Profile

বায়োডাটা নং : 2075

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৩৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাউফল, পটুয়াখালী, বরিশাল
এলাকা/গ্রামের নাম: আড়াইনাও, কালিশুরী৷
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শনিরআখড়া, যাত্রাবাড়ী।
কোথায় বড় হয়েছেন? শৈশব - ময়মনসিংহ, কৈশোর থেকে বর্তমান - শনিরআখড়া, ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Arts in History
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Kabi Nazrul Govt. College.
এখন কোন বর্ষে পড়ছেন? তৃতীয় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Civil Engineer
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Rabbatul Bayt
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য মেঝো বোন: শিক্ষার্থী প্রানীবিদ্যা নিয়ে অধ্যয়নরত (প্রথম বর্ষ), অবিবাহিত। ছোট বোন: শিক্ষার্থী দশম শ্রেনী, অবিবাহিত।
চাচা মামাদের পেশা দাদা- Retired Headmaster of a Secondary school চাচা- ১জন (দুবাই প্রবাসী) নানা (মরহুম)- Govt. Primary school Teacher মামা- ৩জন বড় মামা- MES Army মেঝো মামা- Currently Unemployed ছোট মামা- Deputy Sales Manager at Keya Group
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমার পরিবার বেশ সুপরিচিত ও মর্যাদাসম্পন্ন। গ্রামে প্রায় ৫০ শতাংশ জমির উপর নিজস্ব একতলা বাড়ি আছে যেখানে দাদা-দাদী বসবাস করে। এছাড়া সামান্য আরও কিছু জমি আছে। বর্তমানে ঢাকাতে ভাড়া বাসায় আছি। আল্লাহর রিজিক ও রহমতে স্বচ্ছলতার সাথে জীবন যাপন করে যাচ্ছি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বেশ ভালোই। আম্মু, বোনেরা নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। বোনেরা লা-মাহরাম মেনে পর্দা মেইনটেইন করে, আম্মুও লা-মাহরাম মেনে পর্দা করার চেষ্টা করে। অন্যান্য ফরজ ইবাদত পালনে সচেতন। বাবা ইবাদতের ব্যাপারে উদাসীন, মাঝেমধ্যে সালাত আদায় করেন। তবে আমাদের ইবাদত পালনের ব্যাপারে বা ইসলামের বিষয়সমূহে প্রতিদ্বন্দ্বী নন। আল্লাহ আমার বাবাকে হেদায়েত দান করুক।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ২০২০ সাল থেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি, এর মধ্য সময়ে গাফেলতি হয়েছে; অনেক ওয়াক্ত কাযা হয়ে যেতো। তবে ২০২৪ সাল থেকে পূর্ণোদ্যমে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যাচ্ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এখন আর কাযা তেমন হয়না। মাসে ২/৩ বার ফজরের সালাত কাযা হয়ে যায়। আবার কোনো মাসে একবারও হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? তিলওয়াত করতে পারি তবে উচ্চারণে একটু ত্রুটি আছে বলে ধারণা করি। খুব শীঘ্রই সংশোধন করে ফেলবো ইংশা'আল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পষ্ট শিরকের স্থান তবে স্বাভাবিক নিয়তে যেমন: মৃত মানুষের কবর ভেবে জিয়ারত করা যেতে পারে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাতে আয়েশা, রিভাইভ ইয়োর হার্ট, বেলা ফুরাবার আগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, আসিম আল-হাকিম, মিজানুর রহমান আজহারী, ড. জাকির নায়েক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন • সাধারণ বৈশিষ্ট্য  কতোটুকু নিজের প্রতিরুপ তুলে ধরতে পারবো জানা নেই। তবে পরিবারের প্রানবন্ত সদস্য হিসেবে আমি পরিচিত। আমার পার্সোনালিটি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্টে পরিনত হয় মানুষের ব্যবহার, পরিবেশ এবং অবস্থান অনুসারে। যারা বন্ধুত্বপূর্ণ, ইতিবাচক, দ্বীনের পথে আছে এমন মানুষদের সাথে সহজে মিশে যেতে পারি। স্বভাবতই আমি কিছুটা আবেগপ্রবণ এবং লাজুক। প্রিয়জনদের সঙ্গে থাকলে বাচ্চাসুলভ হয়ে যাই। কঠোর নিয়ম-শাসনে মানিয়ে নিতে পারিনা। মাঝেমধ্যে একাকী সময় কাটাতে ভালো লাগে। সম্পদের সঠিক ব্যবহারে সচেতন থাকি, নিজের মধ্যে কৃপনতার আশ্রয় দেইনা। কেননা আল্লাহ তার বান্দার প্রতি দেওয়া নেয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। নিজের সাথে দ্বীন শব্দটি যোগ করতে চাইছিনা পাপের ভার থেকে। অনেককিছুই জেনে-বুঝে সঠিকরূপে পালন করা হয়না, পাপ হয়ে যায় কতোভাবে! এখনও অনেক কিছুতে দুর্বলতা রয়ে গেছে যা আমার ইমান-আমলের ঘাটতি। তবে বর্তমানে যতোটুকু মেনে চলি বা আমল করিনা কেনো সম্পূর্ণ পিছুটান ছাড়া যত্ন নিয়ে ইবাদতগুলো পালন করছি। এখানে হানাফি উল্লেখ করলেও আমি নির্দিষ্ট মাযহাবের অন্ধ অনুসারী নই। বরং চেষ্টা করি কুরআন ও সহীহ হাদীসকে ভিত্তি ধরে চলতে। • ব্যক্তিগত পছন্দ ও রুচিবোধ আল্লাহর সৃষ্টি প্রানীদের প্রতি আমার ভালোবাসা কাজ করে। বাসায় ৫ বছরের একজন বিড়াল সদস্য আছে। অসহায় প্রানী, বৃদ্ধ-দুস্থ মানুষের যন্ত্রণা আমাকে উদ্ধিগ্ন করে। বই পড়া হয় তবে অধিকাংশ বই সম্পূর্ণ শেষ করা হয়ে ওঠেনা। মাঝেমধ্যে ওয়ার্কআউট করি কিন্তু নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারিনি। একটিভলি স্কিনকেয়ার করতে এবং এ বিষয়ে এক্সপ্লোর করতে ভালোবাসি। সর্বদা পরিষ্কার-পরিপাটি থাকা হয়। মাঝেমধ্যে সাজসজ্জা করা পছন্দ (অবশ্যই ঘরে অবস্থান কালীন)। ছবি অঙ্কন, ফটোগ্রাফি, স্কেচ, লেখালিখি করতে ভালো লাগে। ভিনদেশী কিছু ভাষা শিখতে ও বলতে পছন্দ করি। ইসলামের ইতিহাস, প্রিটেনাল ও প্যারেন্টিং, স্বাস্থ্য বিষয়ক তথ্যাদি, স্কিল গেইন করার ব্যাপারে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষ আগ্রহ আছে। আমার জাওয, তিনি অবশ্যই আমার গল্পপ্রিয় সত্তা আবিষ্কার করবেন। আমি চাই তিনি বন্ধুসুলভ, আন্তরিক, বুঝদার হবেন আমার প্রতি। • অপছন্দ সবথেকে ঘৃনা করি ফ্রিমিক্সিং, অশ্লীলতা এবং অসুস্থ সামাজিকতা। ফেমিনিজমে বিশ্বাসী নই তবে ইসলাম নারীদের যে শুভ্র সম্মান ও মর্যাদা দিয়েছে তা কেউ ক্ষুন্ন করুক চাইনা। যখন দ্বীনি জ্ঞান ছিলোনা তখনও পুরুষ উপস্থিতি সেইফ মনে হতোনা যে কারনে পুরুষ মানুষের সাথে সশরীরে মেলামেশায় অভ্যস্ত না। লেবাসধারী, অহংকারী, স্বার্থপর, গিবতকারী, মানুষের হক নষ্টকারী জালিমদের খুব অপছন্দ করি। সম্পদ, খাবারের অপচয় করা পছন্দ নয়। রাগী মানুষদের জন্য উপযুক্ত নই, এদের ভয় করি। আরেকটি বিষয়, বর্তমানে আমি সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাস কিংবা ডিপার্টমেন্টের কোনো পুরুষদের সাথে সোশ্যাল মিডিয়ায় চ্যাট বা ওঠা-বসা হয়নি (সামান্য কনভারসেশনও আদানপ্রদান করিনি)। যেহেতু নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকলেও সমস্যা নেই তাই এসব ঝামেলার মুখোমুখি হতে হয়না। ব্যক্তিগতভাবে অতিরিক্ত লোকজনের সমাগম এড়িয়ে চলতে পছন্দ করি। •স্বপ্ন শান্তিপূর্ণ একটা সংসার জীবন অর্জন করা। দুনিয়া মানেই এখানে অপূর্নতা, অভিযোগ থাকবে। তবুও আফসোস, হতাশা ব্যতীত এক বৈবাহিক সম্পর্কে নিজেকে দেখার লোভ লালন করি। কারন ব্যর্থ সংসারের ওজন আমার দুর্বল অন্তর বহন করতে পারবেনা, আল্লাহ অনুগ্রহ করুক আমার প্রতি। আমার মাহরাম... জাওযীর সাথে দেশ-বিদেশ ঘুরে দেখার ইচ্ছা আছে। এই দুনিয়ায় এক বিশেষ স্বপ্ন, আরব দেশে বসবাস করতে পারা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা এবং হিজাবের সাথে নিকাব পরিধান করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সাল থেকে বোরকা, হিজাবের সাথে মাক্স পরিধান করতাম। ২০২৫ সালের জুন মাস থেকে নিকাব পরিধান করি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, লা-মাহরাম মেনে চলার ব্যাপারে বেশ কঠোর (অনলাইন এবং অফলাইন)।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝেমধ্যে দেখা হয় তবে আসক্ত নই, আল্লাহুম্মাগফিরলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নেই। কিন্তু কেউ দ্বীনের ব্যাপারে আগ্রহ দেখালে বা মারাত্মক কোনো পাপ সম্পর্কে অজ্ঞাত থাকলে জানানোর চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ Home tutor
মাসিক আয় --
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার দ্বীনকে পরিপূর্ণ এবং মজবুত করতে। আল্লাহ তাআলা বলেন, "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।" (সূরা আর-রুম, আয়াত ২১)। জীবনের অনেকটা সময় সৃষ্টার নিকট থেকে দূরে ছিলাম যা অস্তিত্বকে প্রায়ই ভারি করে দেয়। একজোরা বিশ্বস্ত হাত, কোমল দৃষ্টি আর বিশুদ্ধ ভালোবাসার অপেক্ষায় কেবল। আমি তো নিখুঁত নই, দুনিয়াবি কতো গুনের অভাব আছে যা স্বীকার করে নিচ্ছি.. কিন্তু তবুও জাওযীর জন্য পরিপূরক হতে চাই। আমি চাই তিনি বাহ্যিক সৌন্দর্যের পূর্বে আমার যত্নে, আমার বাক্যে, আমার চেষ্টারত ইবাদতে মুগ্ধতা খুঁজে পাবে। উত্তম জীবনসঙ্গী রবের তরফ থেকে যে একটা রিজিক তা থেকে বঞ্চিত হতে চাইনা। দুনিয়াবি পরীক্ষা গুলো একত্রে মোকাবিলা করতে চাই এবং রবের নির্ধারিত সীমানা দ্বারা নিজেদের দুনিয়া ব্যালেন্সড রেখে দ্বীন চর্চায় সহায়ক যেনো হতে পারি। যা আমাকে প্রতিনিয়ত রিমাইন্ড করবে, নিশ্চয়ই তিনি (স্বয়ং আল্লাহ) উত্তম রিজিকদাতা, উত্তম পরিকল্পনাকারী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-33
উচ্চতা ৫'৪" - ৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা নূন্যতম এইচএসসি
জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ (সবদিক ঠিক থাকলে অন্যান্য জেলা নিয়ে সমস্যা নেই)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসায়ী, সরকারি-বেসরকারি যেকোনো চাকরিজীবী, প্রবাসী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
• অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জামায়াতে অংশগ্রহণের ব্যাপারে উদ্যমী হলে বেশ ভালো। নজরের হেফাজত, লা-মাহরাম মেনে চলা, অন্যান্য ফরজ ইবাদত এবং টাখনুর উপরে কাপড় পরিধান করতে হবে। আওরাহ্, বিদআদ, তালাকনামা সম্পর্কে ধারণা রাখা। • সুস্থ, সজ্ঞানে সর্বদা হালাল পেশায় নিজেকে নিয়োজিত রাখা। কঠিন, অস্পষ্ট সময়ে ধৈর্যশীল থাকতে জানেন। • নিজের অন্তরের প্রতি, স্বাস্থ্য ও শরীরের প্রতি যত্নশীল। সুন্দর চিন্তাধারার অধিকারী, নমনীয় এবং হাস্যজ্জ্বল স্বভাবের।  • একজন সৎ মানুষ যিনি একটি সম্পর্কের প্রতি এফোর্টস, লয়্যালিটি ব্যায় করতে প্রস্তুত। যিনি স্ত্রীর জন্য কোমল, সহজ, বোধগম্যযোগ্য মানুষ হবেন। • এমন কেউ যিনি আমার পর্দার পরিবেশ নিশ্চিত করতে পারবে। লা-মাহরাম সম্পর্কের ব্যাপারে কখনোই আপস করবেনা, কোনোক্রমেই না। • অবশ্যই রাসুল (স.) এর আদর্শে জীবনযাপন করতে আগ্রহী। যিনি একসাথে সংসার করা, সন্তান পালন বা রান্নাঘর সামলানোর বাইরেও একজন জীবনসঙ্গীর প্রকৃত সম্মান, গুরুত্ব ও মর্যাদা অনুধাবন করতে পারবে। • স্ত্রী এবং পিতা-মাতা, উভয়ের প্রতি যথাযথ দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে পারবে। • যেকোনো প্রানী, দরিদ্র মানুষের প্রতি পজিটিভ জেসচার প্রকাশ করতে পারেন যিনি। • ধূমপায়ী না, মদ্যপান করেননা। যিনি শান্ত মেজাজের নিজের রাগ-জেদের বশ্যতা স্বীকার করেনা বরং কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করেন। • জাওযের পরিবার বন্ধুত্বপূর্ণ এবং কুসংস্কার থেকে মুক্ত, ইহসান করতে জানেন, দ্বীন বোঝেন এমনটাই কামনা করি। না হলেও সমস্যা নেই যদি জাওয সচেতন একজন সঙ্গী হয়। এমন কেউ যিনি আমার জন্য নির্ভরযোগ্য অভিভাবক হবেন, যেকোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবেন। আসলে জীবনসঙ্গী হিসেবে চাওয়া নিয়ে অনেক কিছুই থাকে। তবে এখানের সবকিছুই চেকমেইট হতে হবে এমন নয়। মানিয়ে নেওয়া বা মেলানোর চেষ্টাটাই মূল বিষয়! আমার কাছে একজন পুরুষের বুদ্ধিমত্তা, দ্বীনদারিতা এবং ধৈর্যশক্তির থেকে এট্র্যাক্টিভ অন্য কিছু হতে পারেনা। (যারা যোগাযোগ করবেন না) • যিনি অলসতার বশবর্তী হয়ে সালাত কাযা করেন। পাপ করেও অনুতপ্ত, অনুশোচনাবোধ যার মধ্যে নেই। ধর্মীয় ব্যাপারে নিজেকে সবজান্তা মনে করেন। • অলস ভাবে নিজের দায়িত্ব অবজ্ঞা করে, জীবন নিয়ে উদাসীন। • যদি আপনি মাজারে বিশ্বাসী হন। অন্যান্য মাজহাবের প্রতি শ্রদ্ধাশীল না, মাজহাব নিয়ে বাড়াবাড়ি করেন। • তথাকথিত সামাজিক চিন্তাভাবনার উপস্থিতি আছে এবং ব্যক্তিগত জীবন আঞ্চলিক রেওয়াজ দ্বারা প্রভাবিত যা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। • যিনি গম্ভীর, অহংকারী, একরোখা, আত্মকেন্দ্রিক ও কৃপন স্বভাবের। মেইল ইগো দ্বারা পরিপূর্ণ, মেজাজ নিয়ন্ত্রনে রাখতে জানেন না এবং গালিগালাজ করার অভ্যাস আছে। • মেয়েলি আবেগ-অনুরাগ, শখ-আহ্লাদকে বিরক্তিকর মনে করেন। স্ত্রীর হক, অধিকার সম্পর্কে অবগত বা সচেতন নয়। • যিনি অতীতে সশরীরে নারী সংস্পর্শে ছিলেন, অবাধ অশ্লীলতায় যার ক্বলব দূষিত। সোশ্যাল মিডিয়ায় লা-মাহরাম নারীদের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা নেই। • যদি আপনি ব্যক্তিগতভাবে অপরিচ্ছন্ন, অগোছালো জীবন যাপন করেন তবে আপনি আমার জন্য উপযুক্ত না। • পাত্রীকে দেখতে আসা থেকে শুরু করে আকদ/ওয়ালিমা এসব সময়ে আহলিয়ার পর্দার ব্যাপারে যদি ছাড় দেওয়ার মনমানসিকতা থাকে। • যদি আপনার কিংবা আপনার পরিবারের সামান্যতম উপহার নামক যৌতুকের প্রত্যাশা থাকে। বেশ দীর্ঘ করে ফেললাম, আসলে নিজেকে নিয়ে/নিজের চাওয়া-পাওয়ার ব্যাপারে এতো বিশদভাবে কখনোই বলা হয়নি তাই ভুলত্রুটি থাকতে পারে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, মা'আসসালাম।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাউফল এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4091

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাউফল, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3942

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাউফল, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8365

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাউফল, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9061

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাউফল, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4725

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
বিধবা
স্থায়ী ঠিকানা
বাউফল, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11863

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাউফল, পটুয়াখালী, বরিশাল
পটুয়াখালী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন