Profile

বায়োডাটা নং : 2193

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রামগঞ্জ
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শাহজাদপুর, গুলশান
কোথায় বড় হয়েছেন? গ্রামে। ২০১৯ থেকে ঢাকায় থাকা হয়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ফিজিক্স
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Govt. Titumir College
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে অবসরে। আগে সৌদি আরবে ছিলেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১। বড় ভাই, বিবাহিত, চাকরি করতেছেন ২। মেঝ ভাই, বিবাহিত। প্রবাসী (সৌদি আরব)। ৩। আমি
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিত, গৃহিণী। বর্তমান ঠিকানাঃ মোহাম্মদপুর, ঢাকা। হাসবেন্ডঃ বিবিএ, এমবিএ। বায়োফার্মাতে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ছিলেন। বর্তমানে ব্যাবসায়ী।
চাচা মামাদের পেশা চাচা একজন, প্রবাসী। মামা দুইজন ১। ইমাম, খতিব, আলিয়া মাদ্রাসার শিক্ষক। এর পাশাপাশি ফার্মেসি আছে। ২। ব্যাংকার। সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক হেড অফিস।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ ভালো। অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। জমিজমার পরিমাণ মোটামুটি। বাড়ি ছাড়াও নিজেদের বাঁধানো ভিটা আছে, জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সবাই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই পরিবার থেকে নামাজের ব্যপারে ছাড় দেয়া হত না। আমার মা, বাবা এ ব্যপারে অনেক স্ট্রিক্ট ছিলেন। মায়ের সাথে প্রতিযোগিতা করে রমজানে কুরআন খতম করতাম। কিছু বেসিক ইসলামিক রুলস, দুআ-দরূদ এগুলো ছোটবেলায় পরিবার থেকেই শিখেছিলাম আলহামদুলিল্লাহ। যতটুকু জানেন মানার চেষ্টা করেন। আমার বাবা মসজিদে আযান দেন, নামাজ মসজিদে আদায় করেন। দ্বীনের ব্যাপারে পজিটিভ আলহামদুলিল্লাহ। আমার দাড়ি রাখা, টুপি পরা এবং দ্বীনের পথে চলার পেছনে আমার মায়ের ইনফ্লুয়েন্স আছে। May Allah bless them.
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ছোটবেলা থেকেই নামাজ পড়তাম, তবে ২০১৬ থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নামাজ মিস হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ, ক্বারিদের মত শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ। তবে চোখে চশমা পরা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক/বিদাতের আড্ডাখানা
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, রাসুলের চোখে দুনিয়া, আপনার প্রয়োজন আল্লাহকে বলুন, সংশয়বাদী, তাওহীদের মূলনীতি, ডাবল স্ট্যান্ডার্ড
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আব্দুল কাইয়ুম, মূফতি আব্দুল মালেক, শায়খ আহমাদুল্লাহ, শায়খ হারুন ইযহার, শায়খ আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক, প্রফেসর মুখতার আহমেদ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি এসএসসি লেভেল থেকেই আল্লাহর রহমতে ইসলাম প্র্যাক্টিস করা শুরু করি। বাড়ির পাশের মসজিদে আযান দিতাম, ইমাম সাহেবের অনুপস্থিতে নামাজ পড়াতাম; ইমাম সাহেব আমাকে দায়িত্ত দিয়ে অনেক সময় ছুটি নিতেন। তখন অনেকবার আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ করে দিয়েছিলেন। এখনো অফিসে এবং অন্যত্র ইমামতি করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। কুরআন তিলাওয়াত এবং নাশিদ গাইতে পছন্দ করি। কলেজ লেভেলে এই দুইটার জন্য এওয়ার্ড পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। কলেজে থাকাকালিন কলেজের বিভিন্ন প্রোগ্রামের শুরুতে তিলাওয়াত করেছিলাম স্যারদের আমন্ত্রণে। লার্নিং এর মধ্যে থাকতে পছন্দ করি। নতুন স্কিলস রপ্ত করা, বই পড়া ইত্যাদি। দ্বীনি পড়াশোনা করতে ভালো লাগে। অবসর সময়ে ইসলামিক লেকচার শোনা, ইতিহাস এবং সমসাময়িক বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে। কোন বিষয় নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না। যারা ইসলামের ফান্ডামেন্টাল কনসেপ্ট সম্পর্কে জানে এবং ইসলাম প্র্যাক্টিস করে তাদের সাথে চলতে পছন্দ করি। সেকুলার, লিবারেল, ফ্যামিনিজম এবং মডারেট ইসলামকে ঘৃণা করি। নিজে পড়াশোনা করার চেষ্টা করি এবং পজিটিভ থাকার চেষ্টা করি। সবার সাথেই মোটামুটি মেশা হয়, দ্বীনি বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ব্যবসা, বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে শেখার চেষ্টা করছি। স্বপ্ন উদ্যোক্তা হওয়া। আমি একটি প্রোডাক্ট বা স্টার্টআপ দাঁড় করাতে চাই। আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক এবং মেধা দান করেন। আল্লাহ যাতে আমাকে আরও প্রোডাক্টিভ বানিয়ে দেন। সর্বোপরি, এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। দুনিয়াকে বানিয়েছেন শষ্যক্ষেত্র। আমি আমার দিন, দুনিয়া সব আল্লাহর রাস্তায় ব্যায় করতে চাই। আমাদের প্রফেশন, হালাল ইনকাম সবই আমাদের জন্য ইবাদত।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-প্যান্ট/পায়জামা পরে অফিস করি। পাঞ্জাবী/টি-শার্ট পরা হয় নরমালি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, আছে। ক্লাস 10 থেকেই দাড়ি রেখেছি এবং টুপি পরা শুরু করেছি আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি মেনে চলার চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক / সিনেমা / সিরিয়াল দেখার অভ্যাস নেই। নাশিদ / তিলাওয়াত শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বর্তমানে নেই। ২০১৭ তে তাবলীগে এক চিল্লা দেয়া হয়েছে। ২০১৪-১৮ পর্যন্ত একটিভ ছিলাম। এখন সময় পেলে যেকোনো দ্বীনি মজলিসে বসার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ একটি গ্রুপ অফ কোম্পানির আইটি কনসার্ন / সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। Software Engineer, - (The company name will be disclosed later), Corporate Head Office: Gulshan-2, Dhaka
মাসিক আয় Alhamdulillah, The amount is satisfactory and will be disclosed later. I also have additional sources of income besides my salary.
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। পরিপূর্ণ পর্দা করতে হবে। অধিনস্থদের পর্দার পরিবেশ দেয়া প্রত্যেক পুরুষের দায়িত্ব আসলে!
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে, ঢাকায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? - আমি বিয়ে করছি আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান ও সুন্নত বাস্তবায়নের জন্য। বিয়ে শুধু দাম্পত্য জীবন গঠন করার মাধ্যম নয়, এটি ইবাদতেরও একটি অংশ। একজন জীবনসঙ্গী থাকা মানে একে অপরের জন্য মানসিক ও আত্মিক প্রশান্তির মাধ্যম হওয়া, পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতায় জীবন গঠন করা। আমি চাই আমার স্ত্রী আমার জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার সহায়ক হোক, এবং আমি তার জন্য। আমরা একসঙ্গে দ্বীন মেনে চলব, হালাল জীবনযাপন করব, এবং ইসলামী পরিবেশে পরিবার গড়ে তুলব।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'- ৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ইন্টারমিডিয়েট/ অনার্স পড়ুয়া। ইসলামের ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে। দ্বীনি পড়াশোনা করার আগ্রহ থাকতে হবে। বই পড়ুয়া হতে হবে।
জেলা ঢাকা, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী। অথবা বর্তমান ঠিকানা ঢাকা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার জীবন শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের সফলতার জন্যও। আমি চাই এমন একজন জীবনসঙ্গী, যিনি আমার জন্য শুধু স্ত্রী নন, বরং দ্বীনের পথে সহযাত্রী হবেন। আমরা একসঙ্গে ইসলামের মূলনীতি মেনে জীবন গঠন করব, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য জীবনকে বরকতময় করব। *** তার মধ্যে পড়াশোনা, আমল এবং দ্বীনের প্রতি তুমুল আগ্রহ থাকা চাই। দ্বীনি পড়াশোনা, আমল-আখলাক অর্থাৎ দ্বীনের যেকোনো বিষয়ে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার মানসিকতা লালন করি। - আমি স্টুডেন্ট থাকা অবস্থায় ফ্রী মিক্সিং, নজর এবং নিজেকে হেফাজত করে চলার চেষ্টা করতাম এবং করি আলহামদুলিল্লাহ। হুজুর হিসেবে পরিচিত ছিলাম। তাই আমি ঐরকম এক্সপেক্ট করি, যে নিজেকে হেফাজত করেছে, এবং ছাত্রী অবস্থায় নিজের আত্মমর্যাদা ঠিক রেখেছে। - ঘরে এবং ঘরের বাহিরে নিজেকে হেফাজত করতে হবে। আমি হিজাব মেইন্টেইন করার জন্য ঐরকম পরিবেশ দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। *** অর্থাৎ, আমি এমন একজন জীবনসঙ্গী চাই যিনি শুধু আমার স্ত্রী নন, বরং আমার প্রেরণা, আমার জান্নাতের পথে সহযাত্রী হবেন। আমাদের সম্পর্ক হবে ভালোবাসা, শ্রদ্ধা, বোঝাপড়া ও আল্লাহর সন্তুষ্টির ওপর ভিত্তি করে। আল্লাহ যেন আমাকে এমন একজন দ্বীনদার ও উত্তম চরিত্রের জীবনসঙ্গী দান করেন। আমিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রামগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1580

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4893

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2561

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6829

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3831

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7837

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
লক্ষ্মীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন