| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
মানুষ আল্লাহ সুবাহুনাওয়া তায়লার তৈরি শ্রেষ্ঠ জীব।আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন যাতে এগুলো কাজে লাগিয়ে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। আমি চাই, পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে দ্বীনমুখী, শান্তিপূর্ণ একটি পরিবার গড়ে তুলতে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শান্ত, নম্র, হাসিখুশি, মিশুক ও পারিবারিক স্বভাবের একজন সাধারণ মানুষ। দ্বীন মেনে চলা, পর্দা রক্ষা করা এবং ইসলামী মূল্যবোধ অনুযায়ী জীবনযাপনের আন্তরিক চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, নিজেকে হারাম সম্পর্ক ও অনৈসলামিক মেলামেশা থেকে হেফাজত রাখার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, একটি সুন্দর দাম্পত্য ও পারিবারিক জীবনের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, ভালোবাসা, ধৈর্য, উত্তম আখলাক ও বোঝাপড়া। তাই এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আন্তরিকভাবে দ্বীন মেনে চলার চেষ্টা করেন, শান্ত স্বভাবের, ধৈর্যশীল, রাগ নিয়ন্ত্রণে সক্ষম এবং পরিবারকে সম্মান করতে জানেন। তিনি যেন আমার পরিবার ও আত্মীয়-স্বজনকে সম্মান,ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে আপন করে নেন। আমিও ইনশাআল্লাহ তাঁর পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসা, সম্মান ও আন্তরিকতার সঙ্গে আপন করে নেওয়ার এবং তাদের হক আদায়ের সর্বোচ্চ চেষ্টা করব। রান্না করা, নতুন কিছু শেখা, কুরআন ও ইসলামিক জ্ঞান অর্জন, বই পড়া, পেইন্টিং করা (বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য), গাছ লাগানো, পরিবারকে সময় দেওয়া এবং অর্থবহ ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার ছোট ছোট cousin রয়েছে। তাদের সঙ্গে সময় কাটাতে, খেলতে ও মিশতে খুব ভালো লাগে। আমার ছোট জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তাদের নিয়ে রচিত। পরিবারের সদস্য ও female cousin দের সঙ্গে সময় কাটাতে, গল্প করতে,হাসি-ঠাট্টা করতে এবং আনন্দময় মুহূর্ত ভাগাভাগি করতে ভালো লাগে। আমার ইচ্ছা ছিল কোরাআন হিফজ করার। কোরআন হিফজ করতে অনেক সময়,শ্রম দিতে হয়।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি একাডেমিক চাপের কারনে তা সম্ভব হয়নি।আমি এখন শুধু কোরাআনের ফজিলতপূর্ন সূরাগুলো, গুরত্বপূর্ণ আয়াত,দোয়া মুখস্থ করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চায় ভবিষ্যতে সুযোগ হলে আমি আমার এ ইচ্ছাটা পূরন করতে চাই। দ্বীনের প্রতি উদাসীনতা, অহংকার, রূঢ় আচরণ, মিথ্যা বলা, ধূমপান, মাদকাসক্তি এবং হারাম সম্পর্ক বা অনৈসলামিক জীবনধারার প্রতি আসক্তি আমার অপছন্দ। একবিবাহভিত্তিক, পারস্পরিক সম্মান, সততা ও তাকওয়ার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ পারিবারিক জীবন গড়ে তোলার আশা রাখি, ইনশাআল্লাহ। " জীবনসঙ্গীর সাথে আল্লাহর ঘর বায়তুল্লাহতে গিয়ে হজ্জ পালন ও তাওয়াফ করা আমার হৃদয়ের একটি গভীর স্বপ্ন।" ইনশাআল্লাহ,আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাইলে আমি আমার জীবনসঙ্গীর সঙ্গে এ স্বপ্ন বাস্তবায়ন করব।
|