Profile

বায়োডাটা নং : 2230

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাহারোল, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: জোতমুকুন্দপুর,
বর্তমান ঠিকানা কাহারোল, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: জোতমুকুন্দপুর,
কোথায় বড় হয়েছেন? গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ম্যানেজমেন্ট স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ম্যানেজমেন্ট স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই মুদির দোকান + কৃষি কাজ
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিত, গৃহিণী, বিবিএ,এমবিএ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর। স্বামীঃ বেসরকারি চাকরি জীবী।
চাচা মামাদের পেশা চাচা ৩জন বড় চাচা কৃষক বাকি ২জন ঢাকায় চাকরি করেন গার্মেন্সে
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাড়ি বসত ভিটা ১২+শতাংশ () আবাদি জমি ৩বিঘার মত এখনো সম্পূর্ণ বন্টন হয় নি বন্টন করলে আরো বাড়বে)।গবাদিপশুপাখি পালন করা হয়, আলহামদুলিল্লাহ। বাড়ি টিনের+ মেঝে পাকা। বর্তমানে ২য় চাকরিতে আছি আরো চাকরির চেষ্টায় আছি তাই বয়স অবধি চাকরির চেষ্টা ইনশাআল্লাহ, যেহেতু চাকরি করছি তাই বিয়ে করতে চাই, এর পর বাড়িঘর আরো ভালো করা হবে.
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই নামাজি কিন্তু ভাইয়া মাঝে মধ্যে অনিয়মিত। ভাবি পর্দা করেন, আম্মাও চেষ্টা করেন। আম্মা প্রতিদিন কুরআন পড়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ । আম্মা বেশির ভাগ সময়ই তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়। হাই স্কুল থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত হয় না,তবে ভ্রমণে মাঝে মধ্যে হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ। তবে আরো ভালোর চেষ্টা
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক।এটা করলে ইমান থাকে না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ,আরো… প্যারাডক্সিকাল সাজিদ (১,২,) আরো পড়েছি বাসায় লাইব্রেরি করার ইচ্ছে আছে। ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডা. জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শাইখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, কাজী ইব্রাহীম আরো অনেকে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বপ্ন আমার আখিরাত কেন্দ্রিক।হারাম কাজ অপছন্দ করি, সুদের বিরুদ্ধে কাজ করা তীব্র ইচ্ছা আছে, ফিৎনা ফাসাদ অহংকার হিংসা গীবত এই ব্যাপারগুলো আমি খুব অপছন্দ করি। অবসর সময়ে ইসলামী বই পড়া,কুরআন পড়া ও ওয়াজ শোনা হয়। অবসরে ঘুরতে পছন্দ করি এবং মানুষকে দ্বীনের কথা বলতে ভালো লাগে, আম্মাকে মাঝেমধ্যে রান্নার কাজে হেল্প করি। সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা করার ইচ্ছা আছে। পরিবারকে নিয়ে হজ্জ করার তীব্র ইচ্ছা আছে। আমার প্রিয় ইউটিউব চ্যানেল Baseera আমার পছন্দের চ্যানেলটি আবশ্যই নিয়মিত দেখবেনও শুনবেন ও প্রচার করবেন। আমি কখনোই দুর্নীতি করবো না ইংশাআল্লাহ চাকরী জীবনে, তাই যে উচ্চবিলাশী দয়া করে নক করবেন না, আমি হারাম কাজ না করার চেষ্টা করি। যদিও সরকারি চাকরিতে অনেক হারাম টাকা ইনকাম করা যায় দেখতেছি। আমি সুন্নাত ভিত্তিক বিয়েতে আগ্রহী। যারা ভালো ছেলে চান ইনশাআল্লাহ ভালো ছেলে বলতে যা বুঝায় তাই হওয়ার চেষ্টায় আছি। নেশায়, জুয়ায়, ফ্রিমিক্সিং জীবনে না জড়ানোর চেষ্টা চলমান এবং আগেও জড়াইনি আলহামদুলিল্লাহ!
