা হয় না সাধারণত, তবে মাঝে মাঝে ১/২ ওয়াক্ত কাযা হলে তা পড়ে আদায় করে নিই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ।নিয়মিত তেলওয়াতের চেষ্টা করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নেই আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
ব্যাক্তিগত ভাবে একদমই পছন্দ করি না।মাজারে কিছু চাওয়া বা সিজদাহ্ করা সবচেয়ে বড় কবিরা গুনাহ।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
রাসূল (স:) এর জীবনী,ইমাম আবু হানিফা (র:) এর জীবনী,আরিফ আজাদ সমগ্র।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমাদুল্লাহ, ড.মিজানুর রহমান আজহারী,আবু ত্বহা আদনান।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই আল্লাহর পরিপূর্ণ শুকরিয়া আদায় করছি,তিনি আমাকে তার দ্বীনের পথে নিয়ে আসছেন।এখন প্রতিনিয়ত চেষ্টায় আছি, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার। আমি মনে করি, ছেলেদের তুলনায় মেয়েদের দ্বীন পালন সহজ হলেও কিছু প্রতিকূলতার জন্য তা কঠিন হয়ে উঠে। একজন আল্লাহভীরু জীবনসঙ্গী দ্বীন পালনের জন্য কতোটা সহযোগী যারা দ্বীনের পথে আছেন তারাই বুঝেন। শখ:মনের হালাল শখ গুলো পূরণ করতে চাই।অন্যেদের কুরআন শেখানো,অভাবী অসচ্ছল পরিবার কে দান করা, আল্লাহর নিয়ামত গুলো ঘুরে দেখা, নতুন দ্বীনে ফেরা বোনদের সুপরামর্শ দেওয়া ইত্যাদি। পছন্দ:পরিস্কার-পরিচ্ছন্নতা,স্বাস্থ্য সচেতনতা,জ্ঞান অর্জন করা,সত্য বলা,পরোপকারীতা,মেহমানদারি করা,বাচ্চাদের সময় দেওয়া, সেবা যত্ন করা ইত্যাদি। অপছন্দ:মিথ্যা বলা,কৃপণতা,গীবত করা,সালাত ত্যাগ করা,কুরআন পাঠে অনিহা,গীবত করা,অন্যের হ্বক নষ্ট করা,ঝগড়া করা ইত্যাদি। স্বপ্ন: আমার সব থেকে বড় স্বপ্ন বায়তুল্লাহ জিয়ারত করা। মসজিদুল নববীতে জীবনসঙ্গীর হাত ধরে হাটা,খুবি ইচ্ছা।
|