| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
এই অংশটুকু খুব মনোযোগের সাথে পড়তে বলা হচ্ছে। নিজের একটা প্রতিচ্ছবি তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা ১.আমার কাছে জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার ঈমান। এর চেয়ে বড় সম্পদ আর কিছু আছে বলে আমি মনে করি না। যার ঈমান নেই তার আসলে কিছুই নেই। আর একজন ঈমানদার যার কাছে আছে আল্লাহর সন্তুষ্টি, তার চেয়ে ধনী আর কে হতে পারে ২.ফরজ স্বলাতের ক্ষেত্রে আমি খুব সিরিয়াস আলহামদুলিল্লাহ। ফরজ স্বলাতের প্রতি খুব ভালোবাসা কাজ করে। এবং আমি সাধারণত সময় নিয়ে স্বলাত আদায় করতে সাচ্ছন্দ্য বোধ করি আলহামদুলিল্লাহ। এছাড়া সুন্নত ও নফল আমল করা হয়ে থাকে অল্প স্বল্প। ৩.এমনিতে আমি শান্ত স্বভাবের এবং ইন্ট্রোভার্ট একজন মানুষ। চুপচাপ থাকতে পছন্দ করি, একাকীত্ব ভালো লাগে। একা থাকলে রবের সাথে কানেক্টেড থাকা সহজ মনে হয় আমার কাছে। আর অতিরিক্ত কোলাহল, মানুষ জন রবকে ভুলে থাকাকে সহজ করে দেয়। ৪.জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা একটাই,, জান্নাত,জান্নাত এবং জান্নাত। আমার জীবনে লক্ষ্য আসলে এটাই। ৫.জীবনের প্রায়োরিটি লিস্ট এ সবার উপরে আমি আল্লাহকেই রাখি। যে কোনো ক্ষেত্রে আল্লাহ সেই বিষয়ে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন,,এই অংকটা কষতে জানলে আমার কাছে মনে হয় দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে সুখী হওয়া সম্ভব। ৬. ঘরে থাকতে পছন্দ করি। প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি খুব অপছন্দের বিশেষ করে যেখানে ভীড় থাকে বা অনেক লোকের সমাগম হয়। কখনো এমনও হয়েছে সামনে ভীড় আছে বলে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছি, তারপর ভীড় কমলে ওই জায়গাটা পার হয়েছি। একজন লজ্জাশীলা নারী হিসেবে এটা আমার গায়রতের দাবি। ৭.বায়তুল্লাহ যিয়ারত, শহীদী মৃত্যু, জান্নাতুল বাকি তে কবরস্থ হওয়া,, এগুলো রবের নিকট আমার চাওয়া। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও আমি জানি,, আমার রবের নিকট অসম্ভব বলে কিছু নাই। ৮. ভবিষ্যৎ প্রজন্ম কে আল্লাহ ওয়ালা হিসেবে গড়ে তুলতে চাই যাতে তাদের দ্বারা দুনিয়ার বুকে আবার উদ্ভাসিত হয় ইসলামের কেতন। ১৪০০ বছর আগের সেই সোনালী অতীত যেন তাদের হাত ধরেই ফিরে আসে আর সদকায়ে জারিয়ার পুরস্কার আমি পাওয়ার জন্য মনোনীত হয়ে যাই। ৯. যুহদ অবলম্বন তথা দুনিয়া বিমুখতা পছন্দ করি। অবসর সময়ে বাইরে থেকে একটু ঘুরে আসার চেয়ে কিংবা কোনো আত্মীয়ার সাথে ফোন এ কথা বলার চেয়ে ঘরে বসে এক পেইজ কুরআন পড়ে ফেলা আমার বেশি পছন্দের। ১০.সফলতার মানদণ্ড আমার কাছে তাকওয়া। স্বপ্ন ও লক্ষ্য : জীবনের একমাত্র লক্ষ্য বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস লাভ করা এবং আল্লাহ তাআলার দিদার লাভ। আমি চাই সেই বিপদের দিনে যাতে আল্লাহর আরশের ছায়া তলে যাতে একটু জায়গা পাই। এছাড়াও হাউজে কাউসারের একটু পানি যাতে পান করতে পারি। ডান হাতে আমল নামা পাওয়া এবং দ্রুত গতিতে পুলসিরাত পার হওয়া,,,, সফলতা তো এগুলোই।বৃদ্ধ, এতিম এবং দরিদ্র্য দের জন্য কিছু করা সহ বেশি বেশি সাদকায়ে জারিয়াহ হয়,,,এমন কাজ গুলো করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এক্ষেত্রে জীবনসঙ্গী সাপোর্টিভ হবেন বলেই আশা রাখি। অপছন্দ : আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা অপছন্দ করেন, এমন যাবতীয় কাজ গুলো আমি অপছন্দ করি। গীবত করা ও শোনা চরম ভাবে অপছন্দের। অনর্থক কথা বলা অপছন্দ। কথা বলার সময় সতর্ক থাকি যাতে সেই কথা আমার গুনাহের কাৱণ হয়ে না যায়। কারো উপর রেগে গেলে বা কেউ যদি আমার উপর রেগে যায় চেষ্টা করি যথাসম্ভব চুপ থাকার। অতিরিক্ত রাগারাগি এবং চিৎকার করা অপছন্দ। আমি যেমন কারো সাথে চিৎকার করি না তেমনি কেউ আমার সাথে চিৎকার করুক তাও পছন্দ করি না। দুনিয়ামুখীতা ভীষণ ভাবে অপছন্দের। ছোট ছোট বিষয় নিয়ে খুঁত ধরা ভালো লাগে না।
|