Profile

বায়োডাটা নং : 2411

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বদরগঞ্জ, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: শংকর পুর ঝাড় পাড়া
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: পার্কের মোড়, রংপুর
কোথায় বড় হয়েছেন? শংকর পুর ঝাড় পাড়া, বদরগঞ্জ, রংপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? History and Archaeology
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় History And Archaeology
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ নাই
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য প্রথম পক্ষের একজন। বড়ো ভাই: ডিভোর্স, একজন ছেলে সন্তান আছে। পেশা: কৃষক। দ্বিতীয় পক্ষের অর্থাৎ আমার মায়ের তিন জন ছেলে। বড়ো ভাই: ডিগ্রী পাশ, বিবাহিত। পেশা: আপাতত কিছু করেন না। মেজো ভাই: মাস্টার্স পাশ, বিবাহিত। পেশা: কোম্পানিতে জব করেন। ছোটো ভাই: অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ঢাকা বিশ্ববিদ্যালয়।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য দুই বোন। উনারা আমার বাবার প্রথম পক্ষের সন্তান। বড়ো বোন: 5 পাশ, বিবাহিত, গৃহিণী মেজো বোন: 5 পাশ, বিবাহিত, গৃহিণী দ্বিতীয় পক্ষের অর্থাৎ আমার মায়ের আমি একাই মেয়ে।
চাচা মামাদের পেশা চাচা একজন, মৃত। নিজের জমিতে চাষাবাদ করতেন। মামা একজন, ব্যবসা করতেন। বয়স হওয়ায় ব্যবসা ছেড়ে দিয়েছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে নিজস্ব বাড়িতে থাকি, এক বিঘার মত জমি আছে। সংসার চলে মূলত মায়ের পেনশন এর টাকা আর মেজো ভাইয়ার বেতনের টাকা দিয়ে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? নাই বললেই চলে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি পড়ি। স্কুল কলেজে পড়ার সময় থেকেই পড়া হতো কিন্তু নিয়মিত পড়া হতো না। দ্বীনের বুঝ আসার পর থেকে নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না কিন্তু ক্লাসে থাকলে বা সফরে থাকলে কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? ৮০% পারি, শিখতেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, তবে মাথা ব্যাথা ও হালকা দুর দৃষ্টি সমস্যার জন্য মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা জায়েজ, তবে মাজারে মৃত্যু ব্যক্তির কাছে কিছু চাওয়া নাজায়েজ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফেরা, জীবন যদি হতো নারী সাহাবীর মত, প্যারাডক্সিক্যাল সাজিদ, বেলা ফুরাবার আগে, উইমেন্স গাইড এছাড়াও আরো অনেক পছন্দের বই আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, শাইখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আযহারী, আবু তহা মোহাম্মদ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি মহান আল্লাহর একজন অধম গুনাহগার বান্দী। আল্লাহপাক অশেষ মেহেরবানী করে আমাকে হিদায়তের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। কেউই গুনাহ কিংবা ভুলের উর্ধ্বে নয়, জীবনে চলার পথে এখনও ভুল হয়, গুনাহ করে ফেলি। আমি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই আশ্রয় প্রার্থনা করি তিনি যেন আমাকে জানা অজানা সকল প্রকার ছোটো বড়ো গুনাহ থেকে বেচে থাকার তৌফিক দান করেন, আমিন। ছোটো বেলা থেকেই যুগের সাথে তাল মিলিয়ে চলা এবং বড়ো হওয়া। তাই সেভাবে দ্বীনি বিষয় সম্পর্কে তেমন জানা ছিল না। তাছাড়া পরিবার থেকেও দ্বীনি বিষয় বলতে নামাজ, রোজা, কুরআন তেলোওয়াত এগুলোর বাইরে অন্য কিছু জানা হয় নি। ছোটো বেলা থেকেই দ্বীনের তেমন বুঝ ছিল না, এখন অল্প হলেও দ্বীনের বুঝ পেয়েছি, দ্বীন মেনে চলার চেষ্টা করতেছি। দুনিয়ার জীবনকে আখিরাতের পাথেয় করার চেষ্টা করতেছি কতটুকু পারবো জানিনা বাকি সব আল্লাহর ইচ্ছা। আমি বই পড়তে ভালবাসি ইচ্ছা আছে ছোটো একটা ইসলামিক বইয়ের লাইব্রেরী দেওয়ার। শখ: বাগান করা বলা যায় এটা আমার নেশা, গাছপালা খুব পছন্দ করি। পশুপাখি পালন করা। রান্না করতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে নতুন নতুন রেসিপি রান্না করে পরিবারের সদস্যদের খাওয়াতে ভীষণ ভালো লাগে। অন্যান্য তথ্য: যিনি আমাকে বিবাহ করবেন তার অবশ্যই ঘরে ও বাইরে সমানভাবে ১০০% পরিপূর্ণ পর্দা করানোর মানসিকতা থাকতে হবে। বাসায় মাহরাম নন মাহরাম মেনে চলার পরিবেশ থাকতে হবে। পাত্রী দেখতে আসলে পাত্র ও তার পরিবারের মহিলারা আসবেন কোনো নন মাহরাম পাত্রী দেখার উদ্দেশ্যে আসবেন না। আমার পরিবার পুরোপুরি প্র্যাকটিসিং না। আর যদি পরিবার প্র্যাকটিসিং না হয়, জেনারেল পড়াশুনা করে দ্বীনে ফেরা মানুষগুলোকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় । কখনো পরিবার পরিজনদের সাথে কখনো নিজের নফসের সাথে। আল্লাহর কাছে সর্বদা এটাই প্রার্থনা করি তিনি যেনো আমাকে এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে একজন দ্বীনি জীবনসঙ্গী দান করেন, যিনি আমাকে সর্বদা আল্লাহর হুকুম পালনে সাহায্য করবেন, যিনি আমার চেয়ে বেশি দ্বীনি ইলম সম্পন্ন হবেন। আমাকে যেনো কখনোই পর্দার খেলাপ হতে না হয় সে ব্যাপারে সর্বদা সচেতন থাকবেন। কারণ আমি বর্তমানে যে পরিবেশে আছি তা পরিপূর্ণভাবে দ্বীন পালনের জন্য মোটেও অনুকূল নয়। যারা বর সাজানোর নামে ও ঘর সাজানোর নামে অথবা বছরের নানান মৌসুমের অজুহাতে মেয়ের পরিবারের উপর জুলুম করাকে স্বাভাবিক মনে করেন তারা দয়া করে দূরে থাকুন, এরকম মেরুদন্ডহীন, আত্মমর্যাদাহীন মানুষ কখনোই কাম্য নয়। কথা থাকবে: কোনো ছবি দেওয়া নেওয়া হবে না। কোনো রেস্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না। বিয়ে হবে শুক্রবার আসরের পরে মসজিদে। কেউ কনের ছবি তুলতে পারবেন না ছেলের সাথে আলোচনা করে মোহর নির্ধারণ করা হবে। কাবিনের টাকা বিয়ের দিন মেয়ের হাতে তুলে দিতে হবে। বউকে মূর্তির মত স্টেজে বসানো যাবে না। ছেলে চাইলে বৌভাতের অনুষ্ঠান করতে পারবেন। বিয়ের আলোচনায় কোনো তৃতীয় পক্ষের ব্যক্তি থাকবে না। সব আলোচনা আমার বাবা, ভাই এবং ছেলের বাবা, বড়ো ভাই কথা বলে ঠিক করবেন। যৌতুকের অভিশাপ হিসেবে একটা সুতোও দাবি করা যাবে না। আমি চাইনা আমার হাসব্যান্ড আমাকে পণ্য মনে করুক। আমি চাই তারা আমাকে আল্লাহর জন্য ভালোবেসে ঘরে তুলুক। এখানে দেওয়া নেওয়ার হিসাব চলবে না ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা হিজাব নিকাব হাত পা মোজা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৬ সালের শেষের দিক থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সব সময় মেনে চলা সম্ভব হয় না তবে মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে মাঝে মধ্যে নাটক দেখা হতো, দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে আর দেখা হয় না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি- দ্বীনি পাঠশালা রংপুর জোনের শুধু বোনদের বই সরবারহর দায়িত্বে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নাই
মাসিক আয় নাই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীনের বুঝ আসার পর থেকে একজন উত্তম জীবনসঙ্গীর প্রয়োজন অনুভব করছি। অর্ধেক দিন পূরণ করতে চাচ্ছি। যে সম্পর্ক কেবল দুনিয়ায় তেই সীমাবদ্ধ থাকবে না আখিরাত ও থাকবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-35
উচ্চতা সর্বনিম্ন ৫'৬"/৭"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল পড়াশুনা হলে অনার্স পাশ।মাদ্রাসায় পড়াশুনা হলে আলাদা ব্যাপার।
জেলা রংপুর বিভাগের মধ্যে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল চাকুরী বা ব্যবসা
অর্থনৈতিক অবস্থা মানানসই
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার পরিবার কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবেশ পুরোপুরি দ্বীন চর্চার অনুকূলে ছিল না এমনকি এখনও নয়। আর এভাবেই কেটে গেছে জীবনের অনেকটা সময় ভাবলেও গা শিউরে উঠে। আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করে আমার উপর অনুগ্রহ করেছেন। এজন্য আমি সর্বদা আল্লাহ রব্বুল আলামীন এর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বাবা মা পুরোপুরি প্র্যাকটিসিং না, পর্দার ব্যাপারে মা বাবার কাছ থেকেও পরিপূর্ণ সাপোর্ট পাই না। মাঝে মাঝে হতাশ হয়ে যাই ভীষণ একা অনুভব করি। এমতবস্থায় একজন দ্বীনদার জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা কতটুকু তা ধাপে ধাপে অনুভব করতে পারি। এমন একজন তাকওয়াবান জীবনসঙ্গীর সন্ধানে আছি যিনি নিজের সমগ্র জীবনকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালনার চেষ্টা করেন। তাকে অবশ্যই নামাজী, আল্লাহভীরু ও নিজের দৃষ্টিকে সংযত রাখার গুণাবলী থাকতে হবে। ধৈর্যবান ও নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। হালাল ইনকাম হতে হবে সেটা অল্প হলেও সমস্যা নাই। টাখনুর উপর কাপড় পরিধান করতে হবে, সুন্নাহ সম্মত দাড়ি থাকতে হবে। আমার বাবা মাসহ পরিবারের সকলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই, যিনি আমাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসবেন, বিবাহ করবেন, আমার উচ্চতা, আমার সৌন্দর্যের চেয়ে দ্বীনদারিতাকে প্রাধান্য দিবেন ইন শা আল্লাহ। আমার দ্বীনি ইলম খুবই কম তাই আমার চাইতে উত্তম কাউকে চাই যিনি আমাকে বেশি বেশি দ্বীনি ইলম অর্জন করতে ও দ্বীন পালনে সাহায্য করবেন ইন শা আল্লাহ। জীবনসঙ্গীকে অবশ্যই বই প্রেমী, প্রকৃতিপ্রেমী হতে হবে, দান করার মন মানসিকতা থাকতে হবে। ঘুরাঘুরির মানসিকতা থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বদরগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5115

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বদরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12005

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বদরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8992

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বদরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5976

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বদরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9704

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বদরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8213

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বদরগঞ্জ, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন