Profile

বায়োডাটা নং : 2419

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সুবিদপুর
বর্তমান ঠিকানা ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সুবিদপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামে ,পড়াশোনার জন্য ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2016
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2018
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আল কুরআন এ্যান্ড ইসলামিক ইস্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
পাসের সন 2024
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইমাম ও দাখিল মাদরাসার আরবি শিক্ষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য পরিবারে আমার একমাত্র ছোট ভাই, যে বর্তমানে অবিবাহিত। সে দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ 'মাদরাসা-ই-আলিয়া ঢাকা'-এর আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে অনার্স সম্পন্ন করেছে। পেশাগত জীবনে সে বর্তমানে কেরানীগঞ্জের একটি স্বনামধন্য প্রাইভেট মাদরাসায় অ্যারাবিক টিচার হিসেবে কর্মরত আছে। তাছাড়া সে কারী বেলায়েত র. কর্তৃক প্রবর্তিত নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষিত। ব্যক্তিগত জীবনে সে একইসাথে একজন মাওলানা, মুহাদ্দিস এবং ক্বারী। দ্বীনি ইলমের প্রতি গভীর অনুরাগ থেকে সে আন্তর্জাতিক পর্যায়ে কিরাত বিষয়ে উচ্চতর জ্ঞান ও সনদ অর্জনের লক্ষ্যে বর্তমানে সৌদি আরবের বিশ্ববিখ্যাত 'উম্মুল কুরা ইউনিভার্সিটি'-র অনলাইন কিরাত কোর্সে অধ্যয়নরত আছে। মূলত আল্লাহর কালামকে তাজবীদের সাথে অত্যন্ত বিশুদ্ধভাবে চর্চা করা এবং এর পবিত্র খেদমতে নিজেদেরকে আজীবন নিয়োজিত রাখাই আমাদের দুই ভাইয়ের এবং আমাদের সামগ্রিক পারিবারিক জীবনের অন্যতম বড় লক্ষ্য ও তামান্না।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমরা পারিবারিকভাবে স্বচ্ছল এবং গ্রামে আমাদের নিজস্ব স্থায়ী আবাসন রয়েছে। আমাদের মূল ঘরটি একটি মজবুত চারচালা টিনশেড ঘর। এছাড়া গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আলাদা একটি দোচালা টিনের ঘর এবং রান্নাবান্নার জন্য পৃথক আরও একটি দোচালা টিনের ঘর রয়েছে। আমাদের বসতভিটার পরিমাণ ৯ শতাংশ। দৈনন্দিন ব্যবহারের জন্য আমাদের নিজস্ব মটরের সাহায্যে পানি তোলার সুব্যবস্থা রয়েছে এবং গোসলের জন্য কলের চারপাশে টিন দিয়ে ঘেরা সুন্দর গোসলখানা আছে। পাশাপাশি আয়ের উৎস হিসেবে মাঠে আমাদের প্রায় ৬০ শতাংশ নিজস্ব কৃষি জমি রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের দ্বীনি পরিবেশ বেশ ভালো। আমরা পরিবারের সবাই নিয়মিত নামাজ আদায় করি এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার গুরুত্ব দিই। এছাড়া আমাদের পরিবারে পর্দার বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয় এবং সবাই সাধ্যমতো পর্দা মেনে চলার চেষ্টা করে। সামাজিক ও পারিবারিক উভয় ক্ষেত্রেই আমরা ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে চলাই পছন্দ করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হাঁ, প্রায় ১০ বছর ধরে ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পারি ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানামতে নেই ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? হক্কানী পীর আউলিয়ায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনদের মাজার জিয়ারত করা জায়েয ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন স্পেনের কান্না, উহুদ থেকে কাসিয়ুনসহ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী হাফি. এর অধিকাংশ সফর নামা । তুমি সেই নারী , ইউনিভার্সিটির ক্যান্টিনে ( মুহাম্মদ আরিফী )বিখ্যাত আরব আলেম ও সাহিত্যিক ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ. এর অপূর্ব কীর্তি " সুয়ারুম মিন হায়াতিস সাহাবা" এর বাংলা অনুবাদ "আলোর কাফেলা " তিন খন্ডে সমাপ্ত পড়া হয়েছে ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আওয়ামা হাফি. মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী , মাওলানা মুহাম্মদ নোমান (পাকিস্তানী) ,শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী হাফি. , শায়েখ হামজা বিকর্ হাফি.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ ও পছন্দ: অবসর সময়ে আমি দ্বীনি বই পড়তে এবং দ্বীনি আলোচনা ও নাশিদ শুনতে পছন্দ করি। এছাড়া মাঝেমধ্যে প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার ভালো লাগে। আমি সাদাসিধে ও সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত। রুচিবোধ ও অপছন্দ: আমার রুচিবোধ অতিরিক্ত আড়ম্বরপূর্ণ নয় । আমি মার্জিত পোশাক এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করি। আড্ডা দেওয়া, মিথ্যা বলা,বেনামাজি,বেপর্দেগি এবং অন্যের গীবত করা আমি একদমই পছন্দ করি না। আমি চাই আমার চারপাশের পরিবেশ যেন সবসময় দ্বীনি আমেজ ও শান্তিতে থাকে। স্বপ্ন ও লক্ষ্য: আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো, একজন নেককার জীবনসঙ্গীর সাথে মিলে ভালোবাসা, সম্মান ও গভীর বোঝাপড়ার ভিত্তিতে একটি সুখী সংসার তৈরি করা, যেখানে আমরা একে অপরকে দ্বীনদারির পথে চলতে সাহায্য করব এবং একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলব। যেখানে আল্লাহ এবং তাঁর রাসূলের (সা.) সন্তুষ্টিই হবে মূল লক্ষ্য। দুনিয়াতে ইসলামের বিধান মেনে সুন্দরভাবে বসবাস করার পাশাপাশি পরকালে জান্নাত পাওয়ার লক্ষ্যে আমরা একে অপরকে সহযোগিতা করব।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পায়জামা, পাঞ্জাবি, টুপি ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, আমি সুন্নতি দাড়ি অনুসরণ করি। আমার দাড়ি কিছুটা পাতলা তবে ছাপ দাড়ি। দাড়ি গজানোর পর বিগত সাত বছরে আমি কখনো দাড়ি কামাইনি (শেভ করিনি)। কিন্তু বর্তমানে দাড়ি এক মুষ্টি হওয়ার পর এক মুষ্টির অতিরিক্ত অংশ কয়েকবার কাটা হয়েছে । চুলের ক্ষেত্রেও সুন্নাত অনুসরণে বাবড়ি চুল রেখেছি প্রায় ৫ বছর যাবত ।
টাখনুর উপরে কাপড় পরেন? হাঁ ,টাখনুর উপরে কাপড় পরি ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হাঁ ,চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দরস তাদরিসের সাথে জড়িত।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, আমার যাবতীয় উপার্জন আল্লাহর রহমতে সম্পূর্ণ স্বচ্ছ ও শতভাগ হালাল। আমি বর্তমানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন লক্ষ্মীপুর গ্রামের অন্তর্গত হেদায়াতুল্লাহ এনায়াতুল উলূম মাদরাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে খেদমতরত রয়েছি। শিক্ষকতার পাশাপাশি রাজধানীর একটি স্বনামধন্য বড় ঔষধ ফার্মেসিতে আমার ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে এবং সেখানে আমি অংশীদার হিসাবে রয়েছি। দ্বীনি খেদমত এবং ব্যবসা উভয় মাধ্যমেই আমার উপার্জনের উৎস নির্ধারিত।
মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি পবিত্র ইবাদত এবং সুন্নাহ। নিজের দ্বীনকে পূর্ণ করতে এবং চারিত্রিক পবিত্রতা ও মানসিক প্রশান্তি বজায় রাখতে আমি বিয়ে করতে আগ্রহী। রাসূলুল্লাহ (সা.) এর হাদিস অনুযায়ী বিয়ে হচ্ছে দ্বীনের অর্ধেক। হাদিসে এসেছে: إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي অনুবাদ: ‘বান্দা যখন বিবাহ করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে। অতএব বাকি অর্ধেকাংশের জন্য সে যেন আল্লাহকে ভয় করে।’ (বায়হাকী, শুআবুল ঈমান: ৫৪৮২; মিশকাত: ৩০৯৬) আমার কাছে বিয়ে মানে কেবল দুটি মানুষের মিলন নয়, বরং এটি একটি দ্বীনি দায়িত্ব যেখানে স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে জান্নাতের পথে এগিয়ে যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: وَمِنۡ ءَایَـٰتِهِۦۤ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَ ٰ⁠جࣰا لِّتَسۡكُنُوۤا۟ إِلَیۡهَا وَجَعَلَ بَیۡنَكُم مَّوَدَّةࣰ وَرَحۡمَةًۚ إِنَّ فِی ذَ ٰ⁠لِكَ لَـَٔایَـٰتࣲ لِّقَوۡمࣲ یَتَفَكَّرُونَ "আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।" (সূরা আর-রূম, আয়াত: ২১) বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো, এটি একটি আজীবনের জন্য পবিত্র সম্পর্ক যা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসার ওপর টিকে থাকে। আমি এমন একটি সুন্দর ও দ্বীনি পরিবার গঠন করতে চাই যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্নাহর ছায়ায় বেড়ে উঠবে এবং আমরা উভয়েই আল্লাহর সন্তুষ্টির পথে একে অপরকে সহযোগিতা করব।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'_৫'৫''
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জীবনসঙ্গিনী হিসেবে আমি এমন একজনকে খুঁজছি যিনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত। আলিয়া মাদরাসার ক্ষেত্রে: ন্যূনতম দাখিল বা আলিম সম্পন্ন করেছেন অথবা আলিম পরীক্ষা দিয়েছেন এমন কেউ। কওমি মাদরাসার ক্ষেত্রে: ন্যূনতম ‘শরহে বেকায়া’ জামাত থেকে শুরু করে ‘দাওরায়ে হাদীস’ সম্পন্ন করেছেন এমন পাত্রী আমার পছন্দ। দাওরায়ে হাদীস সম্পন্ন করার পর ২-৩ বছর অতিবাহিত হয়েছে এমন হলেও কোনো সমস্যা নেই। আমি এমন একজনকে জীবনসঙ্গিনী হিসেবে প্রত্যাশা করি, যার মধ্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি আমল এবং দ্বীনি বুঝ রয়েছে।
জেলা পাত্রীর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আমি মূলত চাঁদপুর, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলাকে প্রাধান্য দিচ্ছি। তবে পাত্রীর পরিবার যদি বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন, তবে সেক্ষেত্রে উপরে উল্লিখিত তিন জেলা ছাড়াও বাংলাদেশের যেকোনো জেলার পাত্রীর প্রস্তাব বিবেচনাযোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আমি জীবনসঙ্গিনী হিসেবে এমন একজনকে প্রত্যাশা করি যিনি মূলত একজন আদর্শ স্ত্রী হিসেবে সংসার সামলাতে এবং সন্তান প্রতিপালনে আগ্রহী হবেন। তবে পাত্রী যদি বর্তমানে কোনো পেশায় বা চাকরিতে নিয়োজিত থাকেন, সেক্ষেত্রে বিবাহের পর তিনি চাকরি ছেড়ে দিতে ইচ্ছুক কি না অথবা এই বিষয়ে স্বামীর সিদ্ধান্ত মেনে নিতে মানসিক প্রস্তুতি রয়েছে কি না—সেটি বিবেচ্য বিষয় হবে। আমি মনে করি, একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবার গঠনের জন্য এটি আমাদের পারস্পরিক সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত ,মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি কেবল নামের মুসলিম নন বরং ইসলামের মৌলিক বিধানগুলোর ব্যাপারে আন্তরিকভাবে যত্নশীল এবং আমলদার হবেন। বিশেষভাবে যে গুণগুলো আমি খুঁজছি: দ্বীনদারী ও আমল: নামাজের ব্যাপারে কেবল নিয়ম রক্ষা নয়, বরং নামাযের প্রতি পূর্ণ যত্নশীল এবং সময়ের প্রতি সচেতন হতে হবে। কুরআন মাজীদ সহীহ-শুদ্ধভাবে তেলাওয়াত জানা এবং দ্বীনের সঠিক বুঝ থাকা আবশ্যক। সেই সাথে ফরজ রোজার প্রতি পূর্ণ যত্নশীল ও মাসয়ালা-মাসায়েল সম্পর্কে ধারণা থাকতে হবে। সবর ও শোকর: জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধারণ করার এবং অল্পতে তুষ্ট থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার গুণটি থাকা অত্যন্ত জরুরি। পারিবারিক সম্মান ও আমানতদারিতা: আমার মা-বাবা এবং আত্মীয়দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত এবং ঘরের আমানত রক্ষা করার মানসিকতা থাকতে হবে। পর্দা ও আচরণ: নম্র, ভদ্র এবং সুন্নতি পর্দার প্রতি অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক হতে হবে। স্বভাবগতভাবে ধৈর্যশীল হওয়া কাম্য; কোনোভাবেই কলহপ্রিয় বা ঝগড়াটে হওয়া যাবে না। বর্জনীয় বৈশিষ্ট্য: অহেতুক মিথ্যা বলা, গীবত বা অশ্লীল ভাষা ব্যবহার করা এবং সোশ্যাল মিডিয়া ও স্মার্টফোনের প্রতি আসক্তি থাকা চলবে না। আমি এমন কাউকে খুঁজছি যিনি ভার্চুয়াল জগতের চেয়ে বাস্তব জীবনে এবং ঘরের শান্তিতে বেশি মনোযোগী হবেন। মানসিকতা: স্বামীর শরয়ী কর্তৃত্ব মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। যারা বিয়ের আগেই স্বামীর ওপর আধিপত্য বিস্তার বা অবাধ্য হয়ে চলার চিন্তা লালন করেন, তারা অনুগ্রহ করে এড়িয়ে চলবেন। এছাড়া যারা অতীতে কাউকে মন দিয়ে রেখেছেন এবং এখনো সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন, তাদের প্রস্তাব না পাঠানোর অনুরোধ রইল। বিশেষ ছাড়: যদি পাত্রী 'হাফেজা' হন, তবে তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, উচ্চতা এবং অর্থনৈতিক অবস্থার বিষয়গুলোতে আমি বিশেষ নমনীয়তা প্রদর্শন করব ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন জীবনসঙ্গিনীর কাছে আমি যে গুণগুলো প্রত্যাশা করি, তা কেবল কল্পনাপ্রসূত নয়—বরং সেগুলো চর্চার মাধ্যমেই একটি সুখী দ্বীনি পরিবার গঠন করা সম্ভব। আল্লাহর অশেষ মেহেরবানি ও শুকরিয়া যে, আমি আমার ব্যক্তিগত জীবনে এই গুণগুলো ধারণ করার আপ্রাণ চেষ্টা করি।বিশেষ করে, বর্তমান যুগে যেখানে ভার্চুয়াল জগতের মোহ আমাদের আচ্ছন্ন করে রেখেছে, সেখানে আলহামদুলিল্লাহ আমি এখনো সোশ্যাল মিডিয়ার অহেতুক আসক্তি থেকে নিজেকে দূরে রাখতে পেরেছি। আমি আমার সময়কে বাস্তবমুখী কাজ, দ্বীনি খেদমত এবং জ্ঞানার্জনের মাঝেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। আমি মনে করি,নিজেকে সংশোধন না করে অন্যের কাছে আদর্শ প্রত্যাশা করা সমীচীন নয়। তাই আমি যে মাপকাঠিগুলো উল্লেখ করেছি, তা অবাস্তব কিছু নয়; বরং সঠিক সদিচ্ছা এবং আল্লাহর ওপর ভরসা থাকলে এই সুন্দর ও সুশৃঙ্খল জীবন অতিবাহিত করা আমাদের সবার জন্যই সম্ভব ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফরিদগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3275

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4661

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4614

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #979

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7271

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4264

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন