Profile

বায়োডাটা নং : 207

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালুখালী, রাজবাড়ী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা হোগলাডাংগি গ্রাম
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পুরান ঢাকা,
কোথায় বড় হয়েছেন? ঢাকা বিভাগ রাজবাড়ী জেলা কালুখালী উপজেলা হোগলাডাঙ্গী গ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০ ২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ফার্মেসি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার । আমি সেকেন্ড টাইমার ছিলাম।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ তিনি একটা কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন স্কুলটা বন্ধ হওয়ার কারণে পরবর্তীতে পারিবারিক জমিজমা চাষবাস করেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার বড় বোন সরকারি রাজেন্দ্র কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি বিবাহিত, ভাইয়া বুটেক্স থেকে স্নাতক সম্পন্ন করে জব করেন। গাজীপুরে দুইজন বাসা নিয়ে একই সাথে থাকেন। আমি মেজ। ছোট বোন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত
চাচা মামাদের পেশা চাচারা কেই দুনিয়ায় নেই। আমার তিন কাকু, দুজন পারিবারিক জমিজমা চাষবাস করতেন। সেজ কাকু রাজশাহী ইউনিভার্সিটি কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করছেন। তিনি ঢাকার একটা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 21 সালের করোনা হয়ে তিনি মারা যান। মামা দুইজন। তারা পারিবারিক জমি জমা চাষ বাস করেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের বাড়ি 12 শতাংশ এর উপর। বাবার ১০-১১পাখি জমি আছে। গ্রামে আমাদের বাড়ি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই দিনের পথে চলতে চেষ্টা করি। আব্বু রেগুলার তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ পরে। আম্মু ও বড় আপু পাঁচ ওয়াক্ত নামাজ রেগুলার করার চেষ্টা করে। বাইরে গেলে পদ্মা করে যাওয়ার চেষ্টা করে। ছোট বোন পদ্মার ব্যাপারে উদাসীন। তবে আমার পরিবার মাহরাম ও নন মাহরাম মেনে চলার ব্যাপারে উদাসীন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,, ২০১৭ সালের ডিসেম্বর থেকে রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত যায় না। হঠাৎ ফজর মিস যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি। তবে আরো শুদ্ধ করার জন্য আমি আমি মাদ্রাসার অধ্যয়নরত। ইনশাআল্লাহ আমি কোরআন মুখস্ত করব।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে চাই। এসব আমি বিশ্বাস করিনা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ আর আমি হাদিস পড়ি যে ছয়টি প্রসিদ্ধ হাদিস ওইগুলোই পড়ি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ওস্তাদ নোমান আলী খান।মিজানুর রহমান আজহারী, ডক্টর জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখ ঘুরে বেড়ানো। অবশ্যই সমর্থ্য অনুযায়ী। এছাড়াও কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করা। বিভিন্ন আইটেমের রান্নাবান্না করা। আমার সেলাইয়ের কাজ শিখার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ শিখবো। এরাবিক ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ শিখবো। এছাড়াও আমার অনেক ইচ্ছা আমি কোরআন হিফয করার। সব থেকে বড় স্বপ্ন জান্নাতে যাওয়া। আমি জান্নাত পেতে চাই। সেখানে অনেক আনন্দ করতে চাই। সব ধরনের মজা নিতে চাই।ইনশাআল্লাহ এর জন্য দুনিয়ার যত যা আছে সব ত্যাগ করতেও রাজি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত পা মোজা সহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে আমি বোরকা পরি। তার আগেও থ্রি পিস ও হিজাব পরে চলাফেরা করতাম। তখন আমার এই সম্পর্কে তত জ্ঞান ছিল না। ২০২০ সালের জুলাই মাস থেকে নিকাব পড়া শুরু করি। হাত মোজা পা মোজা রেগুলারপড়তাম না। ২০২৪ এর জুলাই মাস থেকে সব কালো পড়া হয়। হাত মোজা পা মোজা রেগুলার পরি ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলার চেষ্টা করি। ভার্সিটির ফ্রি মিক্সিং আমার পছন্দ নয়
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না শুনা বা দেখার চেষ্টা করি। গোপাল ভার দেখি 🙂
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তেমন বিশেষ কিছু না। তবে প্রোফাইলে বিভিন্ন হাদিস ওয়াজ শেয়ার করার মাধ্যমে অন্যরা যাইতে এখান থেকে শিখতে পারেন।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্টের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার শিক্ষার্থী lআমি সেকেন্ড টাইমার ছিলাম। ফাস্ট টাইম ২০২৩ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে ভর্তি হয়েছিলাম। সেখানে ক্লাস কন্টিনিউ করছিলাম না। পরবর্তীতে জিএসটি এক্সাম দিয়ে এক মাস খুলনা ইউনিভার্সিটি এগ্রো টেকনোলজি ক্লাস করছিলাম। পরে মাইগ্রেশনে জগন্নাথ ফার্মাসি আসে।
মাসিক আয় একটা টিউশন স্টার্ট করছি। আমার আব্বুই আমার ভরণ পোষণ চালায়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমরা তিন বোন। আল্লাহর পরে আমার আব্বু হল আমার অভিভাবক। আমার অভিভাবক দরকার। এর জন্য আমি বিয়ে করতে চাই। মানসিক প্রশান্তির জন্য। বিয়ের মাধ্যমে হালাল সম্পর্ক গড়া যায়। এছাড়াও ভার্সিটিতে ছেলে মেয়ের অবাধ মেলামেশা থেকে বাঁচার জন্য।দ্বীনদারিতা রক্ষা ও অর্ধেক দিন পূর্ণ করার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-30
উচ্চতা ৫'৬"-৬'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্ট এ পড়লে ভালো হয়, মেডিকেল স্টুডেন্ট
জেলা ঢাকা বিভাগের মধ্যে রাজবাড়ী জেলার মধ্যে ভালো হয়। / সব জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডক্টর, ইঞ্জিনিয়ার, সরকারি বেসরকারি চাকরি /স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটির টপ সাবজেক্টে এর শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আপনি কোথায়?? যার সাথে আমার দিন পালনের প্রতিযোগিতা করার কথা ছিল। যার সাথে বসে চাঁদ দেখবো। দুজন দুজনকে দেখে আনন্দিত হব, দুজন দুজনের চোখের মায়ায় হারিয়ে যাব, দুজন খুনসুটি করব, আপনার সাথে বৃষ্টিতে ভিজবো, খুনসুটি মুলক ঝগড়া করবো যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ঘরে হতো। যেখানে হয়তো অভাব ছিল কিন্তু সুখের অভাব ছিল না। আপনি আমার আর আমি আপনার দুনিয়া ও আখিরাত। আপনি এমন একজন মানুষ হবেন যে দুনিয়ার কোন কিছু অর্জন যেমন জমি কেনা, গাড়ি ফ্ল্যাট কেনা কে সফলতা মনে করেন না। বরং জীবনের প্রতি ক্ষেত্রে হালাল হারাম ইসলাম মেনে চলাকে জীবনের সফলতা ভাবেন । দুনিয়ার কোন কিছু পাওয়া বা হারিয়ে যাওয়া আপনার কাছে তত প্রায়োরিটি পাবেনা। এই দুনিয়ায় সব পেতে হবে এমন না। জান্নাতে আমরা অনেক আনন্দ করব। আপনি হবেন গায়রত সম্পন্ন। ভার্সিটির ফ্রি মিক্সিং পছন্দ করেন না এমন। আপনি আমাকে আমি আপনাকে প্রায়োরিটি ও রেসপেক্ট করব। একজন একজনের উপস্থিতিতে ফেসবুক scrolling করবো না। আপনি বিনয় ও অহংকার দুইয়ের মাঝে থাকবেন, আমাকে কারো সাথে তুলনা করবেন না। আমি চাই শশুর বাড়ি আমার নিজের একটা স্পেস থাকুক। যেখানে মাস ফুরালে চাল ডালের হিসাব দিতে হবে না। আপনি আমার উপর হওয়া যে কোন অপমান, অসম্মান ঢাল হয়ে থাকবেন। সহজ সরল সিম্পল জীবন যাপন আমার পছন্দ, মাঝেমধ্যে আপনি আর আমি ফুচকা খেতে বের হব 🥺।ইনশাআল্লাহ হারাম এর কোন জায়গা হবে না আমাদের জীবনে। আপনাকে আমার সৌন্দর্য আর রান্নার প্রশংসা করতেই হবে 😒।আমার খাদিজা রাদিয়াল্লাহু এর মত জান্নাতে সুন্দর একটা ঘর লাগবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এরকম একটা ঘর পাওয়ার। আপনি প্লিজ দ্রুত দেখা করেন এত সুন্দর সময় এইভাবে কেটে যাচ্ছে 😭। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবনসঙ্গী দান কর আমিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালুখালী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4289

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7379

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7756

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালুখালী, রাজবাড়ী, ঢাকা
রাজবাড়ী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন