জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীর জন্য প্রত্যাশা ও বিবরণ আমি এমন জীবনসঙ্গী খুঁজছি যিনি দ্বীনি, নৈতিক ও পর্দাশীল জীবনযাপন করবেন। শিক্ষিত ও জ্ঞানার্জনের ইচ্ছা রাখবেন, বিশেষ করে দ্বীনি ও নৈতিক বিষয়ে আগ্রহী। নেক কাজ ও ইবাদতে উৎসাহী হবেন এবং পরিবারে সহজ-সাদাসিধে, শান্তিপ্রিয় পরিবেশ বজায় রাখবেন। নিজের ও পরিবারের দায়িত্ব সচেতনভাবে পালন করবেন। জীবনসঙ্গী সহজ-সাদাসিধে পোশাক ও পরিচ্ছন্নতা বজায় রাখবেন। মানবিক ও সেবামূলক মনোভাব থাকবে, অসহায় মানুষের সহায়তা করতে ইচ্ছুক হবেন। স্বামীকে সহায়ক হিসেবে দেখবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পারস্পরিক সহযোগিতা করবেন। আমার জীবনসঙ্গী হবেন তিনি, যিনি সুখ-দুঃখ দুজন মিলে ভাগাভাগি করবেন এবং সন্তানকে নৈতিক ও দ্বীনি পরিবেশে বড় করার ইচ্ছা রাখবেন। আমি চাই জীবনসঙ্গী ভালো ইংরেজি জানেন এবং পড়াশোনায় আগ্রহী হবেন। এমন কাউকে পেলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমার দেশের বাইরে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছে আছে, আমি বিদেশে পড়াশোনা করতে চাই (যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য উন্নত দেশ)। সেক্ষেত্রে IELTS বা সমমানের পরীক্ষা দিতে হবে। তাই আমি এমন একজন মেধাবী জীবনসঙ্গী চাই, যিনি পড়াশোনায় আগ্রহী, আমার পড়ার পার্টনার হবেন এবং দুজন মিলে ভালো ক্যারিয়ার গড়ার লক্ষ্য রাখবেন। আমি এমন কাউকে চাই না, যে বিয়ের পরে শুধু রান্না করবে, ঘর গোছাবে, সারাদিন স্মার্টফোনে রিলস, টিকটক বা নাটক দেখবে, পড়াশোনায় আগ্রহী নয় বা ডেইলি রুটিন মানবে না। সারারাত ফোন ব্যবহার করে শেষ রাতে ঘুমাবে এবং দুপুরে উঠবে এরকম জীবনসঙ্গী চাই না। প্রত্যাশিত ডেইলি রুটিন: --------------------- ভোর: ফজরের নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত সকাল ৬-৯ টা: দুজনে একত্রে হালকা ব্যায়াম, হাঁটাতে বের হওয়া তারপর সকালের নাস্তা বানানো ও খাওয়া। সকাল ১০-১টা: দুপুরের রান্না। ১-২টা: গোছল করা, জোহরের নামাজ, দুপুরের খাবার। ২- আসর পর্যন্ত: বিশ্রাম / ঘুমানো। আসরের আজানের পর থেকে মাগরিব: আসরের নামাজ আদায়, আসরের পর হালকা হাঁটা, বাগান পরিচর্যা, গাছ লাগানো। দূরের আত্মীয়দের ফোনে খোঁজ নেওয়া। সন্ধ্যা: মাগরিবের নামাজ, হালকা নাস্তা বা পরিবারের সঙ্গে সময়। অতঃপর সন্ধ্যা থেকে রাত ১০টা: পড়াশোনা, ক্যারিয়ার উন্নয়নের কাজ, দ্বীনি কার্যক্রম। রাত ১০টা: এশার নামাজ আদায়, রাতের খাবার গ্রহন। রাত ১১টা: ঘুম এই রুটিনে নামাজ, পড়াশোনা, পারিবারিক দায়িত্ব, স্বাস্থ্য, দ্বীনি কাজ ও মানবিক সেবা সবই সমন্বয় করা হয়েছে, যাতে দুজন মিলে নৈতিক ও দ্বীনি জীবন যাপন সম্ভব হয়। পরিবার ও দায়িত্ব --- আমি আমার পরিবারকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমি আমার আব্বু ও আম্মুর খেদমত করি, ভাই-বোন এর খোঁজ-খবর রাখি এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করি। পারিবারিক ব্যবসা, ট্রাভেল এজেন্সি পরিচালনা ও অন্য দ্বীনি কার্যক্রমে পরিবারকে সমর্থন দিই। আমি চাই জীবনসঙ্গীও এই মানসিকতা ভাগাভাগি করবে এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হবে। আর্থিক ও বাস্তবিক বিবেচনা --- বর্তমানে আমি প্রায় ২০ হাজার টাকা বেতন পাচ্ছি। এই বেতনে উচ্চ আকাঙ্খা সম্পন্ন মেয়ের সব স্বপ্ন পূরণ সম্ভব নয়; অনেক বড় অংকের দেন মোহর প্রদানও আমার পক্ষে সম্ভব নয়। বর্তমান বেতনে আমরা দুইজনে সংসার চালাতে পারব, কিন্তু মিতব্যয়ী না হলে সম্ভব হবেনা। তাই আমি এমন একজন জীবনসঙ্গী চাই যিনি আমার অভাবী এবং সংগ্রামী জীবনের সঙ্গী হবেন। ইনশাআল্লাহ, আমরা দুজন মিলে ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলব। যদি কারও খারাপ কোনো চারিত্রিক,শারীরিক বা মানসিক অতীত থাকে যা ভুলে যাওয়া সম্ভব নয়, বা বিয়ের পরেও তার কাছে ফেরার ইচ্ছে থাকে দয়া করে আমাকে জানাবেন, ঠকাবেন না।
|