| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রায় ১০-১১ বছর থেকে |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত হয়না, আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে মানত করা, সিজদা দেয়া, কিছু চাওয়া শিরক। এটা শুধু একটা কবর। মুসলমানরা সবসময় একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবে, মাথা নত করবে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহিকুল মাখতুম, সিরাতে ইবনে হিশাম, এক দীঘল দিনে নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), কুরআন থেকে নেয়া জীবনের পাঠ,কলবুন সালীম, বেলা ফুরাবার আগে, কাজের মাঝে রবের খোঁজে, মিশন ইসলাম, খুশু-খুযু, সিক্রেটস অফ সাদাকাহ, জীবন যদি হতো নারী সাহাবীদের মতো, নবী জীবনের গল্প ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ মতিউর রহমান মাদানী, শাইখ আসিম আল হাকিম, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর(রহি:)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
সাধারণ জীবন যাপন করতে ভালো লাগে।খুব বেশি অপচয়, মাত্রাতিরিক্ত শৌখিনতা পছন্দ না।চেষ্টা করি সাধ্যমত সুন্নাহ মেনে চলতে। মাসনুন আমল, সুন্নত ও নফল আমল সাধ্যমত করি। চুপচাপ থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। অনর্থক গল্পগুজব ভালো লাগে না। গীবত করা থেকে বিরত থাকার চেষ্টা করি। চেষ্টা করি আল্লাহর বিধানগুলো মেনে চলার ও হারাম থেকে বেঁচে থাকার। দ্বীনের বুঝ হওয়ার আগে থেকেই আল্লাহ ফ্রি মিক্সিং থেকে দূরে রেখেছেন, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি অনলাইনে ও অফলাইনে নজর হেফাজত করে চলার। ফিতনার পরিবেশে ঘরে থাকতেই ভালো লাগে। বাইরে ঘুরতে যেতে ভালো লাগে না। তবে পরিবারের সাথে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা আছে ইনশাআল্লাহ। অনর্থক শো অফ অপছন্দ করি। অযথা ছবি তুলতে ভালো লাগে না। পারিবারিক বা ব্যক্তিগত বিষয় অনলাইনে প্রচার একদম অপছন্দ করি। বদনজরের ভয় হয়। মানুষকে সাহায্য করতে অনেক ভালো লাগে। ইসলামিক বই পড়তে অনেক বেশি ভালো লাগে, দাওয়াহর নিয়তে বই হাদিয়া দিতেও ভালো লাগে। আমি চাই সুন্নাহ অনুযায়ী সহজতার সাথে কম খরচে বিয়ে, যেখানে অনেক বেশি বারাকাহ থাকবে। বিয়ের দিনেও পরিপূর্ণ পর্দা মেনে চলতে পারব, কোনো নামাজ কাজা হবে না। আল্লাহর অসন্তুষ্টি আনে এমন সকল কাজ থেকে বিরত থাকতে চাই ইনশাআল্লাহ
|