Profile

বায়োডাটা নং : 247

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন কালো
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাংশা, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সাঁজুরিয়া[গ্রাম], কলিমহর[ইউনিয়ন], পাংশা, রাজবাড়ি।
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নলাম, নবীনগর।
কোথায় বড় হয়েছেন? ৩য় শ্রেণী পর্যন্ত ঢাকা, ১০ম শ্রেণি পর্যন্ত গ্রামে এরপর উচ্চমাধ্যমিক রাজবাড়ি সরকারি কলেজ। বর্তমানে সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে ৫ম বর্ষে পড়াশোনা করছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস [BSc. in Vet. Science & AH]
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গণ বিশ্ববিদ্যালয় [সাভার, নবীনগর]
এখন কোন বর্ষে পড়ছেন? ৫ম বর্ষ চলমান..[১০ম সেমিস্টার ইন্টার্ন শিক্ষার্থী হিসেবে]
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। বর্তমানে ফুসফুস ক্যান্সারের পেসেন্ট।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী। [হালকা-পাতলা ঘরেই টেইলার্সের কাজ করে]
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিত এবং বোন দ্বীনদারিতা মেইনটেইন করেই অনার্ষ ১ম বর্ষে পড়াশোনা করছে।
চাচা মামাদের পেশা আব্বু বড়। মেজো কাকু কৃষিকাজ করে। সেজো কাকু সিঙ্গাপুর থাকে। ছোট কাকু চায়না স্কলারশিপে বেইজিং ক্যামিকাল ইউনিভার্সিটিতে আছে। বড় মামা স্কুল টিচার(মৃত)। মেজো মামা কৃষিকাজ করে। ছোট মামা সরকারি চাকরি করে[বাংলাদেশ চিনি শিল্প]।আরো বিস্তারিত জানতে সরাসরি কথা হবে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমি বড় হয়েছি যৌথ ফ্যামিলির মধ্যে। ২০২১ সালের আগ পর্যন্ত আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম।দাদা-দাদীর মৃত্যুর পর থেকে আমরা এখন অব্দি আলাদা ফ্যামিলি আর এখন এভাবেই চলবে।গ্রামে রাস্তার পাশেই ১৭-১৮ শতাংশ জমির উপর দোতলা ফাউন্ডেশনে একতলা [এখনো কমপ্লিট না ২০৩০ সালের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ] নিজেদের বাড়ির কাজ চলমান আছে (ছোট্ট পুকুর, গোয়াল ঘর সাথে রান্না ঘর)।প্রায় ৭০-৮০ শতাংশ নিজস্ব চাষের জমি আছে।সারা বছর ধান, পাট, পেয়াজ, রসূন, সরিষা, গমের চাহিদা এখান থেকেই পুরা হয়।মা টেইলার্সের কাজ করে বাড়িতে।ভবিষ্যতে ছোট গরুর খামার দেওয়ার ইচ্ছা আছে যেহেতু আমি নিজে একজন ভেটেরিনারি ডাক্তার।আর ভবিষ্যতে একটা ছোট ভেটেরিনারি ক্লিনিক [ফার্মাসি সহ] এবং ফিডের ডিলারশিপ নেওয়ার ইচ্ছে আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে আমি এবং বোন পুরাপুরি মাহরাম-নন মাহরাম মেনে চলি।বোন পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে।আব্বু-আম্মু এখনো মাহরাম নন মাহরাম মেনে চলতে পারছে না কারণ তারা আগে থেকে পরিপূর্ণ প্রাক্টিসিং ছিল না।কিন্তু বাইরে বের হলে পর্দা করেই বেড় হয়।মা কোরআন পড়া জানে আমরা দুই ভাইবোন মায়ের থেকেই প্রথম কোরআন শিখেছি।পরবর্তীতে মক্তবে সহিহ করে শিখেছি। আব্বু-আম্মু দুজনেই নামাজের প্রতি যত্নশীল।আমাদের নামাজের ব্যাপারেও তারা সচেতন বিশেষ করে আব্বুর কাছে নামাজের ব্যাপারে কোন অজুহাত চলে না।আব্বু মহল্লায় তাবলীগের (শুরা'ই নেজাম) সাথে যুক্ত আছে। ঘরে তালিম চলে তবে রেগুলার করতে পারে না।এলাকার ইমাম সাহেবের তালিমে পরিবারের মাস্তুরাতরা অংশ নেয়।আমরা সবাই একসাথে খাবার খেতে বসি।ঘরে প্রবেশকালে সালাম-কালাম বিনিময়ও হয়।পারিবারিক কোনো সিদ্ধান্তে আমরা পরিবারের সবাই মাশোয়ারা করে চলি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? বালেগ হওয়ার আগ থেকেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। পারিবারিক চাপ এবং সমবয়সী সাথী থাকায় সহজ হয়েছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত ফজর মিস হতো এখন মিস হয় না। তবে গুরুত্ব ও এহতেমামের সাথে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ২০১৯ সাল থেকে আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হলে ফজর ১ ওয়াক্ত হঠাৎ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? SSC এর আগ পর্যন্ত অ্যাজমা ছিল এখন নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সরাসরি মাজারে সেজদা করা, তার থেকে কিছু চাওয়া এবং তার ভক্ত হওয়া শরীয়ত বহির্ভূত কাজ এগুলো স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১) আহকামে জিন্দেগী(মাওলানা হেমায়েত উদ্দীন দা.বা.) ২) ইসলামি আকিদা ও ভ্রান্ত মতবাদ(মাওলানা হেমায়েত উদ্দীন দা.বা.) ৩) আর-রাহিকুল মাখতুম এবং রেইনড্রপ সিরাত আরো অনেক বই পড়া আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) মুফতি আব্দুল মালেক সাহেব হাফি.[মার্কাযুদ-দাওয়াহ] ২) মাওলানা জুবায়ের সাহেব হাফি.[কাকরাইল] ৩) মাওলানা তাহমিদুল মাওলা হাফি.[RIBD-মুয়াস্সাসা ইলমিয়া বাংলাদেশ] এবং মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন এ ব্যাপারে অল্প কথাই যথেষ্ট মনে করছি। সুযোগ হলে পরে বিস্তারিত লিখবো। আমি ইসলামিক বই পত্র এবং দাওয়াহ ভিত্তিক মেহনতগুলো বেশি পছন্দ করি।ফুরফুরে মেজাজে মন খুলে নাশিদ গাইতে ভালোবাসি। আমি বিশ্বাস করি আমি একজন দায়িত্ববান, রুচিশীল, প্রয়োজনে শুদ্ধভাষী, সামাজিক, আত্মমর্যাদা সম্পন্ন, বিশ্বস্ত এবং রোমান্টিক মানুষ। পরিস্কার পরিচ্ছন্নতা এবং রুচিশীল পরিপাটি পোশাকে থাকতে পছন্দ করি।সমাজের মানুষের সাথে সামাজিকতা রক্ষা করে চলা পছন্দ করি।যেকোনো পরিবেশে মানুষের সাথে মিশে চলতে পারি।প্রত্যেকটা মেয়ের বিয়ে পরবর্তী কিছু আশা-আকাঙ্ক্ষা এবং পরিকল্পনা থাকে আমার আহালিয়ার ক্ষেত্রে সেরকম কিছু থাকলে অবশ্যই তা বাস্তবায়নে সহোযোগীতা করবো ইনশাআল্লাহ। একসাথে উমরা করার নিয়ত আছে। আর আমি কেমন আহালিয়ার স্বপ্ন দেখি সেটা বায়োডাটায় উল্লেখ আছে। আল্লাহ আমাদের সন্তানাদি দিলে তাদের উম্মাহর দরদ নিয়ে সমাজের মধ্যে সম্মান নিয়ে বাঁচতে শেখাবো ইনশাআল্লাহ। নিজের ফ্যামিলিকে দ্বীনদারিতার আইডল হিসেবে গঠন করতে চাই। আমার ৩ টা স্বপ্ন :- ক.)একটা পরিপূর্ণ ইসলামিক লাইব্রেরী প্রতিষ্ঠা করা। খ.)এলাকায় কর্জে হাসানা ফান্ড চালু করা। গ.)এলাকায় মসজিদের ইমামের নেতৃত্বে সম্মিলিত যাকাত সিস্টেম চালু করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? মাদানী পাঞ্জাবি-পায়জামা, টুপি[পাকিস্তানি বগিজ+কুশিকাটা হ্যান্ড মেইক])।।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ইন্টারমিডিয়েট থেকে সুন্নাতি দাড়ি রেখেছি [চাপ দাড়ি]।ধরতে গেলে দাড়ি হওয়ার শুরুতেই রেখে দিয়েছি।৭ বছর যাবত দাড়ি রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, সব-সময় আলহামদুলিল্লাহ!
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী,মোটামুটি শক্তভাবেই মেইনটেইন করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইন্টারমিডিয়েট থেকে দাওয়াত ও তাবলীগের(শুরা'ই নেজাম) সাথে যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে ভেটেরিনারি স্টুডেন্ট। শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে।এরপর একজন স্বীকৃত ভেটেরিনারিয়ান বা ভেট ডাক্তার। ইনশাল্লাহ এই বায়োডাটায় Always আমার পেশার/কর্মক্ষেত্রের আপডেট উল্লেখ করা থাকবে।অর্থাৎ যতক্ষণ না কর্মক্ষেত্রে প্রবেশ করছি, পেশার ব্যাপারে উপরে উল্লেখিত বিবরণই বহাল থাকবে।
মাসিক আয় নাই (তবে কখনো ১-২টা টিউশনি থাকে আবার থাকেনা)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভেবে দেখবো।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? কর্মক্ষেত্রের উপর নির্ভর করবে তবে সাথেই রাখবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীনদারিতায় পূর্ণতা আনতে এবং চরিত্র হেফাজতের লক্ষ্যে সাথে রিজিকে বারাকাহ আনতে বিয়ে করতে চাই।এর মাধ্যমে মুআ'মালা-মুআশারার সিফত অর্জন হয়।নিজের দ্বীনদারিতার তো কোনো সার্টিফিকেট নাই তাই বিয়ের মাধ্যমে কাগজ-কলমে অর্ধেকদ্বীনের একটা সার্টিফিকেট অর্জন করতে চাই। বিয়ের মাধ্যমে রাসূল স: এর উম্মাহ'র আধিক্যের যে গর্ব তাতে শরীক থাকতে চাই।সমস্ত নবীরাই বিয়ে করেছেন।আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন।এটা দায়িত্ব নিতে শেখায়। তাছাড়া পুরুষের জন্য স্ত্রী এবং সন্তানাদি হলো চোখের শীতলতা। [বি.দ্র. সকলের জন্যই বিয়ে আল্লাহর থেকে প্রাপ্ত কাঙ্খিত এক নেয়ামত। আমিও সেই আকাঙ্ক্ষার বাইরে না।আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে ইনকাম সোর্স ছাড়াও স্টুডেন্ট অবস্থায়ই সেই নেয়ামত পৌঁছাতে পারেন আমি অবশ্যই আল্লাহর সেই নেয়ামতের মুখাপেক্ষী।যদি সেরকম কুফু মিলে যায়, বর্তমান এই হালতেই অর্থাৎ ইনকাম সোর্স ছাড়াই এনগেজড(আকদ)করে রাখার নিয়ত আছে।]
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'৩''- ৫'৬"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা HSC/অনার্স[১ম-৪র্থ বর্ষ] চলমান/কওমি মাদ্রাসা পড়ুয়া।
জেলা ঢাকা, রাজবাড়ি, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর। বাকি কুফুর সাথে দ্বীনদারিতা প্রাধান্য পাবে এরকম যেকোনো জেলা হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা কওমী মাদ্রাসার শিক্ষিকা, শারয়ী সীমার মধ্যে হালাল পেশা, স্টুডেন্ট(জেনারেল)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত-উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
মাহরাম-নন মাহরাম বোঝে এবং শক্তভাবে মেইনটেইন করে। ফরজ পরিমাণ ইলম সম্পর্কে জানে, কোরআনের মাখরাজ এবং তাজবীদ সহিহ আছে, ঘরে-বাইরে খাস পর্দার সাথে চলে। বই পড়ুয়া, প্রয়োজনে শুদ্ধভাষী, কেয়ারিং, ধৈর্য্যশীল, দায়িত্ববান, সামাজিক(মিশুক), ফ্যামিলি এবং প্যারেন্টিং ম্যানেজমেন্টে সচেতন, সেলাইয়ের কাজ জানলে ভালো, রান্না-বান্না জানে, পরিস্কার-পরিচ্ছন্ন এবং গোছানো, ৫ ওয়াক্ত নামাজী, মাসনুন দোয়া এবং তিলাওয়াতে যত্নশীল সাথে দাওয়াতের বা ১০ জন মানুষের সামনে কথা বলার যোগ্যতা আছে এমন মেয়ে পছন্দ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাংশা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7365

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাংশা, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8054

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাংশা, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7845

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাংশা, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7763

বয়স
42 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
পাংশা, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2068

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
পাংশা, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2529

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
পাংশা, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন