Profile

বায়োডাটা নং : 2190

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: লাকার্তা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পল্লবী, মিরপুর
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গভ. তিতুমীর কলেজ
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গভ. তিতুমীর কলেজ
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সাবেক সহকারী মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য কম্পিউটার সায়েন্সে বিএসসি (চলমান), ইউসিএসআই বিশ্ববিদ্যালয়। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১ম চাচা: সাবেক উপসচিব, বাংলাদেশ সরকার; বর্তমানে ইউনিসেফ, ঢাকা অফিসে কর্মরত। ২য় আমার বাবা ৩য় চাচা: সাবেক প্রভাষক, মার্কেটিং বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ; বর্তমানে ফার্মাসিউটিক্যাল শিল্পে, টরন্টো, কানাডায় কর্মরত। ৪র্থ চাচা: চিফ অপারেটিং অফিসার, ওনুভা ইন্টারন্যাশনাল। ৫ম চাচা: সুপারভাইজর, সিটি অব এডমন্টন (রক্ষণাবেক্ষণ), বিনোদন ও স্বাস্থ্য বিভাগ, এডমন্টন, কানাডা। ১ম মামা: ব্যবসায়ী ২য় মামা: সহযোগী প্রভাষক, ইউনিভার্সিটি অব নিউক্যাসেল, অস্ট্রেলিয়া
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় নিজস্ব ৩টি ফ্ল্যাট ও একটি গাড়ি আছে, আলহামদুলিল্লাহ্।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ্ আমার পরিবারের সদস্যরা দ্বীন পালনের সর্বোচ্চ চেষ্টা করেন, তবে মাহরাম নন-মাহরাম পুরোপুরি মেনে চলতে পারেন না কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ২০০৮ সাল থেকে নিয়মিত নামায পড়া হয় আলহামদুলিল্লাহ্।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না আলহামদুলিল্লাহ্।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? তাজউইদে একটু সমস্যা আছে
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা ব্যবহার করি
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার বিশ্বাস করি না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন "অনেক আধার পেরিয়ে" লেখক: মুহাম্মদ জাভেদ কায়সার, "বেলা ফুরাবার আগে & জীবন যেখানে যেমন" লেখক: আরিফ আজাদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ ডা. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখের মধ্যে অন্যতম হলো কুরআন তেলাওয়াত করা, ইসলামিক বইপত্র পড়া এবং ক্যালিগ্রাফি করা বিশেষ করে আরবি হরফে আল্লাহর নাম ও কুরআনের আয়াত লেখা আমার অন্তরে এক অন্যরকম তৃপ্তি এনে দেয়। সময় পেলে আমি এসব ক্যালিগ্রাফি নিজের মতো করে আঁকতে চেষ্টা করি। পছন্দ করি সরলতা, শান্ত পরিবেশ, আন্তরিক মানুষ, ও এমন বন্ধুত্ব যেখানে আল্লাহর ভয় ও পরকালের চিন্তা থাকে। আমি অপছন্দ করি মিথ্যা, রিয়া, অহংকার, আর এমন কিছু যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। রুচিবোধের দিক থেকে আমি পছন্দ করি এমন পোশাক ও আচরণ যা ইসলামসম্মত এবং পরিমিত। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আমি অন্তরের পবিত্রতাকে বেশি মূল্য দিই। কথা বলার ধরন, আচরণ ও বিনয় এই তিনটি বিষয়কে আমি একজন মানুষের চরিত্র মূল্যায়নে গুরুত্ব দিয়ে দেখি। আমার স্বপ্ন অনেক বড় নয়, কিন্তু গভীর। আমি চাই এমন একজন মানুষ হতে, যার জীবন হবে আল্লাহর সন্তুষ্টির পথে নিবেদিত। ইহকাল ও পরকালের উভয় সফলতাই আমার লক্ষ্য। চাই, আমার জীবনের প্রতিটি মুহূর্ত হোক দীন ইসলামের আলোয় আলোকিত। চাই, এমন কিছু করতে, যাতে মানুষের উপকার হয়, এবং যার বিনিময়ে আমি আল্লাহর কাছে প্রতিদান পেতে পারি। সবশেষে, আমি বিশ্বাস করি জীবনের মূল সার্থকতা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে। দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাতই চিরন্তন। তাই সেই অনন্ত জীবনের প্রস্তুতির পথেই আমি আমার ভালোবাসা, সময় ও শ্রম ব্যয় করতে চাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন এবং তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি, আলহামদুলিল্লাহ্।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৮ সালের শুরু থেকে আলহামদুলিল্লাহ্
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ্
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝেমধ্যে এসব দেখা হয়, তবে গান শোনা হয় না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব একটি গ্রুপ আছে সেখানে ইসলামিক পোস্ট করা হয়।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ পেশা নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ্, আমি বিয়ে করছি কারণ এটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ এবং একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব ও ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশ্বাস করি, বিয়ে শুধু দুনিয়ার একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি হলো আত্মার আত্মার সঙ্গে হালাল সংযোগ, যার মাধ্যমে মানুষ নিজের দ্বীন, চরিত্র ও জীবনকে পূর্ণতা দিতে পারে। আমি চাই একজন এমন জীবনসঙ্গী, যার সঙ্গে আমি শুধু সুখ-দুঃখ ভাগ করে নেবো না, বরং একে অপরকে জান্নাতের পথে সাথী করে তুলবো। বিয়ের মাধ্যমে একজন নারী যেমন একজন স্ত্রী ও ভবিষ্যতে মা হওয়ার সৌভাগ্য অর্জন করে, তেমনি তার জন্য ইবাদতের দুয়ার আরও প্রশস্ত হয়। বিয়ে আমার কাছে শুধুমাত্র ভালোবাসা কিংবা বন্ধনের নাম নয় বরং এটি আমানত। যেখানে দায়িত্ব, দয়া, সম্মান, সহমর্মিতা ও ত্যাগের মাধ্যমে দুটি জীবন একসঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পথচলা শুরু করে। আমার ধারণায়, একটি সফল দাম্পত্য জীবন গড়ে ওঠে তখনই, যখন উভয় পক্ষ একে অপরকে দীন ও দুনিয়ার সহযোগী মনে করে। স্বামী যেন হয় রুহানী নেতৃত্বদাতা, আর স্ত্রী হয় তার পাশে দাঁড়ানো একজন সহযাত্রী যারা একে অপরকে সালাতে ডাকবে, গীবত থেকে ফিরাবে, পর্দায় সাহায্য করবে, আর আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে রাখবে। আমি এমন একটি সম্পর্ক চাই, যেখানে ভালোবাসার গভীরে থাকবে তাকওয়া ও ইখলাস। যেখানে দ্বীনের আলোয় একে অপরের ভুলকে শুধরে দেওয়া হবে মমতা দিয়ে, অহংকার দিয়ে নয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৬"-৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মিনিমাম স্নাতকোত্তর
জেলা ঢাকা জেলা হলে ভালো হয়
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যবসায়ী, বেসরকারী চাকরিজীবী
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ, একজন মুমিনা নারী হিসেবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্ব দিই তাকওয়া, দায়িত্ববোধ, এবং আদর্শ ইসলামিক চরিত্রকে। আমার কাছে বিয়ে একটি ইবাদত, আর ইবাদতের সঙ্গী হতে হলে সেই মানুষটির অন্তরেও আল্লাহভীতি থাকা আবশ্যক। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি নামাযি, সুন্নাহ অনুসারী, এবং আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করেন। যার কথায় ও আচরণে বিনয়, সহনশীলতা ও মানবিকতা থাকে। যে একজন নারীকে শুধুমাত্র স্ত্রী হিসেবে নয়, বরং একজন আমানত ও ইবাদতের সাথী হিসেবে দেখে। যে বুঝতে পারে, সংসার মানেই শুধু দুনিয়ার ভালো থাকা নয় বরং জান্নাতের পথচলা একসাথে শুরু করা। আমি এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চাই না, যার জীবনে বিবাহকে হালকা বিষয় মনে করা হয়, বা যিনি নারীকে কেবল কর্তৃত্বের অধীনে রাখতে চান। আর একটি বিষয়ে আমি একান্তভাবে স্পষ্ট, আমি জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে (মাসনা) এমন সিদ্ধান্ত বা মানসিকতা মেনে নিতে পারি না। কারণ আমি বিশ্বাস করি, ইসলামে যা বৈধ, তা সবসময় প্রাসঙ্গিক নয়। যেমন, দ্বিতীয় বিয়ে শরিয়তসম্মত হলেও, সেটা প্রয়োগের আগে নৈতিক দায়িত্ববোধ, আত্মসম্মান, ও পরিস্থিতি বিবেচনা করা ফরজ নয়, কিন্তু আবশ্যক। একজন নারীর অনুভূতি, তার সম্মান ও আত্মবিশ্বাস ইসলামে ছোট নয়। তাই আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি কেবল শরিয়তের অনুমতিকে ঢাল বানিয়ে দ্বিতীয় বিয়ের কথা ভাববেন না বরং যিনি আমার প্রতি দায়বদ্ধ থাকবেন, আমার জীবনের প্রতি সৎ থাকবেন, এবং যিনি আমাকে একমাত্র স্ত্রী হিসেবেই মূল্য দিবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভেদরগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1807

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8686

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5784

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8673

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৬″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #441

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3140

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
শরীয়তপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন