| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
২০২০ সাল থেকে হেদায়েত পাওয়ার পর থেকে আদায় করছি। আল্লাহ করাচ্ছেন। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযার অবস্থা তৈরী হওয়া ছাড়া, আলহামদুলিল্লাহ কাযা হয় না। সপ্তাহে ৫/৬ ওয়াক্ত সর্বোচ্চ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ। তবে একটু একটু ভূল হয়। ভূল শোধরাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
সঙ্গত কারণে খাওয়া দাওয়া কম করি। যার ফলে ওজন সাভাবিক থেকে কম। তবে বর্তমানে ভারসাম্যে আসার মেহনত করছি। দীর্ঘ সময় পড়াশোনা করার কারণে -4.5 D এর চশমা পরতে হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
বর্তমান মাজার ব্যবস্থার মূলভিত্তি শিরকের অন্তর্ভুক্ত। সর্বোচ্চ হলে (যদি হক্কানি কোনো বুযুর্গের কবর হয়) যিয়ারতের জন্য যাওয়াকে সমর্থন করি। তবে যিয়ারত করা সমর্থন করলেও আমার কোনো মাজারে যাওয়া হয় না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে, আহকামে জিন্দেগী, ইসলামি আক্বীদা ও ভ্রান্ত মতবাদ, তাফসীরে মা’রেফুল কোরআন সংক্ষিপ্ত সংস্করণ (উস্তায ছাড়া পড়া ঠিক হবে না তাই বেশি দূর অগ্রসর হয়নি), এহইয়াউ উলুমিদ্দিন (যখন কোনো কিছুর গভীর জ্ঞান দরকার পরে তখন পাঠ করি), অন্তহীন প্রহর, বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ ১-২, revive your heart, productive muslim। আরো বেশ কিছু।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখুল হাদীস মুফতি উমর ফারুক (হাফি) (আমার উস্তাযজী), মুফতি রাফিউল ইসলাম (হাফি)( যার উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের প্রতি আরো আকৃষ্ট হয়েছি), শেইখ ইয়াসির আদ দোসারী (হাফি), মিজানুর রহমান আযহারী সাহেব (হাফি), মুহাম্মদ হুব্লোস সাহেব (হাফি), মুফতি তারেক মাসুদ (হাফি.)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শোকরীয়া আমার মালিকের, আমার খালিকের। শুরু করি আমার শিক্ষা-জ্ঞান সংক্রান্ত দিক দিয়ে। আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যথেষ্ট মেধাবী হিসেবে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছেন। ছোট কাল থেকে নিজের প্রচেষ্টায় জ্ঞান অর্জন এবং সঠিক ভুল বুঝে কাজ করার তৌফিক দিয়েছেন। নিজ প্রচেষ্টায় শিক্ষা জীবনের এক একটা ধাপ পার করে এখন গণিত বিভাগে অনার্স করছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গণিত বা পদার্থবিজ্ঞানে পিএইচডি করা এবং অধ্যাপক হওয়া। যদিও দুনিয়ার জ্ঞান আল্লাহ অনেক দিয়েছেন কিন্তু একটা প্রতিকূল পরিবেশে বেড়ে উঠার দরুন দ্বীনের জ্ঞান একটা দীর্ঘ সময় ছিল না। কলেজ জীবনে আল্লাহ ধীরে ধীরে তার দিকে হাটতে সাহায্য করেন। প্রিয় উস্তায শাইখুল হাদিস মুফতি উমর ফারুক (হাফি) এর ছাত্র হওয়ার সৌভাগ্য দান করেন। আলহামদুলিল্লাহ এখন তার অধীনে থেকে দ্বীনের জ্ঞান অর্জনের চেষ্টা করছি। আমি বইপোকা টাইপের মানুষ। তবে আমার পড়ার ধারা হলো গঠনমূলক, প্রাতিষ্ঠানিক বই কিতাবে বেশি মনোযোগ দেয়া। এখন গণিত আর পদার্থবিজ্ঞান বিভাগের আন্তর্জাতিক মানের অনেক বই অধ্যয়ন করছি। মৌলিক ভাবে আমি ধর্মতাত্ত্বিক, দর্শন, গণিত, বিজ্ঞান, ইতিহাস, আত্ম-উন্নয়নমূলক বিষয়ে আগ্রহী। বর্তমানে গবেষণার প্রথম প্রচেষ্টা হিসেবে বি.এসসি লেভেলের একটি গণিতের বই (Fundamentals of mathematics) এবং আমার জ্ঞান তাত্তিক দর্শন নিয়ে আরেকটি বই (Theory of Knowledge) লিখছি। ইনশাআল্লাহ, বিজ্ঞান আর দর্শন কেন্দ্রিক লেখনিতে বহুদূর যাওয়ার প্রচেষ্টা বেগবান আছে। সভাব চরিত্রের ব্যাপারে বললে, আমি ইন্ট্রোভার্ট। মানুষের ভীড়, অযথা আড্ডা, অতিরিক্ত কথা বলা, অযৌক্তিক আবেগ—এসব একদম পছন্দ করি না। যা কিছু যৌক্তিক, ইসলাম দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই আমার ভালো লাগে। psychoanalytics এর দৃষ্টিতে আমি INFJ personality ব্যক্তি। যার এক অন্যতম গুণ হচ্ছে, High emotional intelligence. আমি Sheikh Yasser Ad Dussary (রাহি.) এর তেলাওয়াত অসম্ভব ভালোবাসি। তার পাশাপাশি আল্লামা ইকবালের কবিতা যেন আমার সকল প্রশ্নের উত্তর। দর্শন নিয়ে আমার অনেক ঝোঁক, তাই ইমাম আল গাজ্জালী (রহ) আর আল্লামা ইকবাল (রহ) কে অনেক মোহাব্বত করি। যদিও তাদের কিতাবাদী পড়ার তেমন সুযোগ মিলছে না। মানুষের মধ্যে আমি তাদের পছন্দ করি যারা loyal. আমার কাছে হাতেগোনা প্রকৃত সম্পর্কই মূল্যবান। তাই আমার বন্ধু সংখ্যা খুবই সীমিত, কিন্তু যাদের আছে তারা আমার কাছে ভাইয়ের মতো। আমার খুব বেশি introverted মনমেজাজের কারণে পরিবারসহ অনেকেই আমাকে পুরোপুরি চেনে না। তবে এও আত্মবিশ্বাস, পুরুষ হিসেবে সামাজিক দায়িতের ব্যাপারে আমারে ইন্ট্রোভার্ট বৈশিষ্ট্য বাধা হবে না। আমি সবার সাথে এমনি মিলে মিশে যাওয়ার মানুষ নই। সম্পর্ককে খুব মেপে চলি। আমার আবেগ যদি আমার মালিকের জন্য হতে না পারে, তবে সেই আবেগ আমি পছন্দ করি না। বিশেষ করে জীবনসঙ্গিনীর জন্য আমার হৃদয়ে এমন একটি আসন রাখা আছে যা জান্নাতের স্বাদ দিতে পারে বলে আশাবাদী। তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। রুচিবোধ আমার খুবই সাদাসিধা, আড়ম্বরহীন। তবে ফিলোসোফিক্যাল এন্ড আর্টিস্ট এস্থেটিক আমার প্রিয়। আমি অনেক বেশি জার্নালিং, অর্থাৎ চিন্তাভাবনা নিয়ে লিখতে পছন্দ করি। প্রত্যেকটা চিন্তা, জ্ঞান, শিক্ষাকে যেন নিজের মধ্যে সুগঠিত করে ধারণ করতে পারি, সেই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে অনেক রিফ্লেকশন করি, লিখে রাখি— যেন জীবনের ধারাবাহিকতা বিচ্ছিন্ন না হয়ে যায়। আমি এই নীতি ধারণ করে চলার চেষ্টা করি —"Know thyself, Be thyself". জীবনের এক বড় লক্ষ্য রেখেছি, গণিতবেত্তা এবং দার্শনিক হওয়ার, যে ইসলামের কাজে আসবে। আল্লাহ তা'আলা কবুল করুন। [বি.দ্র. অভিভাবক হিসেবে বড় ভাইয়ের নাম্বার দেওয়া হয়েছে, আব্বু ফোন ব্যবহার করেন না। এক্ষেত্রে যেহেতু আমার পরিবারের সকলের সাথে আমার দ্বীনি আর দুনিয়াবি মতামত, শিক্ষা আর দৃষ্টিভঙ্গিগত অনেক পার্থক্য আছে, তাই আমার আবেদন থাকবে, কেউ আমার সম্পর্কে আগ্রহী থাকলে ভাইয়ের চেয়ে আমার সাথে যোগাযোগকে যেন গুরুত্ব দেন। কেননা অনেক বিষয়াদি বা তথ্য আমার ভাই যথাযথভাবে না দিতে পারার সম্ভাবনা বেশি]
|