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-টুপি পড়া হয় মাঝে মধ্যে প্যান্ট শার্ট পড়া হয় এখন এয়ারপোর্টে চাকরি তাই ফরমাল ড্রেস এ বেশি থাকা হয় ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ , কয়েকবার কেটেছছিলাম অনিচ্ছায় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো ছিল না তাই।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করি নন-মাহারাম এর সাথে প্রয়োজন ব্যতীত কথা না বলার, বাহিরে গেলে সর্বোচ্চ চেষ্টা করি চোখের হেফাজত করার।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না বললে মিথ্যা হবে, এগুলো মাঝেমধ্যে দেখা হয়ে যায় খুবই কম,ইসলামিক, তথ্য গত ভিডিও বেশি হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, তবে যা জানি প্রচার করি…
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ ১ম) চাকরি বন বিভাগে,ফরেস্ট গার্ড, (ফরেস্ট গার্ড এ চাকরির পর, এখন ২য়) চকরি CAAB(বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ঢাকা।✈️এ কর্মরত আছি )
মাসিক আয় আলহামদুলিল্লাহ 30k এর কম/ বেশি, এটা ডিউটি এর উপর নির্ভর করে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবো
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি তিনি চান করতে পারবেন,ইসলামের জন্যে অবশ্যই চালিয়ে যেতে হবে। ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে, তবে ইচ্ছে নাই। ইসলামের জন্যে পর্দা মেন্টেন করে চাকরি অনুমতি থাকতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে + পরিবারের সঙ্গে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, ইনশাআল্লাহ আমি চাই আমার দ্বারা কেউ কষ্ট না পাক।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ***হারাম থেকে বাঁচতে, দ্বীনি পরিবার গঠন করতে, নবীর সুন্নত,কখনো কখনো ফরজ, অর্ধেক দ্বীন পূরণ করার জন্য। সকল ফিৎনা-ফাসাদ থেকে বেঁচে থাকার জন্য, নিজের ঈমানকে হেফাজত করার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'-ফুট- ৫'৫" অথবা উপরে হলে ভালো হয় ( উচ্চতা বাধ্যতামুলক না)।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা সর্বনিম্ন এইচএসসি পাশ বা সমমান, ( MBBS ছাত্রী), স্নাতক , স্নাতকোত্তর, হাফেজা, কওমি, আলিয়া…।
জেলা রংপুর বিভাগের সব জেলা (তবে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর বেশি প্রাধান্য পাবে) ও অন্য বিভাগ মেয়ে সুন্দর ও দ্বীনদার হলে চলবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যেকোন অথবা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত…
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে চাওয়া যার চিন্তা চেতনা হবে আখেরাত কেন্দ্রীক। যে সবসময় সত্য কথা বলে।হিংসা গীবত অহংকার, নিজের জেদ থেকে যে সবসময় দূরে থাকার চেষ্টা করে।যে শুধু আমার এ জীবনে সঙ্গী হবে না সে আখিরাতেও আমার সঙ্গী হবে।আমার মা ও পরিবারকে সন্মান দিয়ে চলবে, দ্বীন পালনে হব একে অপরের সহযোগী। কিছু জিনিস বিশেষভাবে জরুরি মনে করি। * সুন্দর হতে হবে *আল্লাহ ভীরুতা থাকতে হবে *শরীয়ত সম্মত ভাবে পর্দা করতে হবে *ইসলামের প্রত্যেকটা ফরজ অবশ্যই মানতে হবে *পরিবারের সাথে অবশ্যই মিলেমিশে থাকতে হবে *জেদ,অহংকার, গীবত এগুলো অভ্যাস থাকা যাবে না *স্বামীর আনুগত্য করতে হবে ( যা বলবে তা করতে হবে) স্বামীর হক আদায়ে তৎপর থাকতে হবে, ইনশাআল্লাহ আমিও সর্বোচ্চ চেষ্টা করবো। * সুন্দর ও সুন্দর মানসিকতার মানুষ হতে হবে। * উচ্চবিলাশী হলে নক করার দরকার নেই। * জীবনে ফ্রিমিক্সিং এ জড়িত থাকলে যোগাযোগ না করার অনুরোধ করছি কারণ আমি কখনো এতে জড়িত ছিলাম না। * আমি চাই আমার জীবন সঙ্গী আমার থেকে বেশি দ্বীনদার, হোক, হোক চক্ষু শীতলকারিনী, হোক আলেম আলেমার মা তবে আমার মতো হলেও আলহামদুলিল্লাহ। *আমি যাবতীয় হারাম নেশা থেকে মুক্ত, ইনশাআল্লাহ। * আমার দুর্বলতা হলো আমি মিথ্যা কথা বলি না তাই আমাকে অনেকে পছন্দ করে না কিন্তু বিশ্বাস করে। * বিয়ে করার জন্যে সাধু / দ্বীনদার ব্যাশ ধরে কাওকে ঠকাবেন এরা দূরে থাকেন। * যারা বাড়ি -ঘর, জমিজমা, সম্পদ বেশি প্রাধান্য দেন সোন্দর্য,দ্বীনদার, বংশের গুরুত্ব কম দেন তাদের যোগাযোগ না করার অনুরোধ, @ কখনো হারাম সম্পর্কে জড়িত ছিলাম না। তাই যারা জড়িত দয়া করে দূরে থাকবেন। @ কোনো খারাপ নেশা বিড়ি, সিগারেট ইত্যাদিও নেই। @ গায়ের রং উজ্জ্বল শ্যামলা থেকে ফর্সা এর মধ্যে। @@ প্রাধান্যতা থাকবে রাসূল( সা:) বলেছেন, ১. "যে স্ত্রী এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার ওপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে।" ব্যাখ্যা: এর অর্থ এই নয় যে শুধু স্বামী সন্তুষ্ট হলেই জান্নাত নিশ্চিত। বরং একজন স্ত্রী যদি আল্লাহর বিধান মেনে চলেন, স্বামীর প্রতি তার বৈধ অধিকার আদায় করেন এবং স্বামী তার আচরণে সন্তুষ্ট থাকেন, তাহলে এটি জান্নাতে যাওয়ার একটি বড় সুসংবাদ। তবে স্বামী যদি অন্যায়ভাবে অসন্তুষ্ট হন, তাহলে সেই অসন্তুষ্টির কারণে স্ত্রী গুনাহগার হন না। ২.রাসূল( সা:) বলেছেন, "যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে..." ব্যাখ্যা: এখানে চারটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে: পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। রমজানের ফরজ রোজা পালন করা। নিজের সতীত্ব ও চরিত্র রক্ষা করা। শুধুমাত্র শরিয়তসম্মত (বৈধ) বিষয়ে স্বামীর আনুগত্য করা। এগুলো পালন করলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে। ৩.রাসূল( সা:) বলেছেন"আমি যদি কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম..." ব্যাখ্যা: এটি একটি উপমা। ইসলামে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা সম্পূর্ণ হারাম। এই হাদিসের উদ্দেশ্য হলো স্বামীর অধিকার কত গুরুত্বপূর্ণ তা বোঝানো, সিজদা করার অনুমতি দেওয়া নয়। গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর যেমন স্বামীর প্রতি দায়িত্ব আছে, তেমনি স্বামীরও স্ত্রীর প্রতি বড় দায়িত্ব রয়েছে। যেমন: ভরণ-পোষণ নিশ্চিত করা। ভালো ব্যবহার করা। অন্যায় না করা। সম্মান ও নিরাপত্তা দেওয়া। রাসুল ﷺ বলেছেন: "তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর প্রতি উত্তম।" (জামে আত-তিরমিযি) অতএব, ইসলামে দাম্পত্য জীবন একতরফা নয়; স্বামী-স্ত্রী উভয়কেই আল্লাহর বিধান অনুযায়ী একে অপরের অধিকার আদায় করতে বলা হয়েছে। 👍দ্বীনদারীতা,সুন্দর বেশি প্রধান্য থাকবে। @@@ @@@@ ছাত্র জীবনে আমি আমার ক্লাসে ভালো ছাত্র ( ফাস্ট) ছিলাম তাই বেশ কয়েক সুন্দর সুন্দর মেয়ে আমায় কু প্রস্তাব অর্থাৎ ফ্রিমিক্সিং এর জন্যে দিয়েছিল আল্লাহ কে ভয় করার জন্যে সাথে আল্লাহ রহ্ মত থাকায় জীবনে কোনো ফ্রিমিক্সিং এ জড়াইনি আলহামদুলিল্লাহ, এটা বলার কারণ উক্ত ঘটনার জন্যেই আমার চাওয়া আল্লাহর কাছে আরো উত্তম কিছু পাওয়া আল্লাহ কবুল করুন আমিন। আমি বিয়ে করবো কয়েকটা দিক প্রধান্য থাকবে… ১। সুন্দর ( জীবন সঙ্গী সুন্দর না হলে বিয়ে করেও চোখের যেনা থেকে বাঁচা যায় না,অন্য মেয়ের দিকে দৃষ্টিতে কু চিন্তা আসতে পারে তাই এটাও জরুরি ইমান তাজা করতে এজন্যই রাসুলুল্লাহ সাঃ বিয়েতে সৌন্দর্য দেখে বিয়ে করতে বলেছেন আর এটা দ্বিতীয় বিয়ে থেকেও বিরত রাখে)। @@ বিয়ের পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইমামুল আহলুস সুন্নাহ, ইমামুল আক্বিদাহ্, ইমামুল হাদিস আহমাদ বিন মুহাম্মদ বিন হাম্বল আল শাইবানী রাহিমাহুল্লাহর [মৃত্যু: ২৪১ হি.] চমৎকার নসিহাহ - 'কোনো পুরুষ যখন কোনো নারীকে (বিয়ের জন্য) প্রস্তাব করবে, সে প্রথমে তার সৌন্দর্যের কথা জিজ্ঞেস করবে। যদি সে তার সৌন্দর্যে সন্তুষ্ট হয়, তাহলে সে তার দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি সে তার দ্বীন নিয়ে সন্তুষ্ট হয় তবে সে তাকে বিয়ে করবে। যদি সে তার দ্বীনের প্রতি সন্তুষ্ট না হয় তবে সে তাকে দ্বীনের জন্যই প্রত্যাখ্যান করবে।' 'সে প্রথমে দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে না (এটা এজন্য যে), কারণ সে যদি তার দ্বীনের প্রতি সন্তুষ্ট হয় এবং তারপর তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সে তাতে (সৌন্দর্যে) সন্তুষ্ট না হয় তবে সে তাকে সৌন্দর্যের জন্য প্রত্যাখ্যান করলো, দ্বীনের জন্য নয়!' [ইমাম মারদাওয়ি আল হাম্বালি, আল ইনসফ : ১২/২০৬] ২। দ্বীনদার, সদা নিজের ইমান রক্ষায় অটল থাকার চেষ্টায় থাকবে। ৩। পর্দানশীল, নাম মাত্র বোরকাআলী নয়, জীবন এ ফ্রিমিক্সিং মুক্ত হতে হবে কারণ আমি মুক্ত আলহামদুলিল্লাহ, এখন বোরখা ফেশন ও কু কাজের সহায়কো হয়ে গেছে তাই বোরখা পরলেই যে পর্দানশীল বলা মুশকিল অন্তর থেকে আল্লাহকে ভয় করে পর্দানশীল হতে হবে। ৪। স্বামীর প্রতি, স্বামীর মা, পরিবার এর প্রতি শ্রদ্ধাশীল আনুগত্যপ্রবণ হতে হবে, আমিও সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাংসারিক, জেদহীন ও অন্যান্য ইসলামের বিধি বিধান অনুসারী হতে হবে। আমার বায়ো শুধু নয় আমায় দেখেও যদি পছন্দ না হয় আগানো দরকার নেই, আমিও সেটাই করবো। আমার অনেক প্রস্তাব আসে কিন্তু দেখতে পছন্দ হয় না তাই হচ্ছে না। অর্থাৎ আল্লাহ লিখে রাখেন নি তাই।। উজ্জ্বল শ্যামলা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর চেহারা যেই দেখবে ফিরে যেতে হবে না এমন হলে অবশ্যই নক করবেন, আর্থিক অবস্থা যেমনেই হোক। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করুক আমিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাহারোল এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9511

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাহারোল, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন